আমাদের এই ছোট্ট শহরে আমার মত যুবক বয়সী ছেলেপেলেদের আড্ডা দেওয়ার জায়গা আসলে তেমন একটা নেই। এই পাড়ার মুখে, ঐ পাড়ার চায়ের দোকানে কিংবা বালিকা স্কুলের রাস্তার উপর কালী মন্দিরের সামনে। এইসব জায়গায় অবশ্য বহু পোলাপাইন আড্ডা দেয় কিন্তু আমারা তেমন একটা জুত পাই না। আরে আড্ডা দিলে দিতে হয় দিল খুলে কিন্তু এইসব জায়গায় [...]
রাশেদ (৯৯-০৫) এর ব্লগ
| পুরো নাম : | রাশেদ মোশাররেফ |
| ক্যাডেট নাম : | রাশেদ |
| ক্যাডেট নম্বর : | গ-১০২৩ |
| ব্যাচ : | ২০তম |
| কলেজ : | কুমিল্লা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৯৯ - ২০০৫ |
| বর্তমানে যা করছেন : |
আমার চারপাশ ০৪
আজকে সকালটা শুরু হল বৃষ্টি দিয়ে। ভোরে প্রচন্ড শব্দে একটা বাজ পরল, তখন প্রায় ছয়টা বাজে। বাজের শব্দ আর ঠান্ডা বাতাস এই দুইয়ে মিলে ঘুম ভেঙ্গে গেল। রাতে ঘুমিয়েছি অনেক দেরীতে তাই এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি মুখর পরিবেশে আবার ঘুম। দারুন ঘুম। ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখলাম। কলেজ নিয়ে। কলেজে থাকতে সকাল বেলা বৃষ্টি ছিল [...]
সত্যজিৎ এর “নায়ক”
সিনেমা আমার কম দেখা হয়। মাঝে মাঝে এর তার থেকে শুনে শুনে দু’য়েকটা সিনেমা দেখা হয়। এর মাঝে অবশ্য বাংলা সিনেমার পরিমাণ খুব কম, প্রায় নেই বললেই চলে। অভিজ্ঞতা যা আছে তার কিছুটা আগে দেখা শুক্রবার দুপুর তিনটা বিশের বাংলা সিনেমার সুবাদে। ব্যাপারটা নিয়ে আগে তেমন একটা গা করি নি কিন্তু কয়েক দিন বাংলা সিনেমা [...]
তারেক ভাই এবং তার কাঠের সেনাপতি
বই মেলা আসলেই ক্যাম্পাসে একটা অন্য রকম সুবাস পাওয়া যায়, বইয়ের সুবাস। এই সময়ে শামসুন্নাহার হলের কোণায় বা লাইব্রেরীর সামনে আড্ডা গুলোর থেকেও বেশী টানে মেলা। অবশ্য টানারই কথা, বালিকা আর বই দর্শনের এমন সুযোগ আর কোথায় পাওয়া যাবে বলেন। তবে অনেক সময় এই দর্শনটাই সার হয় কারণ বালিকারা যেমন আমাদের পাত্তা দেয় না তেমন [...]
জনৈক ছড়াকারের জন্মদিন আজ
আজকে জনৈক ছড়াকারের জন্মদিন। জন্মদিনের প্রিফেক্ট মাস্ফু ভাই নাকি মিষ্টি খেতে চীন দেশ আছেন আর সেইসাথে চৈনিক বালিকা দর্শনে চা’ওয়ালা রকিবও সেইখানে অবস্থান করছে তাই বাধ্য হয়ে অনেকদিন পর কিবোর্ডে আঙ্গুল চালাতে হচ্ছে।
এই ছেলেটা কে অবশ্য আপনারা সবাই চিনেন। ব্লগের আনাচে কানাচে তার নানা কীর্তি ছড়ানো ছিটানো আছে। শোনা যায় মাসরুফ ভাইয়ের “মাস্ফু” নাম [...]
পাঠকের ডায়েরীঃ লারা
কিছু কিছু বই আছে কেন জানি পড়া হয় না। পড়া হয় না মানে হয়ত বইটা কাছেই আছে কিংবা চাইলেই পড়ার সুযোগ পাওয়া যায় তবুও কেন জানি আর পড়া হয় না। কলেজে টেস্ট বা প্রিটেস্ট কোন একটা পরীক্ষার আগে ফর্মে আমার পাশে বসে বসে ইরফান একটা বই পড়ে, উলটে পালটে আবার পড়ে এবং পড়া শেষে প্রত্যেকবার [...]
