random header image

মেহেদী হাসান সুমন (৯৫-০১) এর ব্লগ

পুরো নাম :  মেহেদী হাসান সুমন
ক্যাডেট নাম :   মেহেদী
ক্যাডেট নম্বর :   ৮৯৫
ব্যাচ :   ১৮ তম
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৯৫-০১
বর্তমানে যা করছেন : কম্পিউটার প্রোগ্রামার, মালেয়শিয়াতে কর্মরত

সাদা বালি আর নীল জলের দেশে

মালয়শিয়া আসার পর থেকেই চারপাশে শুধু রেদাং এর জয় গান,সবার এক কথা, রেদাং সেই রকম জায়গা, রেদাং না দেখলে জীবন বৃথা। আমিও বেশ অনেক দিন ধরে প্লান করছিলাম রেদাং এ যাবার। কিন্তু নানা সমস্যার কারনে আর যাওয়া হয়নি।তাই এবার এক লং উইকেন্ড পেয়ে রওনা দিলাম সাদা বালি আর নীল জলের দেশে । পাবলিক হলিডের কারনে [...]

ছবি ব্লগ : মালেয়শিয়া – ১

কয়েক দিন আগেও বেড়াতে দেশের বাইরে গেলে, সবাই ইন্ডিয়া যেত, বাড়ির কাছে, কম খরচে, কম সময়ে বাজেট ভ্রমনের জন্যে ইন্ডিয়াই ছিল ভরসা, এখন দিন বদলাইছে।
সবাই এখন মালেয়শিয়া যায়। এয়ার এশিয়ার বাজেট টিকেটের সুবিদা নিচ্ছে সবাই। ২ বছরে মালয়শিয়াকে যেমন দেখলাম তা নিয়ে এই ছবি ব্লগ।

মালায়শিয়ার চিঠি – ০৮


ঈদ আসছে আবার। ছেলেবেলায়, সারা বছর অপেক্ষা করে থাকতাম এই দিনটার জন্যে। অনেক মজার একটা দিন, পড়াশুনার বালাই নেই, নেই বকা ঝকা। সারা দিন ইচ্ছেমত ঘুরা আর টিভি দেখা। এখন অনেক বড় হয়ে গেছি, পড়াশুনা আর করা লাগে না, বকা ঝকার দিনও দেখতে দেখতে শেষ হল। তাই হয়তো ঈদ গুলো আর সেই ছেলে বেলার [...]

বাজেট, সাদা-কালো টাকা আর মামলার গল্প

১.
১৯৯৬, সাল অনেক দিন পর আবার ক্ষমতায় আওয়ামি লীগ, হাসিনা আপা মন্ত্রী খুজছেন। প্রায় সব মন্ত্রনালয়ের লোক পাওয়া গেছে, বাকি শুধু অর্থমন্ত্রী । তো ইন্টারভিউ বোর্ড বসল, তোফায়েল, আমু, রাজ্জাক আর আপা নিজে। একেক জন আসে, আপা খালি একটা প্রশ্ন জিগায় … ” কনতো মিয়া, ৪ যোগ ৪ কত ? ” সবাই বলে, আপা, [...]

মালায়শিয়ার চিঠি – ০৭

সিতি হাজার, ৩৩ বছর বয়সের এই মহিলা, নিজের দেশ ছেড়ে মালায়শিয়ায় এসেছিলেন ২০০৬ সালে । বিবাহ বিচ্ছেদের পর দেশে কোন কাজ না পেয়ে, তিনি একটু বেশি টাকা পয়সা আয়ের জন্য পাড়ি জমান মালায়শিয়ায়। এখানে এসে তিনি ৪৩ বছর বয়সী এক মহিলার দুটি সন্তানদের দেখা শোনার কাজ পেয়েছিলেন। কিন্তু তার মালিক তাকে সব সময় মারধর করত [...]

মেঘ পাহাড়ের দেশে

আকাশে হলুদ একটা বিশাল চাদ, আমি হাটছিলাম নরম ঘাসের মাঠের ঠিক মাঝখানে। পায়ের নিচে শিশিরে ভেজা, নরম দুব্বা ঘাস। মাঠের একপাশে আকাশ আড়াল করে দাঁড়িয়ে আছে একটা বিশাল পাহাড়। দূর থেকে যে পাহাড়ি হিমেল বাতাস ভেসে আসছে, তাতে হি হি করে কাপছি আমি। মাঠে আরেক পাশে একটা ছোট নদী, সেখানে ঝর ঝর শব্দে বয়ে [...]

কিলাত ক্লাব মাঠ থেকে চৌ… জা … শরাফাত

হুম, ১৯৯৭ সালে চৌ… জা … শ … এই ভাবে শুরু করতেন। খেলার সম্পর্কে আহসান লিখেছে , আসলেই সেই দিনটা অনেক মজার অনেক
আনন্দের ছিল। এমনকি সে দিন চৌ… জা … শ চেচামেচি ও অনেক ভাল লেগেছিল। শেষ ওভারে, ব্অল খানি ব্যাটে লাগলেই চৌ… জা … শ এর
চিৎকার “বল চলে যাচ্ছে সিমানার দিকে ……… (জোরে), [...]

