কোথাও টু শব্দটি নেই। হঠাৎ ভারী শব্দের সাথে আলোকরশ্মির মতো কিছু একটার আবির্ভাব ঘটে। তারপর শুরু হয় একটানা যান্ত্রিক শব্দ। এভাবেই স্ক্রিনে আসে সিনেমার নাম: পুরো স্ক্রিন জুড়ে ক্যাপিটাল অক্ষরে লেখা INLAND EMPIRE. এর মধ্যে দিয়েই ডেভিড লিঞ্চ আমাদেরকে এক বিস্ময়কর surrealist (পরাবাস্তব) জগতে নিয়ে যান। দর্শক মাত্রই সিনেমার মধ্যে ঢুকে যেতে বাধ্য। রেডিও ট্রান্সমিটার [...]
মুহাম্মদ (৯৯-০৫) এর ব্লগ
| পুরো নাম : | খান মুহাম্মদ |
| ক্যাডেট নাম : | মুহাম্মদ |
| ক্যাডেট নম্বর : | ২০১৭ |
| ব্যাচ : | ৩৭ |
| কলেজ : | মির্জাপুর ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : | বেকার |
ধর্মঃ একটি নৃতাত্ত্বিক অধ্যয়ন – ৩
মনোবিজ্ঞানভিত্তিক গবেষণা
সাংস্কৃতিক বিবর্তনবাদীদের বুদ্ধিবৃত্তিক প্রথার বিরুদ্ধে প্রধান প্রতিক্রিয়া নৃবিজ্ঞানের মধ্য থেকে আসেনি। সেটা এসেছে সামাজিক বিজ্ঞানে ঐতিহাসিক চিন্তাধারার প্রভাবের বিরুদ্ধে ইতিবাচকতাবাদী আন্দোলনের সাধারণ ক্ষেত্র থেকে। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের বছরগুলোতে মনোবিশ্লেষণের নিয়মতান্ত্রিক মনোবিজ্ঞানবাদ এবং Anne Sociologique এর সমান নিয়মতান্ত্রিক সমাজবিজ্ঞানবাদের উত্থান ঘটে। এর ফলে বিবর্তনবাদীরা বিবর্তনকে পটভূমির সাপেক্ষে সুনির্দিষ্ট তত্ত্ব আকারে উপস্থাপন করতে বাধ্য হন। [...]
ধর্মঃ একটি নৃতাত্ত্বিক অধ্যয়ন – ২
বিবর্তনবাদ ও তার শত্রুরা
নৃবিজ্ঞানের অনেক কিছুর মত আদিম মানুষের ধর্মীয় বিশ্বাস ও আচারানুষ্ঠানের অধ্যয়নও বিবর্তন তত্ত্বের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল। উনবিংশ শতকে কোন কিছু নিয়মতান্ত্রিকভাবে চিন্তা করা বলতে ঐতিহাসিকভাবে চিন্তা করাকে বোঝাত। প্রাচীন কালের সবচেয়ে মৌলিক গঠনটিকে খুঁজে বের করা এবং যে ধাপগুলোর মাধ্যমে তার ধীর উন্নয়ন ঘটেছে সেগুলোর সন্ধান করাই এক্ষেত্রে মুখ্য। টাইলর, মরগ্যান, ফ্রেজারসহ [...]
ধর্মঃ একটি নৃতাত্ত্বিক অধ্যয়ন – ১
Geertz’র ধ্রুপদী রচনা “Religion as a Cultural System”-এ লেখক ধর্মকে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে তিনি মূলত ধর্মের সমাজবিজ্ঞানভিত্তিক অধ্যয়নে ব্রিটিশদের সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গির দিকে ইঙ্গিত করেছেন। মার্কিন নৃবিজ্ঞানীরা লেখকের এই আহ্বানে সাড়া দিয়েছেন যার প্রতিফলন পড়েছে তাদের সাম্প্রতিক গবেষণাগুলোতে। এর পর ১৯৭২ সালের এক প্রবন্ধে Geertz ধর্মের অধ্যয়নে তার ঐতিহাসিক, মনোবিজ্ঞানভিত্তিক, সমাজবিজ্ঞানভিত্তিক [...]
