random header image

আহ্সান (৮৮-৯৪) এর ব্লগ

পুরো নাম :  মোঃ আহ্সান হাবিব
ক্যাডেট নাম :   আহ্সান
ক্যাডেট নম্বর :   ৫২৩
ব্যাচ :   ১১
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৮৮-৯৪
বর্তমানে যা করছেন : চাকুরী নিয়ে ব্যস্ত।

আরেকটি শোক সংবাদ

সিসিবি’তে ঢুকে ফারজানার খবর টা পেয়ে প্রচন্ড মন খারাপ হলো। জানিনা একই দিনে কেন এত খারাপ খবর দিতে হচ্ছে।
এই মাত্র আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে ফিরলাম। ওখানে যাবার উদ্দেশ্য ছিল কলেজের এ্যাডজুটেন্ট (মেজর রুসলান, ককক ৯০-৯৬) এর সাথে কিছু সময় পার করা। ওখানে যাবার পরে গিয়ে দেখলাম এ্যাডজুটেন্ট খুব ব্যস্ত। জানলাম কিছুক্ষণ আগে কলেজ মসজিদের [...]

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং কিছু ভাবনা

মাঝে মাঝেই ভাবি, সেইসব মানুষগুলির কথা যারা নিজের স্বার্থ উপেক্ষা করে কোন কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কোন কিছু চিন্তা না করেই…জীবনের নিশ্চয়তা নেই জেনেও। কত্ত সাহসী ওরা…কত্ত নিঃস্বার্থ ওরা…কত্ত নির্লোভ ওরা। ওরা তো আমাদেরকে শিখিয়ে গেছে দেশকে কিভাবে ভালোবাসতে হয়…। ঠিক যেমন আল্লাহ-তা’লা মানুষের হেদায়েতের জন্য যেভাবে নবী রাসুলদের পাঠিয়েছিলেন, ঠিক সেভাবেই যেন [...]

অসাধারণ শিল্প কর্ম – ফটোব্লগ

(সামগ্রিকভাবে এই শিল্প কর্মটি আমাকে এতটাই আলোড়িত করেছে যে সবার সাথে শেয়ার না করে পারলাম না। এই পোস্টটিতে আমার নিজস্ব কোন কিছুই নেই। পুরোটা-ই সংগৃহীত। কেউ যদি আগে এই ব্লগে এটি পোষ্ট করে থাকে তাহলে দয়া করে এডু/মডু’রা এই পোষ্টটি মুছে দেবেন।)
“ইনকাদাতে” জাপানের আওমরি প্রিফেকচার-এর একটি গ্রামের নাম। মাত্র ৮৭০০ জন লোকের এই গ্রামটি একটি [...]

ডেটলাইন – ২৫ সেপ্টেম্বর, ২০০৯

প্রিয় ভাই বোনেরা,
আসসালামুআলাইকুম।
কোন সাহিত্য ভা ভূমিকা ছাড়া সরাসরি মূল বক্তব্যে চলে আসি। কামরুলের পোস্টে আপনারা সবাই আমার বর্তমান স্ট্যাটাস জেনে গেছেন। ব্যাপারটি কিভাবে ঘটেছে তা এখনো আমার কাছে কেমন যেন মিস্ট্রি মনে হচ্ছে। আমার জন্য পাত্রী খোঁজা হচ্ছে ব্যাপারটা আমি হাল্কা জানতাম। কিন্তু কোথায় কিভাবে কি হচ্ছে তা জানা ছিলোনা। বাবা-মা’র কাছে শুধু এটুকু বলা [...]

ফটোব্লগঃ বিসিসি ইফতার পার্টি – সিলেট এডিশন

অনেক দিন আগে ব্লগ দিয়েছিলাম সিলেটে বিসিসি’র ইফতার পার্টির। ছবিগুলো দুষ্টু ছেলে রেজওয়ানের আপলোড করার কথা থাকলেও ব্যটা বাইন মাছের মত পিছলে যাচ্ছিলো। যাইহোক, অবশষে গতকাল বেচারা পেন ড্রাইভে করে আমাকে ছবিগুলো দিয়ে গেছে। হয়তো এরমধ্যেই আপনারা শফিউল্লাহ ভাই (পক্ষান্তরে স্যার) এর ফেসবুকে বেশ কিছু ছবি দেখে ফেলেছেন (যদিও হুবুহু এই ছবিগুলো নয়), তার পরেও [...]

বিসিসি ইফতার পার্টি – সিলেট এডিশন

আজ মহা ধুমধামে বিসিসি’র সিলেট পার্টির ইফতার সন্ধ্যা হয়ে গেল। জমজমাট এই ইফতার পার্টির উদ্যোক্তা ছিলেন বকক এর ৬ষ্ঠ ব্যাচের শফিউল্লাহ ভাই (মেজর শফিউল্লাহ)। ব্যতিক্রমধর্মী এইজন্য বলছি, যে ইফতার পার্টি টি ছিল খোলা আকাশের নীচে বিশাল এক মাঠের মধ্যে। আয়োজনের এই ব্যতিক্রম, উপস্থিত সবাইকে অত্যন্ত অভিভূত করেছে।
সিলেট ক্যান্টনমেন্টের ঠিক উল্টো পার্শ্বের হাউজিং সোসাইটির সর্বশেষ কিনারায় [...]

