“চোখে পানি আসলে কী দিয়ে মুছেন?”
এ প্রশ্ন শুনলে প্রশ্নকর্তার দিকে তাকাতে হয়। প্রায় বৃদ্ধ একজন মানুষ। পরনে আধ ছেঁড়া পাঞ্জাবী, ঢোলা পায়জামা। শীত নেই তবুও কানে মাফলারের মতন করে একটা গামছা জড়ানো। গায়ে এলোমেলো ভাবে নেতিয়ে যাওয়া একটা চাদর বিছানো রয়েছে। কাঁধে বাজারের থলির মতন একটা ব্যাগ। বৃদ্ধ রয়ে যাওয়া কয়েকটা দাঁত সম্বল করে আমার [...]
অগাস্ট ১৪, ২০০৯ – ৮:২৪ অপরাহ্ন
বিভাগ: কুমিল্লা, গল্প, ঝিনাইদহ, পাবনা, ফৌজদারহাট, বরিশাল, মির্জাপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট
(মজার জন্য লেখা। ফাজলামি করে লেখা। কেউ সিরিয়াসলি নিবেন না আশা করি।)
এক:
চিত্রনায়িকা কুয়েলিকা তার ছিপছিপে দেহে হাসির ঝলক তুলতে তুলতে বলে, “যাহ, কামরুল ভাই!”
পরিচালক কামরুল হাসান জর্দা দেয়া পান মুখে পুরে দিয়ে বিড়ি ধরান। আয়েশ করে একটা টান দিয়ে বলেন, “আরে চিন্তার কিছু নাই। ছেলে আমার ছোট ভাইয়ের মত। ভেরি গুড বয়। এইএইসসিতে জিপিএ ফাইভ [...]
অগাস্ট ৫, ২০০৯ – ১:৪৪ পূর্বাহ্ন
আমাদের বয়স যখন তেরো থেকে বেশি, চৌদ্দ ছুঁই ছুঁই করছে- তখন একদিন, এক শীতের দিন- দাদীজানের সবুজ রঙের শাড়ীটা চুরি হয়ে গ্যালো।
শীতের ভোরে বেশ আয়েশ করে ঘুমোচ্ছিলাম। লেপমুড়ি দিয়ে, কান ঢেকে, তখনকার ছোট্ট ছোট্ট চুল শুধু লেপের বাইরে রেখে, হয়তোবা জানালার কাছে একেকটা শীতের পাখি এসে ডাকাডাকি করছিল, ঘুম ভাঙানোর জন্য। সে ঘুম ভাঙলো [...]
অগাস্ট ৪, ২০০৯ – ১১:৩১ অপরাহ্ন
(কিছু একটা লেখার জন্য অফুরন্ত সময় হাতের কাছে। হাতের কাছেই লেখা প্রস্তুত করার জন্যে সবকিছু আছে- কী বোর্ড, বাংলা টাইপিং সফটওয়্যার- মনিটরে নোডপ্যাড।
কিন্তু ‘কিছু একটা’ নেই।
লেখার জন্য বোধহয় সেই ‘কিছু একটা’ প্রয়োজন। তবুও মাঝেমধ্যে দু:সাহস থেকে লিখে ফেলি। আরো মাঝমধ্যে একটা দুইটা লেখায় তৃপ্তি পাই। ভরপেটে বেনসন সিগারেট না হলেও- অন্তত একটা স্টার সিগারেট খাওয়ার [...]
জুলাই ৮, ২০০৯ – ১২:৫২ পূর্বাহ্ন
কাগজে বানানো খাম থেকে আমি মালতীদি’র বুকের গন্ধ নিতাম। অথচ মালতীদি আমার প্রেমিকা ছিলো না। যে নারীর জন্য প্রেমভাব থাকে- তার শরীরের ঘ্রাণ নেয়া হয়তো অপরাধ নয়। প্রত্যক্ষভাবে কিংবা অন্য কোনখান থেকে সে ঘ্রাণ নিলে হয়তো আর পাপ হয় না।
হিন্দুপাড়ার মালতীদি’র জন্য আমার মাঝে কোন প্রেমভাব ছিলো না।
“এই ট্যাপা, এদিকে শুনে যা তো একটু।” নিখিল [...]
জুলাই ৪, ২০০৯ – ১২:৪২ অপরাহ্ন
একেবারে ছোটবেলায় রুবেলের সিনেমা দেখতে বেশ ভালো লাগতো। কোন সিনেমার ‘শ্রেষ্ঠাংশে’ রুবেল থাকা মানে মুহুর্মুহু মারপিট।
আর ভালো লাগতো চম্পাকে। চম্পার হলুদ রং’এর একটা জামা ছিল, যেটা হাঁটু এবং কোমরের মাঝামাঝি গিয়ে শেষ হয়েছিলো। এই জামার নীচে ছি্দ্র ছি্দ্র করা এক ধরণের পোষাক।
ছোটবেলার সিনেমা মানে রোজিনা। ছোটবেলার সিনেমা মানে অঞ্জু ঘোষ, সোনিয়া ‘প্রমুখ চিত্রনায়িকারা’, যাদের উপরের [...]