জিসাস ফাকিং ক্রাইস্ট
বার্ন আফটার রিডিং দেখার পর আমার প্রিয় জনরগুলোর নাম মনে করার চেষ্টা করলাম। কারণ এটা পুরোপুরিই জনর মুভি। যে সিনেমাগুলো জনরের প্রতি অনেক বিশ্বস্ত থাকে সেগুলোকেই জনর মুভি বলা যায়। কোয়েন ব্রাদার্সের নতুন সিনেমা বার্ন আফটার রিডিং “ব্ল্যাক কমেডি”-র প্রতি প্রচণ্ড বিশ্বস্ত ছিল। এ ধরণের সিনেমা দেখার পর মাথায় কেবল জনর ঘুরতে থাকে। যেমন দ্য [...]
মহাজাগতিক ইতিহাসের ভাষা
ফাইনাল ইয়ারের থিসিস প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার আর কিছু লেখা হচ্ছে না। কিন্তু সিসিবি-তে তো কোন না কোন উপায়ে সক্রিয় থাকা দরকার। তাই আবারও পুরনো ব্লগার হওয়ার নির্মম সুযোগের সদ্ব্যবহার করলাম। পূর্বে প্রকাশিত একটা লেখা দিয়ে দিলাম। আর প্রজেক্টের কারণেই এই বিষয়টা নিয়ে আবার ভাবতে হচ্ছে। বিশেষভাবে এটা পছন্দ করার কারণ এটাই।
এই লেখার [...]
আমি মডারেটর প্যানেল থেকে সরে দাঁড়িয়েছি
আমি মডারেটর প্যানেল থেকে পদত্যাগ করেছি। ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট থেকে মডারেটর অপশন সরিয়ে নেয়া হয়েছে এবং আমি এখন থেকে একজন সাধারণ “লেখক” (Author)। এই সরে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজস্ব। কেউ আমাকে বাধ্য করেনি বা সরে যেতে বলেনি।
কারণ
আমি অন্যের ব্লগে নিজের কিছু কমেন্ট এডিট করেছিলাম, এমনকি কিছু কমেন্ট ডিলিট করে দিয়েছিলাম। এটা আবার সবার অগোচরেই [...]
পাই দিবস+আইনস্টাইনের জন্মদিন
গতকাল ছিল (১৪ই মার্চ) বিশ্ব পাই দিবস। ১৪ই মার্চ পাই দিবস কেন হল, তা অনেকেই জানেন। ৩.১৪, মার্কিন নিয়মে পাইয়ের এই মানটি ১৪ই মার্চকে নির্দেশ করে। পাইয়ের এই আনুমানিক মানের তাৎপর্য মেনে প্রথম পাই দিবস পালন শুরু হয়েছিল আমেরিকার স্যান ফ্রানসিস্কোর একটি বিজ্ঞান জাদুঘরে। এক্সপ্লোরেটোরিয়াম নামের এই জাদুঘরে দিবসটি পালন শুরু করেছিলেন ল্যারি শ। শ’কেই [...]
লাইকার জন্য ভালবাসা
১৯৫৪ সালে জন্ম মেয়েটির। মস্কোর রাস্তায় রাস্তায় ভবঘুরের মত ঘুরে বেড়াতো। মেয়েদের পক্ষে ভবঘুরে হওয়া অতোটা সোজা নয়। কিন্তু লাইকার জন্য তা আসলেই সোজা ছিল। কারণ তার জন্ম কোন মানুষের ঘরে হয়নি। হয়েছে এক কুকুরের ঘরে। মানব সমাজে লিঙ্গভেদ থাকলেও আমার জানামতে কুকুর সমাজে তা খুব একটা নেই। নানা দিক দিয়ে বরং মেয়ে কুকুরেরাই বেশী [...]
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও নিখোঁজদের তালিকা (আপডেট)
শনিবার সেনা সদরের এক ব্রিফিং এ ৭২ জন নিখোঁজ আছেন বলে জানানো হয়েছিল। সোমবারের ব্রিফিং-এ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী সংশোধিত নতুন তথ্য দেন। ২৫শে ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে ১৬৮ জন সেনা কর্মকর্তা ছিলেন বলে ধরে নেয়ায় এই বিভ্রান্তি হয়েছে বলে জানান তিনি। এছাড়া অনেকের আত্মীয়-স্বজন খোঁজ করছিলেন, পর্যাপ্ত [...]
