random header image

নূপুর কান্তি দাশ (৮৪-৯০) এর ব্লগ

পুরো নাম :  নূপুর কান্তি দাশ
ক্যাডেট নাম :   নূপুর
ক্যাডেট নম্বর :   ১৫৪৭
ব্যাচ :   ৩১
কলেজ :  ফৌজদারহাট ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৮৪-৯০
বর্তমানে যা করছেন :

মন্ত্র একটাই, প্রতিরোধ – পতাকার ঋণ দিতে হবে শোধ

হঠাৎ দেখা

প্রিজনের ভ্যানে হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনদিন। ওয়াজে ওকে বারবার দেখেছি লালরঙের দাড়িতে মেন্দির রঙে রাঙা আজ পরেছে যমটুপি ফাঁস এটেছে গলায় কাঁঠালপাতার কচি ঘ্রাণ সারা মুখটি ঘিরে মনে হলো, কালো রঙের একটা গভীর কুয়োয় নেয়া হচ্ছে ওকে, যে কুয়োর পাড়ে মঞ্চ অপেক্ষমান, রজ্জু দোলে হাওয়ায় চমকে গেলো আমার ভেতরটা; চেনা পাঁঠাকে শুঁকলুম আনকোরা [...]

বর্ণমালার আর্তি

‘ঘ’ ছিটকে পালালো ঘাসের সঙ্গী হবে বলে, জ্যামুক্ত ছুটে গেলো তৃণের মূর্ধণ্য ণ ‘আমি কি ভুলিতে পারি’ কণ্ঠে তুলে নিয়েছে “আ’-কার – করজোড়ে ঋ-ফলা এসেছে কাছে অনুনয়ে বলেছে ‘ঘৃণা’ শব্দেরও যোগ্য নয় কোন রাজাকার। (গতকালের ফেসবুক স্ট্যাটাস)

শাহবাগ শাহবাগ!

মোড় ঘুরতেই জ্বলজ্বলে চোখে এ কে? ভড়কে গেছি তার ডোরাকাটা বেশ দেখে। মৃদু হেসে বলেছে টাইগার, ‘ডরাস ক্যান, নস তো রাজাকার, বেজন্মাদের টুঁটি ছিঁড়বো বলে এবেলা রাজপথে এলাম চলে; ততক্ষণ বিনিদ্র বসে থাক রুদ্র আর বিস্ফোরিত শাহবাগ ততক্ষণ ঠহল দিতে যাক বাংলার যত দুর্বীনিত বাঘ’। (দু’দিন আগের ফেসবুক স্ট্যাটাস)

শীতের সকালে চায়কভ্‌স্কি

একটুকরো কালো মেঘ, তুলতুলে হাওয়ার পাল – বেহালা হাতে দাঁড়িয়েছে বিষণ্ণ সকাল। উদ্বাহু গাছ ওই ন্যাড়া ডাল নয়, যেন শিকড়ে বিঁধেছে ফ্যাকাশে আকাশ! বাদামি সব পাতারা হাওয়ার পায়ে পায়ে ঝরে গিয়ে সার সার হাঁসের অবোধ ছানা হয়ে লাল-সবুজের পরোয়া বিনেই রাস্তা পেরোয় কি যেন কি নেই কি জানি কি নেই! বেহালার ছড়ে ছড়ে মেঘের কান্নাগুলো [...]

রাধাকথন-৫

নিষাদ-ঋষভ-গান্ধার ছুঁয়ে তীব্র মধ্যমের জর্জর কম্পিত আলাপে কেটে গেছে কাল তোর প্রতীক্ষায় রাতভর ইমন কল্যাণ বাজিয়েছিল ধুলোমলিন, পরিত্যক্ত সেতার বারংবার ঝালায় ঝালায় রক্তাক্ত আঙুল নেচে বেড়িয়েছে ল্যাপটপে জানলার গরাদে ফুটিয়েছে ব্যর্থ ত্রিতাল এলিনা হায় পার্থসখা না হয় সেতার হত রাধিকা, তুই যুবক বিলায়েৎ খাঁ!

ভেতরে কেউ কাঁদছিল

লেখালেখির বিশেষ কিছু না পেয়ে অগত্যা কবিতাপাঠ।আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা। কবিতা: কাঁদছিল, কেউ কাঁদছিল। সৈয়দ শামসুল হক। সুর কৃতজ্ঞতা: Missing you, আনন্দ শংকর। ভেতরে কেউ কাঁদছিল কাঁদছিল, কেউ কাঁদছিল ভেতরে কেউ কাঁদছিল তখন থেকে কাঁদছিল সেই তখন থেকে যখন আমার সাজানো এক ঘর ছিল যখন তার দরোজা থেকে বিরাট তালা ঝুলছিল ভেতরে কেউ কাঁদছিল [...]

