এক এক এক করে দিন পার হয়। ল্যাপি ছাড়া কোন ঘড়ি না ব্যবহার না করায় ঘড়ির কাটার টিকটিক শব্দে সময়ের এগিয়ে যাওয়া টের পাই না। তবে প্রতিদিনের শুরুতে আমার ঘরের জানালা দিয়ে দেখা দূরের পাহাড়ের রঙ বদল কিংবা বরফ-রোদের পালাবদল সঙ্গোপনে জানান দিয়ে যায় সময়ের পরিক্রমাকে। এক দুই তিন করে মোটামুটি ভাবে ছাব্বিশটি মাস পার [...]
আমিন (১৯৯৬-২০০২) এর ব্লগ
| পুরো নাম : | মোহাম্মদ আমিনুল ইসলাম খান |
| ক্যাডেট নাম : | আমিন |
| ক্যাডেট নম্বর : | ১৮৬১ |
| ব্যাচ : | ৩৪ |
| কলেজ : | মির্জাপুর ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৯৬-২০০২ |
| বর্তমানে যা করছেন : | ......................................... ............................. ................... |
ঘুম ব্যাঘাত কিংবা বোবায় ধরা বিষয়ক আবোল তাবোল
ইদানিং কিছু লিখতে চাইলেও লেখার আইডিয়া মাথায় চাপে না। আবজাব কিছু একটা লিখবার ইচ্ছা করলেও বিষয় শূন্যতায় ভুগছিলাম। হঠাৎ করেই মাথায় আসল ঘুম বিষয়ে লিখবার। আমি ঘুমাতে পছন্দ করি। ঘুম বিষয়ে আমার আগ্রহও তাই অসীম। ছোট বেলায় বাসার চিপা চাপা ঘেটে সহীহ ফালনামা আর তাবীর পড়তাম স্বপ্নের ব্যাখ্যা পড়বার জন্য। স্বপ্ন বিষয়ে আগ্রহ থাকলেও সহীহ [...]
অপরিচিত কিংবা অর্ধ পরিচিত মানুষ ও জীবনের গল্প – ২
[ ডিসক্লেইমার : আগে একই নামে আবজাব কিছু লেখবার চেষ্টা করেছিলাম। ইচ্ছা করলো সেটাকে আরো বাড়াতে। তবে এটা সিরিজে রূপ নেবার সম্ভাবনা কম ] কলেজ থেকে বিদায় নেয়ার সময় এক স্যার আবেগ থেকে কিছু কথা বলেছিলেন। সেই কথা গুলো মনের পর্দায় আটকে থাকে না চাইলেও। সেই কথাগুলোর সাথে আরো কিছু কথা যোগ হয়ে বরাবরই চলে [...]
হাবুল হোসেনের সাথে হুমায়ুন আহমেদের একান্ত আড্ডা (অপ্রকাশিত সাক্ষাতকার)
রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে নিজের ঘরে পা দেয়ার পরে ছোট ভাইবোনদের হুমায়ুন বিষয়ক জল্পনা কল্পনা, মুখরোচক আলোচনায় এতক্ষণ ভুলে ব্যথাটা নতুন করে জেগে উঠে হাবুলের। হুমায়ুনের মৃত্যুতে যেখানে সবাই হুমায়ুনের সাথে স্মৃতিচারণ নিয়ে মেতে রয়েছে, তখন তার ভাণ্ডার একদম খালি। তার সহকর্মীদের কেউ হুমায়ুনের সাথে এক বিকালে চা খাওয়ার গল্প লিখছে, কেউ হুমায়ুনের বাসায় বসে দেওয়া [...]
খেলা দেখা : আনন্দ, বিড়ম্বনা, অতঃপর একজন ভুক্তভোগীয় বয়ান
আমার দাদা একজন তুমুল ক্রীড়াপ্রেমী ছিলেন, এমন তথ্য কোন কালে কোন ঘটনায় খোঁজ পাওয়া যায় না কিন্তু তার ছেলেদের নামের সাথে মিল রেখে কাকতালীয় ভাবে ক্রীড়াবিদ বেরিয়ে এসেছে ক্রমাগতই। আমার বাবার কথাই ধরা যাক। আশরাফুলের গুরু নামে খ্যাত ওয়াহিদুল গণির সাথে তার নাম অনেকখানিই মিলে যায়। পৃথিবীতে আগমনের দিকে ওয়াহিদুল গণির চাইতে হয়তো আমার বাবাই [...]
অপরিচিত কিংবা অর্ধ পরিচিত মানুষ ও জীবনের গল্প
গল্প লিখতে বসলে গল্পের চরিত্র নিয়ে কাহিনী ও নাম সংকটে পরে যেতাম প্রথম প্রথম। বাস্তব আর গল্পের অসমতায় প্রভাবিত হয়ে গল্পের প্লট নিয়েই সন্দেহাতুর হয়ে যেতাম। বাস্তবের ঘটনাগুলো গল্পের মতো অভিনব হয় না নাকি গল্প বাস্তবের মত জীবন্ত হয় না এ নিয়েই দ্বিধা কাজ করতো মনে। কাহিনী তাই গড়ে উঠে বয়ে চলা জীবনগুলোর একটার সাথে [...]
