random header image

আশিক (১৯৯৬-২০০২) এর ব্লগ

পুরো নাম :  আশিকুল কাদির
ক্যাডেট নাম :   আশিক
ক্যাডেট নম্বর :   ১৮৫৬
ব্যাচ :   ৩৪
কলেজ :  মির্জাপুর ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ১৯৯৬-২০০২
বর্তমানে যা করছেন : গ্রামীন ফোনে...

ছবি ব্লগঃ প্রবাসে, পথে-২

এর আগেঃ ছবি ব্লগঃ প্রবাসে, পথে-১
এই ছবিটা তোলা কোন উদ্দেশ্য নিয়ে না। বাথ শহরে নামার পর পরই নতুন ক্যামেরায় এক্সপোজার, এপারচার সেটিং এইসব হাবিজাবি নিয়ে খেলাধুলা করতে গিয়ে রাস্তার দিকে তাক করে খামাখাই ছবি তুলছিলাম আর এলসিডি স্ক্রিনে দেখছিলাম কতটুকু অন্ধকার আসে ছবি…বা, আলো ঠিকমতন আসছে কিনা…। পরে ফিরে আসার পরে রুমে ল্যাপটপে ছবি নেয়ার [...]

ছবি ব্লগঃ প্রবাসে, পথে-১

গেছিলাম ইংল্যান্ডের ভেতরেই বাথ শহরে। তাও বেশ আগে। তিন মাস হতে চলেছে প্রায়। ১৪ই ফেব্রুয়ারিতে। ইউনিভার্সিটি থেকে মাঝে মাঝেই এদিক সেদিক ট্রিপে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যদিও শুধু নিয়ে যাওয়া আর ফেরত নিয়ে আসা পর্যন্তই তাদের মাথা ব্যাথা, তবু নিজের গাটের পয়সা খরচ করে যাওয়ার চাইতে ভার্সিটি বাসে গেলে যাওয়া আসার খরচটা ধাই করে অর্ধেকে [...]

মেঃ জেঃ শাকিল আহমেদের সাক্ষাৎকার নাকি দেখিয়েছে চ্যানেল আই তে ২০ তারিখ?

আমার বোনের সাথে কথা হলো অনেকক্ষণ। আমাকে বললো গত ২০ তারিখ নাকি চ্যানেল আই এ মেঃজেঃ শাকিল আহমেদের (বিডিআর এর ডিরেক্টর জেনারেল) সাথে সাক্ষাৎকার দেখিয়েছিল যেটা এখন আবার পুনঃপ্রচার করেছে আজকে, যেখানে নাকি উনি বলেছেন বিডিআরের উন্নতি চাইলে সৈনিকদের ভাল করতে হবে……রেশন বাড়িয়ে দিতে হবে……। এবং মজার ব্যাপার হলো, জওয়ানদের মেনে নিতে হবে এরকম অনেকগুলো [...]

মেজর শাহনেওয়াজ স্মরণে……

মেজর শাহনেওয়াজ স্মরণে……
উনি রংপুর ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচের ক্যাডেট। আমার ক্যাডেট কলেজে যাওয়ার অনেক প্রেরণার মাঝে একজন। উনার ডাক নাম ছিল পিকো। ছোটবেলা থেকে সবসময় উনাকে পিকো ভাইয়া বলে ডাকতাম। অনেক বড় হওয়ার পরেও পিকো ভাইয়া বলেই নাম জানতাম, শাহনেওয়াজ নামটা মনে আসত না কখনো।
পিকো ভাইয়া আর্মির সিনিয়র মেজরদের ভেতর একজন। রিটায়ারমেন্টের খুব বেশি [...]

একটা ইয়াতো বড় কাহিনী……

আমি তখন ক্যাডেট কলেজে মাত্র আসছি ক্লাস সেভেনে, একদম প্রথম সপ্তাহর কথা। লাঞ্চের একটু পরে পরে কমন রুমের দিকে যাচ্ছিলাম। কে জানি ধোপার কাপড় নিয়ে আসতে বলছিল……। হাউজলীডারের রুমটা ক্রস করে কমনরুমে ঢোকার আগেই তৎকালীন ২৮তম ব্যাচের ডাইনিং হল প্রিফেক্ট আমাদের হাউজের জুলফিকার ভাইয়ের একদম মুখোমুখি পরে গেলাম! উনার সাথে আগে কখনো কথা হয় নাই, [...]

আমি যেভাবে ক্যাডেট হইলাম…এবং অতঃপর – ৩

(শুরুতে নাম ছিল ‘প্রথম দিন…প্রথম মাস…প্রথম টার্ম’। পরে দেখলাম যেভাবে লিখতেছি তাতে টাইটেলটা ঠিক যাচ্ছে না। তাই নাম পালটে দিলাম।
এই লেখাটা আগেই লেখা। পোস্ট করতে গিয়ে দেখি সিসিবি ডাউন…যেদিন আপ হলো অফিসে দেখলাম কিন্তু লেখা সাথে ছিলো না, বাসায় এসে পোস্ট করতে গিয়ে দেখি সিসিবি আবার ডাউন! লাভের লাভ হলো এখন আপ হবার পর এডজুট্যান্ট [...]

