random header image

শিশির (১৯৯৬-২০০২) এর ব্লগ

পুরো নাম :  Md. Asaduzzaman
ক্যাডেট নাম :   শিশির
ক্যাডেট নম্বর :   1769
ব্যাচ :   33
কলেজ :  Rajshahi Cadet College
অবস্থান সময়কাল :   1996-2002
বর্তমানে যা করছেন : PhD candidate

আধাঁর

বিদ্যুৎ যাওয়ার অপেক্ষায়, বসে আছি সেই কতক্ষন! মাঝে দুবার গেল, অথচ কি আশ্চর্য! চলে এল। মিনিট দুই না হতেই। একদম অসহ্য লাগছে, শক্তি সংরক্ষক বিজলী বাতিটিকে। আমার মাঝে এই আমাকেই, কাটছে ভেংচি, করছে উপহাস। পরিত্রান চাই, লুকোতে চাই, পালাতে চাই। তাই, আধাঁর চাই আধাঁর, মনের গভীরে ঘুঁট পাকাচ্ছে যে আধাঁর, নিকষ, কালো, আর চোখ অন্ধ [...]

মৃত্যু

এত সত্য, এত স্পষ্ট, এত প্রশ্নাতীত, সে যে নির্মম,নিষ্ঠুর, বড় মর্মান্তিক। ধড়ের মাঝে আত্মাটা বলতো সঠিক, কতক্ষন বাস করে? মৃত্যু সুনিশ্চিত, জেনেও কেন যে মোরা করি না বিহিত! শুন্যজ্ঞান করি তারে, কিসের হিড়িক পড়েছে হৃদয়ে মম, হারিয়েছি দিক কোথায় আজকে সবে হয়েছি পতিত? কাদায় পড়েছি মোরা, হৃদয় কাদায় কালো হয়ে গেছে তবু, এত বেখবর! রয়েছি [...]

ভাইরাস

একখানা ভাইরাস নিলাম, জেনে শুনে বুঝে, শরীরে শিরায় শিরায়, পাঠিয়ে দিলাম। কি করবিই বা আর? জানি তো। তোর যা আছে, তা দিয়েই বাধঁবি আপন ঘর একটু না হয় এই আমাকেই করবি খরচ, ভাঙ্গবি মাঝ থেকে। এরপর একসময় বিদায় নিবি, দুঃখের সাগরে ভাসিয়ে ধরবি অন্য কাউকে। তার আগে কটা দিন- সুখ-জ্বালাই পেলাম না হয় তোর কাছে [...]

দ্বৈতসত্ত্বা

অনাহূত আগমন, আর অবাঞ্ছিত অবস্থান, অবারিত অন্তর দানে, মূমুর্ষূর মিলে প্রান। অনভিপ্রেত সৌজন্যে, অন্তর যেথা ব্যাধিময়, ভাবে তারে আপনার অধিকার করে লয়। মহাপ্রান কাঁদে বসে, অস্ফুট আর্তনাদ, অধিকারে হানাহানি, আর শুধু টানাটানি, এভাবেই কাটে দিন বাড়ে শুধুই বিষাদ। অতিথিসৎকারে অতিথিই দুর্জন, জানিলে কি দেয় ঠাঁই? তাই ভেবে কাঁদে মন। অতিথিও বোকারাজ, ভাবে দেখে কান্না, আমা [...]

অন্ধপ্রেমিক

আমি এক অন্ধপ্রেমিক, সারারাত সারাদিন, গেয়ে যাই প্রেমিকার গান সূর্য-চাঁদ, পাহাড়-নদী, তরুলতা প্রজাপতি আলেয়া বা অমানিশা কখনো আবার বিদিশার দিশা আরো কত কত-শত উপমার সম্ভার খুঁজে বেড়াই, তাতেই হারাই, তাতেই আমার বসবাস। প্রেমিকা মোর হাসে মিটিমিটি, তাতেই আমি খাই লুটোপুটি। আর ওদিকে দুর্বৃত্তের পড়ে কামাতুর দৃষ্টি, ছক কষে ধরতে ভাঙ্গতে, এই আমারি টুটি। আমি বেওকুফ, [...]

সুখ ও শান্তি

কেমন চাও জীবনটা? দুমুঠো ভাত আর একটু কাপড় আরেকটু মাথা গুঁজার স্থান, ভালোবাসা আর সম্মান। ঠুনকো, ভনিতাময় বা মিথ্যা নয়। এতটুকুই দেবো, কী???? নিতে রাজি? সাথে পাবে শান্তি, একদম ফ্রি। অথবা প্রাসাদ, গাড়ি, নারী আর খাবার রকমারি, পোশাক বাহারি ঢঙের, মনকাড়া রঙের, নতুন প্রতিক্ষন। কুর্নিশে কুর্নিশে ক্লান্ত সবে, মহামতির তরে জান যতক্ষন রবে। চাকর, নওকর, [...]

