random header image

আহ্সান (৮৮-৯৪) এর ব্লগ

পুরো নাম :  মোঃ আহ্সান হাবিব
ক্যাডেট নাম :   আহ্সান
ক্যাডেট নম্বর :   ৫২৩
ব্যাচ :   ১১
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৮৮-৯৪
বর্তমানে যা করছেন : চাকুরী নিয়ে ব্যস্ত।

এক বন্ধুর আর্তনাদ

ক্লাশ ফোরের ঘটনা। কি এক কারণে আমি কয়েকদিন ক্লাশে অনুপস্থিত থাকার পর একদিন উপস্থিত হয়ে জানতে পারি, আমাদের ক্লাশে নাকি হেভী ধুন্ধুমার এক ভালো ছাত্র এসেছে। সবার মুখে মুখে তখন ঐ একই কথা। আমার খুব কাছের বন্ধু মিল্টন এসে ফিস ফিস করে বললো, “জানিস, নতুন একটা ছেলে এসেছে আমাদের ক্লাশে। প্রচন্ড ভালো ছাত্র। মনে হয় [...]

রাজীবের ব্যক্তিগত কিছু ভাবনার বিপরীতে আমার ব্যক্তিগত মতামত

রাজীবের লেখার আমি ভক্ত। সময় পেলে আমি কখনোই রাজীবের লেখা মিস করিনা। রাজীবের এই লেখাটি আমি বেক্সকা গ্রুপ মেইলে পড়েছি। পরবর্তীতে দেখলাম এটা সিসিবি’তে ও দেয়া হয়েছে। লেখাটির একটা বিশেষ অংশ আমাকে কষ্ট দিয়েছে বলেই লেখা পড়া বাদ দিয়ে কি-বোর্ডে আঙ্গুল চালালাম। বেক্সকা গ্রুপ মেইলেও আমি একটি রিপ্লাই দিয়েছি। সেটিকেই একটু সাজিয়ে গুছিয়ে এখানেও লিখছি। [...]

সাময়িক পোস্ট

জিতুর বাসায় বসেই প্রিন্সিপ্যাল স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে নিছি। বুকে এখন অনেক সাহস। যাই হোক… প্রচন্ড দৌড়ের উপরে আছি। গুছিয়ে কিছু লিখতে পারছিনা। অনেক দেরী কইরা ফালাইলেও সিসিবি’র সবার আন্দোলনের মুখে গত বছর ২৫ সেপ্টেম্বর আমার কুমার জীবনের পতন হয়। আন্দোলনের সেই ফল যে খুব একটা খারাপ হইছে তা আমি বলবোনা। যাহোক, আন্দোলনের সেই [...]

ভালোবাসার ঋণগ্রস্থ এক আমি…

সিসিবি পরিবারের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গতকাল মাস্ফু আমাকে ফোন করেছিল। ওর সাথে আমার পরিচয় হবার পর থেকে বিভিন্ন উপলক্ষে বা যে কোন পার্বনে আমাকে ফোন করতে ওর ভূল হয়না। আমি নিজেও জানতাম যে মাস্ফু আমাকে এই দিনটিতে ফোন করবেই। ফোনে কথা শেষ করার ঠিক [...]

পল্লবীর মহা মিলন

টাইটেল দেখে কেউ আবার ভাববেননা যে আমি পল্লবী নামে কোন ষোড়শী কিংবা কোন অষ্টাদশীর কোন মিলনের কথা বলছি।আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, মহা উৎসবে আজ পল্লবীতে (প্রিন্সিপ্যাল স্যারের বাসায়) হয়ে গেল পূর্ব ঘোষিত এক মিলন মেলা। এই মিলন মেলায় যারা উপস্থিত হতে পারেননি, তাদের জ্ঞাতার্থে আমার এই পোষ্ট। আর্জেন্টিনার ভয়ে অন্য কোন দল আজ [...]

আরেকটি শোক সংবাদ

সিসিবি’তে ঢুকে ফারজানার খবর টা পেয়ে প্রচন্ড মন খারাপ হলো। জানিনা একই দিনে কেন এত খারাপ খবর দিতে হচ্ছে। এই মাত্র আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে ফিরলাম। ওখানে যাবার উদ্দেশ্য ছিল কলেজের এ্যাডজুটেন্ট (মেজর রুসলান, ককক ৯০-৯৬) এর সাথে কিছু সময় পার করা। ওখানে যাবার পরে গিয়ে দেখলাম এ্যাডজুটেন্ট খুব ব্যস্ত। জানলাম কিছুক্ষণ আগে কলেজ [...]

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং কিছু ভাবনা

মাঝে মাঝেই ভাবি, সেইসব মানুষগুলির কথা যারা নিজের স্বার্থ উপেক্ষা করে কোন কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কোন কিছু চিন্তা না করেই…জীবনের নিশ্চয়তা নেই জেনেও। কত্ত সাহসী ওরা…কত্ত নিঃস্বার্থ ওরা…কত্ত নির্লোভ ওরা। ওরা তো আমাদেরকে শিখিয়ে গেছে দেশকে কিভাবে ভালোবাসতে হয়…। ঠিক যেমন আল্লাহ-তা’লা মানুষের হেদায়েতের জন্য যেভাবে নবী রাসুলদের পাঠিয়েছিলেন, ঠিক সেভাবেই যেন [...]

