ক্যাডেট কলেজ ব্লগ » ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)

শ্লোগান মশাল
নিঃশেষ না হলেও স্বপ্নগুলো দিন-দিন সংকুচিত আর বিবর্ণ হয়েছে অনেক।শরীর ও আচরন থেকে পিছু হটে তারুন্য এখন বাস করে বুকের খুউব গভীরে; সচরাচর তাকে ঘাটাই না। কিন্ত শাহবাগের গগন-বিদারী শ্লোগান সেখান পর্যন্ত পৌছে গেছে।

বিশ বছর আগে পিজি হাসপাতালের কেবিনে পৃথিবির সবচেয়ে প্রিয় মানুষটির শিয়রে বসে নির্বোধ আশাবাদী হয়ে যখন তার সুস্থতার স্বপ্ন দেখতাম, তখন আমি টিন-এজার।ডাক্তারদের নিরাশা সত্য হয়েছিল; মা চলে গিয়েছিলেন।ফ্যাকালটিতে যাবার পথে কিংবা কোন কাজে শাহাবাগ ক্রস করার সময় বাস কর্মীদের ‘শাহবাগ’ ‘শাহবাগ’চিৎকার আমার সেই শোক-কে জাগ্রত করেছে বারবার……। ভাল লাগত না।

এখন ২০১৩, শাহবাগ এখন ‘প্রজন্ম চত্বর’। জীবিকার প্রয়োজনে হাজার মাইল দুরে উদ্বিগ্ন বসে আছি, মিনিটে মিনিটে ফেসবুক, ব্লগ রিফ্রেশ দিচ্ছি, ছবিতে-ভিডিওতে শাহবাগের মশাল গুনছি আর ভাবছি আবারও ‘মা-সন্তানের’ গল্প।

এই তারুন্য, এই মঞ্চ, এই গনজোয়ারকে হয়তো এক কোটি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা যায়। কেউ খুঁজে বের করবে ভালোর সাথে মন্দের মিশ্রণ,  কেউ টেনে আনবে বিতর্ক অথবা কেউ মেশাতে চাইবে ভেজাল।আমি বলি এসব কিছুরই দরকার নেই।আমরা শুধু গভীর মমতায় দেশ-মাকে জড়িয়ে থাকি আর আত্ববিশ্বাস নিয়ে বলি “মায়ের অনাদর-অপমান যথেষ্ট হয়েছে, আর না”। প্রজন্ম-যোদ্ধাদের বিপ্লবী সালাম ।। জয় হোক আমাদের ।।

বাদুড়
শতবর্ষী বটের পাতার অন্ধকারে ঝুলে থাকা বাদুড়ের মত-

নিরিবিলি দিনের আলোয় ফন্দি আঁটে ওরা বিশ্রামের ছলে।

অতঃপর আধুনিক রাত্রিতে জমে উঠে প্রাসাদ আরোহণের কল্প,

ক্রীড়াচ্ছলে ছুঁড়ে মারা ভাংতি পয়সায় জনপ্রিয়তার বিকি-কিনি।

নিঃস্বের দীর্ঘঃশ্বাসের আড়ালে পাচার হয় অগণিত কচকচে মুদ্রা-তোড়,

দিনরাত্রির আলো-আধারে এখানে বদলায় না কিছু, সে বহু যুগ।

বিশ্বাসঘাতক মগজের দ্বৈত আনুগত্যে বেঁচে থাকে গোপন পশ্চিমা প্রভু,

বিকল শোষণের যন্ত্রগুলো তড়িৎ দক্ষতায় সেরে তোলে ওদের হাত।

তবুও

নিরুপায়, শস্য মাথায় নড়বড়ে বাঁশের সাঁকোয় পার হয় প্রবীণ চাষি,

বড় রাস্তার প্রাসাদমুখী পরিবাহীতে দৌড়ে তুলে দেয় জীবনের রসদ।

আর কতো মিথ্যে বোঝাবো নিজেকে
বেশ বোঝা যায়, আশা নেই আর কোন,

নতজানু রক্ত নিয়েছে মেনে এই অর্থহীন জীবন,

তবুও যদি কিছুটা থাকে অস্তিত্বের সম্মান।

জীবন বিক্রিতে হয়েছে  উপার্জন অনেক,

তবে খরচের সুযোগ নেই, সঞ্চয় ছাড়া,

এভাবে আর কতো সমঝোতা, কাপুরুষ ধৈর্য্যধারণ?

কি লাভ? আর, কি হবে?

নিজেকে এভাবে প্রাপ্তিহীন পরাজিত রেখে,

এই নির্মম রাজত্বে দাসত্বই কি অমোঘ পরিনতি!

