random header image

হাসনাত (২০০০-২০০৬) এর ব্লগ

পুরো নাম :  abul hasnat
ক্যাডেট নাম :   হাসনাত (২০০০-২০০৬)
ক্যাডেট নম্বর :   1140
ব্যাচ :   23
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   00-06
বর্তমানে যা করছেন :

“ মরণ — তোমায় স্বাগতম ”

“ মরণ — তোমায় স্বাগতম ”   আমি জানি সে আসবে, ধীর পায়ে, ধীর লয়ে   হয়তো তখন মাঝ-দুপুর, রোদ মেখে মেখে হেঁটে হেঁটে খুব হয়রান আমি এই ক্লান্ত বেলায় তুমি এলে ধূলিমাখা নগরের রাজপথে   অথবা তখন নিশীথ বেলা, আকাশের তারাদের সনে জোনাকীর মিটি মিটি লুকোচুরি খেলা তখন ও অবিরাম, ঠিক তখনি আমায় চুপি [...]

“প্রত্যাবর্তন”

  “প্রত্যাবর্তন”   কৃষ্ণ অমাবস্যার নিশীথে ঘোর লাগা পায়ে ফিরে ফিরে আসি এই চেনা বাঁকে নগরের ঘন্টাধ্বনি সূদুর কোন নীলিমায় ভেসে ভেসে ডাকে — লক্ষ্মীপেঁচার আহ্বানে এই জংলার তীরে তবু আমি ফিরে ফিরে আসি চঁড়ুইয়ের ঘুম লাগা প্রহরে ঢোল কলমীর দোলে দোলে প্রগাঢ় অন্ধকারে হৃদয়ের উৎস নীড়ে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে — এই নিশীথবেলায়।   [...]

“ফাঁসি চাই — তোমার, তোমাদের”

  “ফাঁসি চাই — তোমার, তোমাদের”   ন্যায়বিচার চাই — তুমি চাও বা না চাও, আমি চাই, আমরা চাই স্বাধীন এই বাংলায় আইনের শাসন চাই।   হাতের বদলে হাত, চুলের বদলে চুল, রক্তের বদলে রক্ত আর খুনের বিপরীতে ফাঁসি চাই। এই ফাঁসি — আমাদের অনাগত শিশুদের রক্তের নিরাপত্তা দেবে, দেবে প্রশান্ত নিঃশ্বাসের অধিকার।   আর [...]

২৫শে ফেব্রুয়ারীতে পিলখানায় শহীদ’দের স্মরণে হেলাল মুহাম্মদ এর ‘হৃদয়ের রাজপথে’ থেকে শোক গাঁথা

  ২৫ শে ফেব্রুয়ারী। দেখতে দেখতে পিলখানা হত্যাকান্ডের আর ও একটি বছর পার হয়ে গেল। ফেব্রুয়ারীতে কেন যে এত শোক! শোকের এই দিনটির উপলক্ষ্যে আপনাদের সাথে নিচের কবিতাগুলো ভাগাভাগি করলাম। কবিতগুলো নেয়া হয়েছে এবারের একুশে বইমেলায় হেলাল মুহাম্মদ (সিলেট ক্যাডেট কলেজ এর ক্যাডেট, সেনাবাহিনীর প্রাক্তন মেজর) এর লেখা কবিতার বই ‘হৃদয়ের রাজপথে’ (প্রকাশকঃ পাঠসূত্র, স্টল [...]

“নগর সভ্যতা”

“নগর সভ্যতা”   হে নগর – সভ্যতার নিশান দিগ্বিদিক উড়িয়ে আজ তুমি তিলোত্তমা, লাল-নীল এই শহরে তুমি আজ অপ্সরা- তব দেহে মেখে নিয়ে মৃদু লাজ সুরম্য দালান আর অট্টালিকা-প্রাসাদ মাঝে করিছ মানবের জয়গান।   হায়, তবে ভুলিছ বসি ঐ প্রাসাদ-পরে ঢাকিয়াছ যারে ছায়াময় সে কোণে জড়াজড়ি করে বাস শত শত মানুষ-রূপী দ্বিপদের – নাই আলো, [...]

“এ কে – ৪৭” (একে ৪৭ এর জনক কালাশনিকভ এর কাহিনী অবলম্বনে রচিত)

“এ কে – ৪৭” (একে ৪৭ এর জনক কালাশনিকভ এর কাহিনী অবলম্বনে রচিত)   কালাশনিকভ - তুমিও তো চেয়েছিলে কবি হতে- পাতা কুড়োনো শৈশবে – যখন ঘোরলাগা পৃথিবী কবিতার পংতির মতোই ঝিরি ঝিরি বহমান – হতে পারতে দিগ্বিজয়ী তুমি রবীন্দ্রনাথ, শেলী কিংবা রুমীর মতো অক্ষরের মালায় যারা এখনো গাঁথে আমাদের হৃদয়ে ভালবাসার অমর কাব্য-গাঁথা । এদিকে এই [...]

একুশে বইমে্লাতে প্রকাশিত সিসিবি এর লেখক হেলাল মুহাম্মদ এর লেখা ‘হৃদয়ের রাজপথে’ থেকে দুটি কবিতা

সিসিবি ব্লগের লেখক হেলাল মুহাম্মদ (সিলেট ক্যাডেট কলেজ এর ক্যাডেট, বাংলাদশ সেনাবাহিনীর সাবেক মেজর) এর কবিতার বই ‘হৃদয়ের রাজপথে’ একুশে বইমেলাতে ‘পাঠসুত্র প্রকাশনী (স্টল নং- ৩০৭)’থেকে প্রকাশিত হয়েছে। আমাদের  পাঠকদের জন্যে ‘হৃদয়ের রাজপথে’ থেকে দুটি কবিতা দেয়া হলঃ “মোগাদিসু থেকে বলছি”   এক মুঠো ভাত… সাকুল্যে এক মুষ্টি খাদ্য চাই এক বোতল পানি… এক কোটি [...]

অমরত্ব চাই না, শুধু মানুষ হতে চাই

যদি এমন হয়, আমারে ভেঙ্গে দিলে হবে পৃথিবী হবে উন্মাতাল আমারে শৃংখল পড়ালে মুক্তির ঘ্রাণে পাগল-পারা হবে এই নিখিল আমারে চুরমার করে দিয়ে তোমরা হবে মুক্ত বিহংগ পৃথিবীর সব শোষণের হবে পরাজয় । যদি এমন হয়, আমার দু’চোখে বাঁধন পড়িয়ে তোমরা সবে দেখবে অন্তরীক্ষের অপরুপ সুধা আমার কর্ণকুহরে ঢেলে দিয়ে সীসা তোমরা সবে শুনবে মহাপুরুষের [...]

বিদায়বেলায়

বিদায়বেলায় চারিদিকে পৃথিবীর এত কোলাহল, জীবনের এত আয়োজনে তা সবে উপেক্ষাভরে, নিথর আমি পড়ে আছি , খাটিয়ার এক কোণে পৃথিবীর সব রূপ সুধা অবগেহে, ফিরে এসেছি এই ধরনীর পরে। কত ভাবনা ডানা মেলে, ফানুস উড়ায় মনে এই শেষবেলায়, তোমায় ফেলে যাবার তরে বিদায়ের এই বেলা, যদি পাই আমি সবুজ ঘাসের ঘ্রাণ, ভরে যাবে মোর দেহ [...]