random header image

রাজীব (১৯৯০-১৯৯৬) এর ব্লগ

পুরো নাম :  মোঃ রাজীব আহমেদ চৌধুরী
ক্যাডেট নাম :   রাজীব
ক্যাডেট নম্বর :   ৬৩৮
ব্যাচ :   ১৩
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৯০-৯৬
বর্তমানে যা করছেন : বলার মতো কিছুই না; যুক্তরাজ্য যদি পুনঃজন্ম থাকতো তবে পরবর্তী জন্মে হতে চাইতাম আরজ আলী মাতুব্বর; তারপরের জন্মে আহমদ শরীফঃ অবশেষে হুমায়ুন আজাদ। হায়রে একটাই জনম; যা করার তা এই জীবনেই। আবার দেখা হবে... rajibhappy@gmail.com

ইসলামোফোবিক???!!!…

জীবনে কখনো ইসলাম ধর্ম, কোরান, হাদিস, নবী, মেরাজ, শিশু বিবাহ, নারী অধিকার, হিলা, বহুবিবাহ, দাসপ্রথা, দাসী সেক্স, মুরতাদ, রজম, যুদ্ধবন্দী, সেকুলারিজম, ব্লাসফেমি ল এর কোন একটা নিয়ে কথা বলেছেন, ডাউট দিয়েছেন? হয়তো আপনাকেও শুনতে হয়েছে যে আপনি ইসলামোফোবিক। আপনাকে হয়তো সপাটে মাথা নেড়ে বলতে হয়েছে না, আপনি ইসলামোফোবিক নন। বলেছেন, আপনার কিছু প্রশ্ন আছে। – [...]

স্বাধীনতা দিবস কবে?

১৯৭১। ৭ই মার্চ। রেসকোর্স ময়দান। উত্তাল মার্চ। বঙ্গবন্ধু বাংলাদেশের পতাকা কে সালাম দিচ্ছেন। ২৫ শে মার্চ, কালো রাত্রি। মোঃ আবদুল মান্নান ও কালুরঘাট (স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র) করাচি এয়ারপোর্টে বন্দী অবস্থায় বঙ্গবন্ধু।   আর কি কমু! এতো কথা কইতে ভালো লাগে না। আর লাভটাই কি? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের খনি হইলো মুক্তিযুদ্ধের দলিলপত্র। দেখা যাক সেখানে [...]

ওরা সব পারে

ওরা সব পারে। ওদের থেকে সাবধান। না নিচের লেখা আমার নয়। লেখাটা আসিফ সিবগাত ভুইয়া নামে একজন বিশিষ্ট ইসলাম বেত্তার। উনি দাবী করিয়াছেন গতকাল হেফাযতিরা ইসলাম পুড়ায় নাই। আর যদি পুড়াইয়াও থাকে তাইলেও দোষ নাই। অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় উনি বর্ণনা করিয়াছেন কুরান পুড়ানোর ব্যাপারে। আমি ভাবতেছিলাম উনার জ্ঞান ভান্ডার এক্ষণে আইসা উপুর হইলো [...]

কামারুজ্জামান একটি ঘাতকের নাম

কামারুজ্জামান তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার পর উচ্চস্বরে বলে ওঠেন, ‘রং জাজমেন্ট! রং জাজমেন্ট! ইতিহাস ক্ষমা করবে না।’  আরে কামারু, রায় শুনেও তুই বুঝলি না যে ইতিহাস তোরে ক্ষমা করে নাই? (ফেরদৌস ফয়সাল ) কামারুজ্জামান যে আল বদর বাহিনী (যা কিনা গঠিত হয়েছিলো তৎকালীন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র সংঘ ; আজকের  ইসলামী ছাত্র শিবির) র একজন [...]