আমি যেভাবে ক্যাডেট হইলাম…এবং অতঃপর – ২

(ঠিক করেছিলাম শুধু প্রথম দিন, প্রথম মাস আর প্রথম টার্মের কথা লিখবো। পরে ভাবলাম…ক্যাডেট কলেজ ব্লগে আজকাল অনেক কম লেখা পড়ছে সবার…আরেকটু সূচনা দিয়ে এটাই আরেকটু টেনে নিয়ে গেলে কেমন হয়… তাই এই লেখা)
আগের লেখাঃ
আমি যেভাবে ক্যাডেট হইলাম…এবং অতঃপর – ১
২. ভর্তির আগের গল্প
আমাকে ক্যাডেট কলেজে ভর্তি করার শখটা আমার আব্বার। দুই খালাতো ভাইয়ের [...]

আমি যেভাবে ক্যাডেট হইলাম……এবং অতঃপর -১

১. কথাবার্তা
সব ক্যাডেটের প্রথম দিনের অভিজ্ঞতাগুলো অনেকটা একই রকম। কিছুটা ভয় ভয়, অনেকটা অনিশ্চয়তা আর তার সাথে সাথে বাবা মাকে ছেড়ে আসার কষ্টকে মেশানো অদ্ভুত একটা অনুভুতি। আজকে হঠাৎ ভাবতে বসলাম…আমার নিজেরটা কেমন ছিল? অন্যদের চেয়ে কি আলাদা ছিল? ভাবতে গিয়ে দেখি অনেক কিছুই মনে পড়ে না। অনেক কিছুই মনে পড়ে পড়ে ভাব হয়। [...]

প্রকৃতি যখন ডাকে……

প্রকৃতির অনেক কাজের মধ্যে একটা বোধহয় মানব সন্তানদের সময়ে অসময়ে ডাকাডাকি করা। আর তার সেই গগণ বিদারী ডাকে সাড়া না দিয়ে বেশীক্ষণ থাকবে……এমন বুকের পাটা বোধহয় কারোরই নেই। কাজেই সেই ডাকাডাকির আগমুহূর্ত পর্যন্ত লক্ষ্মী ছেলের মতন বসে না থেকে স্থান কাল পাত্র বুঝে কাজ সেরে ফেলাটাই বুদ্ধিমানের লক্ষণ। সমস্যা হলো…২/৩ বা ৩/৪ ঘন্টার বাস জার্নির [...]

ও ফাসানি…বলে যাও…

কখনো যদি একগাদা মানুষকে প্রশ্ন করা হয়…… “আচ্ছা, ফাসানো কাকে বলে, কত প্রকার ও কি কি? উদাহরণসহ ব্যাখ্যা কে করতে পারবে?” – আমি সিওর……ওই একগাদা মানুষের ভিতরে ক্যাডেটগুলি সবার আগে ৩২ পাটি দাঁত বের করে দুই হাত তুলে দাঁড়িয়ে যাবে। ক্লাস সেভেনের বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা মায়ের কোল থেকে সরাসরি ক্যাডেট কলেজে এসে লংআপ হয়ে উলটো [...]

প্রেয়ার বেল……


আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজের মসজিদটা হয়তো অন্যান্য ক্যাডেট কলেজের মতই। মাগরিবের নামাজের আগে দিয়ে গমগম করতো, অন্যান্য সময় সুনশান নিরবতা। একদম সামনের দিকে নিরীহ কিছু ক্লাস সেভেন……কখন ক্লাস এইট কি নিয়ে ধরে বসে সেই নিয়ে ঘেমে টেমে একাকার। তার একটু পিছনের সারিতে নব্য সিনিয়র হওয়া ক্লাস এইট। আরো পেছনে নতুন গোলটুপি পড়ার পারমিশন পাওয়া ভাবের [...]

বাবু……কথা বলিস???

হান্নান স্যার। অনেক কলেজের অনেকেই তাকে চেনে। পুরাই পাগ্লা……পাগ্লা মানে একদম ক্র্যাক যাকে বলে। আমরা উনাকে প্রথম পাই যতদূর মনে পড়ে…… ক্লাস নাইনে। সারাক্ষণ বাবু বাবু করতেন। – “বাবু, এটা কি সর্বনাশ করেছিস? এখন তো তোকে পেটাতে হবে” অথবা, “বার বার করে বলেছি বাবু তোদের নোংরা আন্ডারওয়্যার গুলো ইন্সপেকশনের সময় বিছানার চিপায় লুকিয়ে রাখবি [...]