অসাধারণ শিল্প কর্ম – ফটোব্লগ

(সামগ্রিকভাবে এই শিল্প কর্মটি আমাকে এতটাই আলোড়িত করেছে যে সবার সাথে শেয়ার না করে পারলাম না। এই পোস্টটিতে আমার নিজস্ব কোন কিছুই নেই। পুরোটা-ই সংগৃহীত। কেউ যদি আগে এই ব্লগে এটি পোষ্ট করে থাকে তাহলে দয়া করে এডু/মডু’রা এই পোষ্টটি মুছে দেবেন।) “ইনকাদাতে” জাপানের আওমরি প্রিফেকচার-এর একটি গ্রামের নাম। মাত্র ৮৭০০ জন লোকের এই গ্রামটি [...]

ডেটলাইন – ২৫ সেপ্টেম্বর, ২০০৯

প্রিয় ভাই বোনেরা, আসসালামুআলাইকুম। কোন সাহিত্য ভা ভূমিকা ছাড়া সরাসরি মূল বক্তব্যে চলে আসি। কামরুলের পোস্টে আপনারা সবাই আমার বর্তমান স্ট্যাটাস জেনে গেছেন। ব্যাপারটি কিভাবে ঘটেছে তা এখনো আমার কাছে কেমন যেন মিস্ট্রি মনে হচ্ছে। আমার জন্য পাত্রী খোঁজা হচ্ছে ব্যাপারটা আমি হাল্কা জানতাম। কিন্তু কোথায় কিভাবে কি হচ্ছে তা জানা ছিলোনা। বাবা-মা’র কাছে শুধু [...]

ফটোব্লগঃ বিসিসি ইফতার পার্টি – সিলেট এডিশন

অনেক দিন আগে ব্লগ দিয়েছিলাম সিলেটে বিসিসি’র ইফতার পার্টির। ছবিগুলো দুষ্টু ছেলে রেজওয়ানের আপলোড করার কথা থাকলেও ব্যটা বাইন মাছের মত পিছলে যাচ্ছিলো। যাইহোক, অবশষে গতকাল বেচারা পেন ড্রাইভে করে আমাকে ছবিগুলো দিয়ে গেছে। হয়তো এরমধ্যেই আপনারা শফিউল্লাহ ভাই (পক্ষান্তরে স্যার) এর ফেসবুকে বেশ কিছু ছবি দেখে ফেলেছেন (যদিও হুবুহু এই ছবিগুলো নয়), তার পরেও [...]

বিসিসি ইফতার পার্টি – সিলেট এডিশন

আজ মহা ধুমধামে বিসিসি’র সিলেট পার্টির ইফতার সন্ধ্যা হয়ে গেল। জমজমাট এই ইফতার পার্টির উদ্যোক্তা ছিলেন বকক এর ৬ষ্ঠ ব্যাচের শফিউল্লাহ ভাই (মেজর শফিউল্লাহ)। ব্যতিক্রমধর্মী এইজন্য বলছি, যে ইফতার পার্টি টি ছিল খোলা আকাশের নীচে বিশাল এক মাঠের মধ্যে। আয়োজনের এই ব্যতিক্রম, উপস্থিত সবাইকে অত্যন্ত অভিভূত করেছে। সিলেট ক্যান্টনমেন্টের ঠিক উল্টো পার্শ্বের হাউজিং সোসাইটির সর্বশেষ [...]

শুভ জন্মদিন

আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্য্যে ভরা আজকের জোছনাটা অনেক সুন্দর সন্ধ্যেটা আগুন লাগা আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগায় মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায়

বড় হবো…

ডিসক্লেইমারঃ যদিও ডিসক্লেইমার সম্মন্ধে অনেকেরই আপত্তি আছে, কিন্তু তার পরেও পোস্টের শুরুতেই এই অপ্রিয় কাজটি না করে পারছিনা। কারণ, আমি একটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছি যেটা আমার জীবনে এর আগে কখনো করিনি। ……অবশেষে আমি একখানা ছড়া (নাকি কবিতা ঠিক জানিনা) লিখিয়া ফেলেয়াছি। লেখা পড়া করিতে করিতে যখন আমার আর কিছু ভালো লাগেনা, যখন মনের মধ্যে [...]

কেমনে শোধিব এই ঋণ

সিসিবিতে শেষ কবে লেখা দিয়েছিলাম ঠিক জানিনা। আমার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সবাই বলতে বলতে এখন অনেকে বলা ছেড়েই দিয়েছে। কি কারণে কিংবা কোন পরিস্থিতিতে আমি লিখিনি, তা বলার মত তেমন কোন সদুত্তর আমার কাছে নেই। আশা করি কেউ আবার এটাকে সিসিবি’র প্রতি আমার রাগ বা অভিমান ধরে নেবেননা। সিসিবি’তে আমি না লিখলেও এমন কোন একটি [...]

শুভ নববর্ষ

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অতীতের গ্লানি, ব্যথা, ব্যর্থতা জরা সব মুছে গিয়ে সবার জন্য শুভ হোক ১৪১৬ সাল।