সে শুধু আশায় বুক বেধে ক্ষান্ত দেয়নি। অন্য কিছু পথও অবলম্বন করা শুরু করলো…যেমন আগে আগে হাউসে এসে হাউসঅফিসে চিঠি স্যারদের আগে চেক করা। হাউসবেয়ারাকে ম্যানেজ করে হাউসমাষ্টারের টেবিলের ড্রয়ার চেক করা….ইত্যাদি। মোট কথা তার পক্ষে যতটুকু করা সম্ভব সে তার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেছে। কিন্তু ফলাফল শূণ্য…………………
মাঝে মাঝে তাকে আমরা তার সেই বিখ্যাত I.C.C.L.M এর কাপুনি দেয়া গানটি গায়তে বলতাম, সে গাইতে চাইতনা হয়ত লজ্জা পেত, অনেক পিড়াপিড়ির পর সে শুরু করতো” তাকে বলে দিও, সে যেন আসেনা………….” আসলে ওর এই গান শুনে আমিও মুগ্ধ হয়ে যেতাম আর ভাবতাম “ইস্ আমি যদি গান গাইতে পারতাম?”… আর বুঝতে বাকী থাকতোনা কেন মেয়েটি ওর জন্য পাগল। কিছু উড়ুউড়ু খবর আসতে লাগলো…..যে আমাদের ব্যাচের এম.জি.সি.সির একটা “…..চাকমা” নামের মেয়েটা এই কান্ড ঘটিয়েছে…..সত্যতা কিছুতেই আর মিলছিলনা। এই ভাবে দিন চলে যেতে থাকে………………………..
সময়ের গতি একদিন ঠিকই আমাদের বুঝিয়ে দিল ” আসলে পৃথিবীর কোন সুখের সময় তোমার জন্য চিরস্থায়ী নয়” আর এই উপলব্ধি নিয়ে আমরা কলেজ থেকে একদিন …..বাহিরের জগতে মিশে গেলাম……….. আমাদের C.C.P কে আমি রংপুর থেকে সাথে নিয়ে খুলনায় এলাম, সেখান থেকে ঢাকায় একসাথে ছিলাম……..সবাই জীবনযুদ্ধে ব্যস্ত হয়ে পড়লাম। এইচ.এস.সির রেজাল্টের কদিন আগে আমি খুলনা আর ও রংপুরে চলে গেলাম……………………………… রেজাল্ট দিলো, ও আর্মিতে টিকলো,জয়েন করলো.অফিসার হলো……………এই ভাবে চার বছর ওর সাথে আমার আর দেখা হলোনা। মাঝে মাঝে চিঠিতে যোগাযোগ হতো….একদিন ও কাপ্তাই থেকে কয়েক কিলো হেটে আমার বাসায় ফোন করেছিল। আমি খুলনায় থেকে গেলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। একদিন শুনলাম ওর ঢাকায় পোস্টিং হয়েছে।………………….. যাহোক ঢাকায় আসলে ওর সাথে দেখা হতে লাগলো…….আমরা প্রায় চিঠির প্রসংগ ভুলে গিয়েছিলাম….ওর জীবনে মোবাইলের মাধ্যমে নতুন একজনের আগমন ঘটল…মেয়েটার বাসা নাকি খুলনা,সেও তার নাম বলেনা…ও তখন আমার দিকে সন্দেহের তীর ছুড়লো যে এটা আমার কাজ…….(পাঠকরা, ওকে কে বোঝাবে আমার নিজের পেটে হাটু পানি,,আবার আর একজনের জন্য আমি কি রেডি করবো?………) ……ও তখন বললো দেখ, কলেজে একবার এই রকম মরীচিকার পিছনে ছুটেছি..আর না……
আমার তখন থেকে এম.জি.সি.সির ক্যাডেটদের প্রতি একটা বিরুপ ধারনা মনে জন্ম নিল…আসলে এরা এই রকম না করলেও পারতো,কেন মেয়েটা কলেজ থেকে বের হয়ে ওর সাথে যোগাযোগের চেষ্টা করলোনা? কেন খুলনার মেয়েটা চিঠির লেখকের নাম বললোনা?……………………………………………………………….
