random header image

গুলশান (১৯৯৯-২০০৫) এর ব্লগ

পুরো নাম :  মোঃ গুলশানুর রহমান
ক্যাডেট নাম :   গুলশান
ক্যাডেট নম্বর :   ১৯৪৯
ব্যাচ :   ৩৬
কলেজ :  ঝিনাইদহ ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ১৯৯৯-২০০৫
বর্তমানে যা করছেন : গতবছর IUT থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে বের হয়েছি। এখন ঢাকায় থাকি।

ভিশন চাই

আমি এখানে ভীষণভাবে কিছু চাইছি না। বা ভীষণ কিছুর কথাও বলছি না। আমি যেই ভিশনের কথা বলছি, সেটা হল টেলিভিশন শব্দের ভিশন বা Vision। সাধারণভাবে এই ভিশন মানে দৃষ্টিশক্তি হলেও, আমি বলতে চাচ্ছি অন্য এক ভিশনের কথা। এই ভিশনকে মোটামুটি তিনটি জিনিসের সমন্বয় বলা যায়। প্রথম হল একটা লক্ষ্য। অবশ্য লক্ষ্য একাধিকও হতে পারে। একটু [...]

CSE না EEE?

কিছুদিন আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হল। রেজাল্টও হয়ে গেল। হয়ত সামনে আরও কিছু ভর্তি পরীক্ষা আসবে। এসবের একবারে শেষে ভর্তি হওয়ার সময় যেই ব্যাপারটা সামনে আসে সেটা হল- “কোন সাবজেক্ট পড়ব?” বা একাধিক জায়গাতে সুযোগ হলে “কোথায় পড়ব?” আর যারা মোটামুটি একদম প্রথম সারির তাদের জন্য অনেক ক্ষেত্রেই প্রশ্নটা শেষ পর্যন্ত দাঁড়ায়- “CSE [...]

আমরা কী করতে পারি

[কয়েকদিন আগেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়ে গেল ভূমিকম্প। যদিও এতে তেমন কোন দৃশ্যমান ক্ষয়-ক্ষতি হয়নি। তবুও মনে হয় সময় এসেছে আমাদের চিন্তা ভাব অনা করার। এই ভূমিকম্পের বেশ কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম বাংলাদেশের ভূমিকম্প বিষয়ক ঝুকিঁর ব্যাপারে। গুরুত্বপূর্ণ মনে হওয়ার এখানে অনুবাদটা তুলে দিলাম। অনুবাদটি করে দেওয়ার জন্য কয়েকজন বন্ধুকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুটা সংক্ষেপিত।] [...]

অ্যাবস্ট্রাকশান ঝামেলা

“অ্যাবস্ট্রাক্ট” কথাটি শুনলে আমার বেশ কয়েকটি অ্যাবস্ট্রাক্ট-এর কথা মাথায় আসে। এর মধ্যে প্রথমটা হল- পেপারের অ্যাবস্ট্রাক্ট। ভেঙে বললে, বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে যেসব গবেষণা পত্র(reserch paper) লেখা হয়, সেগুলোর প্রথমে একটা প্যারা থাকে। যার নাম অ্যাবস্ট্রাক্ট। তো কী থাকে এই অ্যাবস্ট্রাক্ট-এ? সোজা কথায় পেপারটার সার-সংক্ষেপ। পুরো পেপার লেখার পর এর সার-সংক্ষেপ হিসেবে প্রথম [...]

স্বাধীনতা তুমি

না, আমি কোন কবিতা লিখতে বসিনি। কোন গল্প-উপন্যাসও নয়। বা আবেগপ্রবণ দেশপ্রেমের কোন প্রবন্ধও নয়। আমার এই লেখার উদ্দেশ্য ‘স্বাধীনতা’ শব্দটির অর্থ খোঁজা। যেই শব্দটির জন্য আমরা এবং পৃথিবীর আরো অনেক মানুষ অনেক বড় বড় ত্যাগ স্বীকার করেছে, জীবন বিসর্জন দিয়েছে, তার মর্মার্থ কী? আসলে আমি শব্দটিকে বোঝার চেষ্টা করে যা পেয়েছি, সেটাই এখানে সবার [...]

