খিলক্ষেত খাঁ পাড়ায় আমার নানার বাসা ছিল। নব্বুইয়ের শুরুতে যখন স্বৈরাচার পড়ে গেল, নেতানো শিশ্নের মত জলপাই রাষ্ট্রপতিটা ঢলে পড়ল, তখন খাঁ পাড়ার দিকটা থৈ থৈ পানি। দ্বীপের মত অল্প চার কোনা দুয়েকটা এলাকা, আর দূর বহুদূর আদিগন্ত দিগম্বর জলধি। মূল রাস্তাটার নাম ছিল এয়ারপোর্ট রোড। ‘ছিল’ বলছি কেন, এখনও এই নামই আছে। ওই রাস্তাটা [...]
আন্দালিব (৯৬-০২) এর ব্লগ
| পুরো নাম : | আন্দালিব নিজাম |
| ক্যাডেট নাম : | আন্দালিব |
| ক্যাডেট নম্বর : | ১৭৮৯ |
| ব্যাচ : | ৩৩ |
| কলেজ : | ঝকক |
| অবস্থান সময়কাল : | ৯৬-০২ |
| বর্তমানে যা করছেন : |
নিবিড় নিশীথ
নিশীথ বানানটা কি ঠিক লিখলাম? দীর্ঘ ঈ-কার হবে? নাকি হ্রস্ব ই-কার? ভাবছি। ইদানিং বানান-ফোবিয়া হয়েছে। বাটে পড়ে কিছু লেখায় বানানশুদ্ধি করতে হয়েছে। ফলে লাভের চাইতে ক্ষতি হলো বেশি। যা বানান ঠিকঠাক জানতাম, শুদ্ধ করতে গিয়ে সেগুলো এখন ভুল জানি। ভুলভাল করে তারপর নিজেই নিজেকে অবোধ দেই, দার্শনিক হয়ে যাই। সক্রেটিস বলেছেন পৃথিবীতে ভুল শুদ্ধ কিছু [...]
বিনির্মাণ
মাঝে মাঝে কোলাহল মুখ ফিরিয়ে নেয় জলের প্রবাহের মতো শব্দের ঢেউ এলোমেলো যত্রতত্র হঠাৎ খুলে যায় স্রোতমুখ তার অন্যদিকে কোন অন্য মানুষের দিকে কোলাহলে পিঠ রেখে অন্ধকার দেখি গাঢ় বিশুদ্ধ অন্ধকার জ্বলছে মেরুদণ্ডহীন লতানো গাছের মতো নমনীয়, নতজানু জড়িয়ে আছে বিদ্যুল্লতা একা একা তীব্র মৌন নেই আপত্তি নেই অভিযোগ নেই পুরানো হিসাব মেটানোর দায় একটা [...]
ইসসিরে… আড্ডা কিংবা ইফতার কিংবা তেলগ্যাসরক্ষাকমিটি
সিসিবির আড্ডাগুলো নানা বয়সের এক্সক্যাডেট মিশিয়ে একেকটা অসামান্য স্মৃতি হয়ে থাকে। যতোবার সিসিবির কোন আড্ডা বা পিকনিক বা গ্যাদারিংয়ে গিয়েছি, খুব চমৎকার নির্মল সময় কাটিয়েছি। আজকেও তার ব্যতিক্রম হলো না। সামিয়ার পোস্ট পেটপূজা আপডেট হতে হতে আজকের ইফতার+ডিনার পার্টি হয়ে গেল। শান্তা আপুর দেশে আসা উপলক্ষ্যে আয়োজন। আর বাড়তি পাওনা ছিল ফয়েজ ভাইয়ের সাথে দেখা [...]
ভিগো মর্টেনসেনের কবিতা
ইন্টারনেটে ঘুরতে ঘুরতে প্রিয় অভিনেতার প্রোফাইল দেখছিলাম। একটু বিস্মিত হয়ে জানলাম, ভিগো মর্টেনসেন কবিতা লেখেন। প্রকাশিত বই আর নিজের একটা প্রকাশনীও আছে তার। খুঁজে পেতে কিছু কবিতা পড়ে চমকিত, মুগ্ধ। ঝটপট বাংলা করতে ইচ্ছা করলো। কবিতার সুর আসলে ভাষান্তর করা যায় না। তাই নিচের লেখাগুলো মূল কবির প্রবল প্রভাব-আচ্ছন্ন লেখা বলা যায়। পাঠকের প্রতিক্রিয়াও হিসেবেও [...]
মনে হয় করতলে আছি…
[প্রাককথাঃ বর্তমানের কবিতার পাঠক বর্তমানের কবিতার মতোই জটিল ও বিবিধ প্রকারের হয়ে উঠেছেন। কবিতা বিষয়টিকে নিয়ে অনেকের বিরক্তি, উপেক্ষা ও তাচ্ছিল্য আছে জানি। আমাদের কঠিন জীবনে কবিতার স্থান বা অবসর খুব কম। এজন্য মাঝে মাঝে কুণ্ঠাবোধ করি, কবিতার প্রতি অনপনেয় ভালোবাসার প্রকাশ সবার সামনে করতে কুণ্ঠা কাজ করে। আমার লেখার ভাষাকে বদলানোর চেষ্টা করছি কিছুদিন [...]
