>“হযরত ইব্রাহীম (আঃ)” এর মনে প্রশ্ন ছিল আকাশরাজি, তারকারাজি’র সুনিপুণ নিয়ন্ত্রক কে? প্রার্থনালয়ের প্রতিমাগুলো সত্যিই কী প্রতিপালক হতে পারে? তিনি সে প্রশ্নের উত্তর খুজতে খুজতে “নব্যুওয়াত” পেলেন! >গেলাপেগাস দ্বীপের প্রানবৈচিত্র্য “চার্লস ডারউইন”কে প্রশ্নের মুখে ফেলেছিল। বছরের পর বছর দ্বীপের প্রানীকুলের উপর গবেষনা চালিয়ে খুজলেন তার উত্তর। তিনি উত্তর খুজতে খুজতে জন্ম দিলেন “বিবর্তনবাদ” তত্ত্বের! >ছুটি [...]
আসিফ খান (১৯৯৪-২০০০) এর ব্লগ
| পুরো নাম : | আসিফ খান |
| ক্যাডেট নাম : | আসিফ |
| ক্যাডেট নম্বর : | ৮৪৫ |
| ব্যাচ : | ১৭ |
| কলেজ : | বরিশাল ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৯৪-২০০০ |
| বর্তমানে যা করছেন : | *Lecturer,Department of Physiology, University of science & Technology(USTC),Chittagong. *Member, Bigyan Andolon Moncho. *Press and Publication Secretary, Progressive Doctors' Forum ( PDF) |
এই সময়
উম্মাতাল এই সময়ে, জাতির এই ক্রান্তিলগ্নে- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জামাত-শিবির, প্রজন্ম চত্বর, আওয়ামী লীগ, সাধারন জনতা, বিদেশী সরকার বা সংস্থা, পুলিশ, আস্তিক-নাস্তিক, ডান-বাম ইত্যাদি যে যার অবস্থান থেকে যার যার বিচার-বুদ্ধি প্রয়োগ করে সঠিক কাজটি করতে সচেষ্ট (অন্য পক্ষের কাছে তার গুরুত্ব বা গ্রহনযোগ্যতা যা-ই হোক)। (বাংলাদেশের ১৬ কোটি মানুষকেই নিজ নিজ অবস্থান থেকে সিদ্ধান্ত [...]
এবার ফেরৎ দে
শোন পাষন্ড! এবার আমায়, তিরিশ লক্ষ জীবন ফেরৎ দে, মা-বোনেদের দুই লক্ষ সম্ভ্রম ফিরিয়ে দে, মুক্তিযোদ্ধার হারিয়ে ফেলা হাতটা, পা-টা, চোখটা খুঁজে দে! শোন অমানুষ! আমার মায়ের একটা ফোঁটা অশ্রু মুছিয়ে দে, আমার ভায়ের বুক চিরে ঢেলে দেয়া, একটা ফোঁটা রক্ত ভরিয়ে দে। আমার বোনের একটা করুন আর্তনাদ ভুলিয়ে দে! শোন বেঈমান! রক্তঢালা মায়ের ভাষা; [...]
রাজাকারের ফাঁসী চেয়ে
জেগেছে আজ লাখো প্রাণ; মুক্তির নয়া নিশান। শাহবাগ, প্রেস ক্লাব, চত্ত্বরে চত্ত্বরে- জেলা, উপজেলা, শহর ছাপিয়ে সারা দেশ জুড়ে; আমিও আছি তাদের ভীড়ে। ভাই, আজ আমি দেশ নিয়ে তর্ক করতে পারব না, ভাই, আজ আমি ব্যাখ্যা দিতে পারব না;কেন রাজাকারদের ঘৃণা করি । মুহুর্মুহু শুনতে চাওয়া আমার প্রিয় কথাগুলো আজ শুনতে পারব না, ঠাট্টা, চাপা, [...]
মেরেই যাবে? মরেই যাবে?