শুভ জন্মদিন

আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা অনেক সুন্দর
সন্ধ্যেটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়

বড় হবো…

ডিসক্লেইমারঃ যদিও ডিসক্লেইমার সম্মন্ধে অনেকেরই আপত্তি আছে, কিন্তু তার পরেও পোস্টের শুরুতেই এই অপ্রিয় কাজটি না করে পারছিনা। কারণ, আমি একটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছি যেটা আমার জীবনে এর আগে কখনো করিনি।
……অবশেষে আমি একখানা ছড়া (নাকি কবিতা ঠিক জানিনা) লিখিয়া ফেলেয়াছি। লেখা পড়া করিতে করিতে যখন আমার আর কিছু ভালো লাগেনা, যখন মনের মধ্যে আত্মোপলব্ধি [...]

কেমনে শোধিব এই ঋণ

সিসিবিতে শেষ কবে লেখা দিয়েছিলাম ঠিক জানিনা। আমার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সবাই বলতে বলতে এখন অনেকে বলা ছেড়েই দিয়েছে। কি কারণে কিংবা কোন পরিস্থিতিতে আমি লিখিনি, তা বলার মত তেমন কোন সদুত্তর আমার কাছে নেই। আশা করি কেউ আবার এটাকে সিসিবি’র প্রতি আমার রাগ বা অভিমান ধরে নেবেননা। সিসিবি’তে আমি না লিখলেও এমন কোন [...]

শুভ নববর্ষ

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
অতীতের গ্লানি, ব্যথা, ব্যর্থতা জরা সব মুছে গিয়ে সবার জন্য শুভ হোক ১৪১৬ সাল।

বিরতির বিরতি

অনেক দিন ধরে সিসিবিতে কোন কিছু লেখা হয়না। কোন এক অদ্ভূৎ কারণে আপনা আপনিই নিজে থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি বা গুটিয়ে গেছি। সিলেট থেকে যশোরে গিয়েছি প্রায় দেড় মাস। অনেক কিছু স্মৃতি হয়ে আছে সেখানকার। প্রায় প্রতি দিনই এমন কিছু ঘটতো যা নিয়ে মজার মজার ব্লগ লেখা যায়। আমার সহকর্মীরাও (ওনারাও এক্স-ক্যাডেট) আমাকে বলতেন ওই [...]

আমিও প্রস্তুত…

একজন অসৎ, অপদার্থ, অশিক্ষিত এবং অপ্রোয়জনীয় সেনা অফিসারের জীবনধারার কিছুটা অংশ তুলে ধরতে খুব ইচ্ছে হচ্ছে…
১। ২৪ ঘন্টা অন জব।
২। নিজস্ব সময় বলে কিছু না থাকা।
৩। নিজ এবং নিজের পরিবারের সকল সমস্যা পাশে ঠেলে রেখে দেশ এবং দেশের মানুষের দুর্দিনে নিজেকে সঁপে দেয়া।
৪। টাকার অভাবে বৃদ্ধ বাবা-মা’কে তাদের জীবনের অন্তিম লগ্নেও কোন অর্থনৈতিক নিরাপত্তা দিতে না পারা।
৫। পরিবারের অতি প্রয়োজনীয় [...]

জাস্ট অভিনন্দন

বিসিএস পরীক্ষার প্রিলিমিনারী’র ফলাফল দিয়েছে। আমদের সবার অতি পরিচিত মাস্ফু কোয়ালিফাই করেছে। অভিনন্দন মাস্ফু কে। কিন্তু বাকিরা কোথায়? তাদের কি অবস্থা? আশা করি খুব তাড়াতাড়িই আমরা বাকিদের ফলাফলও জানতে পারবো।
মাস্ফু’র রেজাল্টটা আমাকে সত্যিই অভিভূত করেছে। বেচারা অনেক কষ্ট করেছিল। বিসিএস এ অংশগ্রহনের জন্য লাস্ট সেমিস্টারে সে রেকর্ড পরিমাণের ক্রেডিট নিয়েছিল (আমি ভূল হলে [...]

সব এমন কেন?

জীবনটা কি কোন মেঠো পথে চলা
নাকি শরতের সাদা মেঘে ভাসা থাকা
জানিনা কার তরে
এই আমি যাই
যাই ধেয়ে
কিসের মায়াজালে বন্দী আমি
জিজ্ঞাসিব কারে?

এক নতুন উৎসব

শেষ রাতের দিকে ঘুমিয়েছিলাম বলে অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়েছিলাম। ঘুমটাও ভাংতোনা হয়তো যদি না মা ফোন করতেন। খুশীতে তরল হয়ে যাওয়া মায়ের কন্ঠস্বরে আমিতো অবাক। কি এমন ঘটলো যে মা এত খুশী?
- “কিরে এখনো ঘুমাচ্ছিস? ফ্রেশ হবি কখন, নাস্তা করবি কখন, আর রেডী ই বা হবি কখন?”
অনেকটা যেন আমি ঈদের ছুটিতে না গেলে নামাযের [...]