random header image

এহসান (৮৯-৯৫) এর ব্লগ

পুরো নাম :  কাজী এহসানুল হক
ক্যাডেট নাম :   এহসান
ক্যাডেট নম্বর :   ৬৫৭
ব্যাচ :   ১৪
কলেজ :  সিলেট ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৮৯-৯৫
বর্তমানে যা করছেন :

রকস্টার

অনেক দিন পর একটু আয়েশ করে সিনেমা দেখলাম। আসলে অনেক দিন সিনেমাই দেখা হচ্ছে না। গত দুই বছরে দুইটা সিনেমা দেখেছি একটা হলো জিন্দেগী না মিলে দোবারা আর কয়েকদিন আগে দেখলাম রকষ্টার, আর হাতের কাছে রাখসি ওই ইরানী ছবিটা যেটা এইবার অস্কার নমিনেশন পেয়েছে। কয়েকদিন ধরেই ভাবছি ‘রকষ্টার’ নিয়ে একটা রিভিউ লেখবো। কারণ অনেকেই সিনেমাটা [...]

চিচারিতো

চিচারিতো কিংবা মটরশুটি কিংবা জাভিয়ের হার্নান্দেজ বাল্কাজার… একজন প্রতিষ্ঠিত তারকা নাকি উঠতি তারকা। ধুমকেতুর মত হঠাৎ করে এসে প্রথম মৌসুমেই মাতিয়ে দিলো এই মেক্সিকান স্ট্রাইকার। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড ২০০৯ সালে প্রথম এই হার্নান্ডেজের খোজ পায়। কিন্তু তার বয়সের কথা চিন্তা করে কিছুটা ধীরে সুস্থে আগানোর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। কিন্তু জাতীয় দলের হয়ে নিয়মিত হয়ে উঠায় গত [...]

ফুটবল ব্লগ

অনেক দিন পর লিখতে হচ্ছে। কারণ টরেস। আজকাল ক্লাব ফুটবল নিয়ে লেখালেখি করতে ইচ্ছে করেনা। কারণ লিভারপুল। চরম ব্যস্ত সময় যাচ্ছে। তাই আগের মত প্রতি সপ্তাহে কমপক্ষে ২০০ মিনিট ফুটবল দেখা হয় না। কিন্তু দেখি। ব্যবসা, খন্ডকালীন চাকরী, ঢাকা – কুমিল্লা মহাসড়কের জ্যাম, গোলাপজানের প্যানপ্যানানী, আর প্রতিনিয়তই বড় হয়ে উঠা টরেস মিয়াঁর দুষ্টুমিতে খেলা দেখার [...]

বিশ্বকাপ প্যাচাল ০১

ব্রাজিলের সুপার স্টাররা গত বিশ্বকাপে ফ্লপ মারার পর দুঙ্গা ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলো। এরপর দুঙ্গা মনোযোগ দিয়েছিলো শুধুমাত্র ফলাফল নিয়ে। তথাকথিত শৈল্পিক খেলার ধারক বাহক স্টার খেলোয়াড়দের ফেলে যারা ফলাফল এনে দিতে পারে তাদের দিয়েই দল সাজিয়েছে। দুই জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে ব্রাজিল খেলতে পারে এই ধারনা মারিও জাগালোর ডিফেন্সিভ মিডফিল্ডার দুংগা নিজে ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠা [...]

ফুটবল প্যাচাল ২০১০

ফুটবলটা এই বছর বেশী উপভোগ করি নাই। ইংল্যান্ড থেকে ফিরে আসার পর এখনো এই নয় মাসে থিতু হতে পারি নাই। আমার নিজের কোনো বাসা নাই এখনো, বাবার বাসায় আব্বার আম্মার রুমে আর শ্বশুরবাড়ীতে লিভিং রুমে টিভি থাকায় শুয়ে বসে আয়েশ করে খেলা দেখা যায় না। লিভারপুলের চরম বাজে মৌসুম ফুটবলের মজাটাই শেষ করে দিয়েছে। যাই [...]

খেলাধূলা আর ব্লগর ব্লগর

খুব লিখতে ইচ্ছা করে, কিন্তু দেশে আসার পর সুযোগ আর সময়াভাবে লিখতে পারছি না। তাও ফয়েজীয় ফাঁকিবাজী অনুসরণ করে একটা ব্লগর ব্লগর লিখে ফেললাম। ইদানীং কালের ফুটবল খবর হলো থিয়েরী অঁরির হ্যান্ডবল। দুনিয়াজুড়ে সবাই থিয়েরী অঁরিকে প্রতারক ডাকছে। মূল ঘটনা সবাই জানে তাও বলি, ফ্রান্স আর আয়ারল্যান্ডের বিশ্বকাপ প্লে অফ খেলা যখন টাইব্রেকারে গড়াচ্ছিলো তখন [...]

ডিডো… শান্টু… তারপর…

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথম থেকেই ডিডোকে জাতীয় দল গঠনের স্বাধীনতা দিয়েছিল। সালাহউদ্দিন জমানায় অনেক ভালো সিদ্ধান্ত এর মতই প্রশংসনীয় ব্যাপার ছিলো সেটা। বিশ্বজুড়েই এটা রীতি যে দল নির্বাচনের সব দায়দায়িত্ব কোচেরই থাকে। ডিডোর ওপর যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁর ওপর আস্থা রাখা উচিত ছিল। পরম বিশ্বাসে সালাহউদ্দিনও নিজ দায়িত্বে ডিডোকে আগলে রেখে পরীক্ষায় সফল [...]