যাহোক সময় কেটে যায় সময়ের নিয়মে………….আমাদেরও কেটে যাচ্ছিল ঠিকমতই……………..
.কিন্তু ……. তারিখ ১৫ই অক্টোবর,২০০৭….রোজার ঈদের পরদিন বিকাল৫টা…আমি ভীষণ ব্যস্ত ও টেনশনের মধ্যে সময় পার করছি কারন একটু পরই আমাদের গড়া ACCK (All Cadet College,Khulna) এর ২য় গেটটুগেদার,মাত্র ২মাস আগে ১ম টা শেষ হয়েছে…আয়োজকদের মধ্যে সবচেয়ে জুনিয়র আমি……আকাশে তখনই মেঘে কালো হয়ে গিয়েছে, একটু পর পর আমাদের সভাপতি ডা:মাহমুদ হাসান লেলিন (১৩ তম ব্যাচ,সভাপতি,JEXCA,Khulna) ভাই, আমাকে বলছে: আরিফ কি হবে? লোকজন আসবে কিভাবে? খাবার দাবার তো সব নষ্ট হয়ে যাবে? আমরা কজন ছাড়াতো আর কেউ নাই?…………….কোথায় আমাকে সাহস দিবে না ভাইকে আমার সাহস দিতে হচ্ছে………..এমন সময় একজনের আগমন,,আরিফ কেমন আছো? আমি তার মুখের দিকে তাকিয়ে: এইতো…..বলে কাজে মন দিলাম…………….কিছুক্ষণ পর সে আবার(হাসিহাসি মুখে)……………..আমাদের ব্যাচের “X” এর তো কদিন আগে বিয়ে হয়েগেল…..আমি ভ্রুকুচকে: “X” টা আবারকে তাকেতো আমি চিনিনা….সে:কেন তুমিনা ওর খোজে আমার বাসায় গিয়েছিলা?……….এবার আমার আর বুঝতে বাকী থাকলো “X” টা কে? …নিশ্চ্য় যারা পড়ছেন তাদেরও বুঝতে আর বাকী নাই……………………………………………………………………………………..
শেষের কথা: আসলে আমার এম.জি.সি.সির ক্যাডেটদের প্রতি একটা বিরুপ ধারনা থাকলেও,এই কাহিনী লেখার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু তাদেরই….আমি আগে কোনদিনও কোথায় কিছুই লিখিনি…আমি জানি আমার লেখা অন্যদের মত সুন্দরও না..আমার বাংলায় টাইপ করে এত বড় লেখার অভিজ্ঞতাও আগে ছিলনা……..ব্লগে আমার লিখতে খুব কষ্টও হচ্ছে….তারপরও লিখলাম……কারন ওই এম.জি.সি.সির একটা কলেজ ম্যাগাজিন এ একটা প্রবন্ধ পড়েছিলাম “নষ্টালজিয়া”……..ওটা পড়ে আমার এতো ভালো লেগেছিল যে, একবার ভাবলাম ওটা চুরি করে…কলেজ ম্যাগাজিন এ নিজের নামে চালিয়ে দেই…….কিন্তু কি মনে করে তা আর করিনি………………….কদিন আগে কি মনে করে জানি ২য় বারের মত এই ব্লগে ঢুকি….ঢুকে “অর্চির-লাস্ট স্পোর্টস ডে” পড়ে শাকেরের প্রতি ওর ভালোবাসা দেখে…………আমার মনে হল..না এম.জি.সি.সিতেও ভালো মেয়েরা আছে, এবং আমাকে কিছু লিখতে হবে। লিখার পর সবার মন্তব্য আমাকে আরো লিখতে সাহস যুগিয়েছে……Thanx all of u…….
আমি দু:খিত আগে থেকেই, ব্লগে আমার লেখায় যারা কষ্ট পেয়েছেন বা পাবেন বা পাচেছন……………………..
