সিনিঅ্যাস্ট সাময়িকীর সাথে সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার, ১৯৮১
সিনিঅ্যাস্ট: “পথের পাঁচালী” আপনাকে কিভাবে পরিবর্তন করেছে। এটা কি বাংলা আবিষ্কারে আপনাকে সাহায্য করেছে?
সত্যজিৎ রায়: পথের পাঁচালী নির্মাণের সময়ই আমি গ্রামীণ জীবন আবিষ্কার করেছি। এতে কোন সন্দেহ নেই। আমার জন্ম, বেড়ে ওঠা সবই শহরে, তাই গ্রাম সম্পর্কে সম্যক ধারণা এর আগে ছিল না। গ্রামে গ্রামে ঘুরে লোকেশন শিকার এবং [...]
মুহাম্মদ (৯৯-০৫) এর ব্লগ
| পুরো নাম : | খান মুহাম্মদ |
| ক্যাডেট নাম : | মুহাম্মদ |
| ক্যাডেট নম্বর : | ২০১৭ |
| ব্যাচ : | ৩৭ |
| কলেজ : | মির্জাপুর ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : | বেকার |
সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার: সিনিঅ্যাস্ট
হায়াও মিয়াজাকির বিশ্ব
প্রিয় এনিমেশন পরিচালক হায়াও মিয়াজাকির সিনেমা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। জাপানী এনিমেশনকে এনিমে বলা হয়। তাই আমিও এখানে এনিমে ব্যবহার করছি। আসলে শুধু এনিমে সেক্টরে না, সবকিছু মিলেই জাপানে মিয়াজাকির চেয়ে মেধাবী কোন চলচ্চিত্র পরিচালক এখন নেই। ইসাও তাকাহাতার দুটো সিনেমা খুবই ভাল লেগেছে। কিছু দিক দিয়ে তাকাহাতা মিয়াজাকির সমমানের হলেও তার ওপর মিয়াজাকির [...]
সোভিয়েত-আফগান যুদ্ধ
মাইক নিকোলসের সাম্প্রতিক সিনেমা “চার্লি উইলসন্স ওয়ার” (২০০৭) দেখে মনে হচ্ছে, বর্তমান বিশ্ব-রাজনীতি, ইসলামী মৌলবাদের উত্থান এবং পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বুঝতে হলে “সোভিয়েত-আফগান যুদ্ধ” গবেষণার বিকল্প নেই। আমাদের মত ইতিহাসের কেবল আগ্রহী পাঠকদের অবশ্য গভীর গবেষণার সুযোগ কম। আপাতত জেনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাই মাইক্রোসফট এনকার্টা বিশ্বকোষের সাহায্য নিয়ে সোভিয়েত-আফগান যুদ্ধের ইতিহাস অনুলিখন শুরু করছি। [...]
সাউন্ড অভ সাইলেন্স
“দ্য গ্র্যাজুয়েট” মাইক নিকোলসের সেরা সিনেমা কি-না বলতে পারব না, তবে আমি তার যতগুলো সিনেমা দেখেছি তার মধ্যে এটা সেরা। সেরা বললে কম বলা হবে, এটার সাথে তার অন্য সিনেমাগুলোর তুলনাই চলে না। সিডনি লুমেটের সাথে এক দিক দিয়ে তার মিল আছে। লুমেট জীবনের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন, তার “১২ অ্যাংগ্রি মেন” যারা দেখেছে [...]
ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম
The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge. – স্টিফেন হকিং
এই একটি বাক্যের মধ্যেই এমন অনেক কিছু ফুটে উঠে যা এই বিশ্বায়ন এবং মিডিয়ার যুগে খুব গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের কারণে প্রতিটি দেশ যেমন পরস্পরের সাথে জড়িয়ে পড়ছে, তেমনি মহাশক্তিগুলোর দৌর্দণ্ড প্রতাপে মাফিয়া বা গ্যাং সন্ত্রাসের বদলে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম হচ্ছে। [...]