রাগ হংসধ্বনি

হংসধ্বনি আমার প্রিয়তম রাগসমূহের একটি। হঠাৎই সিসিবির সবার সংগে অধমের অক্ষম প্রচেষ্টাটি শেয়ার করতে ইচ্ছে হলো। বিরক্তি উৎপাদনের জন্য আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাদনযন্ত্র: মোহনবীণা। Hansadhwani

লঘু-কথা

সন ‘৭৮, ক্লাস ওয়ান। সকাল আট কি সাড়ে আট, ফাঁকা ক্লাসঘরে দু’জন বন্ধু বসে বসে পরস্পরের টিফিন বাক্স নিয়ে মেতে উঠেছি।মা সক্কালবেলা পেট ভরে ভাত খাইয়ে পাঠাতো, ফলে বেশিরভাগ সময় টিফিনবক্সই থাকতোনা সংগে। খুব সংকোচ হতো।কিছু একটা টিফিন নিতেই হবে এমন একটা পণ করে বসতাম একেকদিন।ওর বাক্সে দেখলাম পাউরুটির মধ্যে লাল মত কিসের প্রলেপ, লোলুপ [...]

বিলাইয়ের একদিন

সকাল আট। গ্রীলের ওপাশে নাগাল-বাইরে নির্ভয়ে গ্যাঁট হয়ে চোখেমুখে গোঁফে নবাবী আমেজ মিটিমিটি হাসে বাংলার রাজকীয় ক্যাট সাড়ে বারো, দুপুর। জুতোর শব্দে যেনো বা পাথর চোখে তার চাবির গোছার ঝনঝন বেজে উঠে গোঁফে লোমে ঢেউ বিলাই শেষে দু’তিন লাফে’ জ্যান্ত প্রমাণিত পৌনে চারের কালচে বিকেল ক্লাসফেরত মেঘেরা গায়গায় বাড়ি খেলে ভেজা হাওয়ায় একটা কাক গাছ [...]

বৃষ্টি-৮

কংকাবতী তোমার ফোনে আজ অবিরল বৃষ্টির শব্দ লেগে ছিলো এক ফালি বিদ্যুত! ক্বড় ক্বড় করে ভেঙে গেলো আকাশ – তারপর কলকল বিষ্টির পাল এসে আমাদের কথোপকথনে উঁকি দিয়ে গেলে এলোমেলো কথার সুযোগে লাল-সবুজ ট্রাফিক বাতি নেমে গেছে টলমল পায়, যেদিকে দুচোখ যায় এঁকেবেঁকে চলেছে শহর দাপাবে বলে অনিয়মের হুড়োহুড়ি লেগে গিয়ে সোনা-রূপোর কাঠি জায়গাবদল ভুলে [...]

সে কি আসে, সে কি আসে!

আলোকচিত্র: সে কি আসে, সে কি আসে?, কাজী সাদিক(৮৪-৯০) এমনি কত সোনাঝরা বিকেল এসে মিশে গেছে – নদীময় বয়ে গেছে আমাদের জীবনের চোরাস্রোত।হঠাৎ চুমুর বেগুনী উদ্ভাসে দুলে উঠেছে জারুল ফুল, সঘন উত্তাপে আ হা আমাদের জোড়া ঘড়ি থেমে যাবার ষড় করে কতবার পরাস্ত হয়েছে।অভিমানের কোন ধার ধারেনি কোন নদী, চোখ থেকে অশ্রুর শেষ ফোঁটাটুকুও লুটে [...]

প্রলাপ-১০

আস্ত বনাঞ্চলটাই হাঁটিহাঁটি পায়ে ইটভাটার পেটে ঢুকে গিয়ে কবে হয়ে গেছে অংগার শ্বেতবর্ণ দলা দলা মেঘ, রঙমহলের ঠুমরি শুনবে বলে শুয়ে আছে সারসার অভিজাত ইট পথের দুধার থেকে হ্যাঁচকাটানে বিদ্যুতের খুঁটিগুলো কেউ উপড়ে নিয়ে তারগুলোকে সেতারের মতো টানটান ধরে মেঘের আড়ালে আড়াআড়ি চলে গেছে। আমি মাঠে শুয়ে থেকে ভাটার লকলকে আগুনে চোখ রেখে নিখিল ব্যানার্জিকে [...]

চাটগাঁয়

‘লন, টান দ্যান একখান’ বলে হুস করে একপাল ধোঁয়া আকাশপানে উড্ডীন হলে চাঁদের আলোয় শহরের গা বলাকা ব্লেডের মতো চকচক করে মগজের গলি ঘুপচি থেকে গানের কণাগুলো গলায় এসে গুনগুন করে উঠতে’ রিকশাঅলার কণ্ঠেও লালন ফকির নেমে আসে, পেশল মুঠোয় বেলের বদলে একতারা রিকশার হুড নৌকার ছই – গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই [...]

রাধাকথন-৪

সরক্‌তি যায়ে হ্যায় রুখ্‌ সে নকাব আহিস্তা আহিস্তা নিকাল্‌তা আ রাহা হ্যায় আফতাব আহিস্তা আহিস্তা।। দরোজার ওপারেই নগরীর ঘরে ফেরা ত্রিতালের মতো – সংক্রামক, রঙিন! অদেখায় এপারে বেড়ে চলে দিন বুকে হেঁটে বিষাদ আসে বারান্দায় সরোদে বাজায় উতল ঝালা.. এমন সময় – সভয়ে ধীরপায় এসো কালা ভুলেও বোলোনা গোলাপ কিংবা অন্য তুলনা বরং আনত হও [...]