মানব সভ্যতায় মানুষের হাতে মানুষ হত্যা; সে হোক ধনে, মানে, প্রানে, সচেতনে বা অবচেতনে, সভ্যতার সমপরিমান প্রাচীনত্বের দাবীদার। তবে কালে কালে এর ধরন, প্রকাশ ও ভংগী বদলেছে। এই যে যেমন আজকাল এক নারী ডেকে নিয়ে যায় আরেক নারীকে শ্বাপদে ভরা অন্ধকূপে। এই যে যেমন বন্ধু ডেকে নিয়ে ছাদে ওঠায় আরেক বন্ধুকে- অনেক উপর থেকে ফেলে [...]
আপন কেমনে ভাবি?
আগুনে পোড়ে শরীরখানা, আগুনে পোড়ে হৃদয়। আগুন ঝরে দুচোখ বেয়ে, আগুন ছড়ায় হৃদয়। কয়লা হল মানুষগুলো, কি যে অবলীলায়! কোথায় গেল রক্ষকেরা, হিংস্র-লোলুপ ভক্ষকেরা- কোথায় গিয়ে মুখ লুকালো বানীপুরুষেরা? গীর্জাভাংগা আওয়াজ ওঠেনি; ঘন্টাধ্বনিতে, ঘুম ভাংগানো শাঁখ বাজেনি করুণ বেদনাতে, আযান, দোয়া যায়নি শোনা কোন মসজিদেতে; অহিংস সব ভান্তেরা তাই জপে গেছে নীরবতা! কোথায় গেল এত [...]
মাগো, তুমি না হয়
মাগো, আমরা কাঁদিনা; বৃষ্টি ঝড়াই। ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে ঝাঁক ঝাঁক বুলেট হয়ে। মাথার উপর তপ্ত আকাশটা বারুদের রংয়ে মোড়া। কাঁধে লাগে রক্তচোষার লোলুপ থাবার ঝাপটা। ঝর ঝর ঝরে শ্রান্তির ঘাম, তবু মাগো; আমরা ক্লান্ত নই, চোখ পোড়ে আগুনে। সেই গনগনে আগুনের পানে আমি চেয়ে থাকি- অশ্রুভেজা ভীরুতার আবেগী জল নিয়ে নয়, অক্ষম ঘৃনার বিলাসিতা [...]
ফেলে আসা
ফেলে আসা জীবনের অবাক বাঁকে,হঠাত এসে থমকে দাড়াই। ফেলে আসা জীবনের অথৈ স্রোতে, নিজেরে ফিরে পেতে চাই। তাই ভাবি- একদিন বুঝি হেটে যাব, আবারো এ পথ ধরে। একদিন বুঝি বৃষ্টি হবে, আবারো ঝুমঝুমিয়ে। একদিন বুঝি আমি আবারো ফিরে পাবো, এই আমারে। ফিরে ফিরে পাবার সেই দিনটির অপেক্ষায়, জেগে আছি প্রতিক্ষণ। ফিরে ফিরে আসার সেই দিনটি [...]
ফিরিয়ে দিও
বন্ধু, তোমার ফেলে যাওয়া পথে ঘাসেরা বাড়ে বন্ধু, তোমার ফেলে যাওয়া নদীটা শুকিয়ে মরে বন্ধু, তোমার কুড়িয়ে পাওয়া ঝিনুকেরা খোলস ছাড়ে বন্ধু, তোমার ফুলেরা নীরবেই ঝরে বন্ধু, তোমার দিনেরা বয়েই চলে বন্ধু, কেবলই ঘুন ধরে- তোমার ফেলে যাওয়া স্মৃতির ভাগাড়ে। যেতে যেতে তবু ফিরিয়ে নিও ধূসর এই পথ, মৃতপ্রায় নদী, হারানো সময়; কিংবা অথৈ প্রেম। [...]
অচিন মানুষ
অচেনা মানুষ, এসো আমার সিঁথানে- চুল এলো হোক বাতাসে, আমরাও ডুবি অচিন আমোদে। এতটা পথ এলে একাকী? একেবারেই একা? যেতে যেতে বহুদুর ফিরে এলাম এই বেলা, পেতে পেতে বহুকিছু ফেলে এলাম এই বেলা, আহারে অচিন মানুষ! তোমারে যদি দেখানো যেত- সেই একমুঠো বকুল, প্রথম চুম্বন, নিষিদ্ধ শিহরন, সেই একফালি চাঁদ, পুরোনো আদর, রোদেলা চাদর, সেই [...]
