হাঁটছি আমি একলা পথে
এবড়োথেবড়ো রাস্তা জুড়ে
মানুষভর্তি এই শহরে
রোদমাখা এই ভরদুপুরে
সূর্যটার আজ কি যে হল
মানছে না তো কোন বারণ
ইচ্ছেমত জ্বলছে শুধু
জ্বালাচ্ছে-ও ইচ্ছে মতন
মুশফিক (৯৯-০৫) এর ব্লগ
| পুরো নাম : | মুশফিক রহমান খান |
| ক্যাডেট নাম : | মুশফিক |
| ক্যাডেট নম্বর : | ২৩১৬ |
| ব্যাচ : | ৪৬ |
| কলেজ : | ফৌজদারহাট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : |
বেকার
ভাল্লাগে না
“ভাল্লাগে না”
একদা একটা পোলা ছিল ভাল্লাগত না তার কিছু
জাইগা জাইগা স্বপ্ন দেখা ছাড়ত না তার পিছু
ক্লাসের এক কোণায় বসে সে আর তাহার কল্পনা
সারাদিন খালি-ই ঝাড়ি-ই খাইত, পাত্তা-ও খুব একটা পাইত না।
পড়াশুনা তো একদম-ই নাই; [...]
তোমায় আমি আর ভালবাসি না
তোমায় আমি আর ভালবাসি না
তোমার দেখা পাওয়ার জন্য
জি-ই-সি-র মোড়ে, মানুষের ভীড়ে
মুখে শুকনো হাসি, হাতে টকটকে লাল গোলাপ নিয়ে
দাঁড়িয়ে থেকে আর করব না অপেক্ষা।
শুধুমাত্র তোমার স্পর্শ পাওয়ার জন্য
দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে ছুটব না আর
এদিক থেকে ওদিক, এখান থেকে ওখানে।
চার বছর আগে
২০০১ সালে
[...]
ভাবছাড়া সুরে খাপছাড়া গান
তোমার জন্য নতুন একটা গান লিখে যাই
যতই নতুন শব্দ খুঁজি, কোন শব্দ নাই
[...]
বশির মিয়ার একদিন
পেশায় ভিক্ষুক হলেও মানুষের কাছে হাত পাততে একদমই ভালো লাগে না বশির মিয়ার। অবর্ণনীয় অসহ্য লাগে। তবুও যত অবর্ণনীয় অসহ্য কিংবা বিরক্তই লাগুক না কেন অবশেষে পেটের যন্ত্রনায় নাক মুখ খিঁচিয়ে, দাঁত কিড়মিড় করে হাত কিন্তু পাততেই হয় পথচারীর সামনে গিয়ে। কখনো ডাক্তার, কখনো উকিল, কখনো শিক্ষক- কখনো বা স্কুলছাত্রের সামনেও।
বাম হাতে একটা [...]
এ দেশে আরও খন্দকার দেলোয়ার দরকার অথবা একজন খন্দকার দেলোয়ার এবং একটি মাউস
Khondokar Delowar Hosain, General Secretary of “Bangladesh Nationalist Party” (BNP) er Pant Kholar Drissho… this is a real video from a program in Pressclub Dhaka on 1 March 2009 from www.youtube.com
দিনটি ছিল জানুয়ারী-র ১০ তারিখ। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর শেষ। এক বন্ধুর বাসায় জন্মদিনের দাওয়াত খেয়ে আই ইউ টি গিয়েছিলাম। ৫১৮ নাম্বার রুম। এই রুমের [...]