চলচ্চিত্রের সীমাবদ্ধতা
লেখক – আবদুল্লাহ আবু সায়ীদ
১
সাহিত্য সঙ্গীত চিত্রকলার মতো শিল্পগুলোর প্রধান নিরাপত্তা এখানে যে, এগুলোকে সময়ের ক্ষুধার্ত থাবা থেকে বাঁচিয়ে রাখার সহজ উপায় আছে। এ-সব শিল্পের মধ্যে মানুষের জীবিত হৃদয়, যৌবনের মত নিটোল রঙিন শরীরে ও শারীরিক সজীবতায় শতাব্দীর সজড় বার্ধক্য অমান্য করে বাঁচে। সাহিত্যকে জীবিত অক্ষরে, সঙ্গীতকে সাংকেতিক চিহ্নে, চিত্রকে আঁক-আঁচরের অমর ঘরে দীর্ঘায়ু দেয়া [...]
হলুদ বরণ স্মৃতি
সিনেমা দেখলে বোঝা যায়, সিরিয়াল কিলার আর সিরিয়াল কিলিং বিষয় দুটো আসলে ভিন্ন। সিরিয়াল কিলার নিয়ে করা সিনেমা মানে রমরমে উত্তেজনা, অযাচিত কাটাছেঁড়া আর অকারণেই হৃদয় ভাঙা। কিন্তু সিরিয়াল কিলিং নিয়ে করা সিনেমা মানে সমাজ-মনস্তাত্ত্বিক চেতনা, সহিংসতার লুকোচুরি আর ভগ্ন হৃদয়ের শৈল্পিক উপস্থাপন। সিরিয়াল কিলিং বিষয়ক সিনেমার সংজ্ঞা না দিয়ে এতদিন কেবল “দ্য সায়লেন্স অভ [...]
সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রকার
মহিবের ব্লগের মন্তব্যে বলেছিলাম, “দে শ্যুট পিকচার্স” আমার প্রিয় মুভি সাইটগুলোর একটা। এবার কারণ দর্শানোর পালা। কেন এত পছন্দ করি সাইটটা? এখানে তো ভাল কোন মুভি রিভিউ নেই, মুভি নিয়ে গভীর কোন আলোচনাও নেই, বরং পরিচিতিমূলক লেখা বেশী। কথা ঠিক, কিন্তু তারপরও এটা আমার ফেভারিট। কারণ হল একটা তালিকা- সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রকারের (মূলত পরিচালক) [...]
দি অ্যাক্সিডেন্টাল ওটার – শেষ পর্ব
আব্বাস কিয়ারোস্তামির সাক্ষাৎকার নিচ্ছেন Bert Cardullo:
১ম পর্ব | ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব
সিনেমার ভবিষ্যৎ কি একই সাথে সামাজিক ও রাজনৈতিক পরিবেশের উন্নয়নের উপর নির্ভর করে না?
আমার মনে হয় না। মাঝেমাঝে তো মনে হয়, আমার দেশে যখন সামাজিক পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল তখনই শিল্প সবচেয়ে বেশী এগিয়েছে। শিল্প বোধহয় সমাজের ক্ষতিপূরণ হিসেবে কাজ [...]
দি অ্যাক্সিডেন্টাল ওটার – ৪
আব্বাস কিয়ারোস্তামির সাক্ষাৎকার নিচ্ছেন Bert Cardullo:
১ম পর্ব | ২য় পর্ব | ৩য় পর্ব
কবিতা ও চলচ্চিত্রের মধ্যে একটি পার্থক্য হচ্ছে: মানুষ মনে করে এক বা দুইবার দেখেই যেকোন সিনেমা বোঝা সম্ভব, কিন্তু কবিতার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম। আমরা সাধারণত একই কবিতা অসংখ্য বার পড়ি। মানুষ যেহেতু একই সিনেমা বারবার দেখতে অভ্যস্ত না, সেহেতু কাব্যিক চলচ্চিত্র দিয়ে [...]