মালায়শিয়ার চিঠি – ০৬

মালায় ভাষায় “কাম্পুং বারু” মানে “নতুন গ্রাম”। নামে নতুন হলেও এটি মালায়শিয়ার খুব প্রাচীন একটি গ্রাম। ব্রিটিশ শাসকরা ১৯০০ সালে শহরের মধ্যে এই গ্রামটিতে মালয় আদিবাসি দের তাদের নিজ ঐতিহ্য বাজায় রেখে বসবাস করার অনুমতি দেয়। সেই থেকে মালয় আদিবাসিরা এই গ্রামটিকে আগলে রেখেছে। ২য় বিশ্বযুদ্ব পরে এই গ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠে [...]

মালেয়শিয়ার চিঠি – ৫

সারা বিশ্বের মত মালেয়শিয়াতে চলছে অথনৈতিক মন্দা। অনেকই চাকরি হারিয়েছেন। সব আফিসের নতুন নিয়োগ, বোনাস বন্ধ থেকে শুরু করে বেতন কাটাও যাচ্ছে। এইচ-পি তাদের সব স্টাফদের বেতনের ১৫-২০% কেটে রাখছে গত দুই মাস ধরে। মালেয়শিয়ান সরকার ৬০ বিলিয়ন ডলারের বিশেষ তহবিল গঠন করেছে। সরকারি প্রতিষ্ঠান গুলতে নতুন জব সৃষ্টি করা হয়েছে, সাময়িক ভাবে এসব প্রতিষ্ঠানে [...]

কাকঁড়া দ্বীপে আরেকবার

গত চাইনিজ নিউইয়ার ছুটিতে গিয়েছিলাম কাকঁড়া দ্বীপ, কিন্তু ছিলাম মাত্র কয়েক ঘন্টা, তখনি প্লান ছিল, আবার আসব এখানে, রাতে থাকতে হবে, এবারের থিম্পুসানের ছুটিতে আবার আমাদের সমুদ্র যাত্রা।
সকাল ১১ টাঃ ছুটির দিনের প্রাথমিক আলস্য কাটিয়ে যাত্রাহল শুরু, কে-এল সেন্টাল হয়ে ক্লাঙ্গ বন্দরের জেটিতে আসতে আসতে ১টা বেজে গেল। বেশি মজা করার জন্য ফেরি বাদ দিয়ে [...]

ফটো ব্লগ – ফান with ফটোশপ

মালেয়শিয়ার চিঠি – ৪

৯ দিনের ছুটির আজ শেষ দিন। আবার কবে লিখতে পারব জানি না। গতকাল সানা ভাই মালেয়শিয়া – থাইল্যান্ড – সিঙ্গাপুর রোড় ট্রিপ এর ব্যপারে আগ্রহ প্রকাশ করেছেন। তানভীর ভাই এবং
ওবায়দুল্লাহ ভাই ও মালেশিয়ার আসাবেন। সে কারনে এই ইনফরমেটিভ লেখাটা দিলাম। যাতে সিসিবির কোন ভাই এই দিকে আসলে খুব সহজে এই তিনটা দেশ ঘুরে দেখতে পারেন। [...]

মালেয়শিয়ার চিঠি – ৩

আমাদের দেশের বেশির ভাগ মানুষের কাছেই মালেয়শিয়া একটা গরিব দেশ। আমি যখন পড়াশুনা করার জন্যে মালায়শিয়া রওনা দিচ্ছি, তখনও সবাই বলেছে “পড়াশুনার জন্য কি কেউ মালেয়শিয়া যায়?” এমন কি আমার মা বাবাও খুব একটা খুশি ছিলেন না । তারপরেও আমি আসলাম, এখন মনে হচ্ছে খুব একটা খারাপ হয় নি ।

কাঁকড়া দ্বীপে কয়েক ঘন্টা …

কুয়ালালুমপুর থেকে মাত্র ২ ঘন্টার রাস্তা কাঁকড়া দ্বীপ । ক্রাব আইলান্ড, মাল্লাকা উপ সাগরের একটা দ্বীপ। এই দ্বীপ এ মাত্র ৮০০০ লোক বাস করে, এবং সবাই চাইনিজ। মূলত জেলেদের আবাস স্থল। একনকার কাঁকড়া খুব বিখ্যাত, এক কেজি কাঁকড়ার দাম ৪০ রিংগিত (৮০০ টাকা )।

মালেয়শিয়ার চিঠি – ২

[ গতকালের আমার লেখা পরে অনেকের খারাপ লেগেছে। আজকে তাই একটি মজার ঘটনা লিখলাম ]
আজকের সকালে বাসার নিচের দোকানে গেলাম কিছু কেনাকাটা করতে। দোকানের লোকটা জানে আমি বাংলাদেশি। সে আমাকে মালায়শিয়ান জাতিয় পত্রিকা কসমোর একটা পাতা দেখিয়ে বলছে,
“দেখ, তোমাদের দেশের কথা লিখছে”। কসমো মালায় ভাষার পত্রিকা, তাই উনি আমাকে বলেদিলেন কি লেখা আছে। [...]