গত কাল গল্পের নায়ক বলেছে আমাকে ফোন করে বলে, তুই শেষে আমাদের সবার নাম বোলে দে, আমার কোন আপত্তি নাই, এতে আমি বরং খুশি হবো এই ভেবে যে, কেউ তো আমার কাহিনীটা মনে রেখেছে,…..মেয়েটার নাম বলার দরকার নাই…কারন তোর মুখে শুনলাম ওর বিয়ে হয়ে গেছে…..(কি মায়া!এরই নাম বোধ হয় ১ম ভালোবাসা)
যাহোক, আমি আর কারো নাম বল্লামনা………….ব্লগ এ্যাডজুটেন্ট আবার মাইন্ড খাইয়া, যদি মোরে ই.ডি দেই? তার পারমিশনের অপেক্ষায় রইলাম…………নাম বলবো কি বলবোনা?
মাসরুফ..দেখলেতো এটা আমার কাহিনী না…আর অন্যদের বলছি আমি কোন রেটিং বাড়ানোর উদ্দেশ্য ছিলনা…আসল কথা হলো আমি পুরাটা লিখে সেদিন শেষ করতে পারিনাই। কামরুল ভাই আপনি Back না করলে আমিও আর Back করবো না, এটাই হবে আমার শেষ লেখা………….কারন দুইজনে তো একই দোষে অপরাধী এই ব্লগে….তাইনা???????????????
শেয়ার করুন


৫৫ টি মন্তব্য
দোষ হইল কোথায়???????ওই মিয়া এইগুলা কি কন?????এইবার কিন্তু আমি ডাক ছাইড়া কান্নাকাটি শুরু করুম কেউ ঠেকাইতে পারবোনা……আপনে আর কামরুল ভাই পাইছেন কি?
[ জবাব দিন ]
এত বড় আমড়া সাইজ পোলা কান্দো কিলা…..আর তোমার মন্টির কথাতো কইলানা…সে তো অনেক পোলারে কান্দাইয়া ববিরে নিয়া ভাগছে..
[ জবাব দিন ]
আরে আজিব আপনে মন্টিরে চিনেন কেমতে?
অফ টপিকঃ ভাবতাছি বিয়াতে ছ্যাঁকা পার্টিরেও দাওয়াত দিতে ওরে রাজি করানো যায় কিনা…
[ জবাব দিন ]
তাহলে তো ভাই..আমি দাওয়াত পামুনানে?..আর আমি চিনি কেমনে বুঝনা?..আমি ভাই খুলনার পোলা…
[ জবাব দিন ]
১.
বুঝলাম না! আমি গেছিলাম কোথায়? কিসের দোষ? বুঝাইয়া কও রে ভাই।
২.
তাইলে যারা ভালোবাসে নাই তারা সবাই খারাপ?
৩.
লেখায় এতো ‘…………………………………………………………………’ কেন?
৪.
ভালো হইছে।
[ জবাব দিন ]
১.না ভাই,এক ম্যাডাম আর স্যারের নাম ব্লগে লিখে কি বিপদেনা পড়লাম সমালোচনার ঝড়?আপনি আবার সাথে একটু যোগ করলেন সিল্ক শাড়ী….আমি ভাবলাম আপনিও রাগ করছেন? তাই…আপনি লেখা শুরু করেন..
২.আমি ভালবাষা বলতে বিপদে পাশে থাকাকে মিন করেছি…..
৩……দিতে ভাল লাগে, আর বুঝেনতো আনাড়ি লেখকতো…..
৪.ধন্যবাদ। মিথ্যা কথা বলার জন্য..
[ জবাব দিন ]
সিনিয়র কে মিথ্যুক বলা ক্ষমার অযোগ্য অপরাধ।
[ জবাব দিন ]
উনার নামে ব্লগ ইস্যু করা হোক আর দৃষ্টান্তমূলক শাস্তি(দিনে ৫ টা ব্লগ) দেওন হোক…
[ জবাব দিন ]
ভাই, এখন রোজার “নাজাত” পার্ট চলছে..কি করলে নাজাত পামু? তাড়াতাড়ি কইয়া ফেলান….
[ জবাব দিন ]
দোস্ত, নাসিমের কাছে শুনলাম তুমি নাকি আমার ‘পরে মাইন্ড খাইছ??
