মেধার মূল্যায়ন বিষয়ক কৌতুক ১। আলীশান গাড়ী থেকে নামল ছাত্র, “স্যার আপনি ফুটপাত দিয়ে হেটে যাচ্ছেন? আসুন আসুন স্যার, আমার সাথে আসুন, আপনাকে পৌছে দিয়ে আসি।” ছাত্রের এহেন আলীশান অবস্থা দেখে, শিক্ষক তো মহা খুশী। ছাত্ররা জীবনে প্রতিষ্ঠিত হলে সেখানেই তো শিক্ষকের সাফল্য। উৎফুল্ল মনে শিক্ষক প্রশ্ন করলেন, “তুমি কি ঐ ব্যাচের যেখানে সবাই স্ট্যান্ড [...]
ড. রমিত আজাদ (৮২-৮৮) এর ব্লগ
| পুরো নাম : | ড. রমিত আজাদ |
| ক্যাডেট নাম : | রমিত |
| ক্যাডেট নম্বর : | ২৯৪ |
| ব্যাচ : | ৭ |
| কলেজ : | সিলেট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৮২-৮৮ |
| বর্তমানে যা করছেন : |
একলা ভাসে, একলা ডোবে
একলা ভাসে, একলা ডোবে —————- ডঃ রমিত আজাদ ঝম ঝম ঝম বৃষ্টি পড়ে, ঝিলের জলে, ছলকে ছলে, শাপলা শালুক উঠল মেতে, উপচে পড়া জলের স্রোতে, নৌকা ভাসে, নৌকা ডোবে, কেউ দেখেনা, ব্যস্ত সবে। একটি মেয়ে পড়ে লেখে, একটি মেয়ে স্বপ্ন দেখে, বৃষ্টি ধোঁয়া, সতেজ ঘাসে, অংক কষে, মিস্টি হাসে, একটি ছেলের মন পেয়েছে, বনের পাখী [...]
বাবা হরতাল কি?
বাবা হরতাল কি? আমার ১০ বছর বয়সের ছোট ছেলেটি প্রশ্ন করল, ঃ বাবা আজ স্কুলে যাবনা? ঃ না বাবা আজ হরতাল। ঃ আমার স্কুলে যাওয়া হলনা, তোমার অফিসে যাওয়া হলনা, কেন বাবা? হরতাল কি বাবা? একটু চিন্তায় পড়ে গেলাম। এত ছোট ছেলেকে কিভাবে বোঝাব। তারপরে কোনভাবে বোঝানোর চেস্টা করলাম। ঃ হরতাল হলো যখন স্কুল বন্ধ, [...]
কাফের ভাই
কাফের ভাই অনেকগুলো বছর আগের কথা। তখন আমি বিদেশে, ইউরোপীয় একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। এসময় সেই শহরে এক বাংলাদেশী ভাইয়ের আগমন। বয়সে তিনি আমার পাঁচ বছরের বড়। তবে সেখানে পড়ালেখার দিক থেকে হয়ে গেলেন আমার দু’বছরে জুনিয়র। শহরের সেন্ট্রাল স্কোয়ারে তার সাথে প্রথম পরিচয়। পড়ালেখায় পিছিয়ে থাকলেও, কথাবার্তায় বেশ স্মার্ট মনে হল। আমাকেও সম্ভবত [...]
আজ তাকে শাড়ীতে দেখেছি
আজ তাকে শাড়ীতে দেখেছি মেয়েটিকে প্রায়ই দেখি, অসম্ভব সুন্দর, নিস্পাপ একটি মুখ, বৃষ্টির পরে সবুজ সতেজ ঘাস যেমন, কখনো তুলনা করি বন ছেয়ে যাওয়া পিংক কাসিয়ার সাথে, ঐ সৌন্দর্য থেকে চোখ সরানো যায়না। তার অনুপস্থিতি আমার মাঝে শূণ্যতার সৃষ্টি করে। আবার কখনো কখনো তাকে দেখি, অনেক মানুষের ভীড়ে হঠাৎ হঠাৎ দেখা দেয়, অনেকটা দক্ষিণা হাওয়ার [...]