কর্নেল জাকির হোসেনের জানাজা
সামিয়ার (এমজিসিসি, ৯৯-০৫) বাবা, রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন মেডিক্যাল অফিসার কর্নেল ডাঃ জাকির হোসেন এবং আরও ৪১ জন আর্মি অফিসারের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল—
স্থান – প্যারেড গ্রাউন্ড
দিবস – ২রা মার্চ, সোমবার
সময় – সকাল ১০:০০ ঘটিকা
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও নিখোঁজদের তালিকা
বিঃদ্রঃ এই তালিকার অসংগতিগুলো দূর করে শীঘ্রই নতুন তালিকা প্রকাশ করা হবে।
শহীদ
সেনাবাহিনীর কর্মকর্তা
১. মেঃজেঃ শাকিল আহমেদ (বিডিআর এর ডিরেক্টর জেনারেল)
- ব্রিঃজেঃ এম এ বারী (বিডিআর এর ডেপুটি ডিরেক্টর জেনারেল)
- কর্নেল আখতার হোসেন (আরসিসি, ১২/৬৬১/কাসিম হাউস)
- কর্নেল আনিসুজ্জামান
- কর্নেল আফতাবুল ইসলাম (আরসিসি, ৭৭-৮৩, ১৪/৭৮৮) [বাড়ি ফেরা হলো না কর্নেল আফতাবের]
- কর্নেল ইমাম শওকত
- কর্নেল এমদাদুল ইসলাম
- [...]
সত্যজিতের উত্তরসূরি ঋতুপর্ণ ঘোষ (একটি সাক্ষাৎকার)
বাংলা সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরই যার নাম উচ্চারিত হওয়া উচিত তিনি হলেন দ্য গ্রেট সত্যজিৎ রায়। আমার কাছে সত্যজিৎ যেন রবীন্দ্রনাথের চেয়েও বড়। কারণ খুব স্বাভাবিক, আমি এখনও রবীন্দ্রনাথ পর্যন্ত পৌঁছুতে পারিনি। চেষ্টাও করিনি অবশ্য, তার বদলে সত্যজিৎকে রবীন্দ্রনাথ পর্যন্ত যাওয়ার শর্টকাট রাস্তা হিসেবে ব্যবহার করেছি। রাস্তাটা চমৎকার, কারণ এপার-ওপার দুই বাংলা মিলিয়ে রবীন্দ্রনাথকে সত্যজিতের [...]
একবিংশ শতকের ডারউইন
আগামী ১২ই ফেব্রয়ারি সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী চার্লস ডারউইনের ২০০তম জন্মবার্ষিকী এবং তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ “অন দি অরিজিন অফ স্পিসিস” এর ১৫০তম প্রকাশবার্ষিকী। বিবর্তনবাদ নিয়ে আজ পৃথিবীর কোন জীববিজ্ঞানীর মধ্যেই সংশয় নেই। তবে এর প্রক্রিয়া নিয়ে সংশয় আছে। সেটা নিয়েই বিবর্তনবাদী জীববিজ্ঞানীরা এখন সবচেয়ে বেশী গবেষণা করছেন। এই প্রেক্ষিতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞান [...]
একটু পরেই সূর্যগ্রহণ
আকাশ জিনিসটা আসলেই বিস্ময়কর। প্রাচীনকালের মানুষদের মত বললাম আর কি। সে সময় তো মানুষ আকাশকে একটা জিনিসই মনে করতো। সকল পৌরাণিক কাহিনী এবং ধর্মগ্রন্থেই তার প্রমাণ আছে। এই সেদিন আমরা আকাশের বাস্তব রূপ আবিষ্কার করেছি। কিন্তু জ্যোতির্বিজ্ঞানের সাথে যে পুরাণ আর প্রাক-ইতিহাস জড়িয়ে আছে তা মাঝে মাঝেই ফিরে আসে। সেটা হয়ত আমাদের উপর কোন প্রভাব [...]

