random header image

এহসান (৮৯-৯৫) এর ব্লগ

পুরো নাম :  কাজী এহসানুল হক
ক্যাডেট নাম :   এহসান
ক্যাডেট নম্বর :   ৬৫৭
ব্যাচ :   ১৪
কলেজ :  সিলেট ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৮৯-৯৫
বর্তমানে যা করছেন :

খেলাধূলা আর ব্লগর ব্লগর

খুব লিখতে ইচ্ছা করে, কিন্তু দেশে আসার পর সুযোগ আর সময়াভাবে লিখতে পারছি না। তাও ফয়েজীয় ফাঁকিবাজী অনুসরণ করে একটা ব্লগর ব্লগর লিখে ফেললাম।
ইদানীং কালের ফুটবল খবর হলো থিয়েরী অঁরির হ্যান্ডবল। দুনিয়াজুড়ে সবাই থিয়েরী অঁরিকে প্রতারক ডাকছে। মূল ঘটনা সবাই জানে তাও বলি, ফ্রান্স আর আয়ারল্যান্ডের বিশ্বকাপ প্লে অফ খেলা যখন টাইব্রেকারে গড়াচ্ছিলো তখন [...]

ডিডো… শান্টু… তারপর…

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথম থেকেই ডিডোকে জাতীয় দল গঠনের স্বাধীনতা দিয়েছিল। সালাহউদ্দিন জমানায় অনেক ভালো সিদ্ধান্ত এর মতই প্রশংসনীয় ব্যাপার ছিলো সেটা। বিশ্বজুড়েই এটা রীতি যে দল নির্বাচনের সব দায়দায়িত্ব কোচেরই থাকে। ডিডোর ওপর যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁর ওপর আস্থা রাখা উচিত ছিল। পরম বিশ্বাসে সালাহউদ্দিনও নিজ দায়িত্বে ডিডোকে আগলে রেখে পরীক্ষায় সফল [...]

এই সপ্তাহের ফুটবল প্যাচাল

আজকাল ফুটবল দেখে খুব মজা লাগছে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিওন্স লীগ ক্রিকেট। আমার বাসার ৫টা খেলার চ্যানেলের ৩টাতেই চলে ক্রিকেট। যখন লাইভ খেলা থাকে না তখন চলে সুপার ফ্লপ আইপিএল। টেন স্পোর্টস আবার দেখায় চ্যাম্পিওনশিপ এর খেলা যদিও লেইস্টারের কোনো খেলা দেখায় নাই কিন্তু রয় কীনের ইপ্সউইচ ধরা খাইতেসে দেখে ভালো লাগে। মাত্র একটা [...]

ইংলিশ ফুটবল ০৯-১০

ফুটবল মৌসুম শুরু হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু হয়ে যাচ্ছে এই সপ্তাহেই। অনেক জল্পনা আর কল্পনা সমর্থকদের মনে। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া পারবে কি ম্যানচেস্টার ইউনাইটেড এবার; লিভারপুলের ২০ বছরের প্রতীক্ষা কি শেষ হবে; নাকি আগামী বছর মে মাসে নতুন এক চ্যাম্পিওনের দেখা মিলবে। ম্যানচেস্টার সিটি কি পারবে আর্সেনালকে গুঁতো দিয়ে নামিয়ে দিয়ে চ্যাম্পিওন্স লীগে [...]

ফ্যান্টাসী ফুটবল

আমার জন্মদিনের পোষ্ট ও এর মন্তব্যগুলো পড়ে আমি আনন্দিত ও অবাক হয়ে গিয়েছিলাম। যেমন কারো কারো নাকি আমার সাথে ফুটবল খেলতে মন চায় যদিও জীবনে আমি ফুটবল তেমন খেলি নাই। আমার আগ্রহ সব খেলা নিয়েই কিন্তু ইংল্যান্ডের চারদিকের পরিবেশটাই কেমন যেনো ফুটবলময়। আমি দেশে থাকতে ইএসপিএন কিংবা স্টার এ খেলা দেখতাম কিন্তু খেলা কিংবা ধারাভাষ্য [...]

সিসিবিতে কি চাই

কিছু গুরুত্বপূর্ণ ও সিরিয়াস কথা বলার জন্য এই পোষ্ট। গত কিছুদিন যাবত কিছু কথা ভাবছি। আর সিসিবিতেও আকারে ইঙ্গিতে কিছু কথা উড়ে বেড়াচ্ছে। সেটা হলো সিসিবির গুণগত মান নিয়ে। আমারো মনে হচ্ছে দেখতে দেখতে যেহেতু আমরা কিছুটা পু্রোনো হয়ে উঠছি, ঠিক তেমনি আমাদের লেখা গুলোতেও একটু পরিপক্কতার ছাপ আসা উচিত। এখন কথা হলো আমার নিজের [...]

কিছু ছবি আর একটা ভিডিও

জুন মাস আমার খুব প্রিয় একটা মাস। ইংল্যান্ডে আসার পর ব্যাপারটা আরো পোক্ত হয়েছে। কারন বছরের সেরা আবহাওয়া থাকে জুন মাসে।খালি টি-শার্ট আর ফ্লিপ ফ্লপ পড়ে অফিস করা যায়। বিশাল বড় দিন (খালি ফজরের নামাজ পড়তে হালুয়া টাইট হয়ে যায়)। অফিস থেকে বের হবার পড়েও অনেকক্ষন দিনের আলো থাকে। বাজারে প্রিয় ফল আমের আমদানী [...]

