“চুপকথা” সিরিজের পাঁচটি কবিতা: এক. রাত কেটে যাক চুমোতে আজ দেবোনা ঘুমোতে দুই. অন্য সব ব্যাপারে হলাম না হয় অজ্ঞ আজ থেকে আমি শুধু তুমি বিশেষজ্ঞ। তিন. গালের সাথে গাল মিলিয়ে তালের সাথে তাল তোমার আমার কাটুক সময় দেখুক মহাকাল। চার. পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ তোমার কপালের টিপ পাঁচ. তার চুলের সাথে মেঘ করেছে আজন্ম [...]
রাব্বী (২০০৫-২০১১) এর ব্লগ
| পুরো নাম : | Rabbi ahmed srabon |
| ক্যাডেট নাম : | রাব্বী (২০০৫-২০১১) |
| ক্যাডেট নম্বর : | 1415 |
| ব্যাচ : | 28 |
| কলেজ : | বরিশাল ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | 2005-2011 |
| বর্তমানে যা করছেন : | সদ্য বের হওয়া এক্স ক্যাডেট |
বিনিময়
আমার কিছু “কস্টলি” কষ্ট আছে তুমি কি নেবে? বিনিময়ে আমায় কিছু প্রেম উপহার দেবে। বেশি কিছু চাইনি আমি “বার্টার সিস্টেম” এর মত কিছু প্রেম চেয়েছি, শোন মেয়ে তোমাকে বলি- বিলাসী প্রেম,রাজভোগ,দেহ তল্লাশী-আর আমলাতান্ত্রিক জটিলতার মত দুর্বোধ্য প্রেম আমার ভালোলাগেনা। তবুও আমি প্রেমিক – কিছু কবিতার জন্মদাতা পিতা, আমার এই “কস্টলি” কষ্ট গুলো আজ মানবীয় স্পর্শ [...]
শাদাশিদে
আমার এত কিছুর দরকার নেই সহস্র লাইক,অসাম,জোশ আর ভণীতার অজস্র কমেন্টময় ফেসবুক লাইফ, আমি চাই কেউ একজন গভীর রাতে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে কবিতা শোনার আব্দার করুক, নিতান্তই খামখেয়ালীর বশে কেউ একজন জিজ্ঞেস করুক আমি কেমন আছি, নির্মলেন্দু গুনের কবিতার মত আমিও বলছিনা ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমি রাতে খেয়েছে কি [...]
নূতন বছরের স্বপ্ন
অনেকক্ষন ধরেই মুঠোফোন বাজছে। খালেদা জিয়া কিছুটা বিরক্ত। এই অবেলায় কারো ফোন দেয়ার কথা নয়। তিনি বিরক্ত ভাব নিয়ে মুঠোফোন হাতে নিলেন।স্ক্রীনে শেখ হাসিনা কলিং ভেসে ওঠায় কিছুটা অবাক হলেন। এই অসময়ে তাঁর ফোন দেয়ার কথা নয়। তাছাড়া আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিন প্রধান মন্ত্রী দেশের প্রধান প্রধান সমস্যা নিয়ে দেশের প্রধান ব্যক্তিবর্গদের [...]
তাড়াহুড়ো
তুমি যখন খুব তাড়াহুড়ো করতে গিয়ে, চোখের কাজল লেপ্টে ফেল, কিংবা মেজেন্ডা রঙের জামার সাথে, ভুল করে পড়ে ফেল নীল চুরী। অথবা তোমার টিপ পয়তাল্লিশ ডিগ্রী কোণ করে, সরে যায় কপাল থেকে। তখন মনে হয় এই অগোছালো তুমিই বুঝি, আমার অসমাপ্ত পৃথিবীর অবিন্যস্ত দেবী। আচ্ছা, তখন কেমন লাগে বলবে? যখন তুমি আমার কনিষ্ঠা আঙুল ধরতে [...]
নির্বাসনের কবিতা
১. তেতুল বনে উঠবে জোছনা তিতলী তুমি থাকবে কি? মধ্য রাতে দূরের পথে হাতটি ধরে হাঁটবে কি? নিঃসীম রাতের নিরবতায় একটি কথা বলবে কি? ছন্নছাড়া বিষন্নতায় মনের সাথে চলবে কি? জোছনা থাকে মুখ লুকিয়ে চাঁদের চোখে দেখো তিতলী তুমি অন্য আকাশ, আমায় পাশে রেখো ২. মানবী তোমার মুখে ঢেলে দেব বিষ মানবী ঈশারায় দাও যদি [...]