একটি সাময়িক পোষ্ট

এক ফোটাও বাড়িয়ে বলছি না। অন্য যেকোন প্রতিবাদের চাইতে আমাদের প্রতিবাদ ছিলো একেবারেই ভিন্ন। প্রথমেই গর্ভস্রাবেরা দখল করে নেয় স্মৃতি সৌধ, আমাদের শহীদ মিনার; আমরা তখনো পৌঁছাইওনি লন্ডনের আফতাব আলী পার্কে। এরপর ওরা পার্কের মাঝের সড়কটি দখলে নেয় সেই সাথে শহীদ মিনার সংলগ্ন স্থানসমূহ। আমাদের পেছনে ওরা আরেকটি লাইন করে দাঁড়ায়। আমাদের বামে দাঁড়ায়। আমাদের [...]

ছোট কথা, বড় কথা

অনেকেই ধর্মান্ধ (যে কোন ধর্মাচার হতে পারে) আর মুসলিমদের মধ্যে পার্থক্য খুঁজে পান না। এটা যেমন অনেকেই ভাবেন বা বিশ্বাস করেন ঠিক তেমনি  অনেকেই এই বিশ্বাস বা ধারণা পোষণ করে থাকেন যে নিধার্মিক (নাস্তিকের চেয়ে অধিকতর ও যৌক্তিক প্রতিশব্দ) আর সেকুলারিজম/সেকুলার (ধর্মনিরপেক্ষতাবাদ বা ধর্মনিরপেক্ষ) একই জিনিস। এই ভাবনার পিছনে সবচাইতে বড় যে কারণটি রয়েছে তা [...]

ছাত্র রাজনীতি ও বিব্রতকর কিছু প্রশ্ন

এই লেখাটা যখন শুরু করার জন্য কি বোর্ডে আঙ্গুল চালাই তখন দেখলাম দুজন সদস্য ও জনাকয়েক ভিজিটর রয়েছেন সিসি ব্লগে। একজন সদস্য আমি আর আরেকজন ব্লগ অ্যাডজুটান্ট। ক্যাডেট কলেজের ছয় বছর অ্যাডজুটান্ট নামক প্রাণিটি হাড় মজ্জায় যে ভীতি ঢুকিয়ে দিয়েছিলো তা আজো যায়নি। আজো অ্যাডজুটান্ট নামধারী কাউকে দেখলেই হয়। হৃদকম্প বেড়ে যায় নয়তো কয়েকটা মিস [...]

হূ আহমেদ এবং রোযার কিছু কায়দা কানুন

বাংলাদেশ এবং দেশে বিদেশে থাকা বাঙালিরা (পূর্ব বঙ্গের)এখন ভুগছে হুমায়ুন আহমেদিয় জ্বরে। আলাদা করে পুর্ব বঙ্গ বলার কারণ কলকাতার ওঁরা নাকি হুমায়ুনের শোকে পাথর হননি। কি আর করা বাংলাদেশের বাঙালিরা এর উপযুক্ত জবাব চায়। ইন্টারনেট (বিষেশত ফেসবুক) ও পত্রিকাগুলো খুললেই পাওয়া যাচ্ছে এসব খবর। কেনো আমি এভাবে ভাবছি?! আমিও তো কয়েকখান স্ট্যাটাস শেয়ার করে দিলেই [...]

লিখছি নয়, পড়ছি

বিভিন্ন ব্যাস্ততায় লেখা হয়ে ওঠেনি বেশ কিছুদিন। তবে সময় পেলেই ব্লগে ঢু মেরে গেছি, অন্তত মন্তব্যগুলো মিস না করার চেষ্টা করেছি। সময় যেটুকু পাচ্ছি পড়ে পার করছি। হুমায়ুন আজাদ এর বইগুলো আবার পড়ছি। বাংলাদেশে থাকলে একই অনুভূতি (বই পড়ার) হতো কিনা বলতে পারছি না। এই বিদেশের মাটিতে ব’সে, বিশেষ ক’রে এই স্বাধীনতার মাসে ছাপ্পানো হাজার [...]