সংবিধান সংশোধনে আমার ভাবনা

কিছুদিন ধরেই সংবিধান সংশোধন নিয়ে চারিদিকে নানা কথা হচ্ছে। নানা মিডিয়ায় সবাই নিজেদের মতামত দিচ্ছেন। কোন অংশ কেমন হওয়া উচিত, কোনটা থাকা উচিত আর কোনটা উচিত নয় ইত্যাদি ইত্যাদি। এতকিছু বারবার আলোচনায় আসতে দেখে আমিও আমার মত করে কিছু চিন্তা-ভাবনা করলাম। ভাবলাম সিসিবিতে শেয়ার করি। আর সিসিবিতে এই আলোচনাটা এখনও হয়নি। সেজন্যই লিখতে বসা। সংবিধানের [...]

অর্থনীতি বিষয়ক কিছু ভাবনা – ২

আগের পোষ্টের ইফতেখার ভাইয়ের মন্তব্য থেকে এবং সেখানে থাকা উইকিপিডিয়ার লিংক থেকে অর্থনীতিতে ব্যাপারটাকে কীভাবে দেখা হয় তার উপর একটা ছোটখাটো ধারণা পেলাম। অর্থনীতির পরিভাষায় এই ব্যাপারটাকে বলা হয় “অর্থ প্রবাহ” বা “Money Supply”। আমার চিন্তার সাথে অবশ্য অর্থনীতির ব্যাখ্যা পুরোপুরি মেলে না। কারণ বেশ কিছু ব্যাপার আমার মাথায় আসেনি। যেমন আমি রাষ্ট্রীয় ব্যাংকের কথা [...]

অর্থনীতি বিষয়ক কিছু ভাবনা – ১

আমি মনে হয় ভাবতে ভালবাসি। কোন ব্যাপার আমার কাছে একটু আগ্রহ জাগানিয়া মনে হলেই হল। সেটা নিয়ে মাথায় নানা চিন্তা-ভাবনা ঘোরাঘুরি করে। সেটা যাই হোক না কেন। এতদিন সেসব ভাবনা প্রকাশ করা হত না। সিসিবিকে অনেক অনেক ধন্যবাদ এইজন্য যে, এগুলো এখন কিছু আলোর মুখ দেখে(নাকি অনেক আলোকিত মুখ এদের দেখে?)। শুধু এই মনের কোণেই [...]

স্বাধীনতা বনাম স্বেচ্ছাচারিতা : সীমারেখা কোথায়?

আমার এই পোস্টটি হবে খুবই সংক্ষিপ্ত। কারণ, আমি কোন বড়সড় আলোচনামূলক পোস্ট দিতে যাচ্ছি না। শুধু সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সবাই মতামত দিক। ফাঁকে ফাঁকে আমিও আমার মাথায় কিছু আসলে দিয়ে দিব। শিরোনামে প্রশ্নটা নিশ্চয় এতক্ষণে সবাই দেখে ফেলেছেন। তবুও আবার বলি- স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা, শাব্দিকভাবে দেখলে এদের অর্থ কিন্তু প্রায় একই- “নিজের [...]

আমাদের অস্তিত্ব – শেষ পর্ব

আমাদের অস্তিত্ব – ১ আমাদের অস্তিত্ব – ২ প্রথম পর্বে বলেছিলাম “ব্রেইন ইন আ ভ্যাট” তত্ত্বের কথা। আর দ্বিতীয় পর্ব ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং এর বিষয়ে দার্শনিকদের উঠানো “মন” সংক্রান্ত প্রশ্ন নিয়ে। এই শেষ পর্বে এসে এই দুটিকে মিলিয়ে আমাদের সামনে কি দাঁড়ায় তা দেখা যাক। ধরা যাক, আগের পর্বের কৃত্রিম বুদ্ধিমত্তা আর অনুভূতির [...]

