random header image

সাইফ (৯৪-০০) এর ব্লগ

পুরো নাম :  কাজী সাইফুদ্দিন আহমেদ
ক্যাডেট নাম :   সাইফ
ক্যাডেট নম্বর :   ত-৭৪৭
ব্যাচ :   ১৫তম ইনটেক
কলেজ :  কুমিল্লা ক্যাডেট কলেজ়
অবস্থান সময়কাল :   ৯৪-০০
বর্তমানে যা করছেন : মরুর বুকে গরু না উট চড়াচ্ছি

স্মৃতির নুড়ি পাথর

একাডেমিক ব্যাপারে আমার স্মৃতি শক্তি খুব ই খারাপ। আমার এখনকার জীবন থেকে আমার ছেলেবেলা, ক্যাডেট কলেজ লাইফ এই দুটোকে আমি একেবারেই আলাদা করে দেখি। আমার এখনকার এই একঘেয়ে যান্ত্রিক,বিষাদদ্ময় জীবনের সাথে যখন সেই সময়কার জীবনের তুলনা করি তখন আমার মনে হয় আমার একবার জন্ম হয় নি ,আমি আগেও একবার জন্ম নিয়েছিলাম। ভীষন্রকম অতীত চারিতায় আমি [...]

ইয়েস্টারডে ওয়ানস মোর

হাজার বছর আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে
সিংহল সমুদ্র থেকে নিশিথের অন্ধকারে মালয় সাগরে
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
তখন, আবার যদি দেখা হয় তোমার আমার
তখন,মুখোমুখি আমি আর শৈশব
মাঝখানে ব্যবধান-কুড়ি অথবা তিরিশ অথবা চল্লিশ অথবা…..?
আজ অনেকদিন পর আমি আর শৈশব এসে মুখোমুখি দাড়িয়েছি।মনে পড়ছে আমার সেই ছেলেবেলার কথা।একা একাই আমরা সবাই পথ চলে যাই আর [...]

নিলামে উঠছে দেশ…

মোনাজাত উদ্দিনের কথা হয়ত অনেকেই ভুলে গেছেন। মফস্বল সংবাদের অগ্রপথিক এক সাংবাদিক। এখনও হয়ত মাঝে মাঝে তার মৃত্যুবার্ষিকীতে কোন কোন দৈনিক কাগজের ভিতরের কোন এক পৃষ্ঠায় ছোট্ট এক কোনে তার স্মরণে ছোট্ট করে সাংবাদিকতার দায় সারতে কেউ কেউ খবর ছাপিয়ে থাকেন। অনেক ছোট বেলায় তার দুই একটা বই পড়ার দুঃসাহস করেছিলাম, কলেজে থাকতেই। ‘লক্ষ্মীটারি’ [...]

একটি ব্যক্তিগত নোটিশ…ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ

নন ক্যাডেট ভাই,প্লিজ আপনাদের কারো ব্যক্তিগত ভাবে ভাল লেগেছে শুনে ধন্যবাদ,কিন্তু আপনি যদি অন্য কোন ব্লগে এই পোস্ট দিয়ে থাকেন…দয়া করে সরিয়ে নেন,পাশাপাশি সব ক্যাডেট ভাইদের বলছি,প্লিজ কেউ অন্য কোন ব্লগে এই লেখটা দেয়ার দরকার নেই,আমি কারো সহানুভুতির জন্য কিংবা অন্য কোন কারনে এই লেখা লিখি নাই,আমরা সবাই যেহেতু ক্যাডেট তাই একের সাথে [...]

মাজহার ভাই, হায়দার ভাই………

মাজহার ভাই, হায়দার ভাই, মোশারফ স্যার ,তোমরা কি শুনতে পাও। আমাদের কান্না? তোমরা তোমাদের বিবেকের কাছেতো হেরে যাওনি? এই অকৃতজ্ঞ জাতি তোমাদের কে দুর্নিতিবাজ আর ব্যর্থ কমান্ডার বলে……তোমাদের লাশটাকে খুজে বের করারা প্রয়াস করেনি, কেউ তোমাদের কথা বলেনি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও।
তোমরা কষ্ট পেয়োনা প্লিজ। তোমরাতো তোমাদের বিবেকের কাছে হেরে যাও নি। তোমাদের জীবনের [...]