জ্বলছে কেন গাজা?
কার দোষে কে পায় সাজা জ্বলছে কেন গাজা? কার হুকুমে রক্ত ঝড়ে মরছে মানুষ তাজা জ্বলছে কেন গাজা? চলছে কেন বিমান হামলা ফুটছে কেন বোমা কোথায় তোমার শান্তির দূত বারাক ওবামা মারতে নেতা হামাস, বাচ্চা শিশু মরবে কেন পারলে কারন জানাস পারলে তুই এবার নাহয় যুদ্ধটাকে থামাস ফিলিস্তিনি মরবে কেন জ্বলবে কেন গাজা? একোন অবোধ [...]
চলুন একটি ঝরে যাওয়ার গল্প বদলে দেই
সেই মেয়েটির গল্প বলি। রাশনা। বাবা মা ডাকে রাশু বলে,আমরা কখনো রাশনা কখনো ওর নামটা একটু পরিবর্তন করে বাসনা। আমাদের কথা শুনেই ওর হাসির বেগ বেড়ে যায়। বন্ধুত্বের দাবী নিয়ে বন্ধুকে অনেক কিছুই বলতে পারি বলা যায়। অনেক সন্ধ্যাবেলা জানালা দিয়ে রাশনা আকাশ দেখতো। ক্যাডেট কলেজের চারদেয়ালের মধ্যে বন্দী হয়ে সীমাহীন মুক্ত আকাশ। কখনো সখনো [...]
মুক্তি
মুক্তি চাস? মুক্তি পাবি মুক্তি চাস,মুক্তি পাবি মুক্ত হয়ে চলে যাবি… কিন্তু তুই কোথায় যাবি? কোন আকাশে কোন বাতাসে দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে ধাক্কা খাবি। মুক্তি পেয়ে চলেই যাবি। আমার আবার কিই বা হবে, আগের মতই কয়েকটা রাত কাটবে না হয় তোকে ভেবে বিষাদ কালি চোখের নিচে জমলে বেশি কছম খোদার,তুই চরম সুখী হবি। অভিশাপে অভিশাপে সুখী [...]
গাবদা
শেষ রাতের দিকে বৃষ্টি নামল। ঝুম বৃষ্টি। করিডরে দাঁড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করলাম। চোখের পাতা ক্রমেই ঝাপসা হয়ে এল। গাবদাকে মনে পড়ে। গাবদা মানে ওয়াহেদ। আদর করে নাম দিয়েছিলাম গাবদা। একটু মোটা ছিল। ক্যাডেট কলেজের সামরিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়তো একটু কষ্টও হয়েছিল। এক সন্ধ্যার কথা। সেনাবাহিনীর এক সদস্য গাবদাকে প্যারেড শেখাচ্ছে। গাবদার মোটা [...]
আহ্বান
প্রিয়তমা, তোমার রাগ ভাঙানোর সময় নেই এখন, এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া আমাদের মানবতা কি নিদারুন পাশবিকতায় ধ্বংস যজ্ঞ চালায় বিধর্মীর ঘরে ঘরে। প্রিয়তমা, আমার বাংলা এখন সীমান্ত নদীর মত খরস্রোতা আগ্নেয় গিরির মত উত্তপ্ত আর গন্ধক ফলের মত অভিশপ্ত। এখন রাজপথের ধুলো মাখা কবিতার প্রত্যেকটি শব্দ,অক্ষর মধ্যঅন্ত্যমিল অজস্র কান্নার বৃষ্টিতে ভিজে একাকার। প্রিয়তমা, [...]
আক্ষেপ বানী
১. হায়রে মুসলমান সসম্মানে নষ্ট করিস ধর্মের সম্মান ২. আঁধার রাত্রি কেটে গিয়ে ইসলাম সেতো ভোর-আনে জ্বালাও পোড়াও এ কথা নেই কোথাও লেখা কোর-আনে ৩. এক ই রক্ত এক ই ধারায় যখন বয়ে যায় ধর্মে ধর্মে কেন এত বিভেদ বল হায় কেউ ডাকে আল্লাহ তাঁরে কেউ ভগবান দুই নামের মধ্যে কেন এত ব্যবধান ৪. ছবি [...]

