random header image

আদনান (১৯৯৭-২০০৩) এর ব্লগ

পুরো নাম :  আদনানুল হক
ক্যাডেট নাম :   আদনান
ক্যাডেট নম্বর :   খ-১৮৫২
ব্যাচ :   ৩৪
কলেজ :  ঝিনাইদহ ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ১৯৯৭-২০০৩
বর্তমানে যা করছেন :

এ্যানাগ্লিফ

এই বছরের এপ্রিল মাস থেকে রাজধানীতে অবস্থান করছি। ৪ জন মিলে আছি আমার কলেজের-ই এক বন্ধুর বাসায়; ৪ ক্যাডেট বন্ধু, আর কেউ নয়। সুতরাং বলাই বাহুল্য, সময়টা দারুণ যাচ্ছে আমাদের প্রতিদিনের একটা কমন কাজ হল অফিস থেকে ফিরে রাতে ডিনারের পর একসাথে রাত জেগে টিভি দেখা। এটা প্রতিটি পরিবারেরই একটা খুব সাধারণ দৃশ্য, কিন্তু ব্যাপারটা [...]

ইউসুফ ঝকক (‘৮৩-’৮৯)

সিসিবি তে উনি, যতদূর জানি, এডজুটেন্ট হিসাবে পরিচিত। ব্লগ এডজুটেন্ট না, ‘Adjutant’ এডজুটেন্ট। গতকাল খবর পেলাম তাঁকে ঢাকা সি.এম.এইচ এ ভর্তি করা হয়েছে। ম্যাসিভ হার্ট এ্যাটাক-এর শিকার। এখন ICU তে আছেন। সিসিবি’র সকল সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি – দোয়া/আরোগ্যকামনা করবেন। আমার ছোটমামা হন, মাত্র ৪০। ছোটমামীও বছরখানেক আগে এ্যাজমাতে মারা যান। এমন ঘটনা খুবই unexpected…

সংস্কৃতি, আগ্রাসন ও আমার কিছু অনুধাবন

সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি বড় বড় অনুষ্ঠান হয়ে গেল যেখানে বাইরের দেশের নামকরা শিল্পীরা অংশগ্রহণ করেছেন। শাহরুখ খান, রাণী মুখোপাধ্যায় প্রমূখ একটি নাচের অনুষ্ঠান করলেন, তারপর বিশ্বকাপ উদ্বোধনীতে গান পরিবেশন করে গেলেন সনু নিগাম, শংকর এহসান লয় এবং ব্রায়ান এ্যাডামস এর মত গুনী শিল্পীগণ, আর সবশেষে গতকাল আবার আরেকটি নাচগানের অনুষ্ঠানে একটি শ্রীলংকার ব্যান্ড, ভারতীয় [...]

মস্তিষ্কে ক্যামিকাল ল্যিচ

বালিশে মাথা দিয়ে শুয়ে আছি। পাশে ফোন, সাইলেন্ট করা। বাতি জ্বলছে-নিভছে… ফোন আসছে। মানুষের চোখ ১৮০ ডিগ্রিতে না দেখলে হয়তো টের পেতাম না। কে ফোন করছে সেটা তুলে দেখতে ইচ্ছা করছে না, ভীষণ ক্লান্তি। অলসতায় পুরো শরীর চেপে ঠেসে আছে বিছানায়। তবু অনেক কষ্টে তুললাম – দেখি বাপ্পী ফোন করেছে। ধরার সাথে সাথে বলল: “ডুড্, [...]

চৌত্রিশের প্রথম আনুষ্ঠানিক জামাই-কেচ্ছা

মাসখানেক আগে আমার সাবেক রুমমেট আমাকে একদিন ফোন করে বলে: বন্ধু, ঈদের তৃতীয় দিন আমার বিয়ে। চলে আসিস। আমি তো বলা যায় আকাশ থেকেই পড়লাম। সাধারণত বিয়ের মাসতিনেক আগে থেকে বেশ কানাঘুষা শোনা যায়, এর বেলায় সেগুলির কোনো বালাই নেই। আমি জিজ্ঞেস করলাম: কে রে? সেই জন যাকে দেখেছিলুম? উত্তর পেয়ে আশ্বস্ত হলাম। আফটার অল, [...]

“প্রসঙ্গ: সিসিবি” এবং আমার অভিমত

ঈদের আগাম শুভেচ্ছা। সম্প্রতি এই পোস্ট দেখে মনে হল আমারও কিছু ফিডব্যাক দেওয়া দরকার এ ব্যাপারে (যদিও আমি খুব একটা রেগুলার লগইন করি না, এবং বিশ্বাস করতে ভালবাসবো যে, মত প্রকাশের পর লগইন/মন্তব্য/পোস্ট করার অধিকার হরণ হবেনা)। নিঃসন্দেহে এভাবে গালিগালাজ করে মেইল করা অসভ্যতার লক্ষণ এবং এতে নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবার কোনো আলামত দেখা যায়না, [...]

প্রেম, তুমি এত Awful কেন?

ব্যস্ততা আমাকে দেয় না অবসর, তাই বলে ভেবো না আমায় স্বার্থপর, যেখানে যাই, তুমি আছো মনের ভেতর; যেখানে যাই, তুমি আছো মনের ভেতর। আমি যে কি নিয়ে ব্যস্ত থাকি আমি নিজেই জানিনা। সপ্তাহে মাত্র ২ দিন ক্লাস, বাকি দিন গুলো ফাকা। মাস দুয়েক আগে এখানকার একটা ছেলের সাথে বসে শুরু করেছিলাম একটা মিক্সড এ্যালবামের কাজ; [...]