আমাদের কি বেচে থাকা উচিত?……কার জন্য কিসের জন্য?

ফিনিক্স ভবণ ধ্বসে পড়ল, গার্মেন্টসে আগুন লাগলো, লোকজন পানির অভাবে বিদ্রোহ করল, সিডর হল ,বন্যা হল, ভোটার লিস্ট হলো ……রাত নেই, দিন নেই, ঘুম নেই, নিজের পকেট থেকে মোবাইল বিল দিয়ে কাজ করেছি। আমি অফিসার, ৫০০/১০০ টাকা মোবাইল বিল চাওয়া আমার জন্য লজ্জার ব্যাপার। মাস শেষে ব্যাঙ্কে ওডি লেগেই আছে, বাবার নীরব অভিযোগ, ভাই বোনের [...]

ঠিক এখুনি

হয়ত কোথাও সূর্য ডুবলো টুপ করে,আর শেষ হইয়ে গেল ঝকঝকে একটা দিন, গাজ়ায় হয়ত মৃতের সংখ্যা বেড়ে গেল অথবা অপ্রত্যাশিতভাবে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল……..সাইবেরিয়াতে সবুজ ফসল ফলে গেল…………..ঠিক এখনই অনেক কিছু ঘটে যাচ্ছে প্রতিটি মানুষের মনের গহিনে……………দায়ভার এড়াতে গর্ভপাতে শেষ হয়ে গেল একটা সৃস্টি, অথবা ছাড়পত্র পেল সদ্যজাত এক শিশু নতুন বিশ্বের দ্বারে ব্যক্ত [...]

আসুন সবাই মশিউর ভাইয়ের জন্যে দোয়া করি।

ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ব্লগেও তেমন আসা হয়না, মেইল বক্সও চেক করা হয়না, আজকে মেইল বক্স খোলার আগেই বন্ধু মান্না এম.এস.এনে নক করে বলল কিরে, মশিউর ভাই এর খবর জানিস? আমি বললাম, না। কি হইছে ক? উনি তো ইউ.এন মিশনে। ও বললো ,একক (acoc) গ্রুপে যা, আমার ভাল্লাগছে না, কিছু কইতে পারুম [...]

চাষী মোস্তফা আর যুক্তিবাদী স্যারের গল্প

ক্লাস নাইন বা টেনের কাহিনী।
আমাদের এ্যাডজ়ুটেন্ট তখন মেজর মইনুদ্দিন মাহমুদ স্যার, কমান্ডো। আমাদের মোস্তফা শীতকালে গেইমস টাইমে হাফ শার্ট পড়লে ভিতরে অনেক কিছু পরিস্কার করতে হয় না,এই ডাউটের সুযোগে অনেক যত্নে সে অনেক কিছু চাষবাষ করেছে কয়েক মাস ধরে। হঠাৎ একদিন কি কারনে এ্যাডজ়ুটেন্ট এর সন্দেহ হল সবার শার্ট খুলে ভিতরকার হাইজিন চেক করতে আরম্ভ [...]

কে বলে দুষ্ট আমি

আমাদের কলেজে একজন হিট ম্যাডাম ছিলেন।
বাংলার সেই ম্যাডাম যিনি পরীক্ষার সময় সেলফ স্টাডি দিয়ে আমার পাশের ডেস্কে বসে ঘুমাচ্ছিলেন। তার সেই ঘুমের ভঙ্গি পুরো ক্লাসের সবার ঘুম হারাম করে দিলো। আমাদের পরীক্ষার বারোটা বাজলো।
আমাদের বন্ধু জিনিয়াস জিন্নাত ম্যাডামকে যেখানেই দেখতো সেখানেই কেমন যেন অস্থির হয়ে যেতো। ম্যাডাম হাউসে আসছে শুনলেই জিন্নাত ওর লং [...]