এই সপ্তাহের ফুটবল প্যাচাল

আজকাল ফুটবল দেখে খুব মজা লাগছে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিওন্স লীগ ক্রিকেট। আমার বাসার ৫টা খেলার চ্যানেলের ৩টাতেই চলে ক্রিকেট। যখন লাইভ খেলা থাকে না তখন চলে সুপার ফ্লপ আইপিএল। টেন স্পোর্টস আবার দেখায় চ্যাম্পিওনশিপ এর খেলা যদিও লেইস্টারের কোনো খেলা দেখায় নাই কিন্তু রয় কীনের ইপ্সউইচ ধরা খাইতেসে দেখে ভালো লাগে। মাত্র একটা [...]

ইংলিশ ফুটবল ০৯-১০

ফুটবল মৌসুম শুরু হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু হয়ে যাচ্ছে এই সপ্তাহেই। অনেক জল্পনা আর কল্পনা সমর্থকদের মনে। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া পারবে কি ম্যানচেস্টার ইউনাইটেড এবার; লিভারপুলের ২০ বছরের প্রতীক্ষা কি শেষ হবে; নাকি আগামী বছর মে মাসে নতুন এক চ্যাম্পিওনের দেখা মিলবে। ম্যানচেস্টার সিটি কি পারবে আর্সেনালকে গুঁতো দিয়ে নামিয়ে দিয়ে চ্যাম্পিওন্স লীগে [...]

ফ্যান্টাসী ফুটবল

আমার জন্মদিনের পোষ্ট ও এর মন্তব্যগুলো পড়ে আমি আনন্দিত ও অবাক হয়ে গিয়েছিলাম। যেমন কারো কারো নাকি আমার সাথে ফুটবল খেলতে মন চায় যদিও জীবনে আমি ফুটবল তেমন খেলি নাই। আমার আগ্রহ সব খেলা নিয়েই কিন্তু ইংল্যান্ডের চারদিকের পরিবেশটাই কেমন যেনো ফুটবলময়। আমি দেশে থাকতে ইএসপিএন কিংবা স্টার এ খেলা দেখতাম কিন্তু খেলা কিংবা ধারাভাষ্য [...]

সিসিবিতে কি চাই

কিছু গুরুত্বপূর্ণ ও সিরিয়াস কথা বলার জন্য এই পোষ্ট। গত কিছুদিন যাবত কিছু কথা ভাবছি। আর সিসিবিতেও আকারে ইঙ্গিতে কিছু কথা উড়ে বেড়াচ্ছে। সেটা হলো সিসিবির গুণগত মান নিয়ে। আমারো মনে হচ্ছে দেখতে দেখতে যেহেতু আমরা কিছুটা পু্রোনো হয়ে উঠছি, ঠিক তেমনি আমাদের লেখা গুলোতেও একটু পরিপক্কতার ছাপ আসা উচিত। এখন কথা হলো আমার নিজের [...]

কিছু ছবি আর একটা ভিডিও

জুন মাস আমার খুব প্রিয় একটা মাস। ইংল্যান্ডে আসার পর ব্যাপারটা আরো পোক্ত হয়েছে। কারন বছরের সেরা আবহাওয়া থাকে জুন মাসে।খালি টি-শার্ট আর ফ্লিপ ফ্লপ পড়ে অফিস করা যায়। বিশাল বড় দিন (খালি ফজরের নামাজ পড়তে হালুয়া টাইট হয়ে যায়)। অফিস থেকে বের হবার পড়েও অনেকক্ষন দিনের আলো থাকে। বাজারে প্রিয় ফল আমের আমদানী ঘটে। [...]

লাল তিল

বুদ্ধদেব গুহের কোজাগর বইটা পড়ার পর থেকে আমার মনের ভিতর একটা ফ্যান্টাসী কাজ করতো। আমার খুব ইচ্ছা বনের মধ্যে কোনো এক কোজাগরী পূর্নিমার রাতে, নদীর পাড়ে পাথরের উপর আমি কারো সাথে প্রেম করবো যার বুকে একটা লাল তিল থাকবে। কোন এক রাজকন্যার সাথে আমার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহুর্তটার ব্যাকগ্রাউন্ড হিসাবে এটাই কল্পনা করতাম। অবশেষে ৪/৫ [...]

টি-টুয়েন্টি বিশ্বকাপ… ডার্ক হর্স বাংলাদেশ

আনন্দ বাজার কে দেয়া সাক্ষাতকারে আশরাফুলের দাবী ক্রিকেটের Twenty20 ফরম্যাটে এই মূহুর্তে বাংলাদেশ বিশ্বের ৪র্থ দল। ভারত, দক্ষিন আফ্রিকা, নিউজিল্যান্ড এর পরই নাকি বাংলাদেশ। কথাটা আমার একেবারে অযৌক্তিক মনে হচ্ছে না। ওয়ার্ম আপ ম্যাচ গুলো ভালো ভাবে খেয়াল করার পর আমার তাই মনে হছে। আজকে শনিবার ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতের বিপক্ষে। এই ম্যাচটা [...]

Rann অথবা India 24/7

রাম গোপাল ভার্মা আমার সবচেয়ে প্রিয় পরিচালক। কেনো? ওই ব্যাখ্যা আমি লিখে বুঝাতে পারবো না। সামনা সামনি কারো সাথে দেখা হলে ওইটা নিয়ে কথা বলা যাবে। কারন রামুর সিনেমার পিছনের থিওর‌্যাটিক্যাল ব্যাখ্যা আমার জানা নাই। শুধুই ভালো লাগে। সিনেমার বিষয় বৈচিত্র্য ছাড়াও আমার সিনেমার পরিচালনা, কাস্টিং (কতজন তারকার জন্ম হয়েছে রামুর সিনেমাতে আমি জানি না [...]