দয়ালু জমিদার আর বাঁশের গল্প
দয়ালু জমিদার আর বাঁশের গল্প এক গাঁয়ে এক জমিদার ছিল। জমিদার বলতেই যেই পাষাণ অত্যাচারি একটি লোকের অবয়ব ভেসে ওঠে আমাদের মনে, ঠিক সেরকমটি তিনি ছিলেন না। আর দশজন জমিদারের চাইতে একটু ভিন্ন প্রকৃতির। তিনি ছিলেন দয়ালু। একবার দেশে দুর্ভিক্ষ দেখা গেল। সারা দেশে হাহাকার, খাওয়া নাই-দাওয়া নাই, ক্ষুধা-তৃষ্নায় মানুষ কাতর। এসময় এই দয়ালু জমিদার [...]
আজকের কালপুরুষ
আজকের কালপুরুষ ———– ড: রমিত আজাদ কোটি জনতার আর্ত ওস্ঠধর বারংবার হচ্ছে কম্পিত , আসুরিক শক্তির কাছে নতজানু হয়ে বড় বেশী উৎকন্ঠিত। আমাদের চিৎকার নিরেট দেয়ালে ঠেকে, বার বার ফিরে আসে আমাদেরই কানে, বেদনার পংক্তিমালা দুখিনী কবিতা হয়ে, বেজে ওঠে বিষন্ন কোন অসন্তোষের গানে। প্রতি বছরই একবার করে সুর্যকে প্রদক্ষীন করে পৃথিবী, আর আমরা যেখানে [...]
গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ১
গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ১ গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ বা দর্শন। কি এই গণতন্ত্র, কোথা থেকে এর উদ্ভব, এই দর্শন প্রতিষ্ঠার পিছনে কারা ছিলেন, বিশ্বের অতিত ইতিহাসে গণতন্ত্র কখন কেমন ছিল, কি করে তা রাষ্ট্রযন্ত্রে স্থান পেল, কতটুকু সফল এই রাজনৈতিক মতাদর্শ, এর বিকল্প কিছু আছে কিনা; বিভিন্ন জ্ঞানী, খ্যাতিমান, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও [...]
অসাধারণ অভিনেতা হুমায়ুন ফরিদি ও আমার টুকরো কিছু স্মৃতি
অসাধারণ অভিনেতা হুমায়ুন ফরিদি ও আমার টুকরো কিছু স্মৃতি ————————————————- ড, রমিত আজাদ একদিন স্কুল থেকে বাড়ী ফিরছিলাম রিকসায় চড়ে, আমি এবং আমার সাথে ছিল স্কুলেরই আরেক বন্ধু। ঘটনাটি ১৯৮০ সালের। তখন ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যাম বলে কিছু ছিল না। গাড়ী ছিল খুব কম। মন্থর গতিতে রিকসা চলত নির্বিঘ্নে। হঠাৎ করে পাশের রিকসায় কাকে যেন [...]
লেডি অফিসার
লেডি অফিসার ———————————- ড, রমিত আজাদ কাঁপিয়ে বসুমতি, বেগমতি, স্রোতস্বতী, বিদ্যুৎ ঝলকে আচমকা চমকি, ধাঁধিয়ে নয়ন চলেছে প্রমত্তা, উন্নত শীর, তীক্ষ্ণ চাহনীর এ যেন পৃথক সত্তা। অপরূপ সাজে শোভিত কায়া, কঠিন উর্দির দেহভার, দৃপ্ত পদক্ষেপে বীর-বীরাঙ্গনা, নির্ভিক লেডি অফিসার। রণবাদ্যের সুরে টগবগে ফোটে তোমার সৈনিক রক্ত, শপথ নিয়েছ রক্ষা করবে ভায়ের জীবন সত্য। কাঁধে নিয়েছ কঠিন [...]
