random header image

আহসান আকাশ (৯৬ - ০২) এর ব্লগ

পুরো নাম :  আহসান আকাশ (৯৬-০২)
ক্যাডেট নাম :   আজাদ
ক্যাডেট নম্বর :   ৯৫৪
ব্যাচ :   ১৯ তম
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   1996-2002
বর্তমানে যা করছেন :

আমাদের ফুটবল সংস্কৃতি

মোহামেডান ফুটবল ক্লাব বাফুফেকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সাথে খেলার তাদের খেলোয়ারদের উপর আক্রমনের জন্য দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য। তা না হলে তারা লীগ বয়কট করবে। খবরে দেখলাম মোহামেডানের খেলোয়ারেরা সিলিং এ হাত ঝুলিয়ে, শরীরে বিভিন্ন ধরনের ব্যান্ডেজ লাগিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে, যাদের অধিকাংশই জাতীয় দলের সদস্য। ঘটনাটি নিঃসন্দেহে [...]

আজকের বিশেষ ক্রিকেট বুলেটিন!

সেই আইসিসি ট্রফি জেতার পর থেকেই আমাদের দেশে ক্রিকেটের যে জোয়ার শুরু হয় তার পর থেকে আমরা সবাই মোটামোটি এক একজন বিশিষ্ঠ ক্রিকেট বোদ্ধা হয়ে উঠেছি। আমি নিজেও এর ব্যতিক্রম নই। যদিও ক্রিকেটের প্রতি আমার আকর্ষন কখনোই ফুটবলকে অতিক্রম করতে পারেনি। আর একটা পর্যায়ে এসে বাংলাদেশের খেলা বাদে (আর পাকিস্তানের বিরুদ্ধে সাপোর্ট দেয়া ছাড়া) ক্রিকেটের [...]

আহ!

সিসিবিতে শেষ পোষ্ট দিয়েছিলাম প্রায় দুই মাস আগে, জুনা ভাইয়ের হিসাবে ৯ সপ্তাহ । মাঝে এ কয়দিন পোষ্ট দেয়া তো দূরের কথা নিয়মিত কমেন্ট করার ও সুযোগ হয়নি। এ সময়ের ভিতরে নতুন একটা বছর চলে এসেছে, হাঁড় কাপানো শীতকাল পার হয়েছে(যার প্রায় পুরোটাই জঙ্গলে তাঁবুর মধ্যে কাটাতে হয়েছে), বাংলাদেশের ক্রিকেট টিমের এক সিরিজ শেষ হয়ে [...]

বিশ্বকাপ ফুটবল ২০১০… গ্রুপিং

এইমাত্র চূড়ান্ত হলো বিশ্বকাপ ফুটবল ২০১০ এর ড্র। ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। চূড়ান্ত গ্রুপ এরকমঃ
গ্রুপ ‘এ’ সাউথ আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ে, ফ্রান্স।
গ্রুপ ‘বি’ আর্জেন্টিনা, নাইজেরিয়া, কোরিয়া রিপাবলিক, গ্রীস।
গ্রুপ ‘সি’ ইংল্যান্ড, ইউএসএ, আলজেরিয়া, স্লোভেনিয়া।
গ্রুপ ‘ডি’ জার্মানী, অস্ট্রেলিয়া, সার্বিয়া, ঘানা।
গ্রুপ ‘ই’ নেদারল্যান্ড, ডেনমার্ক, জাপান, ক্যামেরুন।
গ্রুপ ‘এফ’ ইটালি, প্যারাগুয়ে, নিউজিল্যান্ড, স্লোভেকিয়া।
গ্রুপ ‘জি’ ব্রাজিল, উত্তর [...]

সাপ্তাহিক ১৮

গত সাপ্তাহিকে সবার দোয়া চেয়েছিলাম যাতে পরবর্তী পর্ব ছুটিতে বসে লিখতে পারি। এর মাঝে ছুটিতে শেষ করেও ফেলেছি, কিন্তু লেখা হয়নি। ছুটিতে বিভিন্ন মহল থেকে আমার প্রতি অভিযোগ তোলা হয়েছে আমি নাকি তাদের থেকে ব্লগকেই বেশি সময় দেই। এ অভিযোগ থেকে সাময়িক মুক্তি পেতে ছুটির মধ্যে রাতে অল্প কিছু সময়ের জন্য ঢুঁ মারা ছাড়া ল্যাপটপ [...]

সাপ্তাহিক ১৭

শেষ পর্যন্ত শেষ হচ্ছে চট্টগ্রাম অধ্যায়( অন্তত এবারের মত)। আগামীকাল চূড়ান্ত পরীক্ষা, বৃহঃস্পতিবার আশা করি ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। সেদিক থেকে বলা যায় এটাই হালিশহর (চট্টগ্রাম) থেকে লেখা শেষ সাপ্তাহিক।
তিনদিনের কক্সবাজার সফর শেষে ফিরেছি গতকাল।পানিতে দাপাদাপি, বীচ মার্কেট, বার্মিজ মার্কেট ঘোরাঘুরি, হালকা কেনাকাটা, আড্ডাবাজি এ সব মিলিয়ে দূর্দান্ত সময় কাটিয়েছি।
কক্সবাজারে যাবার অফিসিয়াল [...]

সাপ্তাহিক ১৬

( পোস্ট খরার সুযোগে অসময়ে আমার সাপ্তাহিক নিয়ে চলে এলাম। যদিও এটা একটা ফাঁকিবাজি পোস্টে পরিনত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। আশা করি পাঠকগন নিজ গুনে ক্ষমা করে দেবেন আর এটাকে প্রথম পাতা থেকে বিতাড়িত করতে সিসিবিতে পোস্টের বন্যা বইয়ে দেবেন।)
আজকে প্রায় সাড়ে তিন মাস পর ফুটবল খেললাম। আহ… কি আনন্দ। যদিও এতোদিন পরে মাঠে [...]