দুর্বল-সঙ্গীত

কি লিখবো? উত্তাল হৃদয় ঝঞ্ঝাবিক্ষুব্ধ কার তরে লিখবো? কে আছে মন দিয়ে শুনবে? কে আছে আফ্রিকায় কাতরানো- সেই শিশুটির মুখে তুলে দিবে এতটুকু খাবার, ওষুধ আর এতটুকু বস্ত্র? কিংবা কার মনোযোগে আরশীনগরবাসী অজ্ঞাত অসহায় অভুক্ত সেই প্রতিবেশী। আমিই কি আছি? নিজের অধিকার নিয়েই তো তটস্থ, অস্থির আমি- যোগাতে অন্ন,বস্ত্র,বাসস্থান, ভালোবাসা- লুটেরা, দুর্বৃত্ত আর প্রতারকের ভিড়ে [...]

অস্থিরতা

ভালোবাসা- অস্থির ভাবনার কী স্বস্তিময় এক ঠিকানা! অনুভূতি, অনুরণন,অনোনুমেয় প্রকম্পন, অবাধ্য আচরন- কতই না অসাধারন ক্ষন ক্ষনস্থায়ী, আটপ্রৌড়ে, আর দশটা দিনের মত নয়। তামাশা দর্শনের উদ্দেশ্যহীন দিনের শেষে, অমূল্য হৃদয় বিকোনোয় লোকসানের ভয় আর মোহকে ছিন্ন করা স্থির সেই দৃষ্টি, কেমনে ভুলিব আমি, আকাংক্ষাহীন, নিশ্চুপ বাক্যপূর্ণ, গভীর সাগর। কতই না নিরাপদ, বিশ্বস্ত, অটল পর্বত। তবু [...]

সময় গেলে সাধন হবে না

কটা দিন ধরে একটা ফ্র্যাইজ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। হোয়াট ইফ। আমিও জানিনা হোয়াট ইফ। হোয়াট ইফ হোয়াট? হোয়াট ইফ ইউ ওয়্যার মাইন। কি হত? না তেমন কেউ না? আই মিন আমার ক্ষেত্রে না। পাঠক হয়তো ভাববেন ভনিতা। হ্যাঁ তা কিছুটা তো বটেই। আচ্ছা যেহেতু হোয়াট ইফ ইউ ওয়্যার মাইন দিয়েই শুরু করলাম, সো এইটা [...]

গ্লোবালাইজড গোলামী

বিবেকঃ স্বাগতম হে বন্ধু তোমায়, গোলামীর এই ধরায়, গোলাম তোমায় হতেই হবে, নো ওয়ে, টু এভয়েড। নো ওয়ে। ভাবছো বকছি প্রলাপ, কিংবা কাব্যচ্ছলে দাওয়াত। ভাবতে পারো যা ইচ্ছা হয়, কেননা- তোমার ভাবনার নিয়ন্ত্রন একান্তই তোমার। আমি এতটুকুই শুধু পারি, জানাতে সত্য, তাও দাবী। আমার কাছে যা সত্য, তোমার বেলায় তা, হয়তো। বাকী রইলো যাচাই বাছাই [...]

আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা

বিশ্বকাপ ক্রিকেট জ্বরে যখন সারা দেশ কাঁপছে, তখন অন্যান্য খেলার খোঁজ খবর রাখাটা নিতান্তই বাহুল্য। তারপরও কোনো আন্তঃক্যাডেট কলেজ প্রতিযোগিতা চলবে আর ক্যাডেটদের মাঝে এর কোনো অনুরণন ছড়াবে না, এ তো হতে পারে না। সিসিবির সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, পাবনা ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে শুভসুচনা করেছে রাজশাহী ও [...]

জাগ্রত যখন

স্বাপ্নিক আমি এক অস্থির সময়স্রোতে বিদ্যমান স্বপ্নযাত্রার অংশ কোনো। আশা আর আশংকার সন্ধিস্থলে ঘুরপাক খায় যাদের ভাবনা, তেমন কোনো শ্রমিক মৌমাছির চেহারায় অদৃশ্য জালে বুনা সুখানুভবের অপেক্ষা আর অস্থিরতায় মার্সিডিস, বিএমডব্লিও কিংবা পোর্শে হাঁকানো পঙ্গু একদল দীনহীনের কোরাসের মত।

ঘাস হৃদয়, সুরঞ্জনা

সুরঞ্জনাদের হৃদয় আজ ঘাস, সুরঞ্জনারা খেলে আজ তাস। কল ব্রীজ বা ব্রে প্রচন্ড অনীহা ম্যারেজে। থ্রি কার্ড বা কুরু, হলেই না তবে খেলা শুরু। বাজি সে তো চলবেই নো রিস্ক, নো গেইন লাইভ টেলিকাস্ট- কি আপত্তি?

বেগ আবেগ

সুখ.. কী আপেক্ষিক এক গল্প, তোমার, আমার, আমাদের সবার- কিছু মাস্টার-পিস মুহূর্ত আর মস্তিষ্কে বিদ্যুৎ তরঙ্গের অনুরণন, কিছু ভালো লাগা মুখ আর কিছু চেনা স্বরে।

পরম

সুন্দর সত্য হে স্বত্বা অনাদি অনন্ত বসে আছি প্রতীক্ষায় যতক্ষণ নারি হৃদয় স্পন্দনে মম স্মরণে তোমারি ছুয়ে যাবো ঠিক হেথা যেথায় সীমান্ত। নষ্ট যুগের ভ্রষ্ট অবগাহনে ক্লান্ত বিষন্ন পথিক, কী হারিয়ে খুঁজে ফিরি