ডিস্ক্লেইমারঃ এই পোষ্ট সাইদ-রুমানা’র প্রসংগ থেকে শুরু হলেও এটা পরকীয়া বিষয়ে সাধারণ ধারণা নিয়ে আলাপ-সালাপ। কাজেই, এখানে ব্যক্তি সাইদ বা রুমানার বিচার কাম্য নয়। ১ হামীমের পোষ্টের আলোচনাটা এখন এমন একটা অবস্থানে এসে দাড়িয়েছে যেখানে পরকীয়া ব্যক্তিগত নাকি সামাজিক, নৈতিক নাকি আইনগত, এইসব বিষয় নির্দিষ্ট করা প্রয়োজন। কারণ, উল্লিখিত পোষ্টে কিছু মন্তব্যের প্রেক্ষিতে আমার মনে [...]
মাহমুদ (১৯৯০-৯৬) এর ব্লগ
| পুরো নাম : | হাসান মাহমুদ |
| ক্যাডেট নাম : | মাহমুদ |
| ক্যাডেট নম্বর : | জ-৭৩৫ |
| ব্যাচ : | ১৬ |
| কলেজ : | রংপুর কাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৯০-৯৬ |
| বর্তমানে যা করছেন : | আপাততঃ থাকছি লস এঙ্গেলসের 'লিটল বাংলাদেশ' এ । |
মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিগত ঘৃণা ও আমাদের আত্ম-পরিচয়ের রাজনীতি
১ সিসিবিতে নিয়মিত আসলেও লেখা হয়না অনেকদিন। কেন, সে’ এক বিরাট ইতিহাস। আজ মনে হলো কিছু একটা লিখি, ইতিহাস নিয়েই, তবে তা’ সিসিবিতে আমার লেখার মাঝে এই লম্বা বিরতি নিয়ে নয়, বরং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই প্রেক্ষিতে ব্যক্তির বিচার বিষয়ে, মোটাদাগে যা’কে বলা হয় Sociology of Man in War. মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মাঝে যে [...]
হাসিনা বনাম ইউনূস তথা সরকার বনাম এনজিও দ্বন্দ্ব বুঝবার জন্য তত্ত্বীয় কাঠামোর একটা খসড়া প্রস্তাবনা
১ গ্রামীন ব্যাংক থেকে ডঃ ইউনূসকে সরকারী আদেশে পদত্যাগ করানোর মধ্য দিয়ে যে সংকট তৈরী হয়েছে, তা’ মিডিয়ায় ইউনূস-হাসিনার ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে প্রচারিত হলেও আদতে তা’র মূল ব্যক্তিগত বলয়ের থেকেও অনেক গভীরে, তারা যে যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, তা’র কাঠামোর মধ্যে; অর্থ্যাৎ এই দ্বন্দ্ব মূলতঃ তৃতীয় বিশ্বের উদীয়মান জাতি-রাষ্ট্র আর এনজিও-র মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব। এই [...]
ওয়েষ্ট ইন্ডিজ এইটা কি করলো?
ভোর বেলায় ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে নেটে বসলাম ইংল্যান্ডের পরাজয়ের চিপা দিয়া বামে দিয়া চামে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যাইতে দেখমু………ঘটনার ধারাও সেইদিকেই চলছিল…… শেষ ১০ ওভারে ওয়েষ্ট ইন্ডিজের জয়ের জন্য লাগে মাত্র ২৬/২৭ রান, হাতে ৪ উইকেট। এরপর থেকেই দেখি একে একে সবগুলা আউট হওয়া শুরু করলো!!! সবগুলার গুষ্টি কিলাই……
আইনের শাসন ও আইনের অপব্যবহারের প্রেক্ষিতে সাম্প্রতিক হাসিনা-ইউনূস দ্বৈরথ নিয়ে কিছু আলাপ-সালাপ
১ ওয়াহিদা নূর আফজা (শান্তা) আপুর ব্লগ মনে হচ্ছে সিসিবি’র সাময়িক ঘুম ভাঙ্গিয়ে দিলে। ব্লগের বিষয়টা হচ্ছে ডঃ ইউনূসকে গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ করার জন্য সরকারী নির্দেশ। সরকারের ভাষ্যমতে, মূল গ্রামীন অধ্যাদেশ’ (১৯৮৩/৮৪ সালে জেনারেল এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী ডঃ আবুল মাল আব্দুল মুহিতের সময় জারিকৃত) অনুযায়ী গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপণা পরিচালকের সর্বোচ্চ বয়স সীমা [...]