দি অ্যাক্সিডেন্টাল ওটার – ৩
আব্বাস কিয়ারোস্তামির সাক্ষাৎকার নিচ্ছেন Bert Cardullo:
১ম পর্ব | ২য় পর্ব
যারা আগে কখনও অভিনয় করেনি তাদের দিয়ে এত স্বাভাবিক অভিনয় কিভাবে করান? আর আপনার সিনেমাগুলোর জন্য চিত্রনাট্য কিভাবে লেখেন?
আগেই বলেছি, আমার সিনেমার পুরো চিত্রনাট্য আগে থেকে প্রস্তুত করা থাকে না। প্রথমে একটি সাধারণ ধারণা এবং একটি চরিত্র মাথায় থাকে। সেই চরিত্রটি বাস্তবে খুঁজে পাওয়ার আগে চিত্রনাট্য [...]
দি অ্যাক্সিডেন্টাল ওটার – ২
এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরতে চাই। শিল্পীর স্বাধীনতার জন্য যত ধরণের সৌভাগ্য দরকার তার অনেকগুলোই যে কারণে অসম্ভব হয়ে পড়ে। ইরানে চলচ্চিত্র নির্মাণের সাথে সেই সেন্সরশিপের সম্পর্কটা কেমন?
গত দশ বছর ধরে সরকার আমার কোন সিনেমাই দেখাতে দিচ্ছে না। আমার মনে হয়, তারা আমার সিনেমা বোঝেই না। কি সেন্সর করতে হবে আর কি করতে [...]
দি অ্যাক্সিডেন্টাল ওটার – ১
অনুভূমিকা
বর্তমানে পৃথিবীর সবচেয়ে সক্রিয় চলচ্চিত্র আন্দোলন বোধহয় ইরানী নিউ ওয়েভ বা ইরানী নবতরঙ্গ। এই মহান আন্দোলনের রূপকার হলেন আব্বাস কিয়ারোস্তামি। আমরা জাপান সম্পর্কে জেনেছি আকিরা কুরোসাওয়ার মাধ্যমে, ভারতকে চিনেছি সত্যজিৎ রায়ের মাধ্যমে আর ইরানকে বুঝেছি আব্বাস কিয়ারোস্তামির মাধ্যমে। ব্রাইট লাইটস ফিল্ম জার্নালে কিয়ারোস্তামির একটা সাক্ষাৎকার পেয়ে অনুবাদ শুরু করে দিলাম। এর একটা বাংলা অনুবাদ হয়ে [...]
লাইফ অফ দ্য মাইন্ড
স্পয়লার ওয়ার্নিং: সিনেমাটা না দেখে এটা পড়া ঠিক হবে না। অবশ্য নিৎশের শিল্প তত্ত্ব পর্যন্ত সবাই পড়তে পারেন। বাকিটাতে পুরো কাহিনীই বলে দেয়া আছে।
হাতে বন্দুক নিয়ে উন্মাদের মত ছুটে চলেছে চার্লি, তার সাথে সাথে ছুটছে আগুন। এই চার্লির মাধ্যমেই বার্টন ফিংকের মনে নরকের জন্ম দিয়েছেন কোয়েন ব্রাদার্স। এখানে নরক মানে বাইবেলের নরক না, শিল্পীর নরক- [...]
অবচেতন সম্রাজ্য
কোথাও টু শব্দটি নেই। হঠাৎ ভারী শব্দের সাথে আলোকরশ্মির মতো কিছু একটার আবির্ভাব ঘটে। তারপর শুরু হয় একটানা যান্ত্রিক শব্দ। এভাবেই স্ক্রিনে আসে সিনেমার নাম: পুরো স্ক্রিন জুড়ে ক্যাপিটাল অক্ষরে লেখা INLAND EMPIRE. এর মধ্যে দিয়েই ডেভিড লিঞ্চ আমাদেরকে এক বিস্ময়কর surrealist (পরাবাস্তব) জগতে নিয়ে যান। দর্শক মাত্রই সিনেমার মধ্যে ঢুকে যেতে বাধ্য। রেডিও ট্রান্সমিটার [...]