আমিতো চেয়েছিলাম শোবার ঘরের সহজ নিরাপত্তা,

বিস্তীর্ণ মানুষের ভীড়ে দ্বীপের মত মঞ্চ, এবং-

চে’র সাইকেল করে নেমে আসা বিপ্লবের ধ্বনিমালা।

আমি জানি, আমি জানি, এসব স্বপ্ন খুন হয়ে যাবে-

আমার ও আমাদের বাসস্থান চিনবে না কেউ,

অবহেলায় ডাস্টবিনে পড়ে রবে এই নগণ্য জীবন।

বিশ, ত্রিশ, চল্লিশ পেরিয়ে পঞ্চাশোর্ধ্ব বেলায়,

বুকের ভেতর চেপে রেখে আসমুদ্র দীর্ঘশ্বাস-

ধুঁকে ধুঁকে বিকেল কাটবে মিথ্যে সফল গাঁথায়।

তবুও চৌকষ ধূমপায়ীর গোল করা ধোঁয়া হোক-

আমাদের ছোট ছোট জীবন সংগ্রাম, সগর্বে বলে যাব,

কতো শৈল্পিক সুন্দর এইসব বেঁচে থাকার অপমান!

অমাবস্যা
তোমার চোখে-

এতো সুখ্যাতি কেন পূর্ণিমার?

তবে কি-

অমাবস্যায় জন্ম আমার অর্থহীন !

তোমায় বলিনি এক বিষণ্ণ ইতিহাস,

অস্থির অরণ্যের-

আমি এক কাঠুরিয়া।

নিষিক্ত ঘামের মুল্যে কুড়িয়েছি কাঠ,

তবুও জ্বলেনি আগুন-

ঝড়ো বৃষ্টির হুঙ্কারে।

এখনও-

কানে বাজে পশুত্বের উপহাস,

নগ্ন পায়ে পিছলিয়েছি-

কঠিন পাথরে।

রূপবতী প্রকৃতি জুড়িয়েছে চোখ-

কিন্ত সাধেনি নীল ভালোবাসা।

প্রতিরোধহীন শীতে ফেটেছে-

আমার তৃষিত ঠোট।

অরণ্যের প্রত্যুষে আমি-

ঘুমাইনি কাঁথা জড়িয়ে।

প্রানবন্ত জীবেরা নেয়নি দলে,

হয়তো ভেবেছে আমি নির্জীব।

নিঃশ্বাসের গাদাগাদি ভীরে–

পেয়েছি একাকিত্বের সূঁচ।

শতাব্দী ব্যাপী নির্ঘুম ক্লান্তিতে, আমি-

গুনতে শুরু করেছিলাম তারা,

কোন এক অমাবস্যায়।

নিকষ আঁধার বেয়ে

তুমি নেমে এলে-

এক ভৌতিক অনুরণনে,

মায়াবিনী হয়ে।

উষ্ণতার ভাঁজে চুপিচুপি জেগে উঠি-

নুতন জন্ম নিয়ে।

আমারে কি দিয়েছ তুমি-

জানো নাই কোনদিন,

কোন এক অমাবস্যায় ।।

ঘুম ভাঙ্গার পর
অভ্যেসটা ঠিক এমন হলো-

গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়।

ইদানীং আর অবাক হই না,

মধ্যরাতে একলা হাঁটি,

বিন্দু বিন্দু শিশিরগুলো-

জমতে থাকে  নগ্ন পায়ে।

চেনাজানা পথ অচেনা হলে-

কাছে কিংবা দুরে কোথাও

হারানো দিনের বিলাপধ্বনি!

সরু লম্বা কান্ডগুলো,

বিষন্নতার স্তম্ভ যেনো।

দুর আকাশে দু’চোখ মেলি,

কেমন যেনো অন্যরকম!

আকাশ ভরা কান্নাগুলো-

কুয়াশা হয়ে নেমে আসে।

কেউ কি জানে মধ্যরাতে-

নক্ষত্ররা এমনি কাঁদে!

মাঝে মাঝে অচিন পাখি-

ডেকে ওঠে করুণ সুরে।

পাহাড়ী মাটির খনিজ হয়ে-

ব্যর্থ প্রানের আর্তি ওঠে।

রাত গভীরে-

মুখের পরে শিশিরগুলো,

অশ্রুধারা গোপন করে।

কোথাও কি কিছু হারিয়ে গেছে?

ভাবতে গিয়ে থমকে দাঁড়াই,

পালিয়ে গেছে জীবন আমার-

এই জীবনের মধ্য থেকে!

(পুরনো কবিতার খাতা থেকে)

বাস্প উপাখ্যান
তুমি দেখনি-

ফুটন্ত জলের বাষ্পীভবন।

সে-ই ভাল,

আমাকে কি আর-

আলাদা লাগত তখন?