কিছু বইয়ের নাম
সামনে বই মেলা। অনেকেই বই কেনার আগ্রহ প্রকাশ করছেন। কি বই কিনবেন, এমন ভাবছেন। আমি নিচে কিছু বইয়ের নাম দিলাম। বইগুলো আমি আমার জীবনের বিভিন্ন সময়ে পড়েছি। বইগুলো আমার মনে দাগ কেটেছে। ধর্মগ্রন্থ : কোরান, বাইবেল, তোরা, গীতা ধর্মসংক্রান্তঃ তাজকেরাতুল আউলিয়া, চাহার দরবেশ মিথঃ ইলিয়ড, ওডিসি, রামায়ণ, মহাভারত, দর্শনঃ প্লেটোর রিপাবলিক, এরিস্টলের পলিটিক্স, ম্যাকিয়েভেলির দি [...]
স্বপ্নের রাত
স্বপ্নের রাত ———— ড. রমিত আজাদ কাল রাতে আমি তোমায় স্বপ্নে দেখলাম, একটি কূয়াশাচ্ছন্ন শীতল রাতে অপ্রত্যাশিত কিছু পাওয়ার মত। এমন একটা সময় ছিল, যখন আমি প্রতিরাতেই তোমায় স্বপ্ন দেখতাম, মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে অস্থির হয়ে উঠতাম। সেইযে আমাদের বিচ্ছেদের পর কয়েকটি বছর। এক এক করে কেটে গেছে পনেরটি বছর, প্রকৃতির নিয়মে ধীরে ধীরে [...]
তিনটি কৌতুক
তিনটি কৌতুক পোস্ট অফিস একজন এসে পোস্ট মাস্টারকে বললেন, : ভাই বিদেশ থেকে আমার একটা পার্সেল আসার কথা, একটু দেখবেন কাইন্ডলি। : আরে, আপনাকে বলতে হবেনা। বিদেশ থেকে যত পার্সেল আসে, সব আমরা খুলে খুলে দেখি। উপদেস্টা একজন বিশেষ সমস্যায় পরে উপদেশ নেয়ার জন্য এক প্রতিস্ঠানের জনৈক উপদেস্টার কাছে গেলেন। : আমার খামারের মুরগীর বাচ্চাগুলো [...]
অভিমান করে চলে গেলেন দেলোয়ার হোসেন স্যার
অভিমান করে চলে গেলেন দেলোয়ার হোসেন স্যার গত ২৪শে নভেম্বর গিয়েছিলাম রিইউনিয়নে। সিলেট ক্যাডেট কলেজের রিইউনিয়ন, নিজের প্রাণের কলেজের রিইউনিয়ন। অনেকগুলো বছর ধরেই অধির আগ্রহ অপেক্ষা করছিলাম। ২৪ তারিখ দুপুরের দিকে কলেজে ফিরে যখন নিজের ঘরে ফেরার আনন্দে উদ্ভাসিত, ঠিক সে সময়েই একটি দুঃসংবাদ পেলাম। আমাদের প্রিয় দেলোয়ার হোসেন স্যার আর নেই। প্রথমে ভেবেছিলাম [...]
কিছু কৌতুক
প্রশ্নের চাপ ছোট ছোট দুটি ছেলেকে নিয়ে ট্রেনে উঠেছেন এক ভদ্রলোক। একটির বয়স ৫ আরেকটির বয়স ৭। ভদ্রলোক ট্রেনের একটি বার্থে গিয়ে বসলেন। শিশু দুটি অবিরাম প্রশ্ন করে চলছে, এটা কি? ওটা কি? এমন কেনো? তেমন কেনো? প্রশ্নের চাপে বিরক্ত বাবা একটু পর পর বলছেন, “চুপ কর”। বড় ছেলেটি আবার পাল্টা বলছে, “কেনো চুপ করব?” [...]