জুলাই ২, ২০০৯ – ১০:০১ অপরাহ্ন
——————————————————————————
প্রার্থনা
——————————————————————————
অথবা
——————————————————————————
অনুরোধ
——————————————————————————
অথবা
——————————————————————————
ব্যর্থ প্রয়াস
——————————————————————————
এপ্রিল ৩, ২০০৯ – ৮:৪১ অপরাহ্ন
সামনে একটা ওজন কিংবা ভর মাপার যন্ত্র। পেছনে একটা মানুষ। রাস্তার ঠিক এক কোণায়।
আমরা ডাকি ওজন আলী ভাই। পাড়াতুতো বন্ধু অয়ন খুব চেষ্টা করেছিল অন্য নামটি প্রচলন করতে। ওজন আলী না। এটা হবে ভর আলী।
আরে ব্যাটা, ওজন হতে হইলে তো মেশিনের সবগুলা সংখ্যারে নয় দশমিক আট দিয়ে গুণ করতে হবে- আর একক বলতে হবে নিউটন। [...]
মার্চ ২৯, ২০০৯ – ৫:১৩ অপরাহ্ন
“বোঝ্। পুরা দুইতলা জুড়ে সাইবার ক্যাফে, অথচ কোন কেবিনে কম্পিউটার নাই।”
কথাটা বলে কাঞ্চনদা হুস হুস করে কয়েকটা দম নেয়। জিহবার একপ্রান্ত হুসহুস করে নেয়া সে দমের ঠ্যালায় ঠোঁট ছেদ করে কিছুটা বেরিয়ে এসেছিল। জিহবা যথাস্থানে ফিরিয়ে নিয়ে যেতে যেতে কাঞ্চনদা আমাদের দিকে চোখ বড় করে তাকায়। আমরা কাঞ্চনদাকে দম নেয়া এবং জিহবা ঠিক করার [...]
মার্চ ২৮, ২০০৯ – ৯:৪৯ অপরাহ্ন
- বুঝলি! আমাদের সময় ফেসবুক ছিল না। আমরা ফটো দেখতাম পাতা উলটে। একটা ছবি তুলতে গেলেও অনেক ঝক্কি পোহাতে হতো। সে জন্যই বোধহয় একেকটা ছবি অমূল্য ছিল। এরকম পাতা উলটোতে গিয়েই তো তোর মাকে আমার খুঁজে পাওয়া। গল্পটা শুনবি নাকি?
- বলো না! কিন্তু একটা শর্ত আছে! ফেসবুককে খোঁচা দিতে পারবে না কিন্তু।
- হা [...]
মার্চ ১৩, ২০০৯ – ১২:৫১ অপরাহ্ন
“বুঝলেন ভাইজান, ক্লাশ ফোরে ইশকুলের নাটকে আমার অভিনয় দেইখা বাংলা স্যার বলছিলেন, এই পোলা তো একদিন উত্তম কুমার হইবো। হেডমাস্টার সাব একটা মেডেলও দিছিলেন। ” গার্ডের ইউনিফর্মটার এক পাশের বুক পকেট থেকে মেডেলটা বের করতে করতে অতীশদা হাসেন। মেডেল বলতে মরচে পড়া লোহার একটা চাকতির মতন। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, সেই চাকতির উপরে [...]
মার্চ ১২, ২০০৯ – ১১:০৮ অপরাহ্ন
( পুরনো লেখা। কিছুটা সংস্কার করা হয়েছে। দিতে কেমন যেন লাগে! তবুও দিলাম। সানাউল্লাহ ভাইয়ের “নারী দিবস” বিষয়ক পোস্ট পড়ে ভাবলাম এই লেখাটা পোস্ট করা যায়। আর পুরনো লেখা দিব না। আর ফাঁকিবাজি না। এই শেষ। )
কালকান্দি গ্রামের মেয়েরা চৌদ্দ বছর বয়েসে নারী হতো।
শেফু নামের মেয়েটা-
তেরো’র শেষ দিনেও রান্নাবাটি খেলায় ডালে লবণ কম দিয়েছিল [...]
মার্চ ৯, ২০০৯ – ৯:১১ অপরাহ্ন
[যারা আগে পড়েছেন, তারা নিজগুণে ক্ষমা করবেন :D]
“কী বললে? ভাবীর হাতে কি?”
গত এক সপ্তাহ ধরে গলির মুখে সান্ধ্য আড্ডা বেশ জমে উঠছে। এর মূল কারণ অবশ্য কাঞ্চনদা। কাঞ্চনদা যোগ দেয়ার পর থেকে আড্ডায় জোরেশোরে খাওয়া দাওয়া চলছে। সিগারেটের প্যাকেট খালি না হতেই কাঞ্চনদা হাঁক পাড়ছে ” শামসু কাকা, পাঠিয়ে দ্যান আরেক প্যাকেট বেনসন!” আমরা বেদম [...]
মার্চ ৫, ২০০৯ – ১০:৩৫ অপরাহ্ন