random header image

জুনায়েদ কবীর (৯৫-০১) এর ব্লগ

পুরো নাম :  মোঃ জুনায়েদ কবীর
ক্যাডেট নাম :   কবীর
ক্যাডেট নম্বর :   খ-১৭৭৪
ব্যাচ :   ৩২তম
কলেজ :  ঝকক
অবস্থান সময়কাল :   ১৯৯৫-২০০১
বর্তমানে যা করছেন : এমবিএ করছি @ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা

(অ)মানবিক!!

১।
-ডক্টর আনিস! ডক্টর আনিস!
অনেকক্ষণ ডাকাডাকি করার পর অবশেষে সোফি আনিসের ঘুম ভাঙ্গাতে সমর্থ হল। বেচারা গতকাল অনেক দেরি করে ঘুমিয়েছিল। সে কারনেই বোধহয় গভীর ঘুমে আচ্ছ্বন্ন হয়ে পড়েছিল।
-কি ব্যাপার সোফি? এত ডাকাডাকি করছ কেন? তুমি জান না আজ আমি ভার্সিটি যাব না, ছুটি নিয়েছি?
-মাফ করবেন, ডক্টর আনিস। আমি জানি আজ আপনি ছুটিতে আছেন। কিন্তু ডক্টর [...]

বিশ্বকাপ…প্রেডিকশন…পল…আমার বিড়াল!!

এবারের বিশ্বকাপে নানা ঘটনা-দুর্ঘটনা, বিতর্ক ছাপিয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে সাইকিক অক্টোপাস পলের কেরামতি। একের পর এক নির্ভুল ভবিষ্যতবাণী করে সাধারণ মানুষ থেকে শুরু করে হালের বিখ্যাত জ্যোতিষীদের মাথা খারাপ করে দিচ্ছে সে।
পলের সাফল্যে ঈর্ষান্বিত বা অনুপ্রাণিত যাই বলুন না কেন, আমিও আমার বিড়াল কিটি’র উপর হালকার উপর ঝাপসা দিয়ে এক পরীক্ষা চালিয়েছিলাম। [...]

লন টেনিসের দুই যোদ্ধার মহাকাব্য রচনা!

বিশ্বকাপ ফুটবলের কারনে যেখানে দেশ-বিদেশের অনেক গুরুত্বপূর্ণ খবরই আমাদের কাছে পাত্তা পাচ্ছে না, সেখানে লন টেনিসের খবর কে-ই বা রাখে! কিন্তু এবারের উইম্বলডন এ আমেরিকান জন আইজনার এবং ফ্রান্সের নিকোলাস মাহুত যে মহাকাব্যের রচনা করেছেন, তা কিছুটা হলেও মিডিয়ার আগ্রহকে টেনিসের দিকে আনতে পেরেছে।
উইম্বলডনের প্রথম রাউন্ডের খেলায় গত মঙ্গলবার এই দুই তরুণ ১৮ নম্বর কোর্টে [...]

ইঁদুর মারার বিষ!

১।
শামীম এবং সূচীর বিয়ে হয়েছে প্রায় ছ’মাস হল। লাভ ম্যারেজ নয়, পারিবারিকভাবে সেটল্‌ড ম্যারেজ। বিয়ের পর তারা আলাদা বাসা নিয়ে বর্তমানে মোহাম্মদপুরে মোটামুটি ভাল মানের একটি ফ্ল্যাটে থাকে। আপাত দৃষ্টিতে এই দম্পত্তিকে সুখী মনে হলেও দুইজনের মধ্যে এখনো ঠিক সত্যিকারের স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে নি। অথচ এমন নয় যে ছেলে হিসেবে শামীম কম যোগ্য বা [...]

মুভি ব্লগঃ ফিফটিন মিনিট্‌স!!

ফিফটিন মিনিট্‌স ছবিটির শিরোনাম নেয়া হয়েছে এন্ডি ওয়ারহল (Andy Warhol, বিখ্যাত চিত্রকর, চিত্রপরিচালক) এর ‘15 minutes of fame’ নামক এক হাইপোথিসিস থেকে। সেই ১৯৬৮ সালে তিনি বলেছিলেন, ‘ভবিষ্যতে মানুষ ১৫ মিনিটের মধ্যেই বিশ্ব-নন্দিত (বা নিন্দিত) হয়ে উঠবে’। তাঁর কথা বিশেষ করে বিনোদন বা মিডিয়া জগত, যেমন রিয়ালিটি টিভি প্রোগামের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এছাড়া ইন্টারনেটের কল্যানেও [...]