মহাজাগতিক যানে-

তুমি আজ নক্ষত্ররাজ্যে।

আর আমার-

চৌকির চার পা প্লাবিত।

হ্যা-

এখানে আজ মহাপ্লাবন।

ভাসছে স্বপ্ন, সুখ, কামনা-

ঘোলা, নোংরা পানির ঘূর্ণিতে।

অবসর নেই, তবুও-

অবসরে কাটে জীবন,

ক্ষুধামন্দায় আকাশের স্মৃতি।

সহস্র বছর-

রোদ ওঠেনি।

ভাবি-

একদিন ঠিকই হবে

ভালবাসার বাষ্পীভবন।

ওজোনস্ফেয়ার, আয়োনস্ফিয়ার পেরিয়ে-

আমার নোনা চুমু

তোমার ওষঠে,

ঠিকই পৌঁছাবে একদিন।

ভুল উপদেশ
কথা ছিলো ঘর থেকে বেরিয়ে

হাজার মাইল হাঁটবো।।

এ পথে আমার সঙ্গী-সাথীরা

বেরিয়ে গেছে অনেক আগে।

আমাদের এই ঘরে ছিলেন

জনাকয়েক দাঁড়ি গোঁফ পাকা গুরুজন।

এ পথ ধরেই তারা গিয়েছিলেন

এবং

ফিরেও এসেছেন।

তাদেরই প্ররোচনায় আমার বন্ধুরা

এবং শেষান্তে আমি

ঘর ছাড়া হলাম।

গুরুজনদের কেউ একজন বলেছিলেন……

“এ পথেই এক ঝর্ণা নেমে আসে

তার স্রোতধারার পরে

নেচে নেমে আসে অসংখ্য জলপরী

তারা দু’মুঠোয় ভালোবাসা বিলায়”

কিন্তু

তিনি আমাকে এক চিমটি

ভালবাসা নিয়েই

আবার চলতে বলেছিলেন।

গুরুজনদের ই একজন বলেছিলেন……

“এ পথেই এক মহাদেশ আসে,

যেখানে অসংখ্য অনুগত প্রজা,

পূর্ণ সে দেশ সম্পদ ,নারী,খাদ্যে।

সেখানে সব ই আছে

নেই কেবল রাজা।”

প্রজারা আমাকে পেলেই

রাজা হবার অনুরোধ করবে।

গুরুজন সাবধান করে দিলেন

রাজা হওয়া চলবে না।

হতে হবে প্রজা কিংবা যোদ্ধা।।

গুরুজনদের একজন বলেছিলেন

“এ পথের কোথাও একটা

সরাইখানা আছে।”

যেখানে  আমার অগণিত বন্ধু জুটবে।

তারা আমাকে ছাড়া খাবে না,

আমাকে ছাড়া হাসবে না

এভাবেই চলবে কিছুদিন।

গুরুজন আদেশ দিলেন……

“তাদের স্বার্থে নাড়া দিও না

তবেই হবে সর্বনাশ ।”

গুরুজনদের একজন বলেছিলেন……

“এ পথে মাঝে মাঝেই

আকাশ অন্ধকার হয়ে ঝড় হবে।

দমকা বাতাস উড়িয়ে নিতে চাইবে।

এখানে ওখানে আছড়ে পড়ে ক্ষত বিক্ষত হবে শরীর,

এ সময় কোন পথিক পাবে না,কোন বন্ধু পাবে না।

সেই দুঃসময়ে তুমি হবে একা।”

গুরুজন উপদেশ দিলেন-

“সেই ঝড়ে তুমি মানুষ তা ভুলে যেও।

জন্তুর মত গর্তবাস হবে

সমুচিত  সিদ্ধান্ত।”

গুরুজনদের কেউ একজন বলেছিলেন……

“এ পথেই কোন এক সময়

যৌবনের ফল ধরবে বৃক্ষে।

তোমার বুকের অংশ নিয়ে

তোমার হাত ধরবে তোমার সন্তান,

তাদের অগণিত চাওয়া পাওয়ার মাঝে

দূর্বিষহ হবে জীবন।”

গুরুজন আদেশ দিলেন

“তুমি তাদের ইচ্ছে করে

হারিয়ে ফেলো না।।”

গুরুজনদের কেউ বলেছিলেন……

“ এ পথের শেষ প্রান্তে তোমার বার্ধক্য আসবে

তুমি হবে নিষ্ক্রিয়,নিস্তেজ।

দুর্বল সেই তুমি

লাঠিতে ভর করে ফিরে আসবে।

নিঃশেষ হবার আগের দিনগুলোতে

তুমি পাবে এক চিমটি সুখ

এ সুখ টিকে থাকার…ফিরে আসার।।”

গুরুজনদের আশীর্বাদ নিয়ে

আমি ঘর থেকে বের হই।

হঠাৎ দাঁড়িয়ে প্রশ্ন করি,

“এ পথ কোথাও কি দ্বিধাবিভক্ত হয় নি?”

গুরুজন বিস্মিত হলেন,

বললেন,

“এ পথ  ধরে কিছু দূর এগোলেই

অন্য এক পথ পাবে।

সেই পথ গেছে গহীন অরণ্যে।”

আমি হাটতে শুরু করি,

অনেকদূর এগিয়ে থমকে দাড়াই,

যেখানে পথ দ্বিবিভক্ত।

গুরুজনের নির্দেশিত পথের দিকে তাকাই,

মনে হয়…

সব অকারণ,অযৌক্তিক,কৃত্রিম।

যুগে যুগে

এ পথ প্রলুব্ধ করেছে

ক্ষমতায়,ভালবাসায়,

বন্ধুত্বে ,সন্তানে

ও নারীতে।।

খুব দূর হতে,

নির্বাসিত জীবনের  ছন্দ আসে কানে।

বিমুগ্ধ আমি

অরণ্যপথে ঘুরে দাড়াই।।