বন্ধু তোকে মনে পড়ে – ১
বন্ধু তোকে মনে পড়ে
এই শহরের, এই বিকেলে
একলা কোন পথে,
বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তোরার
ব্যস্ত চায়ের কাপে;
তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়???!!!
তবুও দিন কেটে যায়…
তবুও দিন কেটে যায়…
বন্ধু তোকে মনে পড়ে
খেলার মাঠে ক্রিকেট ব্যাটে
আর প্রাণহীন আড্ডায়,
বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধুসর প্রাঙ্গণ
আর অসীম শূন্যতায়;
তোকে কি কখনো ভোলা [...]
রহমান (৯২-৯৮) এর ব্লগ
| পুরো নাম : | মোঃ কুদ্দুসুর রহমান |
| ক্যাডেট নাম : | কুদ্দুস |
| ক্যাডেট নম্বর : | ম-৬২৩ |
| ব্যাচ : | ১৩ তম |
| কলেজ : | কুমিল্লা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯২-৯৮ |
| বর্তমানে যা করছেন : | বাংলাদেশ সেনাবাহিনী, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কর্মরত। |
বন্ধু… তোকে মনে পড়ে – ২ (মাজহার স্মরণে…)
সিসিবি থেকে হারিয়ে যাওয়া এক যুবরাজ
আপনারা যারা এই ব্লগের পুরাতন মেম্বার তারা অনেকেই যুবরাজ নামের একজনকে চিনেন নিশ্চয়। হ্যাঁ, আমার বন্ধু যুবরাজ (ছদ্দ নাম)। সায়েদ এবং আমার মাধ্যমে যে কিনা এই ব্লগের সদস্য হয়েছিল। তার লেখার হাত ছিল চমৎকার। ছিল বলছি এ কারনে যে, সে এখন আর সিসিবিতে লিখে না। সে কোন এক্স ক্যাডেট নয় কিন্তু ক্যাডেটদের সাথে তার প্রচন্ড [...]
খুশকি – ৭
প্রিন্সিপাল এসেম্বলী!! (সিসিবি ভার্সন) পর্ব ৩ এর উদ্ধৃতাংশঃ
ব্লগে ‘৯২ এর ভাইদের আনাগোনা অন্যন্য অনেক ব্যাচের চেয়ে তুলনামূলক বেশি। বেশ কয়েকজন আছেন মোটামুটি চেষ্টা করেন রেগুলার থাকার জন্য। প্রথমেই আসলেন রহমান ভাই। পিকনিকে অল্পের জন্য আসতে না পারার যন্ত্রণা কিছুটা হলেও ভোলার জন্য এবার আগে থেকেই সব ম্যানেজ করে রেখেছিলেন। ব্যাপক মাঞ্জা মেরে, চুল ব্যাক ব্রাশ [...]
খুশকি – ৬
১। ২০০৫ সালের শেষের দিকের ঘটনা। আমি তখন পিজিআর এ ছিলাম। একটা কোর্স উপলক্ষ্যে এস.এস.এফ. এ এটাচ ছিলাম প্রায় তিনমাস। কোর্সের নাম ডিপিসি (ডিগনিটরী প্রটেকশন কোর্স) বা ভি আই পি প্রটেকশন কোর্স। ঐ কোর্সে আর্মি, নেভী, এয়ারফোর্স ছাড়াও পুলিশ ও আনসারের অফিসাররা ট্রেনিং করে থাকে। কোর্স শেষে সব ষ্টুডেন্ট অফিসারদের বিভিন্ন ভিআইপি এসাসিনেশনের ঘটনার উপরে [...]
ঘুম
সবাই হয়তো ভাবছেন, আমি এক একটা লেখা জমা দিয়ে বারবার ঘুমিয়ে পড়ি। আসলে ব্যাপারটা কিন্তু সেরকম কিছু নয়। গত দেড়মাস সিসিবিতে আমার অনুপস্থিতি উরফে ঘুমানোর কারন দুটি। প্রথমত, দীর্ঘদিন ধরে ল্যাপটপ নষ্ট থাকা আর দ্বিতীয়ত, একসাথে দুটি এ্যাপয়েন্টমেন্টে কাজ করার কারনে প্রচন্ড ব্যস্ত সময় পার করা। যাই হোক এবার ঈদ পরবর্তী ছুটিতে এসে কিছুটা সময় [...]
ঘুরে এলাম মেঘের দেশে
না পাঠকবৃন্দ, আমি অন্য কোন দেশের কথা বলছি না এখানে। আমি এখানে এমন এক দেশের কথা বলছি যা কিনা আমাদের বাংলাদেশের ভিতরেই অবস্থিত, অথচ প্রচার এবং প্রসারের ধীর গতির কারনে আমরা অনেকেই এই মেঘের দেশের ঠিকানা এবং যাবার উপায়টা ঠিকমতো এখনো জানিনা। আর ভনিতা না করে এবার বলেই ফেলি নামটা। আমি কিছুদিন আগে “নীলগিরি” ঘুরে [...]
মা-বাবার জন্য সিসিবির সকলের নিকট দোয়াপ্রার্থী (সাময়িক পোষ্ট)
প্রিয় সিসিবিয়ান ছোট-বড় ভাই ও বোনেরা,
আল্লাহর অশেষ রহমতে এবং সবার শুভ কামনায় ইন্শাল্লাহ আগামী ২৭ শে অক্টোবর রাতে আমার মা-বাবা পবিত্র হজ্জ্বের উদ্দেশ্যে রওয়ানা হবে।
ইউ এন মিশনে যাবার আগেই নিয়্যত করে গিয়েছিলাম যে ফিরে এসে আমার মা-বাবাকে পবিত্র হজ্জ্ব পালন করতে পাঠাব। আল্লাহ যেন আমার এই নিয়্যত পূর্ণ করেন। আর মাত্র ৩ দিন [...]
