random header image

বিরতির বিরতি

অনেক দিন ধরে সিসিবিতে কোন কিছু লেখা হয়না। কোন এক অদ্ভূৎ কারণে আপনা আপনিই নিজে থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি বা গুটিয়ে গেছি। সিলেট থেকে যশোরে গিয়েছি প্রায় দেড় মাস। অনেক কিছু স্মৃতি হয়ে আছে সেখানকার। প্রায় প্রতি দিনই এমন কিছু ঘটতো যা নিয়ে মজার মজার ব্লগ লেখা যায়। আমার সহকর্মীরাও (ওনারাও এক্স-ক্যাডেট) আমাকে বলতেন ওই ঘটনাগুলো নিয়ে যেন আমি সিসিবিতে লিখি। আমিও প্রচন্ড উৎসাহী হই। লেখার জন্য উপাত্ত ও সংগ্রহ করতে থাকি। কিন্তু হঠাৎ করেই যেন কি হয়ে গেল…সব কিছু এলোমেলো…আমার আর লেখা হয়ে ওঠেনা…।

মাঝখানে আমার বিবর্ণ দুঃসময়গুলো আমাকে ভীষণভাবে কুঁকড়ে রেখেছিল। সিসিবিতে আসতাম…লেখা না পড়ে খোলা পেইজটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে দুই একটা লেখা পড়ার চেষ্টা করতাম। বিবর্ণ সেই সময়গুলোতে একটি মানুষ আমাকে নিয়মিত উজ্জীবিত করার চেষ্টায় থাকত। পিতৃস্নেহ বা বড়ভাইয়ের আদর কিংবা বন্ধুসূলভ ভালবাসা দিয়ে তিনি আমায় সুসময়ের আলোড়নে আলোড়িত করতে চেষ্টা করে যেতেন। অনেকবার চাওয়া সত্ত্বেও আমাদের সবার আদরের বোন সামিয়াকে ফোন করার মত মানসিক সাহস আমার হয়ে ওঠেনি। অতঃপর প্রায় ৩ সপ্তাহ পরে গত ১৩ মার্চ সেই মানুষটির দেয়া সাহসে ভর করেই ফোনে সামিয়ার খোজ নেবার দুঃসাহস করেছিলাম।

আপনাকে ধন্যবাদ জানানোর মত সাহস আমার নেই সানাউল্লাহ ভাই। তবে আপনার এই মানবীয় গুণাবলীগুলোকে নিজের মাঝে ধারণ করার চেষ্টা করব। দোয়া করবেন এই ছোট ভাইটির জন্য।

সিসিবিতে কিভাবে ফিরে আসব ঠিক বুঝে উঠতে পারছিলামনা। সময় মানুষকে কত অসহায় করে তুলতে পারে তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। যাইহোক, প্রথম আলো পত্রিকায় (১৮ মার্চ,২০০৯ তারিখের) একটি লেখার উপর হঠাৎ করেই চোখ আটকে গেল সেনানিবাস এবং আমরা ।সবার সাথে লেখাটি শেয়ার করতে ইচ্ছে হলো।
আমার এই লেখাটি মূলত দীর্ঘ বিরতির পর সিসিবিতে ফিরে আসার একটা প্রয়াস মাত্র। অনেকটা যেন স্টার্ট করার জন্য স্টার্ট পয়েন্ট খুজে পাচ্ছিলামনা। আর সেকারণেই এরকম একটা অগোছালো লেখা দিয়ে দী্ঘ বিরতির বিরতি দিলাম। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৭ টি মন্তব্য

  1. তৌফিক (৯৬-০২)
       মার্চ ১৯, ২০০৯ at ৭:৪৩ পুর্বাহ্ন |

    ওয়েলকাম ব্যাক আহসান ভাই। :hug: আপনাকে কিন্তু আমরা ঠিকই মনে রেখেছি। আশা করি, আপনার না লেখা ব্লগগুলো এবার লিখবেন। :)