[ জবাব দিন ]
না না… তোমার উপর কি আ মাইন্ড খাইতে পারি
[ জবাব দিন ]
আরিফ,
লেখা সুন্দর হয়েছে…।
আরো লেখা চাই আমরা…।
ভালো থেকো।
[ জবাব দিন ]
ধন্যবাদ ভাই…গল্পের নায়ক এখন সিলেট আছে…দেইখা রাইখেন..
[ জবাব দিন ]
তাই নাকি? কি করতাছে এইখানে?
দেইখা যখন রাখতে বলছো, তাইলে তো রাখতেই হয়…।
বেরাদার কে বইলো কোন সমস্যায় পড়লে যেন যোগাযোগ করে…।
[ জবাব দিন ]
JCC Course…..
[ জবাব দিন ]
আহসান ভাইয়ের আসল কাহিনিই জানলাম না,আপনে কোন কোরে??পদাতিক???নাকি আর্মারড?
[ জবাব দিন ]
নারে ভাই…আমি পদাতিক ও না আবার সাঁজোয়া(আর্মারড)ও না।
আমি হইলাম এ এস সি, খাটি বাংলায় (!!??!!) সবাই যারে সাপ্লাই নামে চিনে।
কিন্তু এ এস সি অফিসার হইলেও এখন মাস্টারী করতাছি পদাতিক বিদ্যালয়ে (ইনফেন্ট্রি স্কুলে)।
[ জবাব দিন ]
গতকাল খাগড়াছড়ি থেকে ১ ক্লাসমেট কল করেছিল।ও আবার BPC করা।কথা বলতে বলতে আমাদের এই ব্লগের কথা বল্লাম,সেইসাথে আপনার নামটাও উঠে আসল।সে দেখি আপনার নাম শুনতেই উত্তেজিত হয়ে গেল।আপনার প্রশংসায় সে দেখি পঞ্চমুখ।BPC ছবি গুলি আমার কাছেও আছে।অইখানে আপনাকে ভালমত দেখলাম।

আপনি তো দেখি পুরা হিট ভাই,এই হিটের রহস্য কি?
[ জবাব দিন ]
আরিফ ভাই………প্রেসার লয়া লাভ কি????
মেয়েরা কিঞ্চিত এমনই।
[ জবাব দিন ]
“প্ররেসার” জিনিসটা কি? ঠিক বুঝলাম না। প্রেসার হবে না কি?
[ জবাব দিন ]
আরে ভাই আর কয়েন না…আমার বাংলা ফন্টে অনেক কিছু আসে না………আসল ওয়ার্ডটা হল pressure.
[ জবাব দিন ]
সুন্দর লেখা।
নাম বলার আর দরকার কি?
যা হবার তো হইয়াই গেছে
CCP এর মন যাতে আবার না ভাঙ্গে সে দিকে খেয়াল রাখিস।
[ জবাব দিন ]
CCP ইর ইচ্ছা ছিল যে ওর নাম গল্পে প্রকাশ পাক…..
[ জবাব দিন ]
আইহাই আমরা তো জানতাম সিসিপি ভাইয়ের কেস উপস্থিত বক্তৃতা আপার লগে…এইটা আবার কুন কাহিনি?নাকি আমি দুই কলেজের(বরিশাল আর গাছ)গুলায় ফালাইতাছি??
[ জবাব দিন ]
জটিল

[ জবাব দিন ]
Thanx
[ জবাব দিন ]
কেমনে কি?!
[ জবাব দিন ]
ঠিক বুঝলাম না…..
[ জবাব দিন ]
হ। নাম কয়া ফালান। ব্লগ এডজুট্যান্ট কিসু কইলে আমরা দেখতাসি বিষয়টা
[ জবাব দিন ]
আমার মনে হয় আমি বুঝছি নায়কটা কেডা…
বর্তমানে ঢাকাতে পোস্টিং তো? কিন্তু এইখানে কোর্স করতে আসছে…
আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমি বলবো, মেয়েটা জানলোও না যে সে কি হারালো…।
[ জবাব দিন ]
ভাই, ঠিক ধরেছেন…আমারতো একই কথা…আর ওকে আপনি ঠিক চিনছেন মনেহয়..তার পরও বলি.ওর ফাদারের নামের ১ম অংশ আর আপনার নামের ১ম অংশ একই….
