ছোটবেলায় সিনেমায় দেখেছিলাম নায়ক জসিম দৌড়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ে বলছে, মা, মা, দেখো,আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি! জীবনের প্রায় মাঝবরাবর এসে, আমি একসময়ের রবিউল থেকে শরীর-স্বাস্থ্যে মাশাল্লাহ জসিমে এসে দাঁড়িয়েছি। এই ‘সুবিশাল’ প্রাপ্তি উদযাপনেরই সম্ভবত একটা সুযোগ করে দিলো রকমারি ডট কম। তাদের কল্যাণে আমি জসিমের মতই আপ্রাণ দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ে [...]
তারেক (৯৪ - ০০) এর ব্লগ
| পুরো নাম : | তারেক নূরুল হাসান |
| ক্যাডেট নাম : | তারেক |
| ক্যাডেট নম্বর : | ৭৪৩ |
| ব্যাচ : | ১৫ তম ইনটেক |
| কলেজ : | কুমিল্লা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৪ - ০০ |
| বর্তমানে যা করছেন : | দুর পরবাসে আছি। |
ব্লগর ব্লগর…
পুরাকালে ট্যাগোর নামে এক লোক জন্মেছিলেন। সম্পর্কে তিনি আমার আংকেল হন, আমি তাই তাঁহাকে ট্যাগোর আংকেল বলে ডাকি। ইতিহাসে লেখা নাই, কিন্তু আমি জানি, তিনি আরও নানাবিধ গুণের সাথে সাথে, ত্রিকালদর্শীও ছিলেন। আজি হতে শতবর্ষ আগে, কোন এক মলিন প্রভাতে তিনি দিব্যচোখে দেখতে পেয়েছিলেন, তাহার ভাইজতা, মানে এই অধম আমি ২০১২ সন ইং নাগাদ এসে [...]
উমা’২০১০, অভিনন্দন
বাচ্চালোগ, তালিয়া বাজাও!!
জারণ-বিজারণ
কার্টুন আঁকার নেশায় পেয়েছে আমাকে! কী বিষয়ে আঁকবো ভাবতে গিয়ে কামরুলের কাছ থেকে বহু আগে শোনা একটা গল্পের কথা মনে পড়লো। সেটাই কার্টুন বানিয়ে ফেললাম!
কোথায় আছেন?
এক দশক হয়ে যাচ্ছে কলেজ ছেড়েছি, প্রায় কারও সাথেই যোগাযোগ নেই। কয়েকজন শিক্ষকের ঠিকানা জানা দরকার, মনে হলো, সিসিবিতে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভাল হবে। যারা এখনো বিভিন্ন কলেজেই পড়াচ্ছেন, তাদের বোধহয় পূর্ণ ঠিকানার প্রয়োজন নেই, কোন কলেজে আছেন সেটা জানতে পারলেই চলবে। আর ইতিমধ্যেই কলেজ ছেড়েছেন যারা, তাদের পুরো ঠিকানা যদি পাওয়া যায়, তাহলে গ্রেট। [...]
আনন্দ আশ্রম-
কুমিল্লায় এসে যখন পৌঁছলাম চারিদিকে তখন স্বরস্বতী পুজার আমেজ। গত রাতে জগন্নাথ হলে গিয়ে ঘুরেছি অনেক। আগে প্রতি বছর অনেকটা সময় কাটতো ওখানেই। আর এবারে হুট করে ঘুরে আসা খানিকটা, অতিথির মত আলগোছে। চারুকলা প্রতিমা বসায় পুকুরের মাঝে, চিরকালই, সেখানে গিয়ে প্রতিবারের মতই মুগ্ধতা একরাশ। অনেক অনেক ছবি। তারপরে, মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতে জগন্নাথের মাঠে। [...]
টিউবলাইট ছ্যাঁকা- দ্য নিউ মুনমুন
এম্নিতে আজগুবী সিনেমা আমি ব্যাপুক ভালু পাই। ধুমধাড়াক্কা সাই ফাই থিয়েটারে আসলে আমি নিয়মিত দেখি। আর ভুত-প্রেত-ভ্যাম্পায়ার থাকলে তো কথাই নাই! রাতের বেলা ঘর অন্ধকার করে ভুতের মুভি দেখার মজাই আলাদা। শেষবার সিরিয়াসলি ভয় পেয়েছিলাম হিন্দি একটা মুভি দেখে, নাম ছিলো বাস্তশাস্ত্র। আমি তখন ডারবানে থাকি, ইউনিভার্সিটির ছুটি চলছিলো তখন। পুরো হলে আমি ও আমার [...]
কবি
যখন বয়েস কম ছিলো, অনেক সাহসী ছিলাম তখন। একেকটা ছোট ছোট রুলটানা কাগজের ডায়েরি, সেগুলোতে গোল গোল হরফে নানা রকম হাবিজাবি লিখে রাখতাম। কেউ জিজ্ঞেস করলে যে “কী এগুলো?”, নেপোলিয়ান অথবা আলেকজান্ডারের চেয়েও বেশি অহমিকা নিয়ে উত্তর দিতাম, “এগুলো কবিতা। কবিতা লিখেছি। ” তারপর অনেকদিন গেলো। দিন যেতে যেতে পৃথিবীতে সবচেয়ে বাজে যে ব্যাপারটা ঘটল [...]