অহেতুক যা কিছু
ক ক্লান্ত সন্ধ্যাবেলা ঘরে ফিরে শার্ট খুলে দেখি পিঠে বড়ো বড়ো করে “বেকুব” লেখা সারাদিন ঠারে ঠুরে চাপা হাসি আর হাহাহিহি পিঠে ও মুখে আছড়ে পড়েছে নির্বিকার শার্ট খুলতেই দু’কাঁধ ভেঙে এলো অশ্রু ঘামে ভিজে পিঠের ওপর লেখাগুলো অক্ষয় খুব চাপা স্বরে জ্বলজ্বল করছে! প প্রতিদিন একটু একটু করে ময়লা হই ভিতরে ও বাইরে ময়লা [...]
গেরিলা দেখতে গিয়ে
নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা’ মুক্তি পেলো ১৪ এপ্রিল, নববর্ষের দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর বানানো ছবি। গল্প নেয়া হছে সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ থেকে। চিত্রনাট্যে উপন্যাসের পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিচালকের নিজস্ব অভিজ্ঞতা থেকেও গল্প নেয়া হয়েছে। মুক্তি পাওয়ার পরে আমার ছবিটা দেখতে যেতে একটু দেরি হলো। প্রথম সপ্তাহে পারলাম না, দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিতে [...]
টুকরো ব্লু’জ!
ইদানিং ইনসমনিয়া ফিরে ফিরে আসছে। ইনসমনিয়ার বাংলা তো অনিদ্রা। দুটো একই শব্দের রূপ, ভিন্ ভাষায়; অথচ শব্দ দুটোর চরিত্র কী আলাদা! ইনসমনিয়া শুনলে মনে হয় জ্যাজ শুনছি। নিদেনে কোনো পুরানো ব্লুজ, পঞ্চাশের দশকের পিয়ানোর সুর। আভিজাত্যের সাথে সংবেদনের যোগাযোগ। তার সাথে নিশ্চুপ রাত, ভ্রম হয় রাতের পিঠে অন্ধকার সরীসৃপের মতো জানালার বাইরে শুয়ে আছে। শুয়ে [...]
কাঁড়া আর আকাঁড়া
ছেলেবেলা ম্যাজিকের মতো ছিল। কতোকিছু জানতাম না। কতোকিছুর কার্যকারণ আর কলকব্জা বুঝতাম না। তাই অজানা ব্যাপারগুলোকে ভেলকিবাজি মনে হতো। স্কুল ছুটি হলে এক আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে থাকতো, দু’টাকা দিলেই কমলা কমলা পলিথিনে মোড়ানো। একপাশের পলিথিন দাঁতে টেনে ছিঁড়ে ফেলতাম, তারপরে মুখের মধ্যে গলে গলে যেতো কমলার স্বাদ। ঠোঁট আর জিব একদম টকটকে কমলা হয়ে উঠতো। [...]
জগা বললো – জগাখিচুড়ি!
সময় খুব অদ্ভুত জিনিস। এই মুহূর্তে যা ভাবছি, সেই কথাটা হুশ করে আমার নাগালের বাইরে চলে যাচ্ছে! এই পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে বন বন করে, সেই ঘূর্ণনের বেগ জানি কতো? ১৬০০ কিলোমিটার প্রতিঘন্টায়! আমি থির হয়ে এক জায়গায় বসে থাকলেও সটান জোরে চলে যাচ্ছি কতো দূরে। এই দূরত্ব অমোচনীয়। আবার দ্রুততায় মিশে যাচ্ছি কারো [...]
সম্প্রতি অথবা-নগরে
[বহুযুগ আগে, সম্ভবত আগের জন্মে, আমি অফিসে বসে ব্লগিং করতাম। সময় বদলে গেছে প্রথমালু'র চাক চাক বাণীতে, মশলায়। তাই আমি এখন অফিসে বসে ব্লগাইতে পারি না। যা পারি, তা হলো টুকরো টুকরো চিন্তা করতে। অচিরেই চারপাশের হাউকাউ সেই চিন্তার সুতো ছিঁড়ে ফেলে। সেই চিন্তার সুতোগুলো জমিয়ে রাখছিলাম। আজকে জমানো সুতো দিয়ে কিছু বুনে ফেলার একটু [...]
যৌনকর্মীঃ একজন পেশাজীবীর স্বীকৃতি ও তদসংলগ্ন ছেঁড়া চিন্তা
গত পরশু (১৮/৮/২০১০) বাংলাদেশের নির্বাচন কমিশন একটু খবরের শিরোনামে এসেছেন। ধর্মনিরপেক্ষতা বলবৎ করার ব্যাপারে মূল আলোচনা বা বিতর্কের জায়গায় ছিলো সুপ্রীম কোর্ট। বাংলাদেশের সংবিধানের মূল স্তম্ভের একটাকে পুনর্বহাল করেছিলো তারা। আর এখন নির্বাচন কমিশন ভোটার আইডি’তে যোগ করেছেন বেশ কিছু পেশা। তাদের বক্তব্য, নতুন যোগ করা পেশাগুলোকে আগে চিহ্নিত করা হতো না। সেই পেশাজীবী মানুষদের [...]