বিদেশে (ইউরোপে) বৃত্তি নিয়ে পড়াশোনা
বেশ কিছুদিন পরে সিসিবি’তে আসলাম। অনেকগুলো নতুন লেখা চোখে পড়ল। নতুন কিছু ব্লগারও (নতুন বলতে আমি শুধু রমিত ভাইকে বুঝিয়েছি)। মাঝে কিছুদিন ব্যক্তিগত+পারিবারিক শোক সামলাতে চলে গেলো। নিজের কিছু পড়াশোনা জমে আছে। তারপরেও এই লেখাটা লিখতে বসলাম নেটে হঠাৎ করেই একটা লিঙ্ক চোখে পড়ায়। সকালে ঘুম থেকে উঠে মেইল চেক করতে গিয়ে একেবারে অকস্মাৎ চোখ [...]
যাত্রা হলো শুরুঃ লিটিল বাংলাদেশ
গতকাল ১৫ই জানুয়ারী, ২০১১ বিকেলটা আমেরিকায় একটা খুব ছোট্ট কিন্তু আমেরিকার বাংলাদেশী কম্যুনিটির ইতিহাসের এযাবৎকালের সবথেকে বড় ঘটনাটা ঘটে গেলঃ আমেরিকার বুকে সর্বপ্রথম একটা এলাকা বাংলাদেশের সাথে মিলিয়ে ‘লিটিল বাংলাদেশ’ হিসেবে অফিসিয়ালী অভিষিক্ত হলো। এলাকাটা আয়তনে খুবই ছোট। লস এঞ্জেলস শহরে কোরিয়া টাউন নামে পরিচিত এলাকার একপাশে ভার্মন্ট এভিনিউ আর নর্মান্ডি এভিনিউ এর মধ্যবর্তী ৩নং [...]
শ্রমের মূল্যতত্ত্বে অর্থের উদ্ভব ও ফলাফল নিয়ে আলাপ-সালাপ
আগের পর্ব (http://www.cadetcollegeblog.com/mahmudh/27922) কল্পনা করুন একটা কর্মব্যস্ত দিনের শুরু থেকে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশে পেষ্ট লাগিয়ে দাঁত পরিস্কার করি, ট্যাপ থেকে মুখে ঠান্ডা পানির ঝামটা দিয়ে টাওয়েলে মুখ মুছতে মুছতে ডাইনিং টেবিলের দিকে এগুতে থাকি। দৈনিক পত্রিকার কপিটা হাতে নিয়ে চোখ বুলাতে বুলাতে চা-নাস্তার জন্য অপেক্ষা করি। এরপর থেকে সারাদিনমান আমরা এটা-ওটা-সেটা ব্যবহার করেই [...]
সমাজ সংস্কারের প্রেক্ষিতে তত্ত্ব ও এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথাবার্তা
১ মাঝে মধ্যে এমন শুনি যে, তত্ত্বকথা বলে/শুনে লাভ নেই। হাতে নাতে কাজই হলো আসল। বিশেষ করে ডেভেলপমেন্ট-প্র্যাকটিশনাররা কেউ কেউ এই জাতীয় কথা বলে। তাদের মতে, তত্ত্বালাপের থেকে ফিল্ডে কাজ করা বেশি জরুরী।- এ ধরণের মন্তব্য আদতে তত্ত্বজ্ঞান সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। কারণ, তত্ত্ব বাস্তব কর্ম থেকে আলাদা কিছু নয়; বাস্তব ঘটনার সিস্টেম্যাটিক পর্যবেক্ষণ থেকেই তত্ত্বের [...]
ডঃ রেহমান সোবহানের লেখা প্রথম আলোর সম্পাদকীয় নিয়ে আমার প্রতিক্রিয়া (আংশিক সংযোজিত/সংশোধিত)
মিডিয়ায় গ্রামীন ক্ষুদ্রঋণের সাম্প্রতিক আলোচনার ধারাবাহিকতায় প্রথম আলো’তে (২৩ ডিসেম্বর,২০১০) ডঃ রেহমান সোবহান কলাম লিখেছেন ‘আমরা কীভাবে আমাদের মানমর্যাদা রক্ষা করবো’ শিরোনাম দিয়ে। আসেন ঐটা নিয়ে খানিকক্ষণ আলাপ-সালাপ করি। রেহমান সোবহান স্যার শুরু করেছেন যথারীতি গ্রামীন ক্ষুদ্রঋণের সাথে তার সম্পর্ক দিয়ে যা’ প্রকৃতপক্ষেই খুব ‘নিকট সম্পর্ক’- তিনি ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত গ্রামীন ব্যাংক বোর্ডের চেয়ারম্যান [...]