আ’মরি বাংলা ভাষা

আমরা যে হুজুগে বাঙালি তা বলার অপেক্ষা রাখে না। বাঙালির হুজুগ নিয়ে গল্প কেচ্ছারও শেষ নেই। শেষ হবেও না। সৈয়দ মুজতবা আলীর গাঁজা নিয়ে একটা মজার গল্প আছে। অনেকেই পড়েছেন হয়তো। যারা পড়েননি তাদের জন্য স্মৃতি থেকে একটু তুলে দিচ্ছি। দেশভাগের পর কোন এক নিয়মের গ্যাড়াকলে পড়ে তৎকালীন পূর্ব বঙ্গ থেকে ভারতে গাঁজা রপ্তানি বন্ধ। [...]

উল্টা-পাল্টা-উল্টা

অপরাধ মার্জনীয় অনেক কথাই মনে আসছে। লিখতেও ইচ্ছা করছে অনেক বিষয়েই। কিন্তু নানান ঝামেলায় থাকার কারণে লেখা আর হচ্ছে না। কোনটা ছেড়ে কোনটা ধরি। ঘটনার তো অভাব নেই। কিছুদিন আগে কোন এক ফেসবুক গ্রুপের বা ব্লগের লেখা কোন এক (ঐ ব্লগটি চরম জামাতপন্থী ও মৌলবাদীদের) লেখা ক্যাডেটদের বিভিন্ন গ্রুপে প্রচার করা হয়। এই মহৎ প্রচারে [...]

বাংলাদেশ

  যেহেতু লেখাটা সংগৃহীত তাই কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখার এবং তা প্রকাশ করার লোভ সামলাতে পারলাম না। আজিজ ভাই কিছু মনে করবেন না আশা করি। আর বিজয়ের মাস এখনো বর্তমান, তাই উত্তেজনাও প্রশমিত হয় নাই। আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই বাংলাদেশ বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র। ধনী শব্দটার মধ্যে যে প্রাচুর্য রয়েছে তা হয়তো বাংলাদেশের [...]

নিষিদ্ধ ফল

রাজিব ভাই একটু ভিন্ন প্রসঙ্গে আসি ।কুরআন এর আয়াত যদি মানুষ সৃষ্টি হতো তাইলে তো মানুষ নিজের সুবিধা মতো সবকিছু সাজিয়ে নিত। তাইলে তো আর ৪০ দিন রোযা রাখার নিয়ম মানুষ বানাত না না খেয়ে থাকতে হবে বলে, কুরবানি, ফেতরা, দান-খয়রাত রাখত না সম্পদ কমে যাবে বলে , প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ এর পরিবর্তে এক [...]

এমনি করে সবাই যাবে…

গানটি ছিল এরকম এমনি করে সবাই যাবে, যেতে হবে, দেহের মাপের মাটির ঘরে শুতে হবে, কেউ রবে না তখন সাথে যারাই ছিলো দিনে-রাতে; চোখের আলোর ঝাড়বাতিটা নিভিয়ে দেবে, নিভিয়ে দেবে। …… ফিডব্যাকের ১৪০০ বঙ্গাব্দ এ্যালবামের গান। এরকম জটিল এ্যালবাম বাংলাদেশে আর বের হয়েছে কিনা জানিনা। মাকসুদ ও আর ফিডব্যাকে নেই। ফিডব্যাক ও আর ফিডব্যাক নেই, [...]

কালো দিন এবং কিছু অপ্রাসঙ্গিক কথা

(লেখাটা শুরু করেছিলাম কামরুলের কালো দিনের মন্তব্য করতে গিয়া। এতো বড় হইয়া গেলো যে লেখা হিসাবেই দিয়া দিলাম।) সিলেটের আরও অনেক কাহিনী পাওয়া যায়। পামোশ যেখানেই গেছেন অনেক কাহিনীর জন্ম দিয়েছেন। ব্যাক্তিগত জীবনে প্রবল ধর্মকর্মকরা এই মানুষটির ভাগ্য কেন এমন; কে জানে? ঝিনাইদহের এক বড় ভাই অইদিন পামোশের কথা বললেন। পামোশ কুমিল্লা থেকে আমাদের কলেজে [...]