ঊনত্রিশ-‘দ্যা টুয়েন্টি নাইন’: কার্ডের একটি খেলা!!

(ডিসক্লেইমারঃ যারা টুয়েন্টি নাইন খেলার নিয়ম জানেন না, তাদের কাছে এই পোষ্ট বিরক্তিকর লাগতে পারে। আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।)
-‘ট্যাঁ ট্যাঁ ট্যাঁ…’
-‘কিরে হালা, অমন করস ক্যান?’
-‘সানাই বাজাই…খিকজ…’
-‘শিট্‌, তোর কাছে ম্যারেজ আছে?’
-‘আবার জিগায়…খেলা তাইলে তেইশে এ গেল গা…’
-‘কোন ব্যাপার না, এমন টেকনিক্যাল খেলা দিমু…’
-‘মামা, এই খেলা তুলতে টেকনিক্যাল না এক্কেবারে গাবতলী টাইপ খেলা দিতে হইব…মু হা হা…’ [...]

গ্রামটিতে ‘৭১ এ কোন কুকুরই ছিল না!!

১১ মে, ১৯৭১ সাল। পাকিস্তানী সৈন্যরা আসছে জানতে পেরে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। যারা রয়ে গেছে, তাদের আসলে যাবার আর কোন জায়গা নেই। অবশ্য সুলায়মান, রহমত এবং মফিজ-যারা কিনা বর্তমান ‘গন্ডগোল’ এর বিরুদ্ধে, তারা উলটো অধীর আগ্রহে পাক বাহিনীর জন্য অপেক্ষা করছে।
অবশেষে দুপুরনাগাদ পাকি বাহিনী গ্রামের একেবারে উপকন্ঠে এসে পৌঁছলো। দলটা বেশি বড় নয়, [...]

কল স্ক্রিনিং!!

আত্মীয়তার সম্পর্ক থাকা স্বত্ত্বেও আমরা ছিলাম বন্ধুর মতন। না! বন্ধু না, তার চেয়েও বেশি। নিজেদের মাঝে সব কিছু শেয়ার করতাম। ক্লাস, পরীক্ষা, বন্ধুদের সাথে ঝগড়া বা আড্ডা, পছন্দ-অপছন্দ…সব কিছু। এমনকি, একে অন্যের বন্ধুদের নিকনেম পর্যন্ত জানতাম। আমার জন্য সবচেয়ে কষ্টকর ছিল যখন কোন মুভি দেখে তার গল্প বলত। কারন, ‘ওর’ স্বভাব ছিল এক্কেবারে খুঁটি-নাটি সব [...]

বেতন বাড়ানোর সহজ উপায়!!

আপনি কি একজন চাকুরীজীবি? চাকুরীর সামান্য বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন?? জীবনের ছোট-খাটো সাধ-আহ্লাদ পূরণ করতে না পেরে সেই চিরন্তণ ‘অনেকের চেয়ে তো ভাল আছি’ টাইপ মধ্যবিত্ত স্বান্তনামূলক প্রবোধ দিয়ে নিজেকে সামাল দেবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন??
প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্যই এই ব্লগটি লেখা হয়েছে। এই ব্লগটি পড়লে আপনি জানতে পারবেন [...]

মরতে তো একদিন হবেই…!!

আজকাল আমাদের একটা মুদ্রাদোষ হল কথায় কথায় ‘কি লাভ? মরতে তো একদিন হবেই…’ বলা। ‘আমাদের’ মানে আমাদের ইনটেকের পোলাপাইনের। যে কোন গেট-টু-গ্যাদার টাইপ কিছু হলেই মোটামুটি শুরু হয়ে যায়…
দেখা গেল দুই/তিন জন হয়ত খুব গভীর মনোযোগের সাথে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, এটা দেখে অন্য একজন খুব সিরিয়াস ভঙ্গিতে তাদের জিজ্ঞাসা করবে,
-দোস্ত, তোরা কি নিয়ে [...]