[ জবাব দিন ]
মেয়েটির জন্য আক্ষরিক অর্থেই আমার এখন কষ্ট লাগছে। বোকা মেয়ে…।
ছেলেটিকে আমি চিনি যখন সে খুব ছোট তখন থেকে। ও আমার অন্যতম ফেভারেট একটা জুনিয়র। যেমন ভদ্র, তেমনি সচ্চরিত্র, নম্র, প্রতিভাবান…মঞ্চে ঝড় তোলা ওর জন্য তো হাতের ময়লা। এত সুদর্শন এবং হ্যান্ডসাম ছেলে আর্মিতে খুব কমই আছে। আরিফ আমি কি ভূল কিছু বলেছি?
জানিনা মেয়েটি হীরা ফেলে কাচ তুলেছে নাকি হীরাই…। হীরা তুলে থাকলেও, এই হীরা টা নিঃসন্দেহে অনেক মূল্যবান ও আকর্ষণীয় ছিল…।
[ জবাব দিন ]
আর সেই মেয়ে যে কাকে বা কি বিয়া করছে? ভাই আমি আর খোজ নিতে চায়নি…আমরা কি একদম পচে গেছি?
[ জবাব দিন ]
জিহাদ আমি চাই..নায়ক নিজে তার নাম প্রকাশ করুক..আমরা না..
[ জবাব দিন ]
তাইলে আবার ব্লগ এডজুট্যান্ট এর পারমিশন এর কথা টেনে আনসেন ক্যান?
[ জবাব দিন ]
এইটুকু পিচ্চি পোলা আবার এডজুট্যান্ট?..যা মানিনা তোকে….lol..আমি চাচ্ছি ও আসুক..তা নাহলে আমিতো আছি..
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভাইয়া, ওর নাম শারেক, শাকের না!!
এম.জি.সি.সি = ভালো+ট্যালেন্টেড মেয়েদের কলেজ…
আর এম.জি.সি.সিতে কি আগে ভালো মেয়েরা ছিলনা!!!
[ জবাব দিন ]
অর্চি আপু, শারেককে আমি আর এনাম এখনো মাঝে মাঝে “শাকের” বলে ডাকি……
[ জবাব দিন ]
শারেক না শাকের গুলাইয়া ফেলছিলাম
Sorry 4 that..
এম.জি.সি.সি = ভালো+ট্যালেন্টেড মেয়েদের কলেজ…..
বুঝলামতো…But কিসে ভালো?+কোন দিকে ট্যালেন্টেড?..
তা একটু কম বুঝি আরকি?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
কম বুঝার কোন কারন আছে কি? একজন ক্যাডেট কিসে ভালো+কোন দিকে ট্যালেন্টেড সেটা তো আপনাদের বুঝার কথা যদি নিজেরা ক্যাডেট হয়ে থাকেন। যাহা বিসিসি তাহাই এমজিসিসি…
সবার ডাউট ক্লীয়ার হয়েছে কি?
[ জবাব দিন ]
apu … just leave it .. don be so serious
[ জবাব দিন ]
সিরিয়াস নাতো ভাইয়া
জাস্ট ডাউট ক্লীয়ার করলাম আর কি… 
[ জবাব দিন ]
আপু ক্ষমা মহৎ গুন…আমার ডাউট ক্লীয়ার..
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
কি ডাউট আসে তোমার?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
পৃথিবীতে পচুর ডাউট।
[ জবাব দিন ]
আসলে কথাটা হবে-’দুনিয়াজুড়া পচুর ডাউট’
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
হুমম, ভাইয়াটার জন্য খারাপ লাগতেসে।
[ জবাব দিন ]
খারাপ লাগার কারন কি?..ভাইয়া ভাল আছে..তুমি বরং ||আপুর জন্য খারাপ লাগাও..
[ জবাব দিন ]
মাইয়াগুলার দেখি দয়া-মায়া উথাল পাতাল দিয়া উঠতাছে।
শরঃকালে না অাবার ঝড় উডে।
[ জবাব দিন ]