আর কোনো ফাজলামি নয় (সিরিয়াস মাইক্রো-পোস্ট)

মোস্তফা জব্বার অভ্রের বিরুদ্ধে পাইরেসি মামলা করেছে। এই যে লিঙ্কঃ অভ্রকে কারণ দর্শাতে বলেছে কপিরাইট অফিস আসুন আমরা এবার সিরিয়াসলি বিষয়টা গ্রহন করি। মজা করার সময় শেষ। আমাদের মধ্যে যারা আইনবিদ আছেন তারা একটু এগিয়ে আসি।

প-এ র-ফলা আর ত-এ হ্রস্ব-ই-কার, এর পরের অংশে প্রাধান্য কার?

একটা বিষয় নিয়ে আমি কদিন ধরেই লিখব লিখব করছিলাম কিন্তু পহেলা বৈশাখের নানা প্রোগ্রাম আর প্রোগ্রাম পরবর্তী পরীক্ষা সমূহের জন্য হয়ে উঠছিল না। পরীক্ষা এখনো চলছে যদিও, তাও ভাবলাম লিখি। আর সহ্য হচ্ছে না। ১৫ তারিখে সার্টিফিকেট তোলার জন্য গিয়েছিলাম JCC তে। ভালই লেগেছিল এতদিন পর আবার সেই চেনা জায়গা-তে ঢুকে। আমার সাথে ছিল আমার [...]

ফিরিয়ে নাও জলের প্লাবন

সাদা ওড়নাটা উড়ছে একটু ঠান্ডা, একটু গতিময়, কিন্তু মিষ্টি একটা বাতাসে। দিনের বেলা কিন্তু আলো নেই, আকাশ আঁধার। মেঘ জমছে। বাতাসে বুঝি এজন্যই এমন মিষ্টি গন্ধ। বৃষ্টির আগ দিয়ে যেমনটা পাওয়া যায়। শীত শীত লাগছে কেন? তুষার-রঙা পোষাক কি এর কারণ? অবশ্য এটা অসহ্য ঠান্ডা নয়, অনেকটা মন ভাল করে দেবার মত। মেয়েটার মন ভাল [...]

মৃত্যুসংবাদ

ইউসুফ মামার মিসেস (আমার ছোটমামি) আজ ফজর ওয়াক্তে এ্যাজমা এ্যাটাকে মারা গেছেন। সবাই প্লিজ দোয়া করেন।

তুমি ভাসবে হৃদয় মাঝে – ৯

তুমি ভাসবে হৃদয় মাঝে – ৫ | | | | তুমি ভাসবে হৃদয় মাঝে – ৬ তুমি ভাসবে হৃদয় মাঝে – ৪ | | | | তুমি ভাসবে হৃদয় মাঝে – ৭ তুমি ভাসবে হৃদয় মাঝে – ৩ | | | | তুমি ভাসবে হৃদয় মাঝে – ৮ তুমি ভাসবে হৃদয় মাঝে – ২ তুমি [...]

দীর্ঘ বিরতি’র জন্য “সরি সিসিবি”।

বিশাল, I mean, বি-শা-ল একটা গ্যাপ দিয়ে ক্যাডেট কলেজ ব্লগে আসলাম। সবাইকে একটু ‘হেল্লো’ বলা এই আর কি! আসল বিষয়টাই বলিঃ আমি বেশ কিছুদিন হল লিনাক্স ব্যবহার করছি। উইন্ডোজের হাজারো যন্ত্রনায় বিতশ্রদ্ধ হয়ে ভাবলাম দেখি না লিনাক্স টা কেমন। সিসিবি-মামা (এডজুটেন্ট ‘স্যার’) কে ধন্যবাদ আমাকে ‘উবুন্টু’র সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। যদিও অনেক আগেই দিয়েছিলেন, [...]

হতাশা-আ… হতাশা-হা… বাইনারি কোডে জড়িয়ে আছে!

(ব্লগটি যদি Warfaze-এর কোনো সদস্য পড়ে থাকেন তাহলে তার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি) কম্পিউটার ব্যবহারকারীদের কি সব বিড়ম্বনা পোহাতে হয় সেটা মনে হয় আমার নতুন করে বলার প্রয়োজন নেই। কোন একজন মনীষী বলেছেনঃ “দু’টি জিনিসের আচরণ কখনও আগে থেকে আঁচ করতে পারবে না — ১) তোমার গাড়ি, ২) তোমার বউ”। আমার মনে হয় [...]

অর্ধচন্দ্র (গলাধাক্কা নহে)

বাংলাদেশে নূতন একখানা কথা দারুণ চলিতেছে আজকাল – ডিজিটাল বাংলাদেশ। প্রায় সর্বক্ষেত্রেই ইহার প্রচলন লক্ষ্যনীয়। উদাহরণস্বরূপঃ আমরা যাহাকে ডেলাইট সেভিং টাইম বলিয়া আখ্যা দেই, তাহা কিন্তু অল্পশিক্ষিত জনগণের নিকট ‘ডিজিটাল টাইম’ নামেই অধিক পরিচিত। যাহাই হৌক, ভাবিতে ভালই লাগে, গর্ববোধ হয়, আমরা এখন যুগের সাথে মার্চ করিতে পারিতেছি। কারো কারো হয়তো ইহাও মনে হইতে পারেঃ [...]