সাপ্তাহিক ১৫

দুপুরে ঘুমানোর অভ্যাস আমার একদমই নেই, এমনিতেই ঘুম আমার কাছে কখনোই খুব প্রিয় ছিল না, ঘুমানোর সময়টুকু আমার কাছে রীতিমত সময় নষ্ঠ করা বলে মনে হয়। তবে ভোরের ঘুমটা খুবই উপভোগ করি, যদিও সে সুযোগ খুব কমই হয়। ছোট বেলায় কোন কারনে দুপুরে ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে বিভ্রান্ত হয়ে যেতাম, সময়টা সকাল না সন্ধ্যা [...]

আবাহনী প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন

*** ইহা একটি ইসসসিরে পোস্ট ***
প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে গাজী ট্যাঙ্ককে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। আগের কোন খেলা দেখার সুযোগ না পেলেও এ ম্যাচে আবাহনীর ব্যাটিং মিস করিনি। ১৪৫ রান তাড়া করতে গিয়ে আবাহনী মোটামোটি ধরা খেয়ে যাচ্ছিল। শেষ তিন ওভারে দরকার ছিল ৪৩ রান। আবাহনীর ব্যাটসম্যানদেরকে যখন সমানে গালাগাল [...]

সাপ্তাহিক ১৪

অপয়া ১৩ তে এসে সাপ্তাহিক বেশ কিছুদিন আটকে গিয়েছিল। গুনে বললে তিন সপ্তাহ। ঈদের ছুটি থেকে ফিরে ভয়াবহ রকমের ব্যস্ততার মধ্য দিয়ে এ তিন সপ্তাহ গিয়েছে। মাঝে মাঝে ঢু মেরে দু’একটা মন্তব্য করার বাইরে সিসিবিতেও তেমন একটা আসতে পারিনি। আজ অনেকদিন পরে একটু অবসর পেলাম। সেই সুযোগে সমকালীন সিসিবিও ধারা বজায় রেখে আমিও আমার সাপ্তাহিক [...]

সাপ্তাহিক ১৩ (ঈদ সংখ্যা!)

বৃষ্টি এবারের ঈদ পুরো ধুয়ে দিয়ে গেল। সকালে চোখ মেলেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, ঘুম মনে হলো তখন আরো জমিয়ে এলো। কিন্তু মায়ের অনবরত ডাকাডাকিতে শেষ পর্যন্ত বিছানা ছাড়তেই হলো, কিন্তু ততক্ষনে যা দেরি হবার হয়ে গিয়েছে। বাড়ির পাশের মসজিদে ততক্ষনে ঈদের নামাজ শুরু হয়ে গেছে। ছোট ভাই আশার কথা শোনালো যে পাশেই নাকি আরেকটা [...]

সাপ্তাহিক ১২ (ছুটি পর্ব)

ছুটি! প্রায় চার মাসের অপেক্ষা শেষে আজ শেষ পর্যন্ত ছুটি পেলাম। আজ রাতে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবো। আহ… কতদিন পর ঢাকার দেখা পাব, ঢাকার মানুষদের দেখা পাব।
আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে, এক সপ্তাহের জন্য। গত দুবছর ঢাকায় থাকায় আর কাছের মানুষেরা সবাই ঢাকার বাসিন্দা হওয়ায় ছুটিতে যাবার দিনের বিশেষ আনন্দটা সেভাবে উপলব্ধি [...]

সাপ্তাহিক ১১

তিন মাস আগে চট্টগ্রামে আসার প্রথম দিন থেকেই ঈদের ছুটির জন্য কাউন্ট ডাউন শুরু করেছিলাম। দিন হিসেবে না হয়ে সেটা ছিল সপ্তাহ হিসেবে। শেষ পর্যন্ত সে কাউন্ট ডাউন এসে শেষ সপ্তাহে ঠেকল। সব কিছু ঠিক থাকলে এই বৃহঃস্পতিবার ঢাকায় ফিরব। তবে ছুটিতে যাবার আনন্দের চেয়ে রোজার মাস শেষ হয়ে যাবার দুঃখ বেশি হচ্ছে। এই শান্তিময় [...]

সাপ্তাহিক ১০

ক। রোজা শুরু হবার পর থেকে দিনের রুটিন খুব সরল হয়ে গিয়েছে, ভোরে উঠে সেহেরি খাওয়া তারপর আবার ঘুম, ৯টা থেকে ৩টা ক্লাস, তারপর ইফতারের আগ পর্যন্ত টিভি, ইন্টারনেট মাঝে মাঝে ঘুম, ইফতারের পর ডিনারের আগ পর্যন্ত সামান্য আড্ডাবাজি আর সে টিভি/ইন্টারনেট, ডিনারের পর ইন্টারনেট আর মুভি, মুভি দেখতে দেখতেই ঘুম। মাঝে [...]

আর্জেন্টিনা vs ব্রাজিল

ফুটবল বিশ্বকাপ ২০১০ এর বাছাই পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দী আর্জেন্টিনা এবং ব্রাজিল। শুধু আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ বলেই নয়, বিশ্বকাপের মূল পর্বে যাবার হিসাব নিকেশেও আজকের খেলা অতন্ত গুরুত্বপূর্ন, বিশেষ করে আর্জেন্টিনার জন্য।

দক্ষিন আমেরিকা থেকে বাছাই পর্বে শীর্ষে থাকা ১ম চারটি দল সরাসরি মূল পর্বে খেলবে, ৫ম স্থানের দলকে প্লে-অফ খেলতে হবে । [...]