১.
লেখাটি কীভাবে শুরু করা যায়? আমার যেকোন কিছুতেই এখন আমার ছেলেরা চলে আসে, সিসিবি’র সাথে পরিচয়ের কথা চিন্তা করতেও যেমন আমার ছোট ছেলেটার কথা প্রথমে মনে হলো। এইতো সেদিন ওর জন্ম হলো, মাত্রই কটা দিন আগে। এর কিছুদিনের মধ্যেই আমার সিসিবি পড়া শুরু হলো। সবার লেখা পড়ি, কমেন্ট পড়ি, আর নিজে নিজেই হা পিত্যেস করি, [...]
দিহান ইসলাম এর ব্লগ
| পুরো নাম : | দিহান ইসলাম |
| পরিচয় : | স্ত্রী, মঈন ইসলাম |
| ক্যাডেট নম্বর : | ৯৩৯ |
| ব্যাচ : | ১৯ |
| কলেজ : | সিলেট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৪-০০ |
| বর্তমানে যা করছেন : | বর, ঘর-সংসার আর বাচ্চা'দের লালন-পালন নিয়ে ব্যস্ত। পড়াশোনা আর চাকরী কে আপাতত জীবন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্ঠায় আছি। |
হৃদয় কথন
অয়োময় কাব্য
আজ সেই কখন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে! এক নাগাড়ে, একটুও থামাথামির নাম নেই। কেমন যেনো একটা মন খারাপ করা বৃষ্টি। অবশ্য শুধু এই মন খারাপ করা বৃষ্টিটাই নয়, আরো একটা উপলক্ষ্য আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে একই সাথে আনন্দ এবং মন খারাপের বার্তা নিয়ে, আজ যে আমার ছেলের প্রথম স্কুলে যাওয়ার দিন। মায়ের কাছ [...]
আমার ছেলেদের নান
বিদেশ বিভূঁইয়ে এসে অকূল পাথারে পড়লাম। আত্নীয়-স্বজনতো অনেক দূরের কথা কোন বাঙ্গালি’ই ছিলোনা। কিছুদিন পর মঈনের সাথে কাজ করে এক মহিলা’র সাথে আমার পরিচয় হলো। কানাডিয়ান,নাম সুসান। আমার ছেলে হওয়ার পর সে আমাদের বন্ধু থেকে হলো ছেলেদের নান, যাকে সোজা বাংলায় বলে নানী। আমাদের এইখানে কেউ নেই দেখে ওর ফ্যামিলি’র সাথে পরিচয় করিয়ে দিলো। অবশ্য [...]
লাবলু ভাইয়ের ক্যাপশনে আমাদের ছবি
সবাই যেভাবে আবার লেখার জন্যে তাগাদা দেওয়া শুরু করেছে। চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাচ্চা দুইটা নিয়ে স্বামী-সংসার সামলিয়ে সিসিবি’তে মন্তব্য করা পর্যন্ত ঠিক আছে। কিন্তু লেখা ? ওরে বাবা!
কিছুদিন আগে লাবলু ভাই বাচ্চাদের ছবি দেখে আর তাদের খুনসুটির গল্প শুনে আমাকে খুব করে বললো একটা ছবিব্লগ দিতে। শেষমেশ আমার আলসেমি দেখে উনি ছবিগুলোতে গতকাল রাতে মজার [...]
এক জনমের ভালবাসা
পড়াশুনাটা আরেকটু এগিয়ে নেয়ার জন্যে লন্ডন গিয়েছিলাম। সেখানে টুই নামে বাংলাদেশী একটা মেয়ের সাথে একসঙ্গে থাকি। টুই দেশের একটা ছেলেকে ভালবাসে, শান্ত, তখন নর্থ-সাউথে পড়ে, এক্স-ক্যাডেট, এসসিসি ৯৪ ব্যাচ। টুই আর শান্ত’র মাধ্যমে পরিচয় হলো শান্ত’র আরেক বন্ধু’র সাথে, মঈন, তখন কানাডায় সফটয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে, এক্স-ক্যাডেট, এসসিসি ৯৪ ব্যাচ। টুইয়ের খোঁজ খবর নেয়ার জন্যে মাঝে [...]