    কংগো অভিযান, মালয়েশিয়ার নির্বাসন আর ক্রিকেটারদের কমান্ডো ট্রেনিং। ;;)

    [ জবাব দিন ]

  2. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
       মার্চ ১৯, ২০০৯ at ৯:৪৫ পুর্বাহ্ন |

    অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভাল লাগলো ভাইয়া।আপ্নার লেখার অপেক্ষায় রইলাম আমরা সবাই…

    [ জবাব দিন ]

  3. আহসান আকাশ (৯৬-০২)
       মার্চ ১৯, ২০০৯ at ১০:০৯ পুর্বাহ্ন |

  4. আলম (৯৭--০৩)
       মার্চ ১৯, ২০০৯ at ১১:১৩ পুর্বাহ্ন |

    বিরতির বিরতি দেয়ায় ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। :hug:

    [ জবাব দিন ]

  5. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ১৯, ২০০৯ at ১১:১৮ পুর্বাহ্ন |

    ভাইয়া অনেক মিস করেছি আপনাকে। আবার লেখা দেওয়ায় অনেক অনেক ধন্যবাদ। আর যেন মিস করতে না হয়।

    [ জবাব দিন ]

  6. তানভীর (৯৪-০০)
       মার্চ ১৯, ২০০৯ at ১১:৩৬ পুর্বাহ্ন |

    শুভ প্রত্যাবর্তন আহসান ভাই। আপনাকে খুব মিস করছিলাম।
    আপনার লেখার অপেক্ষায় রইলাম আমিও।

    [ জবাব দিন ]

  7. আমিন (১৯৯৬-২০০২)
       মার্চ ১৯, ২০০৯ at ১১:৪৯ পুর্বাহ্ন |

    ওয়েলকাম ব্যাক। আপনাকে অনেকদিন পরে দেখলাম। মাঝখানে আমিও ছিলাম না তো। ক্রস হয়ে গেছে। নিয়মিত থাকুন এই প্রত্যাশা রইল। আর আব্দার রইলো কিছু নতুন লেখার।

    [ জবাব দিন ]

  8. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ১৯, ২০০৯ at ১২:৪৪ অপরাহ্ন |

    ওয়েলকাম ব্যাক আহসান ভাই :hug: :hug:

    [ জবাব দিন ]

  9. ফয়েজ (৮৭-৯৩)
       মার্চ ১৯, ২০০৯ at ৪:৫৫ অপরাহ্ন |

    আহসান, তোমার বাসার সমস্যার আপডেট তো দিলা না? মিটছে?

    [ জবাব দিন ]

  10. সামিয়া (৯৯-০৫)
       মার্চ ১৯, ২০০৯ at ১০:৪২ অপরাহ্ন |

    আহসান ভাই, একজন সামান্য সেনাসদস্যের মেয়ে হিসেবে প্রথম দিন থেকেই তো আমরা মেনে নিয়েছি যেকোন সময়ে যেকোন অবস্থায় আব্বু চলে যেতেই পারে। এদের কারো কাছে বিচার চাওয়াটা যে কত বড় কৌতুক, তা আমি বুঝতে পারি। আমাদের হয়ত অনেক বেশি কিছু ছিল না, পরিবারটাই আমাদের সব ছিল। সেটাই যখন শেষ হয়ে গেল, এখন আমাদের হারানোর আসলে কিছু নেই। আমার ব্যক্তিগত অনুভূতিটা এখন এইরকমই।
    আমরা যেটা হারিয়ে ফেলেছি, সেটা আমরা কখনো ফিরে পাবনা। কেবল এই ঘটনাটা দিয়ে যদি আমরা এক হই, তাহলেও হয়ত আমি একটা স্বান্তনা পাব, যাক, আব্বু এমনি এমনি যায়নি।
    এখন সময়টা ওদেরকে দেখিয়ে দেয়ার সময়, যে আপনারা এখনো ভেঙ্গে যাননি। আমার অনেক কিছু বলার ছিল, হয়ত গুছিয়ে বলা হবেনা, তবে আমাদের এক হওয়ার সময় তো এখনো চলে যায়নি।
    আপনারা যখন মাঝে মাঝে ফোন করতেন, আমি বলে বোঝাতে পারবনা এটা আমাকে কতটুকু শক্তি দিত। আর লাবলু ভাইয়ের কথা কিছু বলবনা, উনি আমাকে কখনই স্বান্তনা দেননি, সব সময় শুধু পাশে থেকেছেন। (লাবলু ভাইয়ের পড়া নিষেধ)