চরমপত্রের একদিন
আমি স্বপ্ন দেখতে ভালবাসি। তাই স্বপ্ন দেখি বিচার হচ্ছে সেইসব ঘাতকদের যারা একটা শিশু জন্মাবার আগেই তাকে চরম আঘাত করেছিল ডিসেম্বরের এই ১৪ তারিখ আটত্রিশ বছর আগে। তাই বিচারের স্বপ্নে আঙ্গুল গুনি, বছর গুনি। আটত্রিশ বছর। হয়ত ক্রমান্বয়ে এই সংখ্যাটার বেড়ে চলা মনে হতাশা বাড়ায়। কিন্তু এইসব হতাশা ঝেড়ে ফেলতে চাই। তাই খুঁজে ফিরি আটত্রিশ [...]
ছোটবেলার ঈদ কিংবা বড় বেলার কম্পু দিন
“আজ ঈদ, মদীনার ঘরে ঘরে আনন্দ”- কোন একটা ছোট ক্লাসের বাংলা বইয়ের এই লাইনটা সম্ভবত আমাদের অনেকের ছোটবেলার ঈদের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন। ঈদের আগের সন্ধ্যায় চাঁদ দেখার জন্য ব্যস্ততা, সকাল বেলা গোসল শেষে নামায আর তারপর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সালাম আর সেই সাথে সালামীর ভাগ। আর কোরবাণী ঈদের সময় পশু নিয়ে আমারা ছোটদের ছোটাছুটি [...]
নতুন বোতলে পুরান মদ আর জামায়াত
রাজনীতি মানেই কৌশল, ক্ষমতায় আরোহণের পথ কে সুপ্রশস্ত করতে নতুন নতুন নেওয়া কিছু কৌশল। কিন্তু কেন জানি কিছু কিছু কৌশল আর রাজনীতি নামক শব্দের ঘেরে আটকে রাখতে মন চায় না। এরা বরং ঘৃণার উদ্রেক করে, মনটা কে তিতা করে দেয়। এরকম একটা সংবাদ গতকাল দেখার পর থেকে মনটা তিতা হয়ে আছে। সেই সংবাদে নিজামী বলছে- [...]
আমার চারপাশ ০৩
০।
অনেকদিন ব্যস্ততার কারণে ব্লগে ঠিক মত নড়াচড়া করা হয় না। মাঝে মাঝে দুই তিন দিন পর ব্লগে ঢুকে অনেক সময় তাল রাখতে পারি না, কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতে সময় লাগে। মন্তব্য, প্রতিমন্তব্য পড়তে পড়তে বুঝি কোন পোস্টে বুঝি কিছু মিস করে গেছি। এইজন্য গত বৃহস্পতিবার রাতে পরীক্ষা শেষ হয়ে যাবার পর থেকে [...]
তারেক ভাই এই লেখাটা আপনার জন্য
আমাদের কলেজে আমরা যখন ছানাপোনা ঠিক তখন একটা চল ছিল, ডায়েরীতে কিছু লিখেয়ে নিবার চল। ক্লাস টুয়েলভ যখন কলেজ থেকে চলে যেত তখন বিশেষ করে ক্লাস সেভেন আর এইট, টুয়েল্ভের ব্লকে ব্লকে ঘুরাঘুরি করত ভাইয়াদের থেকে কিছু ডায়েরীতে লিখিয়ে নিবার জন্য। অনেকে ভাইয়াদের সাথে ভাল সম্পর্ক ছিল সেই কারণে, অনেকে ডায়েরীতে পুরান স্মৃতি ধরে রাখে [...]
পাঠকের ডায়েরীঃ একজন আরজ আলী
আরজ আলী মাতুব্বরের গল্প আমি প্রথম শুনি এক ঈদের দিন সকালে, ক্যাম্পাসে আংকেলদের শুভেচ্ছা বিনিময়ের এক জটলায়। ঈদের দিন সকালে একদল মধ্যবয়স্ক মানুষের মাঝে এক কৃষকের গল্প সেরকম মজার কোন বিষয় হওয়ার কথা না কিন্তু তারপরেও আমি দাড়িয়ে দাড়িয়ে শুনে যাই সেই গল্প। কারণ সেটা ছিল আসলে এক অন্যরকম গল্প, সমাজের সাধারণ স্তর থেকে উঠে [...]
পাঠকের ডায়েরীঃ ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ
বাংলা সাহিত্যের এখন যারা লিখছেন মানে নবীন লেখক তাদের কাজের সাথে আমার সেই অর্থে কোন পরিচয় নেই। মাঝে মাঝে কোন সাহিত্য সাময়িকীতে বা ঈদ সংখ্যায় হয়ত তাদের দুই একজনের লেখা পড়া হয়েছে। কিন্তু কোন লেখকের পূর্ণ একটা বই পড়া সেই অর্থে কোন নবীন লেখকদের সাথেই পরিচয় হয় নি। তাই আহমাদ মোস্তফা কামালের ঘর ভরতি মানুষ [...]
