১. লেখাটি কীভাবে শুরু করা যায়? আমার যেকোন কিছুতেই এখন আমার ছেলেরা চলে আসে, সিসিবি’র সাথে পরিচয়ের কথা চিন্তা করতেও যেমন আমার ছোট ছেলেটার কথা প্রথমে মনে হলো। এইতো সেদিন ওর জন্ম হলো, মাত্রই কটা দিন আগে। এর কিছুদিনের মধ্যেই আমার সিসিবি পড়া শুরু হলো। সবার লেখা পড়ি, কমেন্ট পড়ি, আর নিজে নিজেই হা পিত্যেস [...]
দিহান আহসান এর ব্লগ
| পুরো নাম : | দিহান আহসান |
| পরিচয় : | স্ত্রী, মঈন ইসলাম |
| ক্যাডেট নম্বর : | ৯৩৯ |
| ব্যাচ : | ১৯ |
| কলেজ : | সিলেট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৪-০০ |
| বর্তমানে যা করছেন : |
অয়োময় কাব্য
আজ সেই কখন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে! এক নাগাড়ে, একটুও থামাথামির নাম নেই। কেমন যেনো একটা মন খারাপ করা বৃষ্টি। অবশ্য শুধু এই মন খারাপ করা বৃষ্টিটাই নয়, আরো একটা উপলক্ষ্য আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে একই সাথে আনন্দ এবং মন খারাপের বার্তা নিয়ে, আজ যে আমার ছেলের প্রথম স্কুলে যাওয়ার দিন। মায়ের কাছ থেকে [...]
আমার ছেলেদের নান
বিদেশ বিভূঁইয়ে এসে অকূল পাথারে পড়লাম। আত্নীয়-স্বজনতো অনেক দূরের কথা কোন বাঙ্গালি’ই ছিলোনা। কিছুদিন পর মঈনের সাথে কাজ করে এক মহিলা’র সাথে আমার পরিচয় হলো। কানাডিয়ান,নাম সুসান। আমার ছেলে হওয়ার পর সে আমাদের বন্ধু থেকে হলো ছেলেদের নান, যাকে সোজা বাংলায় বলে নানী। আমাদের এইখানে কেউ নেই দেখে ওর ফ্যামিলি’র সাথে পরিচয় করিয়ে দিলো। অবশ্য [...]
লাবলু ভাইয়ের ক্যাপশনে আমাদের ছবি
সবাই যেভাবে আবার লেখার জন্যে তাগাদা দেওয়া শুরু করেছে। চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাচ্চা দুইটা নিয়ে স্বামী-সংসার সামলিয়ে সিসিবি’তে মন্তব্য করা পর্যন্ত ঠিক আছে। কিন্তু লেখা ? ওরে বাবা! কিছুদিন আগে লাবলু ভাই বাচ্চাদের ছবি দেখে আর তাদের খুনসুটির গল্প শুনে আমাকে খুব করে বললো একটা ছবিব্লগ দিতে। শেষমেশ আমার আলসেমি দেখে উনি ছবিগুলোতে গতকাল রাতে [...]