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১৯, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    জাস্ট ভাল থেকো আপু। অনেক অনেক বেশি ভাল। আমরা সবাই আছি তোমার পাশে।

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        মার্চ ১৯, ২০০৯ at ১০:৫৭ অপরাহ্ন |

    আমি সবসময়ই ভাল আছি ভাইয়া, এমনকি যখন আব্বুকে দেখলাম তখনও আমি ভালই ছিলাম।
    আমরা সবাই যেন ভাল থাকি। ছোট্ট একটা দেশ যার এই মাথায় দাঁড়ালে ঐ মাথা দেখা যায়, সে দেশটাকে নিয়ে কি নোংড়ার মতন ঝগড়া ঝাটি করি আমরা। এখন অন্তত আমাদের থামা দরকার, নাহলে বাইরের মানুষ এসে ঠিক এইভাবেই আমাদের মেরে ফেলে রেখে যাবে।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১৯, ২০০৯ at ১১:০২ অপরাহ্ন |

    তোমাকে নিয়ে গর্ব হয় আপু। এখনো দেশের কথা ভাবতে পারছ। আমরা সবাই যেদিন নিজেদের স্বার্থ থেকে বেরিয়ে তোমার মত হতে পারব সেদিন এই দেশের আর কোন কষ্ট থাকবে না। অপেক্ষায় আছি।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ১৯, ২০০৯ at ১১:২০ অপরাহ্ন |

    ঠিক দাঁড়িয়ে যাব এক দিন, আজ অথবা কাল। দাঁড়াতেই হবে, নো আদার অল্টারনেটিভ।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ১৯, ২০০৯ at ১১:২৬ অপরাহ্ন |

    ঠিক দাঁড়িয়ে যাব এক দিন, আজ অথবা কাল। দাঁড়াতেই হবে, নো আদার অল্টারনেটিভ

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    সাব্বির (৯৮-০৪)
        মার্চ ২০, ২০০৯ at ৩:০৪ পুর্বাহ্ন |

    ক্যাডেট হিসেবে গর্বিত বোধ করলে আমাদের সমাজ খুব ভালো রেসপন্স করেনা(নাক উচু ভাবে)। আবার কখনো এ সিচুয়েশন ফেস করলে আমি তোমার এই কমেন্ট রেকমেন্ড করবো।

    মানুস রেস হারবে সেটা স্বাভাবিক(সব প্রানীর জন্যও তাই) । ট্র্যাকে দ্রুত ফেরত আসাটা মনুষত্ব্য আর অস্বাভাবিক দ্রুত ফিরে আসাটা বোধহয় @ ক্যাডেটত্ব @(তোমার কাছ থেকে শিখলাম!!!)

    26th to 19th!!!!!!!!!!(সুইটেবল ইমো পাচ্ছিনা)

    I AM DAMN BLOODY PROUD THAT I WAS A CADET(still i m in my heart!)

    [ জবাব দিন ]

  11. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ২১, ২০০৯ at ১২:২৯ অপরাহ্ন |

    ভাই, প্লীজ ফেরত আসেন তাড়াতাড়ি……মোরালের বড় অভাব ……একটু কিছু করেন……

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard