শনির সাত মঙ্গলের তিন
আমাদের সাথে কিছু শ্রীলংকান ও নেপালি অফিসার কোর্স করছে। গত শনিবার ওদের সাথে বসে সকালে নাস্তা করছিলাম। কথায় কথায় আবহাওয়া প্রসংগ এলো, এখানকার গরমে ওরা বড়ই কষ্ট পাচ্ছে। আগামী চার/পাঁচ মাসে গরম আরো বাড়বে না কমবে তা জানতে চাচ্ছিল। ওদের চিন্তা দূর করার জন্য বললাম এটা মূলত বর্ষাকাল, বৃষ্টি শুরু হয়ে গেলে আর চিন্তা নেই, তবে কেন যে তখনও বৃষ্টি শুরু হয় নাই এ প্রশ্নের কোন উত্তর দিতে পারিনি, শুধু কলেজ জীবনে ব্যাপক ভাবে প্রমানিত হওয়া খনার বচনটা ওদের জানিয়ে বললাম দোয়া করতে যাতে আজকে বৃষ্টি হয় তাহলে আগামী সাত দিন নিশ্চিন্ত। ওদের দোয়ায় কিনা জানি না, বিকালেই বৃষ্টি নামল। আর খনার বচনের সার্থকতা প্রমান করে পুরো সপ্তাহ জুড়ে দিন নেই রাত নেই হচ্ছে তো হচ্ছেই। আপসোস একটাই… ফুটবল খেলে বা শান্তি করে ঘুমিয়ে বৃষ্টিকে উপভোগ করতে পারছি না।
DST এবং বৃষ্টি
DST দৈনন্দিন জীবনে তেমন কোন পরিবর্তন আনে নাই, শুধু সন্ধ্যা হলে পড়ার টেবিলে বসলে দেখি ৮ টা বেজে গেছে, কিছুক্ষন পরেই ডিনারের টাইম হয়ে যায় আর ডিনারের পরে চলে আসে ঘুম। তবে প্রকৃতি মনে হয় এখনো হিসাব মিলায়া উঠতে পারে নাই। তা না হলে সপ্তাহে যে তিন দিন পিটি থাকে তার প্রতিদিনই একদম পিটির সময়ে বৃষ্টি হবে কেন? একদিনও পিটি করা লাগেনি ( যদিও ঘুম থেকে উঠে ফল-ইন এ ঠিকই যাওয়া লেগেছে)
ঘুষ প্রতিরোধক ব্যবস্থা
সেদিন একটা খবরে চোখ পড়ল। নেপালের বিমান বন্দরের বিভিন্ন ধরনের স্টাফদের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সে দেশের সরকার এক অভিনব ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছে। তারা সকল স্টাফদের জন্য পকেট ছাড়া প্যান্ট ইউনিফর্ম হিসেবে চালু করছে, যাতে তারা ঘুষ রাখার জায়গা না পায়। হোয়াট অ্যান আইডিয়া হে না স্যার জী
আমার মনে হয় আমাদের দেশেও বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবস্থা নেয়া যেতে পারে। বিস্তারিত
ট্রান্সফার মার্কেট ( হায় আর্সেনাল)
রিয়াল মাদ্রিদ আবার পুরানো ফর্মে ফিরে গেছে, টাকা দিয়ে তারা পারলে পুরা বিশ্ব একাদশ কিনে ফেলে, এই জন্যই আমি রিয়াল, চেলসি, ম্যান সিটি টাইপ দলগুলো দুই চোখে দেখতে পারি না। কাকাকে তো পুরা হলিউডি স্টাইলে বরন করে নিল। তবে একটা কাজ ভাল হইছে, অসহ্য রোনাল্ডো ইংলিশ লীগ থেকে দূর হইছে। রিয়ালে রোনাল্ডোর বেতন শুনে আমি মোটামুটি তব্দা খেয়ে গেছিলাম, শুধু বেতনই নাকি পাবে দিনে বাংলাদেশি টাকায় ৩৪-৩৫ লাখ টাকা, খালি ফুটবলে দুইটা লাথি মাইরা, নাহ দুনিয়াতে আসলেই কোন ইনসাফ নাই…
ইউরোপের সব বড় ক্লাবগুলা যখন নতুন নতুন স্টার প্লেয়ারের পিছনে দৌড়াচ্ছে তখন আমার আর্সেনাল থেকে খালি প্লেয়ার চলে যাওয়ার খবর শুনি, আজ ক্লিশি তো কাল ফ্যাব্রিগাস… সেই দিনের আরশাভিন ও আওয়াজ দিচ্ছে বার্সিলোনায় খেলতে পারলে নাকি সে খুব খুশি হইত
গত দুই তিন মৌসুমের শেষের দিকে এসে আমি মনে মনে চাইতাম আর্সেনাল খারাপ খেলুক( চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা যখন নাই হয়ে যেত), তাইলে যদি পরবর্তী মৌসুমে কিছু টাকা পয়সা খরচ করে। কিন্তু কিছুতেই কিছু হইতেছে না… যাই হোক, শেষ কথা একটাই… in arsene we trust
আকাশের ঠিকানায়……
পুরো সপ্তাহের সেরা আকর্ষন আমার জন্য অপেক্ষা করছিল শেষ দিনে। ঢাকা থেকে আমার কাছে একটা জরুরী পার্সেল পাঠানো হয়েছিল চারদিন আগে। একদিনের মধ্যেই তা চলে আসার কথা থাকলেও তিন পার হয়ে যাবার পরেও পাচ্ছিলাম না। আজ যখন হাতে পেলাম তখন মেজাজ বেশ বিগড়েই ছিল এই দেরির কারনে। কিন্তু রুমে এসে খুলে বিশাল এক সারপ্রাইজ পেলাম। দেখি প্যাকেটের এক কোনায় পড়ে আছে ওর হাতে লেখা একটা চিঠি। অনেকের কাছেই চিঠির অনেক প্রসংসা শুনেছি, তবে কলেজে থাকতে বাসার চিঠি ছাড়া আর কোন চিঠি পাওয়ার সৌভাগ্য হয়নি কখনো। আজকে প্রথম চিঠি পেয়েই এর মাহাত্ম বুঝলাম, বলা যায় এটা এখন পর্যন্ত আমার পাওয়া সেরা গিফট… নাহ চিঠি আসলেই রক করে…
সবশেষে সবার জন্য আমার প্রিয় একটা গান (চিঠি লেখালেখি নিয়েই)



৪৬ টি মন্তব্য
কেউ নাই নাকি?

[ জবাব দিন ]
আমি আছি ২য়
[ জবাব দিন ]
রিয়াল-ফিয়ালের বেইল নাই…টিম আছে খালি দুইটা..ম্যানইউ আর মোহামেডান…

MANU till death…..

গানটা সুন্দর….চিঠি পাইতে মঞ্চায়….

[ জবাব দিন ]
একটা পোষ্ট পেইড মোবাইল ফোনের লাইন নেন, প্রতি মাসেই একটা চিঠি পাবেন

[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
লেখা ভাল হইছে। গান টা আমারও পছন্দের, কিন্তু নায়ক টা বাদে
।
[ জবাব দিন ]
নায়িকা আপনার জন্য এতক্ষন নাচানাচি করল..আর আপনে কিনা নায়কের দিকেই নজর দিলেন….

[ জবাব দিন ]
আমি কইলাম নায়ক বাদে, মানে বাকী সব ভাল লাগছে।

তোর কি মনে হয় আমি বাকী সব কইতে নায়িকারে বাদ দিয়া কইছি
[ জবাব দিন ]
আকাশ ভাইয়া, কি দেখালেন …
অফটপিকঃ চিঠি’তে কি লেখা ছিল বললেন নাতো।
মঈনকে এড করে নিতে পারেন ফেইসবুকে। তখন আরো কিছু না হয় দেখা যাবে।
[ জবাব দিন ]
মইন ভাইয়ের আইডি তো জানি না ভাবি… আমারটা এইখানে দিলাম।
[ জবাব দিন ]
আকাশ ভাইয়া লিঙ্কটা পেলা না।
কেম ভাইয়া’র ফ্রেন্ড লিস্ট এ গিয়ে, ওরে এড করতে পারেন। একটা মাত্র মঈন।
Moin Islam
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
সাব্বির ভাইয়া তাহলে এই খুশীতে একটা
দাও দিকি … 
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভাবি… রিকয়েস্ট পাঠিয়ে দিয়েছি
[ জবাব দিন ]
এখনো চিঠি বেঁচে আছে দেখে ভালো লাগলো।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
Chithi purai rokkore.
Chithi paite monchay.
[ জবাব দিন ]
ঘুষ প্রতিরোধের ব্যাপারটা পড়ে ব্যাপক মজাক পেলুম। গানটা আমারো বেশ ভালো লাগে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ঘুষ প্রতিরোধের ব্যবস্থাটা তো ব্যাপক
আর আমরা কলেজে থাকলে বেশির ভাগ সময়ই হয় পিটির আগেই বৃষ্টি থেমে যেত, না হয় পিটি শেষ হবার পর শুরু হতো
আর চিঠির কথা কি বলবো.. আমার মিস করা লিস্ট এর তালিকায় এইটা টপ থ্রি তে থাকবে।
আর ভালৈ আছেন তাইলে?
[ জবাব দিন ]
বৃষ্টির এই খেলা গত ১৩ বছর ধরে দেখতেছি…এই নিয়া একটা পোস্ট ও দিছিলাম
হুমম… ভালই আছি
[ জবাব দিন ]
আহ! কতোদিন চিঠি পাই না!…
[ জবাব দিন ]
মানুষ এখনো চিঠি চালাচালি করে নাকি!! কেম্নে কি? গানটা এখন আর ভাল লাগেনা, ইদানিং হিন্দী গান শোনাই হয়না । বাংলা গান অনেক রক করে ।
[ জবাব দিন ]
বাংলা গান আসলেই অনেক রক করে
… হিন্দি গান কখনোই তেমন শোনা হয় নি আমার, অন্য কোথাও শুনে ভাল লাগলে বেছে বেছে দু একটা শোনা হয়।
[ জবাব দিন ]
আমারো এখ একি অবস্থা । বিদেশে এসে বাংলা কে আরো বেশি ভালবেসেছি ।
[ জবাব দিন ]
আই লাভ ইয়ু আদনান ভাই।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
কুড়কুড়ানি বন্ধ কর… আমাগো হইলেও হইতে পারে ভাবিরে বল তোরে একটা চিঠি লিখতে… নিজেই বুঝতে পারবি
[ জবাব দিন ]
ঘুষ প্রতিরোধ ব্যাবস্থাটা জটিল

