random header image

আদনান (১৯৯৪-২০০০) এর ব্লগ

পুরো নাম :  মির্জা আদনান হোসেন
ক্যাডেট নাম :   আদনান
ক্যাডেট নম্বর :   1729
ব্যাচ :   32nd
কলেজ :  MCC
অবস্থান সময়কাল :   ৯৪-০০
বর্তমানে যা করছেন : একটা consulting firm এ data warehouse consultant হিসেবে কাজ করি । sydney, australia তে থাকি । অবসরে chill করি, আড্ডাবাজি, ইদানিং ব্লগবাজি শুরু হয়েছে । আর কিছু জানার থাকলে ask me!!

অযি প্যাচাল…

জীবনে দেশ ছেড়ে এতদূরে থাকবো কখনো ভাবিনি । ইংলিশ মুভি দেখতে দেখতে মাঝে মাঝে আমেরিকায় যেতে ইচ্ছা করত কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ! তবে ঘটনাচক্রে ২০০৩ থেকে অস্ট্রেলিয়াতে আছি আরো নির্দিষ্ট করে বললে সিডনীতে আছি । অনেকদিন কিছু লেখা হয়না এমনকি ব্লগেও আসা হয়না । এমনি একটা ডুব মেরে আছি । তাই এটাকে ঠিক কামব্যাক [...]

কর্ণের কথা (মিথলজি)

চারিদিক আলো করে ধীরে ধীরে সূর্য উঠছে, ভোর হওয়ার সময়টা রাধেয়র ভীষণ পছন্দের । আজও প্রাচীন বটগাছটার নীচে বসে সূর্যোদয় দেখছিল সে । কি বিপুল বিক্রমে রাতের অন্ধকারকে দূরে হঠিয়ে সূর্যের আগমন ! প্রতিদিন দেখে তবু মুগ্ধতা কাটেনা । খুব আপন মনে হয়, মনে হয় সূর্যের মতো সেও যদি সব অন্ধকারকে জয় করতে পারত । [...]

বালকবেলার প্রেম..

অনেকদিন ধরে কিছু লেখা হয়না, সিসিবি পড়াও হয়না । বেশিরকম ব্যস্ত, যাও বা সময় থাকে নানাধরনের ইযি কাজ সময় খেয়ে ফেলে । বেশ বড় রকমের একটা ডুব দিয়ে ছিলাম । ব্যাক করার আশায় ভাবছি এখন থেকে সিটকম স্টাইলে লিখব । সিরিজ লেখা কিন্তু পরস্পর সম্পর্কহীন । আমার এ লেখাগুলো কিছুটা কাল্পনিক কিছুটা অতি কাল্পনিক, তাই [...]

বি ডি আর হত্যাকান্ডে শহীদদের স্মরণে শোকসভা এবং মিলাদ মাহফিল

এই পোস্ট টা অনেক আগেই দেয়া উচিত ছিল, কিন্তু নানা ব্যস্ততায় সময় করে উঠতে পারিনি । সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ।
গত ৫ই এপ্রিল বিকেল ৩টায় সিডনীর এক্স ক্যাডেটদের উদ্যোগে বি ডি আর হত্যাকান্ডে শহীদদের স্মরণে শোকসভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল । যেকোন কিছুই আয়োজন কর বেশ কঠিন, তার উপর বিদেশের মাটিতে [...]

ওয়েক আপ, ক্যাডেটস

জানিনা কি লিখব ? চোখ ঝাপসা হয়ে যাচ্ছে বারেবারে । এতগুলো তাজা প্রাণ এভাবে ঝরে যাবে, আর তথাকথিত বুদ্ধিজীবিরা(পড়ুন দালালা) আবার এই নৃশংসতাকে হালাল করার জন্য থিওরী দিবেন ! আর কত সহ্য করি ? আমাদের নিজেদের গায়ে ফোস্কা না লাগা পর্যন্ত কি আমরা কোনদিনই দুঃখীর দুঃখ বুঝবো না ? এতগুলো মানুষকে নির্বিচারে মারা হল তার [...]

মুক্তিযুদ্ধ আমার অজ্ঞানতা

অনেকদিন ধরে লেখা পরেই যাচ্ছি, কিছু লেখা আর হচ্ছেনা । আলসেমি কাজের চাপ বলতে গেলে কেন যেন হয়ে উঠছিলনা । আজকে মাস্ফুর পোস্টটা পরে কিছু লিখতে ইচ্ছ করছে । মুক্তিযুদ্ধের পর থেকেই মুক্তিযুদ্ধ , বংগবন্ধু , জিয়া ,আওয়ামী লীগ, বি এন পি, রাজাকার, এরশাদ সবকিছু নিয়ে কম বানিজ্য হ্য়নি । মুক্তিযুদ্ধের অনেক পরের প্রজন্ম [...]

ছোট ছোট ঘটনা – দুই

এক.
এবারো সময় ক্লাশ সেভেন, স্হান ফজলুল হক হাউস । যান বাঁচানো ফরজ তাই সংগত কারণে ঘটনার নায়কের নাম উল্লেখ করা থেকে বিরত থাকলাম । ক্লাশ সেভেন থেকেই আমাদের জনৈক বন্ধু স্ক্র্যাচিং এ পারদর্শী্ ছিল । আর মাঝে মাঝে স্হান কাল পাত্র ভুলে মনের আনন্দে গীটার বাজাতো । একদিন তখনকার কলেজ গেমস প্রিফেক্টের রুমে তার ডাক [...]

ছোট ছোট ঘটনা – এক

এক.
সময় ক্লাস সেভেন 2য় টার্ম । সোহরাওয়ার্দী হাউসের দোতলার তের নম্বর রুমে নাদান আমরা সবাই থাকি । আমাদের পাশের রুমেই অল্টারনেট সিনিয়রদের রুম । নেমপ্লেট দিয়ে দেয়ালে বারি দিলেই ছুটে যেতে হয় ফাই ফরমাস খাটার জন্য । বন্ধু মাহমুদ হোসেন, আর সবার মত কলেজে খাপ খাওয়ানোর চেষ্টা করছে । ঘটনার শুরু একদিন রাতে আফটার লাইটস [...]

ডায়েরীর পাতা থেকে

কলেজ ছেড়েছি বহু বছর হয়ে গেল । অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু আমার ডাইরীটা আছে । ডাইরীতে আমার সব বন্ধু কিছু না কিছু লিখেছে । প্রবাসের সদা ব্যস্ত জীবনে যখন কিছু ভাল লাগেনা, ডাইরীর পাতা উল্টাই । আমার আত্মার ছোট ছোট অংশ গুলো ছুঁয়ে দেখি । আমি কবিতা তেমন বুঝিনা । তবে এই কবিতাটা আমার [...]

অনেক পুরোনো একটা প্রেমে পড়ার গল্প

ভালবাসা নিয়ে ছোট বয়সে একটা ছোটগল্প লিখেছিলাম। কালের অতলে হারাবার আগেই, তোমাদের জন্য -
বেশ কয়েকদিন ধরে ভালবাসা নিয়ে ভাবছি, কিন্তু কোন মানে খুঁজে পাচ্ছিনা । আমাদের কলেজে বৃষ্টি পড়ে। বৃষ্টি রহমান সুন্দরী এবং কিছুটা রহস্যময়ী।
ওর সাথে এতদিন মিশেও ওর মনের কোন কিনারা পাইনা, কোথায় যেন ওকে বুঝতে পারিনা।যদিও সবার সাথে ওর ব্যবহার খুব সাবলীল। সবার!!
সবার [...]