খুশকি – ৫
১। ক্লাস এইটের ঘটনা। আমাদের এক বিখ্যাত ষ্টাফ ছিল নাম- আইয়ুব ষ্টাফ। সাইজে খাটো এবং গাট্টাগোট্টা হবার কারনে আমরা তাকে ‘আইয়ুব গিট্টু’ বলে ডাকতাম। আইয়ুব ষ্টাফ সবসময় পিটি এবং গেমসে ছোট সাইজের হাফপ্যান্ট পরত। একবার কুরবানী ঈদের পর প্রথম গেমসের ফলিনে গিয়ে দেখি ষ্টাফ আরো মোটা হয়েছে এবং তাতে হাফপ্যান্ট ছিড়ে যাবার উপক্রম।
যাই [...]
খুশকি – ৪
খুশকি -১
খুশকি -২
খুশকি -৩
১। বড় কমোড কেনার শানে নুযুল
আমার বাবা ১৯৯৩ সালে বাড়ি তৈরীর কাজে হাত দেন। ১৯৯৫ তে আমরা সেই বাড়িতে উঠলাম। দোতলায় দুই ইউনিট এর দুটি বাসা বানানো হলো। তারই একটিতে আমরা উঠলাম। আমি তখন ক্লাস টেনে পড়ি। ছুটিতে বাসায় গেলাম। ঐ বাসাটিতে রুমের সংখ্যা কম হওয়ায় এবং বাথরুমের সাইজ ছোট [...]
প্রসঙ্গঃ বাংলাদেশ ক্রিকেট এবং কিছু অগোছালো চিন্তাভাবনা
ক্রিকেট খেলায় আমি কতটুকু পারদর্শী, তা নিয়ে আমার ২য় ব্লগে অনেকটা লিখেছিলাম। যারা এই ব্লগের পুরাতন সদস্য তারা হয়তো মনে রেখেছেন। কিন্তু তারপরও আমি কিন্তু ক্রিকেট খেলা দেখতে খুব এনজয় করি। আমি যেখানে থাকি সেখানে মোবাইল এবং ইন্টারনেট না থাকলেও আমাদের নিজস্ব ডিস টিভি থাকার কল্যানে এবারকার বাংলাদেশের ক্রিকেট খেলাগুলো দেখার সৌভাগ্য হয়েছিল। তাই ছোট্ট [...]
খুশকি – ৩
সায়েদের সুপার ডুপার বাম্পার জাম্পার হিট “টুশকি” দেখে লোভ সামলাতে না পেরে অনেকটা নকল করে, অনেকদিন আগে আমি সাহস করে লিখেছিলাম “পুশকি”। তাতে বেশ ক’জনার উৎসাহ পেয়ে পরে আরেকটা লিখেছিলামঃ “ঠুশকি”। তখন অনেকে উপদেশ দিল একটা সিরিজ করে ফেলার জন্যে। কিন্তু আমি পড়লাম উভয় সঙ্কটে। প্রথমতঃ সায়েদের মতো আমার ষ্টক এতো অফুরন্ত এবং [...]
মিসিং ইউ সিসিবি… ; লং লাইভ সিসিবি… (সাময়িক পোষ্ট)
অনেকদিন ধরে সিসিবিকে খুব মিস করছি। কারনটা পুরনো সবাই জানেন নিশ্চয়ই। আমি এমন এক জায়গাতে থাকি যেখানে মোবাইল নেটওয়ার্কই নাই, আর নেট তো দূরের কথা…। তবে আগামী মাসের মধ্যেই আমার ওখানে নেটওয়ার্ক চালু হবার কথা। তখন মোবাইলেই নেট নিয়ে নিব।
ছুটিতে আসলাম অল্প কয়দিনের জন্য। আজ অনেকদিন পরে সিসিবিতে লিখতে গিয়ে কেমন যেন লাগছে। নতুন [...]
সিসিবি গেট টুগেদার – এপ্রিল ০৯
আমাদের আজকের গেট টুগেদারের বিষয় নিয়ে একটা ব্লগ পড়ার জন্য অনেকক্ষন ধরে অপেক্ষা করলাম। কিন্তু হতাশ হয়ে শেষে নিজেই লিখতে বসে গেলাম। ভেবে দেখলাম, আমি একা লিখলে এই পোষ্টটা পূর্ণতা পাবেনা । তাই এডু, মডুদের কাছে অনুরোধ রইলো, সবার কমেন্টের উল্লেখযোগ্য অংশ নিয়ে এডিট করে এই পোষ্টটা তৈরী করা হোক।
অল্প কথার মধ্যে আমি এখন [...]
কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি…
Rahman vai,
অনেক দিন হয়ে গেল সিসিবিতে আপনাকে পাচ্ছি না।
আপনি, সায়েদ ভাই, এডিসন ভাই উনাদের খুব মিস করছি।
সায়েদ ভাই তো থাকেন, কিন্তু মাউস দিয়ে কমেন্ট করে চলে যান।
ভাইয়া, তাড়াতাড়ি আসেন তো, সেই সাথে বাকিদেরও বেঁধে নিয়ে আসেন।
(সিনিয়রকে বাঁধতে চাওয়ার জন্য আগেই ১০০ দিয়ে নিলাম।)
মাজহার ভাইকে নিয়ে আপনার ব্লগটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তাড়াতাড়ি আসুন ভাইয়া।
——–
তুহিন (কুচ্ছিত [...]

