“একুশ তুমি……” সবাই রচেন, আছেন যত কবি;
আমি ভাবলাম ব্যতিক্রমটা চেষ্টা করে দেখি।
“একুশ তুমি……” শুরুতে নয়, রাখবো তোমায় শেষে;
শতেক কথার কাব্যমালা গাঁথবো একখানা কষে।
শিশির ভেজা সবুজ ঘাসে আলতো হাঁটি আমি;
মনটা আমার ছেঁয়ে থাকো শুধুই একুশ তুমি।
ঈষান কোনে মেঘের ভেলা, সুর্য হাসে রাঙী-
প্রাণে আমার দোলাটি দাও, সেওতো একুশ তুমি।
মুখের ভাষায় এত যে স্বাদ, বুঝিনি আগেতো আমি;
প্রতিটি কথায় [...]
আব্দুর রহমান আবিদ (৮০-৮৬) এর ব্লগ
| পুরো নাম : | আব্দুর রহমান আবিদ |
| ক্যাডেট নাম : | আবিদ |
| ক্যাডেট নম্বর : | ৯২১ |
| ব্যাচ : | ১৭ |
| কলেজ : | রাজশাহী ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৮০-৮৬ |
| বর্তমানে যা করছেন : | সিভিল ইঞ্জিনিয়ার; আমেরিকার এরিজোনা ষ্টেটের টেম্পী শহরে বসবাসরত। |
।। ……একুশ তুমি।।
আবারও রঙ (হাউস কালার?)
ক্যাডেট কলেজ ব্লগে লগ-ইন’এর প্রথম দিনে আমার লেখা প্রথম ব্লগটা ছিল এবারের বই-মেলায় প্রকাশিত আমার প্রথম বই “আমেরিকার গল্পঃ রঙ দিয়ে যায় চেনা” সম্পর্কে পরিচিতমূলক একটা লেখা। লেখাটার ওপর মন্তব্য করতে গিয়ে এফসিসি’র প্রাক্তন ক্যাডেট, সানাউল্লাহ ভাই জিজ্ঞেস করেছিলেন, আমার বইয়ের প্রচ্ছদে শোভা পাওয়া চারটা রঙ কোনো কারনে ফৌজদারহাটের চারটা ‘হাউস কালার’এর কাছাকাছি নয়ত?
আমি জানতামনা [...]
বিশেষ নাগরিক সুবিধা ও এন.আর.বি. এ্যাপ্লিক্যান্ট্স্
[ভূমিকাঃ আগের পাঠানো বিডিআর বিদ্রোহের ছড়াটা যদিও সম্প্রতিই লেখা, কিন্তু ঘটনাটা প্রায় বছর খানেকের পুরোনো। তাই বোনাস হিসেবে এই ছড়াটাও ব্লগে পাঠাচ্ছি]
[ব্যাকগ্রাউন্ডঃ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী বাংলাদেশীদের যারা ২০০৭-২০০৮ অর্থ বছরে ন্যুনতম ৫,০০০ মার্কিন ডলার বা সমপরিমান বৈদেশিক মুদ্রা বৈধভাবে বাংলাদেশে প্রেরণ করেছিলেন, ২০০৯ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে বিশেষ নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে আগ্রহী [...]
বিডিআর বিদ্রোহ ও রাজনীতির কচড়া
[মুখবন্ধঃ ছড়াটা লেখা শুরু করেছিলাম বিডিআর বিদ্রোহের মর্মান্তিক ঘটনার কিছুদিন পরপরই, যদিও সেসময় পুরোটা শেষ করা হয়নি। যে কোনো কারনেই হোক, সেসময় ই-ফোরামগুলোতে প্রকাশের জন্যে ছড়াটা কেন জানি পাঠানো হয়নি। সম্প্রতি কম্পিউটারে আমার পুরোনো লেখার ফোল্ডারগুলো ঘাঁটাঘাঁটি করতে গিয়ে হঠাৎ করেই ছড়াটা খুঁজে পেয়ে মনে হলো ই-ফোরামগুলোয় প্রকাশের জন্যে ছড়াটা পাঠানো উচিত, যদিও ঘটনাটা ইতিমধ্যেই [...]
আমার এ কারাবাস
[ভূমিকাঃ সত্যিকারের কারাবাসও কারাবাস আবার জীবনকে কারাগারের সাথে তুলনা করলে, এক একটা দিনকে টেনেটুনে পার করে নিয়ে যাওয়াও একধরনের কারাবাস। যৌবনের হাতপা ছড়ানো, মুক্ত পাখীর মত (সাহিত্যের ভাষায়- মুক্ত বিহঙ্গের মত) মুক্ত দিনগুলোয় মনের গহিনে কাউকে নিয়ে সুখের নীড় বাঁধার আজীবনের স্বপ্ন যদিও প্রত্যেকেরই থাকে, কিন্তু সেই রঙিন স্বপ্ন যে পরিনতিতে 'সংসার' নামক সাদা-কালো এক [...]
আমেরিকার গল্পঃ রঙ দিয়ে যায় চেনা
আমেরিকার গল্পঃ রঙ দিয়ে যায় চেনা
আব্দুর রহমান আবিদ
“আমার ঘোল্ সবচেয়ে ভাল”- বাজারের তাবৎ ঘোল্ বিক্রেতার প্রত্যেকের দাবী যদিও সন্দেহাতীতভাবে তাই, কিন্তু বাস্তবে সবার ঘোলই কি আর খেতে অত সুস্বাদু? তবে পাড়ার ভোজনরসিক গোপাল কিম্বা আচারী পন্ডিত মশাই যদি বাজারের কারো ঘোল্ চেখে তা ভাল বলেন, তাহলে ঐ ঘোল্ যে খানিকটা ভাল হওয়ার কথা, তা বোধহয় [...]