শ্রমের মূল্যতত্ত্ব নিয়ে আলাপ-সালাপ
আমাদের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য সকলেই আমরা সব সময় কোন না কোন পণ্য (Commodity) কিনে থাকিঃ চাল-ডাল থেকে শুরু করে কাগজ-কলম, তেল-নুন, টুথপেস্ট, জুতা-পালিশ, হেয়ারজেল, মোটর সাইকেল, সিনেমার টিকেট, আরো কত কি………অর্থ্যাৎ, পাঠযোগ্য চন্ডি থেকে ব্যবহারযোগ্য জুতা সবই আমাদেরকে মূল্য পরিশোধ করে কিনতে হয়।কিন্তু কেন এগুলো কিনতে হয়? চাহিদা পূরণে সক্ষম সব কিছুই ত দাম [...]
আমার ক্ষুদ্রঋণ ও দেশপ্রেম ভাবনা
গত সপ্তাহে নরওয়ের এক সাংবাদিক গ্রামীন ক্ষুদ্রঋণের উপর একটা প্রামান্যচিত্র প্রকাশ করে বেশ হইচই ফেলে দিয়েছে। সেই প্রামান্যচিত্রে দেখানো হয়েছে ক্ষুদ্রঋণগ্রহীতাদের উপর ক্ষুদ্রঋণের ফলাফল যা’র পুরোটাই নেতিবাচক। এই ব্যাপারটি আমাদের মধ্যবিত্তের কাছে (যারা তথ্যের জন্য মিডিয়ার দিকে চেয়ে থাকে) একধরনের শক, কারণ এতোদিন ধরে দেশী-বিদেশী মিডিয়া শুধু ক্ষুদ্রঋণের প্রশংসাই শুনিয়েছে। ক্ষুদ্রঋণের গ্রহীতাদের নানান দূর্ভোগের বিবরণের [...]
মাসরুফের মুক্তিযুদ্ধ-বিষয়ক পোষ্ট থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মাণের পদ্ধতি নিয়ে আমার ভাবনা
অনুজপ্রতীম মাসরুফের “অস্ত্র থেকে অক্ষর” লেখাটি সাম্প্রতিক সময়ে সিসিবি’র অন্যতম আলোচিত এবং প্রশংসিত একটি পোষ্ট। এর প্রতি আমাদের বেশিরভাগেরই মনোযোগও ছিল বেশ, কারণ এটি পোষ্ট করার আগে আরেকটি পোষ্টে লেখক জানিয়ে দিয়েছিল এর মূল প্রতিপাদ্য যা’ ছিল একজন এক্স-ক্যাডেট মুক্তিযোদ্ধা মেজর কামরুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার এবং তা’ থেকে প্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু অজানা তথ্য। যথারীতি [...]
এলেবেলে
রমযানের ঈদের পরের সপ্তাহে আমেরিকা আসা অব্দি দিনগুলো কেটে যাচ্ছে এলোমেলো, একেবারেই। পড়ায় আছি, কিন্তু মন নাই। আজ এই পড়ি তো কাল সেই।দেশে থাকতে একটা পেপার লিখছি আমার তিন নম্বর এমএ ডিগ্রীর লোভে, সেইটা নিয়েও সুপারভাইজারে টালবাহানা করছেঃ বেশি চালাকি করে লিখছিলাম একটা একাডেমিক জার্নালকে মাথায় রেখে যেন সুপারভাইজার আপ্রুভ করা মাত্র ছাপানোর জন্য পাঠাতে [...]
ঈদ মোবারক
অনেকদিন পর সিসিবি’তে আসলাম। ঈদের দিনে। বাংলাদেশে সবাই এখন কুরবানী নিয়ে ব্যস্ত। আর আমি সারাদিন ইউনিভার্সিটিতে ক্লাস করে এসে ক্লান্ত শরীর টেনে টেনে চারতলার বাসায় ঢুকলাম। ঘণ্টা খানেক পর ঈদের দাওয়াতে গেলাম পাশের এক বাসায়। আজ বাংলাদেশী আর পাকিস্তানীরা ছাড়া আর সবাই ঈদের নামাজ পড়ল। বাংলাদেশীরা, আসলে বলা ভালো হানাফিরা, কাল ঈদের নামাজ পড়বে। কাল [...]

