শুদ্ধতায় আমার ভাষা —————— যে বোলে মায়ের আদর, সে বোলে আষাঢ় ভাদর সে সুরে কান্না গড়া, সেই সুরে হাসা হৃদ্যতায় আমার ভাষা। সয়েছে কালের দাহ, তবু ভরেছে আঁধার গাহ কথার কাহন রচে, সাঁঝ থেকে ঊষা পুণ্যতায় আমার ভাষা। ক্ষরণে খুঁজেছি সুখ, তাই জননী ফিরেছে মুখ হাজার শব্দ — তবু — স্তব্ধতায় নাশা মৌনতায় আমার ভাষা। [...]
হেলাল (৮৯-৯৫) এর ব্লগ
| পুরো নাম : | হেলাল মুহাম্মদ খান |
| ক্যাডেট নাম : | হেলাল (৮৯-৯৫) |
| ক্যাডেট নম্বর : | 661 |
| ব্যাচ : | 14 |
| কলেজ : | সিলেট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | 89-95 |
| বর্তমানে যা করছেন : | প্রাক্তন মেজর, বাংলাদেশ সেনাবাহিনী। |
ভালোবাসার নীল রুমাল
একটি সাধারণ বিরোধ অসাধারণ পরিসমাপ্তির পথে, যার জন্যে রাস্তার মধ্যেখানে প্রণয়ের ছায়া আর বিরহের রৌদ্র মেখে চল্লিশ কদম দূরত্বে মুখোমুখি আমরা দুই প্রতিদ্বন্দ্বী প্রেমিক; এই প্রশান্ত- শহরে, যার একপ্রান্তে সাদা মেঘ এবং অন্যপ্রান্তে সবুজ পাখিরা উড়ে, যদিও আমাদের কোমরের হোলস্টারে ঝুলছে কালচে-বাদামী ঘৃণা, পিস্তল গলে রাস্তায় টপটপ পড়ছে অদ্ভূত ক্রোধ, ওপাশে বন্ধ ঘড়ির নিচে বিরাট [...]
১০ই নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস স্মরণে লেখা দুটি কবিতা- ‘হৃদয়ের রাজপথে’ ও ‘নূর হোসেন’
হৃদয়ের রাজপথে ——————— শহর জুড়ে সে ছড়িয়েছে শপথের ঘ্রাণ, তপ্ত পথের বুকে উড়িয়েছে ধূলো, অবাধ্য ঝাঁকড়া চুলে যুবকের অবিনাশী দেহ রক্ত-আখের বুকে জড়িয়েছে প্রাণ। সৌর তারা ছাওয়া আকাশের মতো নূর হোসেন আজও জাগে অনির্বার স্বদেশের দিনরাত্রি জুড়ে; বিদীর্ণ সে বুকের রক্তে ভাসে পথ মাঠ নদী উন্মাদনায় হাসে মাটি বাংলার। বোনেরা কোত্থেকে ছুটে এসে ওই উদোম, [...]
‘ নিঃসঙ্গতার তেত্রিশটি পদ্য ’ ও ‘ সহযাত্রী ’
‘ নিঃসঙ্গতার তেত্রিশটি পদ্য ’ হেলাল মুহাম্মদ ——————- পদ্ম-শাপলা-শালুক কিছুই মেলেনি এই রক্তচোষা খরায় তাই নিঃসঙ্গতার তেত্রিশটি পদ্য লিখে বসে আছি চুপচাপ তোমাকে শোনাব বলে। একাকীত্বের বন্যায় দুকূল ছাপিয়ে গেলে খবর দিও কূলভাসী বানে ভেসে যাবো দুইজনে এই বর্ষায়। —————— ‘ সহযাত্রী ’ হেলাল মুহাম্মদ ——————- এসেছে জোয়ার সমুদ্রে; ঢেউ ’পরে মত্ত যত ফেনা রাশি [...]
