random header image

নাফিজ (০৩-০৯) এর ব্লগ

পুরো নাম :  md. nafiz amin
ক্যাডেট নাম :   নাফিজ (০৩-০৯)
ক্যাডেট নম্বর :   1315
ব্যাচ :   26
কলেজ :  পাবনা ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   03-09
বর্তমানে যা করছেন : ছাত্র ছিলাম, ছাত্র আছি...ভবিষ্যতে আরো অনেকদিন থাকার নিয়ত আছে...

লালগোলাপ

লালগোলাপ দীপাবলি-ক্রিসমাস-ঈদ-পূর্ণিমা, একরাতে দেয়া হবে সব ঘোষণা কোলাহল চলে যাবে ছুটি, ভুল তালে ব্যালে নাচ, ভয় নেই, দেখবেনা কেউ আজ পাহারায় সোনা-রূপো কাঠি। প্রিয়মুখ নারী- ঠোঙার জীবন ফেলে, ভালোবাসা চোখ মেলে, একখানি লালগোলাপ নিয়ে এসো। পকেটের ছেঁড়াখোঁড়া দু’টাকা, চুপিচুপি অশ্লীল পত্রিকা ছিঁড়ে ফেলে দেবো, এলেবেলে লোক আমি, একটানে পিকাসো হয়ে যাবো। প্রিয়চোখ নারী- বৃষ্টিতে টিপটিপ, [...]

স্বপ্নবাদী

আমি অনেক স্বপ্নবাদী এখনো তাই, হেসেখেলে বেঁচে থাকার স্বপ্ন দেখি ভরদুপুরে, সুতো ছেঁড়া ঘুড়ি হবার স্বপ্ন দেখি। —- আমি অনেক স্বপ্নবাদী হঠাৎ একদিন, ছায়া থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখি মধ্যরাতে, সিগারেট নয় দীপ জ্বালাবার স্বপ্ন দেখি।—- আমি অনেক স্বপ্নবাদী একটা কিছু পাল্টে দেবার স্বপ্ন দেখি কান্নাগুলো, ঘেন্নাগুলো, জাত-ধর্ম বিভেদগুলো মাটিচাপা দেবার একটা স্বপ্ন দেখি।—- আমি [...]

হুমায়ূন আহমেদ : এক অনন্য স্রষ্টা

* এই লেখাটার বয়স ছ’বছর। কলেজ বার্ষিকীতে ছাপাবার জন্যে লেখা। কৈশোর জীবনের অণুপ্রেরণা এই প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে সামান্য কিছু প্রয়োজনীয় পরিবর্তন করে এখানে দিলাম। প্রসঙ্গত, কারো যদি লেখার কোন অংশ নিয়ে দ্বিমত থাকে, তবে নির্দ্বিধায় প্রকাশ করবেন, তবে এতদিন আগে ভিন্ন চিন্তাভাবনা নিয়ে লেখা একটি রচনা নিয়ে তর্ক করবো না! “আমাকে আর দশটা ছেলের [...]

বোধহীন

বোধহীন খুব অদ্ভুত এক বোধ কদিন হলো পকেটে নিয়ে ঘুরছি, তোমরা যাকে মানসিক ব্যধি বলতে পারো। এই যেমন, পহেলা বৈশাখের সকালে সিঁড়ি ধরে নামতে নামতেই নিচতলার সিঁথি কাটা ছেলেটার সাথে দেখা হয়ে গেলো ভেজা, বিচ্ছিন্ন ত্যানা দিয়ে নিজের হাতের মত খরখরে সিঁড়ির ধাপগুলো মুছে দিচ্ছিলো ছেলেটা- যাতে আমাদের,প্রভুদের,ঈশ্বরদের ইউটোপিয়া থেকে নেমে আসতে তকলিফ না হয়। [...]

১৫ নম্বর কেবিনের যাত্রী : স্টেশন- মুর্তজা বশীর গল্পসংগ্রহ

অনেকদিন পর লিখতে বসে টের পাচ্ছি, লেখালেখি ব্যাপারটা আসলে অলসদের জন্য বেজায় অসুবিধার। দুচারটে লাইন সাজিয়ে ফেসবুকে “কি, কেমন দেখলে !” টাইপ স্ট্যাটাস দেয়া এক কথা, আর সুস্থির হয়ে বসে একটা- দুটো ভাবনাকে মনমতো হরফবন্দী করাটা আরেক কথা- মেলা ভাবতে হয়! তবু, পানিতে নামতে হলে ঝাঁপটা তো একসময় দিতেই হবে, তাই বসে গেলাম লেখার হাতটা [...]