যাহা পাই, তাহা চাই না-
কবি বলেছেন, জীবনে চলার পথে কোন একটা উদ্দেশ্য নিয়ে পথ চলতে হবে। ( কোন কবি বলেছেন মনে নাই, তবে এত সুন্দর একটা কথা, কোন না কোন কবি নিশ্চয়ই বলেছেন। আর কেউ যদি বলে না-ই থাকে, তাহলে ধরা যাক, আমিই বলেছি। ) তো, এইবার রমজান শুরুর আগে ভাবছিলাম, এই রোজায় আমার উদ্দেশ্য কী? পাপ-তাপ কমানোর খুব [...]
জব কর্ণার
সিসিবিতে একটা জব কর্ণার থাকার প্রস্তাব উঠেছিলো অনেক আগে, সেটা করা গেলে খুব ভাল হতো। আজ অন্য একটা প্রসঙ্গে পোস্ট লিখছি- । এখানে ছাত্রাবস্থায় নানা রকম জব করে লোকজন, অনেকে সেসবের নাম দেয় অড-জব। বহু দিন সেসব করেই খরচের জোগান দিয়েছি নিজের, তাই আমি হুট করে সেগুলোকে অড-জব বলতে পারি না। এখানকার ধনী পোলাপান পড়ালেখা [...]
আমি আরেকটি কবিতা বলবো, আমার কবিতার নাম-
নূপুর ভাইকে খুঁজছিলাম মনে মনে। সুকান্ত অনেক অনেক আগে গলা ফুলিয়ে বলে গেছিলেন, কবিতা তোমায় দিলেম আজকে ছুটি। আমার উল্টোটাই হয়, সারাদিন গদ্য নিয়ে থাকি, মাঝে সাঝে তাই গদ্যকে বিশ্রামে পাঠিয়ে কবিতা নিয়ে পড়ি। এই যেমন এখন আবুলহাসানের ভুতে ধরেছে, এবং তারপরে সেই ভুত, সেই পুরনো দিনের তিনগোয়েন্দার ভুত থেকে ভুতে স্টাইলে আরও অনেকগুলো ভুতকে [...]
আবুল হাসান
এই বুড়ো বয়সে প্রায় বালকবেলার মতই উল্লসিত হয়ে উঠেছি, যখন কাগজের প্যাকেট খুলে দেখি, সেখানে চুপটি করে আমার জন্যে বহুকাল ধরে অপেক্ষা করছেন আবুল হাসান। আমার শৈশব বা কৈশোর কেটেছে আবুলহাসানবিহীন, এবং আশ্চর্য হলো তাতে আমার কোন দুঃখও নেই। প্রাপ্তবয়স্ক হবার আগে মদের পেয়ালা মুখে তোলা মানা, এটা কে না জানে? এই দুপুর-রাতে তাই মাঝারি [...]
সমালোচনার ভাষা কী রকম হবে?
সমালোচনা-টা বাংলা সাহিত্যের একটা হৃষ্টপুষ্ট শাখা হয়ে উঠতে পারলো না, এই নিয়ে আব্দুল্লাহ আবু সায়ীদ বেজায় দু:খ করেছেন নানা জায়গায়। আমিও ভেবে চিন্তে দেখলাম, কান কথায় শুনেছি- শনিবারের চিঠি বলে একটা ব্যাপার ছিলো বহু আগে, যেটায় নাকি গায়ে বিছুটি লাগানো সমালোচনা হোত। কিন্তু ইদানীংকালে আমরা সেরকম আর দেখি কই! এখনকার সমালোচনাগুলান তেমন আকর্ষক হয় না। [...]
পুরনো প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে-
উহুঁ, আলাদা ফিস-টিস নেই চাইলে, হাতে লেখা সাদা কাগজের একটা ফরম দিতে পারি। সেখানে নাম-ধাম লিখে- সাথে পিতার বৈষয়িক বৃত্তান্ত, এবং নীল না পেলে না হয় সাদা খামে পুরেই আমার বুক পকেটে ফেলে যেও মেয়ে।
দূরত্ব-
দূরত্ব ——— দুয়েকটা মাছরাঙার গলা টিপে দিতে মন চায়। জানালা খুলে নির্নিমেষ চেয়ে থাকি। চারটে বনভূমি পেরিয়ে- কোন এক বোকা মানবীর অশ্রু ঝুলে থাকে মাকড়সার জালে; আমি তাকে মধু ভেবে খেয়ে নিই। আমি ছুয়ে দিতে গেলে- সরে সরে যায় শুধু মেঘ। আহা রঙধনু, তোমাকে মাখিয়ে মুখে সুখ নিতে চাই, তাই, আকাশের সাথে বাড়ে আমার শত্রুতা। [...]

