অক্ষরের প্রতি আমার আকর্ষণ অনিবার্য। দেশে থাকতে ঘুম থেকে উঠে দাঁত না মেজে পত্রিকা পড়তাম, নাস্তার সাথে গল্পের বই। রিকশা না পেয়ে বিরক্ত হয়ে হাঁটা ধরতাম দোকানের নাম, দেয়ালের বিজ্ঞাপণ পড়তে পড়তে। অফিসের গাড়ি অথবা বুয়েট বাস থেকে চোখ বুলাতাম “মায়ের দোয়া”, “থামলে ভালো লাগে”, ”মদিনা আবাসিক হোটেল” এর উপর। দুপুরের বিশ্রাম মানে আগে পড়া [...]
মেলিতা এর ব্লগ
| পুরো নাম : | আমাতুল মোহসিনা |
| পরিচয় : | স্ত্রী, এম এ আল মামুন ভূঁইয়া |
| ক্যাডেট নম্বর : | ১৭১০ |
| ব্যাচ : | ৩১ |
| কলেজ : | মির্জাপুর ক্যাডেট কলেজ ৯৩-৯৯ |
| অবস্থান সময়কাল : | |
| বর্তমানে যা করছেন : | Masters করছি Software Security & Reliability এর উপর Electrical & Computer Engineering Dept, Queens University, Kingston, Canada থেকে। |
বইমেলা….
প্রথম যে বইমেলার কথা মনে পরছে, সেটা তে আমি আসলে যাই নি। আমি তখন ক্লাশ টু তে পড়ি। আমার মামা আর খালা বইমেলা থেকে ফিরলেন ইমদাদুল হক মিলন এর প্রিয়দর্শিণী ও হুমায়ুন আহমেদ এর নি নিয়ে।প্রিয়দর্শিনীর প্রচ্ছদ টা সেইরকম ছিলো। গোলাপ হাতে এক সুন্দরী নারীর হাত! তবে প্রথম কয়েকদিন ছোটদের সেই বই দেখারও আকসেস ছিলো [...]