ঘুন
বুকের ভিতর ঈর্ষা পুষি, ভালবাসা কীসের? হৃদয়জুড়ে ক্রোধের আগুন, শান্ত থাকা কীসের? মনটা জুড়ে সারাটা ক্ষণ ঘৃণাই যাচ্ছি বুনে; কী লাভ আবার প্রেম-পিরিতির মিথ্যে কিচ্ছা শুনে? ভাল মানুষ সেজে থেকে, আর কতদিন যাব বেঁচে- আপন মানুষটারে? লোকলজ্জা, সংশয়েতে দুলব শুধু এদিক ওদিক- একটু সময় পেলে কে বা ছোটে জীবন পানে উজান জগত স্রোতে? মিথ্যে সবই, [...]
স্রেফ, যদি তুমি চাও।
তোমার চারপাশে অজস্র অভাব, অজস্র না পাওয়া মানুষ। কারো ঘর নেই, কারো ভাত নেই। কারো প্রেম নেই, কারো বোধ নেই। কারো স্বজন নেই, কারো প্রিয় কোন মানুষ নেই। কারোবা আবার পিতৃপরিচয়টাও নেই। উদ্দাম ঝড়ে কারো চাল উড়ে গেছে, বেনোজলে ভেসে গেছে কারোবা সাধের খেলাঘর। তীব্র যাতনায় কারো কারো ভাংগে সংসার। প্রতিনিয়ত কেউ আবার হারায় সর্বস্ব। [...]
আমার অক্ষমতা!
আমার সর্বাংগ অসাড় হয়ে আসে অক্ষমতার ভারে। নিজের জন্য, আপন মানুষের জন্য, দুঃখিনী দেশের জন্য- বড্ড অপ্রতুল আমার সক্ষমতা। গোটা দেশ জুড়ে, ঘরে ঘরে, মাঠে-প্রান্তরে চলছে উতসব! ক্লেদাক্ত কামের, বিস্ফারিত লোভের, নির্ভেজাল স্বার্থান্ধতার আঁধারে নিভু নিভু জ্বলে যায় মানবতা, সস্তা যত বোধ আর ভগ্ন চেতনা। আমাকে যখন পিছমোড়া করে বেধে নিয়ে যাওয়া হয়, আমি নির্বাক! [...]
স্বপ্ন-১
“স্বপ্ন” শব্দটাই আমাদের কেমন যেন স্বপ্নাতুর করে ফেলে। স্বপ্ন দেখতে ভালবাসে না এমন কোন মানুষ কী এ পৃথিবীতে আছে?? থাকা সম্ভব? শুধু তা-ই নয়, যে কোন স্বপ্ন দেখলেই, বিশেষ করে অদ্ভূত কোন স্বপ্ন দেখলেই আমরা নেমে পড়ি তার রহস্য উদঘাটনে- কী দেখলাম, কেন দেখলাম, স্বপ্নটার কী কী অর্থ থাকতে পারে ইত্যাদি নিয়ে শুরু হয়ে যায় [...]
দূর্নীতি?? অন্যেরা করে,আমরা সাধু!
দূর্নীতি নিয়ে বোধহয় দূর্নীতিপরায়ন দেশগুলোতেই বেশী শোরগোল লেগে থেকে। প্রায় প্রতিদিন আমাদের মিডিয়া সবিস্তারে দুদক ( দূর্নীতি দমন কমিশন)-এর বিভিন্ন কর্মকান্ড বর্ননা করে। কিন্তু প্রশ্ন হল যতখানি শোরগোল হয় তার ডামাডোলে আসলেই কতখানি কাজ হয়? আদৌ কী এর কোন প্রভাব সমাজে তৈরী হচ্ছে? আমার মনে হয় সামান্য কিছু প্রভাব অবশ্যই পড়ছে, তবে নিশ্চয়ই তা যথেষ্ট [...]