আজ সিনেমার বড়দিন-২

ক্ষুধা ,দারিদ্র্য, শ্রেণী বিভেদ বেচে থাকার সংগ্রাম এই ব্যাপারগুলো পৃথিবীর বুকে এত বেশি বিরাজমান যে আমাদের কাছে সাধারণ ঘটনার মত মনে হয়।আজকের এই যন্ত্র দানবের যন্ত্রনাকাতর পৃথিবীতে মানুষের মধ্যকার সুকুমার গুণাবলি যখন বিলুপ্তপ্রায়, সম্পর্কের টানা পোড়নের এক কঠিন সংকটের মধ্যে যখন ব্যক্তিজীবন, রাষ্ট্রজীবন তথা গোটা বিশ্ব অস্থির উন্মাদনায় উন্মত্ত তখন বিবেকের সচেতন বোধশক্তি আর ভালবাসার [...]

আজ সিনেমার বড়দিন-১

আনেকদিন পর সিসিবি তে আসার সুযোগ হল। সিসিবির সবচেয়ে বেশি ক্যাডেটপ্রিয় মুখ মানে জনপ্রিয় মুখ বন্ধু কামরুলের সাথে কথা হচ্ছিল কাল রাতে। ওর সাথে কথা বলার একটাই বিপদ…খালি গালাগালি করে ব্লগ লিখি না কেন। কিন্তু লেখা লিখতে হলে তো রচনাশৈলি থাকা চাই। এই ব্যাপারটা ওকে কে বুঝাবে । ওর কথা একটাই । লেখা দে [...]

ক্যাডেট আমি আমার কেন পাখির মত মন ….

আমার লেখা পড়ার হাতে খড়ি আমার মেজ মামার হাতে। মামার হাত ধরেই আমার শিক্ষা জীবনের সবচেয়ে সেরা অর্জন-ক্যাডেট কলেজে ভর্তি হতে পারা। গ্রামের স্কুল থেকে পড়াশুনা করে ক্যাডেট কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়ার চেয়ে কোন অংশে কম নয়। আমাদের এলাকায় খবরের কাগজ পড়ার অভ্যেস হাতে গোনা কয়েকটা পরিবারের [...]

ক্যাডেট,বুদ্ধিজীবি এবং কিছু বিক্ষিপ্ত ভাবনা

ক্যাডেট শব্দটা কানে আসলেই সবার সামনে আসম্ভব মেধাবী আর প্রতিভাধর একটা মানুষের ছবি চোখের সামনে ভেসে উঠে। বলতে লজ্জা বা দ্বিধা নেই আমি তার ব্যতিক্রম। না ক্যাডেট কলেজে না ক্যাডেট কলেজের বাইরে কোথাও আমি সেরকম কিছুর স্বাক্ষর রাখতে পেরেছি। তবে বন্ধুদের আড্ডায় আমি অনেক প্রিয়। তাই হলফ করে বলতে পারি ক্যাডেটসুলভ আচরণের ষোল আনা আমার [...]

চৌইদ্দ জন ক্যাডেট নিখোঁজ হওয়ার কাহিনী

আবারও সেই সি এইচ এম এর কাহিণী। ক্লাস ইলেভেন এর এক্সকারসন এ আমরা সবাই যখন আনন্দে আত্মহারা,এক রাতে চৌইদ্দজন ক্যাডেট এর নিখোঁজ হওয়ার আচমকা এক সংবাদ ফর্ম মাস্টার,এডজুট্যান্ট,প্রিন্সিপাল,স্টাফ সবার রাতের ঘুমই শুধু কেড়ে নিলনা, জনৈক ফর্ম মাস্টারের বুড়ো বয়সে হানিমুন পালনকে ঘোর অমাবস্যার অন্ধকারে ডুবিয়ে দিলো।
তিন মাসের লম্বা ছুটি শেষ করে আসার [...]