২০০২ সালে দেশ ছেড়ে আসার পরে আর ঈদ দেশে করা হলো না। এই সাত বছরে কতবার দেশে গেলাম, কিন্তু ঈদের সময় দেশে যাওয়াটা হয়ে উঠল না। দেশে থাকা বাবা, মা, ভাই বন্ধুদের কে প্রচন্ডভাবে মনে পড়ে সব সময়ই, ঈদের দিনে আরো বেশী করে মনে পড়ে আর মন খারাপ হয়।
ছোটবেলায় ঈদের দিন বাবার সাথে হাত ধরে [...]
সামি হক (৯০-৯৬) এর ব্লগ
| পুরো নাম : | সামি হক |
| ক্যাডেট নাম : | সারোয়ার |
| ক্যাডেট নম্বর : | ১৪৩৩ |
| ব্যাচ : | ২৭ |
| কলেজ : | রাজশাহী ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯০-৯৬ |
| বর্তমানে যা করছেন : | কিছুই করছি না, শুধু প্রতিনিয়ত চিন্তা করে চলেছি কত কিছুই করার ছিল। স্বপ্নগুলো প্রতিদিন একটু একটু করে দূরে সরে যায়, প্রতিটি সকালে ভাবি আজ না কাল স্বপ্নগুলো ধরবই, ধরা আর হয়ে উঠে না। |
ঈদগুলো
একটি বান্ধা গরুর আত্মকাহিনী
আমি একজন বান্ধা গরু। আজ ৩১ এ জুলাই এক বছর পূর্ণ হবে, কিন্তু আমি হিসাব করে দেখলাম এই ৩৬৫ দিনের অর্ধেকের ও কম সময় আমি বান্ধা ছিলাম। আমি বান্ধা গরু হয়েও মাঠে চড়ে বেড়াচ্ছিলাম ছাড়া গরু হিসাবে। বউ প্রতিনিয়ত তার শাসন মালা জারী রাখত আটলান্টিকের ওপার থেকে (যারা আমার আগের কথা জানতে চান তারা এখানে [...]
সাময়িক পোস্ট : কিং অফ পপের প্রস্থান
আমার মতো অনেকের শৈশব জুড়ে আছে মনে হয়, মাইকেল জ্যাকসন। সেই থ্রিলারের ভূতের নাচ, অথবা বিলি জিনের সেই মুন ড্যান্স এখনো কি আমাদের মুগ্ধ করে না? বিলি জিন গানটার ভিডিও দেখে ঢাকায় তখন মাইকেল জ্যাকসনের স্টাইলের জুতা পাওয়া যেতো, পোলাপান সাদা মোজা দিয়ে সেই জুতা পড়ে কি ভাব টাই না নিতো। অনেক বির্তক জন্ম দেওয়া [...]
কিছু স্মৃতি কিছু গান …
অনেক দিন পর আজ উইনিং এর ‘ওই দূর পাহাড়ের ধারে’ গানটি শুনছিলাম। এই গানটি প্রথমবার শুনি আমি তখন ক্লাস এইটে, কলেজে রিউনিয়ন চলছে, শেষ দিন কনসার্ট করতে ঢাকা থেকে আসল অবসকিওর। আমাদের মাঝে সারাদিন কি উত্তেজনা! কিন্তু হঠাৎ শুনলাম খবর খারাপ, ঢাকা থেকে আসার পথে বাসের ছাদে রাখা অবসকিওরের ড্রামসেট ফুটা হয়ে গেছে এখন তাঁরা [...]
ড্রাফট সংরক্ষণ-২
বউয়ের মুখে অনেক দিন থেকেই শুনছিলাম অটোয়ার টিউলিপ ফেস্টিভেলের গল্প, খুব নাকি সুন্দর হয়। এই গল্প শুনতে শুনতে আমার বেশ আগ্রহ জাগল না জানি কি ব্যাপার স্যাপার হবে। ফেসটিভেলের সময় মনে হয় টিউলিপ ফুলের হাট বসবে, অনেকটা সিলসিলা ছবির সেই বিখ্যাত শটের মতো চারদিকে টিউলিপের বাগান তার মাঝে রেখা আর আমিতাভ গান গাচ্ছে। আমিও যখন [...]
ড্রাফট সংরক্ষণ
(লেখাটার এই নামকরণ কেন করলাম কে জানে… নামের মতই পুরো লিখাটাই আবোল তাবোল লিখা, কীবোর্ডে অযথা খুটখাট শব্দ তোলা)
গতকাল রাত্রিতে বারবার ঘুম ভেঙ্গে গেলো, যতোবার ঘুমাই ততোবার একই স্বপ্ন হানা দেয়, আর ঘুমটা যায় ভেঙ্গে। স্বপ্নটা আজব কিসিমের, না ভয়ের, না সুখের, না হাসির। যদিও স্বপ্নে আমি বহুত কাদছিলাম কিন্তু… হু বরং ভরং বাদ দিয়ে [...]
ছাড়া গরু অথবা বউ দূরে থাকার অসুবিধাসমূহ
ভালোই চলতেছিল সময়। প্রেম করি,খাই-দাই, ঘুমাই। কিন্তু বাধ সাধলো বাপ মা, তাদের এক কথা বিয়ে করা লাগবে। তাদের যতোই বুঝাই, আরো দুই বছর যাক, তা না তারা বলে তোর ছোট ভাইয়ের আগে তোর বিয়ে করাই লাগবে। কি আর করা, একদিন রাজী হয়ে গেলাম। বিয়ের আগে বেশ কিছু ঝামেলা বাধলো,ফলাফল আগে প্ল্যান ছিল আমি কানাডায় যাবো [...]
পি কে পাল স্যার এবং আমার ধরা খাওয়ার কাহিনী
তখন আমি ক্লাস টুয়েলভে। তারিক হাউসের এক নম্বর রুম আমার ঠিকানা (হাউসের একদম প্রথম রুমটাই আমাদের আর কি)।কাধে ছয় দাগই উঠেছে এর বাইরে কিছু যোগ হয়নি, যাইহোক আসল গল্পে আসা যাক। আগেরদিন ছুটি থেকে কলেজে ফিরেছি তো ওইদিন আমাদের প্রেপ ছিল না। আমার মন খুব খুশি কারণ এইবার ছুটিতে যেয়ে একটা মহা কাজ করে ফেলেছি। [...]
পানিশমেন্ট-১
কলেজ আর পানিশমেন্ট দুজনে দুজনার। আমরা যখন বের হয়ে আসি তখন আমরা প্রায়ই আফসোস করতাম আহারে কলেজে সিনিয়রদের জুনিয়রদের দেওয়া পানিশমেন্টের হার কমে যাচ্ছে, পোলাপান কামনে সোজা থাকবে। তো সেই পানিশমেন্ট এর কিছু ঘটনা এখানে বলি -
ক্যাডেট কলেজের প্রথম পানিশমেন্ট খাইসিলাম বের হই হই করা ক্লাস টুয়েলভের কাছে। ব্যাপার আর কিছুই না দুই দিন আগে [...]
MIRC এবং একটি ক্যাডেট সংক্রান্ত কাহিনী
তখন MIRC বেশ জনপ্রিয় হয়ে উঠছে আমাদের মাঝে। DU তে কলাভবনে class করি, দিনে দুইটার বেশি class নাই বাকি সময়ে বাসায় ফিরে IRC তে বসে থাকি। আড্ডা ও বন্ধ IRC র ঠেলায়। তো এমনি একদিন বসে আছি। দেখি একজন message দিচ্ছে main window তে “is there any ex-cadet here right now please message [...]