মুক্তগদ্য: মোহাচ্ছন্ন গ্রহনের কালে
গ্রহনের কালে দাড়িয়ে আমরা মোহগ্রস্ত হই। আলোকের খোঁজ করে বেড়ানো আমাদের চোখ ক্লান্ত হয় আলোকহীন ঘুটঘুটে অন্ধকারে। সেই সময়ে হায়েনার গর্জন অথবা শূকরের ঘোৎ ঘোৎ শব্দে আমাদের কান বিদীর্ণ হয়। ঘুটঘুটে অন্ধকারেও আলোক সন্ধানী আমাদের চোখে শূকর গুলো ধরা পড়ে। তাদের ঘোৎ ঘোৎ তীব্রতর হয়। অথচ কী আজব! সেই ঘোৎ ঘোতানির মাঝেও অন্ধরা মায়া খুঁজে [...]
স্মৃতির পাতায় বিটিভি : প্রসঙ্গ বিদেশি সিরিয়াল
সময়টা আশির দশকের শেষ দিকে অথবা নব্বই দশকের শুরুতে। সেই সময়টা মনের পাতায় এলেই শান্ত সৌম্যভাব কাজ করে। তখন শহরের ধূলোবালি হয়তো কম ছিলো এখনকার চেয়ে। নাগরিক যান্ত্রিকতায় ছেয়ে যাওয়া এই শহরের বুকে হয়তো একটু বেশি প্রাণের স্পন্দন ছিলো। সেই সময়ের শিশুদের শৈশবে হয়তো শান্ত নীরবতার স্থান এখনকার চেয়ে একটু বেশি। দুপুর শেষ করে বিকেলের [...]
মুক্তগদ্য : বিচ্ছিন্ন সময়ের টুকরো অনুভূতিসমূহ
এক খসখসে সময়ের মাঝে আমাদের পথচলার মাঝে আকাশ অচেনা হয়। দূরের দিগন্তের শেষবিন্দুর মাঝে চোখ আটকে গেলেও আমাদের পথ চলা থামে না। আমরা সবাই ছুটে চলি। ছুটে চলার ফাঁকে কালগর্ভে বিলীয়মান আমাদের অন্তর্ধান ঘটে আমাদের অজান্তেই। হারিয়ে যাওয়া মানুষ হারিয়ে যাওয়া সময়ের জন্য মন প্রাণ উজার করে কাঁদতে চাই। অথচ দিগন্তের অচেনা আলোকরেখার নিষ্প্রাণ অথচ [...]
পুরনো সে দিনের কথা ………. (সিসিবিচারণ)
লেখতে মনে চাইলো আনেকদিন পরে সিসিবিতে। স্মৃতিচারণ মূলক ব্লগ। সিসিবির প্রথমদিকের ব্লগ গুলো স্মৃতিচারণ মূলকই হতো। তবে আমি স্মৃতিচারণ করতে আসছি ক্যাডেট কলেজের না সিসিবির। মানে সিবিবিতে থাকা সাড়ে তিন বছর সময়ের স্মৃ্তিচারণ। সিসিবি আমার কাছে বিশেষ কিছু। সে ফিরিয়ে এনেছিল ক্যাডেট কলেজে কাটানো জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোকে। সিসিবির পরিবার বেশ গেঁথে গিয়েছিলো। গিয়েছিলো বলছি [...]
পাঠ ভাবনা : বিতংস — ওয়াহিদা নূর আফজা
প্রচলিত অর্থে রিভিউ বলতে যা বুঝায় আমার এই লেখাটি ঠিক সেই কাতারে পড়বে না। আবার কেউ যদি একে বিজ্ঞাপনমূলক ফরমায়েশী লেখার দলে ফেলে দেন তা হলেও আমি আপত্তি করবো। কারো উপন্যাস নিয়ে যখন আলোচনা মূলক কিছু লিখবো তার উদ্দেশ্যে প্রচারণা থাকবে না এমন আশা করা যায় না। তবে এই লেখাটি আমার কাছে মোটেও ফরমায়েশী নয়। [...]
সাম্প্রতিক শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং প্রাসঙ্গিক কথা
ইদানিং খোমাখাতায় বিভিন্নজনের তথ্য দেখতে গেলে আমি বেশ মজা নিয়ে লক্ষ্য করি রাজনৈতিক দর্শনের জায়গাটাতে খুব গর্ব ভরে পূরণ করা আছে “আমি রাজনীতি ঘৃণা করি”।লেখাটার মধ্য দিয়ে নিজেকে ফ্রেশ প্রমাণের একটা উন্নাসিক ভাব খেয়াল করি বলেই হয়তো আমার কাছে আপত্তিকর মনে হয় তা। কারণ রাজনীতি ঘৃণা করি বলে রাজনীতিকে নিজের বলয়ের বাইরে ডিফাইন করার প্রক্রিয়াটি [...]