আমি খুব সুষ্ঠুভাবে মরে যাবো

দেখিস আমি একদিন খুব সুষ্ঠুভাবে মরে যাবো। গানশট কিংবা কাঁটাতারে ঝুলে নয়- আমি মরে যাবো খুব শান্তভাবে, নরম বালিশে লাল-হলুদ-সবুজ সব সিগন্যাল বাতি মেনে। মৃত্যুর ঠিক তেত্রিশ সেকেন্ডের মাথায় নারীকন্ঠের বিলাপ, যদিও কণ্ঠ শুনিনি আগে দ্রুত হাতে চটপট মৃত্যু সনদ বানান ভুল হবেনা একটাও, দেখিস, কাঁপবেনা একটুও হাত কাঁধে কাঁধে ঘুরে, সুবোধ শিশুর মত চারকোণা [...]

ব্রুটাসের অট্টহাসি

ব্রুটাস, তুমি এইখানে, এদিকটায় এসো বঙ্গদেশে তোমাকে অভ্যর্থনা জানাতে হাজারে হাজার সাঁজোয়া গাড়ির প্যারেড, অশ্বারোহী কিংবা তরবারী স্যলুট যেটাই তুমি চাও, প্রস্তুত। চল্লিশ বছর আগের হাড়গোড় -বেশি নয়, হাজার বিশেক খুব জোর নিখোঁজ কিছু নিখোঁজ সংবাদ, দুটো চারটে ধর্ষণ সব কিছু ভুলে গেছি, কসম! চার চার করে কত বছরের মসনদ চাই, বলো। লক্ষাধিক, মনমাতোয়ারা নওজোয়ান [...]

একটি মাত্র ছবি…একটি মাত্র কথা

আমাদের নীল হাউসে ঝাড়ু নিয়ে কুস্তি চলতো প্রায়শই…সেরকমই এক বিকেলে…ঝাড়ুধারী আজিজের নিচে বসা, আমাদের “বস” জিশান। যেমনটা ছিলো, তেমনটা আর কখনো হবে না বন্ধু… কিন্তু মৃত্যুও তোকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাই বিদায় বলবো না, শুধু ভালো থাকিস…

শিশিরকবিতা

রাজু শিশির ভালোবাসতো। প্রথম দেখার নীলচে শেষ বিকেলে নগরের সাধাসিধে ব্যস্ততায়- ডানে বাঁয়ে সামনে পেছনে সবখানে যখন অজস্র মিনিবাস, অজস্র রিকশা সারে সারে যন্ত্রদানবের অরণ্যে- কোথায়, মনে নেই ঠিক একফোঁটা শিশির দেখেছিলো রাজু। রাজু শিশির ভালোবাসতো। ক্ষণ চলে যায়, মুহূর্ত, দিন- রাজুর ভেতর বর্ষার দুপুর এক হৃদয় বর্ষা নিয়ে, রাজু শিশির খোঁজে। সিংহল সমুদ্র নয়, [...]

আগন্তুক

যদি কখনো খুব ব্যস্ত তুমি ধরা যাক-পড়ছো, একঘেয়ে সুরে হাতের কাছে হঠাৎ কলমটা খুঁজে পাচ্ছো না- দেখো, টেবিলের ওপাশটায় আমি হাতে কি? আরে না না,তোমার কলম নয়, ওটা সিগারেট ধোয়ায় তোমার ঘর ভাসিয়ে দিচ্ছি তোমাকে আরো রাগাবার জন্যে ঘর ফাটিয়ে হো হো করে হাসছি । যদি কখনো রাতদুপুরে বৃষ্টি একাকার- ঘুম নেই চোখে, এপাশ আর [...]

পলাতক (একটা পুরনো গল্প)

২/৩ বছর আগে কলেজ বার্ষিকীর জন্য লেখা একটা গল্প শেয়ার করলাম -কাউকে ছোট করা এই গল্পের উদ্দেশ্য নয় – আমাদের গল্পের প্রধান চরিত্র ,ধরা যাক তার নাম শ্যামলী ।উত্তরায় একটা গার্মেন্টসে চাকরি করতো ।হঠাৎ দেখলে চট করে কারো পক্ষে আলাদা করে চেনা মুশকিল -খানিকটা ময়লা রং ,কাঁধে নেমে আসা চুল ,কটা চোখ -একটু ছোটখাটো গড়নের [...]