[ জবাব দিন ]
টানা ৮ দিন পর সিসিবি তে আসলাম। লেখা গুলো পড়তে খুব মজা লাগছে……।। আর তোর লেখা তো
রকস…

[ জবাব দিন ]
থ্যাঙ্কু দোস্ত

[ জবাব দিন ]
দোস্ত তোর উপর জেলাসিত হইছি। আহারে চিঠি…
[ জবাব দিন ]
তুই তো সারাজীবন ধরেই পাইছিস… আর আমি এই প্রথম…
[ জবাব দিন ]
প্রথম চিঠির অভিনন্দন
। খাওয়াইবা কবে?

ঘুষ বন্ধের নেপালি কৌশলটা দারুণ মজার, আবার সিরিয়াসও। বাংলাদেশে চালু করতে গেলে তো শুধু কাস্টমস বা বিমানবন্দর না; আমলা, পুলিশ, সাংবাদিক, বিচারক সবার শার্ট-প্যান্টের পকেট সেলাই করতে হবে। শাড়ির তো আবার পকেট থাকে না! তাইলে??

[ জবাব দিন ]
ধন্যবাদ সানা ভাই, আগে ঢাকায় তো আসি তারপর না হয় খাওয়ানোর কথা ভাবা যাবে
শাড়ি নিয়া তো আসলেই ডাউট… এই নারী জাতি সব জায়গাতেই এডভান্টেজ পাইয়া গেল, তাও খালি অধিকার নিয়া চিল্লাফাল্লা লাগায়… দুনিয়ায় কোন ইনসাফ নাই
[ জবাব দিন ]
কলেজে পিটির ঠিক আগেই কেমন করে যেন বৃষ্টি থেমে যেত। (ধুর! বৃষ্টির ব্যাঞ্চাই।
)
আর্সেনালের আরেকজন ডিফেন্ডার কেনা দরকার। কেন জানি এখন টুরেকেও খুব একটা ভরসার মনে হয়না, আর গালাস তো ফর্মে নাই অনেকদিন থেকে। মেলোকে কেনার ট্রাই করতেছে শুনলাম। ইবুইয়ে+ক্যাশ দিয়া ওরে যদি আনা যায়, তাইলে বেশ ভালো হয়।
গানটা ভালো লাগল। ডোলি সাজা কে রাখনা আমার পছন্দের ছবির তালিকায় অনেক উপরে। আর অক্ষয় খান্না আমার প্রিয় নায়কদের মধ্যে একজন।
[ জবাব দিন ]
ইবুয়েকে আমি সহ্যই করতে পারি না… ওকে আর ডরুজুকে টিম থেকে বাইর করে দেয়া উচিত..
[ জবাব দিন ]
ইন আর্সেন আই ডু নট ট্রাস্ট।
টেলিগ্রাফের পাতায় উঁকি দিলে এই দল এই কিনছে সেই কিনছে দেখি আর আর্সেনালের কিনবো কিনবো- কিন্তু দিন শেষে আসলে কিছুই কিনেনা। কিনে বালছাল কয়ডিরে যেডিরে চিনার জন্য গুগুল করা লাগে।
আর্সেন উইঙ্গেরার মতোই অবস্থা DST এর। সামার অন্য অনেক দেশের জন্য ব্লেসিং হইতে পারে- কিন্তু বাংলাদেশের জন্য না। আমাদের জন্য রাইত। উচিত ছিল সকাল দশটারে ৭ টা বানানো। মাইষে রাইতে জাইগা থাকবো। কিন্তু এইটা দুরাশা কারণ এই আশা পূরণ করতে চাইলে বাংলাদেশ চাইলেও কোনদিন করতে পারবে না, এই পরিমান পাওয়ার সাপ্লাই দরকার। পাওয়ার সেক্টরের টাকা আমাদের কর্মকর্তা আর পলিসি মেকারদের ভুঁড়ি মোটা করতেই ব্যয় হবে-
আজাদ ভাইয়ের এই সিরিজটা ভালু পাই।
[ জবাব দিন ]
ভালু পাও জেনে ভাল লাগল
আমার এই আর্সেনালই ভাল লাগে, রিয়াল চেলসি টাইপ টিম আমার পছন্দ না… সুপার স্টার ছাড়াই ভাল আছে… তবে ট্রফির গ্যাপটা একটু বেশি হয়ে গেছে… এইবার কিছু একটা জেতা ফরজ হয়ে গেছে, তাই চাচ্ছিলাম স্কোয়াডটা যেন আরো একটু স্ট্রং হয়… দেখা যাক… কি হয়…
[ জবাব দিন ]