লাল তিল

বুদ্ধদেব গুহের কোজাগর বইটা পড়ার পর থেকে আমার মনের ভিতর একটা ফ্যান্টাসী কাজ করতো। আমার খুব ইচ্ছা বনের মধ্যে কোনো এক কোজাগরী পূর্নিমার রাতে, নদীর পাড়ে পাথরের উপর আমি কারো সাথে প্রেম করবো যার বুকে একটা লাল তিল থাকবে। কোন এক রাজকন্যার সাথে আমার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহুর্তটার ব্যাকগ্রাউন্ড হিসাবে এটাই কল্পনা করতাম। অবশেষে ৪/৫ [...]

টি-টুয়েন্টি বিশ্বকাপ… ডার্ক হর্স বাংলাদেশ

আনন্দ বাজার কে দেয়া সাক্ষাতকারে আশরাফুলের দাবী ক্রিকেটের Twenty20 ফরম্যাটে এই মূহুর্তে বাংলাদেশ বিশ্বের ৪র্থ দল। ভারত, দক্ষিন আফ্রিকা, নিউজিল্যান্ড এর পরই নাকি বাংলাদেশ। কথাটা আমার একেবারে অযৌক্তিক মনে হচ্ছে না। ওয়ার্ম আপ ম্যাচ গুলো ভালো ভাবে খেয়াল করার পর আমার তাই মনে হছে।
আজকে শনিবার ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতের বিপক্ষে। এই ম্যাচটা স্থানীয় [...]

Rann অথবা India 24/7

রাম গোপাল ভার্মা আমার সবচেয়ে প্রিয় পরিচালক। কেনো? ওই ব্যাখ্যা আমি লিখে বুঝাতে পারবো না। সামনা সামনি কারো সাথে দেখা হলে ওইটা নিয়ে কথা বলা যাবে। কারন রামুর সিনেমার পিছনের থিওর‌্যাটিক্যাল ব্যাখ্যা আমার জানা নাই। শুধুই ভালো লাগে। সিনেমার বিষয় বৈচিত্র্য ছাড়াও আমার সিনেমার পরিচালনা, কাস্টিং (কতজন তারকার জন্ম হয়েছে রামুর সিনেমাতে আমি জানি না [...]

২৫শে বৈশাখ

আজকে ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৮ তম জন্মবার্ষিকী। কিন্তু ব্লগে কোন মাত বোল নাই । ব্লগের ব্যানারেও নতুন কিছু নাই। আমি অফিস থেকে মাউস টিপে টিপে রবীন্দ্রনাথকে জন্মদিনের শুভেচ্ছা দিলাম। এখন ব্লগের কবি, গল্পকারদের পালা। দারুন কিছু লেখার অপেক্ষায় রইলাম। আপাতত রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা দিলাম
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, [...]

চ্যাম্পিওন্স লীগ সেমিফাইনালঃ চেলসি বনাম বার্সেলোনা

চ্যাম্পিওন্স লীগের ২য় সেমিফাইনালের ২য় লেগ হবে আগামী বুধবার। চেলসি বনাম বার্সেলোনা সম্ভাবনায় ব্যালেন্সড টাই। কোনো দলকেই ফেবারিটের তকমায় মুড়ে দেয়া যাচ্ছে না। স্বাগতিক দল চেলসি প্রতিপক্ষের মাটিতে গোল করতে পারে নাই মানে চেষ্টাও করে নাই। তাই গুরুত্বপূর্ণ এওয়ে গোল এর বাড়তি সুবিধা নাই। তাই এই খেলা আক্রমনাত্বক হবে। বার্সেলোনা প্রচন্ড প্রতাপের সাথে খেলেও ১ম [...]

চ্যাম্পিওন্স লীগ সেমিফাইনালঃ আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিওন্স লীগের সেমিফাইনালের ২য় লেগ হবে আগামী মঙ্গলবার ও বুধবার। দুটি খেলাই সম্ভাবনায় কিছুটা ব্যালেন্সড।মঙ্গলবার খেলছে আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড।(খেলা বাংলাদেশ সময় রাত ১২:৪৫ শুরু হবে।) কোনো দলকেই ফেবারিটের তকমায় মুড়ে দেয়া যাচ্ছে না। স্বাগতিক দল আর্সেনাল প্রতিপক্ষের মাটিতে গোল করতে পারে নাই তাই গুরুত্বপূর্ণ এওয়ে গোল এর বাড়তি সুবিধা নাই। তাই খেলাটা আক্রমনাত্বক [...]

ফুটবল প্যাচাল ০২

১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলদলের কোচ কার্লোস আলবার্তো পেরেইরা আর লুইস ফিল স্কলারী একটা বিষয়ে একমত ছিলেন; তা হলো বিশ্বকাপের টুর্নামেন্ট জেতা কোয়ালিফাইং রাউন্ড থেকে সোজা ছিলো। কোয়ালিফাইং রাউন্ডে দুইবারই ব্রাজিল হেরেছিলো বলিভিয়ার কাছে। তারমানে তারা কি দাবী করতে চান বলিভিয়া, ইকুয়েডর এর মত দলগুলো ইটালী কিংবা ফ্রান্স থেকেও শক্তিশালী। কারন আসলে আবহাওয়া, কন্ডিশন [...]

১৯৭১ এর দুটি ভিডিও

কিছুক্ষন আগে আমার শাবিপ্রবি এর এক বন্ধু সুশান্ত ইউটিউবের দুইটা লিঙ্ক পাঠাইলো। আমার বন্ধুর মতে আমেরিকা প্রবাসী জনৈক মাশুকুর এবিসি ও এনবিসি টিভির আর্কাইভ থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করেছেন। ভিডিও গুলো ইঊটিউবে গত ২০শে মার্চ পোস্ট করা হয়েছে। অনেকেই দেখে থাকতে পারেন। যারা দেখেন নি তাদের জন্য।