আমাদের অস্তিত্ব -২

আগের পর্ব এর আগের পর্বে লিখেছিলাম “ব্রেইন ইন আ ভ্যাট” এর সাথে আমার পরিচয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার সময়। তো ঐ তত্ত্বের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্পর্কও জানানো প্রয়োজন। তার আগে বলে নিই, আমাদের চারপাশের টেকনোলজি কিন্তু দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর গবেষণা প্রতিষ্ঠানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা চলছে। অন্যদিকে এগুচ্ছে মানুষের চেহারার ভাব-ভঙ্গি [...]

আমাদের অস্তিত্ব?

এখন যেটা নিয়ে লিখতে বসেছি, সেটা দর্শনের একটা তত্ত্ব। দর্শন বিষয়ে তেমন আগ্রহ না থাকলেও আমাদের পাঠ্য বইয়ের অংশ হিসেবেই এই ধারণাটির সাথে আমার পরিচয় ঘটে গতবছর, Artificial Intelligence কোর্সের সময়। এই তত্ত্ব বা থিওরির নাম ছিল- “Brain in a vat”. প্রথমে কিছুটা জটিল লাগলেও বেশ ভাল লেগেছিল পুরো ব্যাপারটা। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে [...]

ধর্ম নিয়ে আমার ভাবনা – শেষ পর্ব

ধর্ম নিয়ে আমার ভাবনা ১ ধর্ম নিয়ে আমার ভাবনা ২ এই শেষ পর্বে আমি জীবনাচরণের ঐ সমস্ত দিকগুলো নিয়ে বলতে চাচ্ছি, যেগুলো সরাসরি ব্যক্তিধর্মের বিশেষ কোন উপাদানের(ধর্ম/মতাদর্শ/চেতনা) সাথে সংশ্লিষ্ট না। কিন্তু পরোক্ষভাবে উপাদানগুলোর প্রভাব এর উপরে পড়ে। বলা যায়, আগের পর্বে লেখা আচার-অনুষ্ঠান ছাড়া ব্যক্তির বাকি সমস্ত কাজই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই আচরণগুলো বেশীর ভাগ [...]

ধর্ম নিয়ে আমার ভাবনা ২

ধর্ম নিয়ে আমার ভাবনা ১ এই পর্বে আমি আগের পোস্টের ধারাবাহিকতায় ‘জীবনাচরণ’ নিয়ে কিছু বলব। তবে আমার মনে হয়েছে তার আগে একটা কথা বলে নেয়া দরকার- আমার এই লেখাটার সাথে(আগের পর্ব সহ) সবাই স্বাভাবিকভাবেই বাস্তবকে মিলিয়ে উদাহরণ খোঁজার চেষ্টা করবেন। এইখানে আমার অনুরোধ- উদাহরণ অন্যের মধ্যে খোঁজার আগে, নিজের মধ্যে খোঁজাটাই মনে হয় ভাল হবে। [...]

ধর্ম নিয়ে আমার ভাবনা – ১

অনেকে শিরোনাম দেখে হয়ত আঁতকে উঠতে পারেন- আবার শুরু হইল! সেজন্য প্রথমেই এই পোস্টে ‘ধর্ম’ শব্দটার ‘মর্ম’ বলে নেয়া ভাল। কলেজে থাকতে মল্লিক স্যারের কাছে শোনা- ‘ধর্ম’ শব্দটি এসেছে ‘ধৃ’ থেকে। অর্থ- ধারণ করা। সুতরাং এভাবে দেখলে আমরা যা ধারণ করি(বস্তুগতভাবে বা Physically না অবশ্যই) তা-ই ধর্ম। আর সেজন্যই ইংরেজি ‘Religion’ শব্দের তুলনায় বাংলা ‘ধর্ম’-এর [...]