ওয়ার ক্রাইম্‌স স্ট্র্যাটেজিক ফোরাম (WCSF)

[এই লেখাটি মূলত WCSF এর মূল পোর্টাল অনুসরণে ইংরেজি থেকে বাংলা করা। লেখাটি প্রথমে মুক্তাঙ্গনে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই হুবহু কপি করে সিসিবিতে দেয়া হল, মূলত বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে।]

War Crimes Strategy Forum (WCSF) স্বেচ্ছাসেবকদের উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন সংগঠন ও সংগঠনবহির্ভূত কর্মী-সংগঠকদের একটি জোট, যার মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের আসন্ন বিচারপ্রক্রিয়াকে সর্বতোভাবে সহায়তা [...]

প্রিন্সিপাল এসেম্বলী!! (সিসিবি ভার্সন) পর্ব ৪

পর্বঃ ১ ২ ৩
৭।
‘৯১ ব্যাচের পতাকা মরতুজা ভাই এর হাতে দেখে আমরা কেউই খুব একটা অবাক হলাম না। সেই উনিশ শো নূহ নবীর আমল থেকেই মরতুজা ভাই সিসিবির সাথেই আছেন। একসময় ভাবীর বিরহে সিয়াটলে স্লিপলেস রাত কাটাতেন। আর এখন নবাগতা অতিথী গুটলু-পুটলু রাইহা কে নিয়ে তাদের সুখের সংসার সিয়াটলের অন্য অনেকেরই রাতের ঘুম ঈর্ষাজনিত কারনে [...]

প্রিন্সিপাল এসেম্বলী!! (সিসিবি ভার্সন) পর্ব ৩

১ম পর্ব
২য় পর্ব
৫।
-জুনায়েদ, তোর কাছে ম্যাচ বা লাইটার আছে? পকেটের শেষ সিগারেটটা ধরাবো…
পাভেল ভাই (‘৯৩) এর কথা শুনে থমকে গেলাম। আমার জানা মতে উনি তো সিগারেট খেতেন না। কবে থেকে শুরু করলেন?? যাই হোক, কথা না বাড়িয়ে পকেট থেকে ম্যাচ বের করে দিলাম। উনি বুক পকেট থেকে একটা সিগারেট বের করে অস্ফুট স্বরে গালি [...]

প্রিন্সিপাল এসেম্বলী (সিসিবি ভার্সন) পর্ব ২

পর্ব এক
৪।
‘৯৭, ‘৯৮ এর পোলাপাইন ব্লগে যেমন কম, এখানেও এসেছে কম। ‘৯৮ এর কনক, হায়দারকে দেখা গেল। ওদিকে ‘৯৭ এর এসেছে শাহেদ, সামিউর, আদনান এবং মাহবুবা। মাহবুবা আবার এক গাদা ফুল নিয়ে এসেছে, ‘কি ফুল’ জিজ্ঞাসা করতেই জানালো ‘মরুর ফুল’!!!! সামিউর এটা শুনে ফট করে বলে বসল, ‘শিউর কর্ছেন তো??? জবাবে ও আরবীতে হড়বড় [...]

প্রিন্সিপাল এসেম্বলী!!! (সিসিবি ভার্সন)

(ডিসক্লেইমারঃ লেখাটি অনেকটাই বন্য’র ‘সিসিবি সমাবেশ’ আদলে লেখা। তাই, ও যদি কপিরাইট নিয়ে কোন ঘাপলা করতে চায়…ওয়েল…পিটিয়ে ওর পিঠের ছাল তুলে ফেলব…
ইচ্ছে ছিল সিসিবির সবাইকে নিয়ে লিখব, কিন্তু পরে দেখলাম সেটা কোনমতেই সম্ভব না…তাই, কারো নাম বাদ পড়ে গেলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি…মূলত সাম্প্রতিকালে সক্রিয়দের নিয়েই লেখাটি রচিত হয়েছে…বা চেষ্টা করা হয়েছে…)
১।
দিন সাতেক আগের [...]