random header image

সন্ধি (১৯৯৯-২০০৫) এর ব্লগ

পুরো নাম :  সন্ধি
ক্যাডেট নাম :   হাসান
ক্যাডেট নম্বর :   ১৯৮০
ব্যাচ :   ৩৬
কলেজ :  ঝ.ক.ক.
অবস্থান সময়কাল :   ১৯৯৯-২০০৫
বর্তমানে যা করছেন :

কান্না ভেজা রক্ত

দাদীর হাত ধরে বসে আছে ওসমান। দাদীর হাতটা কেমন যেন ঠাণ্ডা ঠাণ্ডা। উত্তাপ নেই। ওসমানের মুখের চামড়া শুকিয়ে টান ধরেছে। গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি শুকিয়ে কেমন একটা চ্যাট-পেটে অনুভূতি। কপালের কোনার কাটা জায়গাটা থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে আপনা আপনি। রক্ত জমে লাল থেকে গাঢ় খয়েরী রঙ নিয়েছে। বাম পায়ের বুড়ো আঙ্গুলের নখটাও [...]

মায়ের ছোট্ট ছেলে

কতদিন মাকে জড়িয়ে ধরি না, কতদিন মায়ের গায়ে নাক ডুবিয়ে, মিষ্টি মিষ্টি মা গন্ধটা নেই না, হয় না মায়ের গায়ের ওম চুরি করা, হয় না আর করা খুনসুটি গুলো, আবোলতাবোল আবদার-বায়না, হয় না খাওয়া মায়ের হাতে মাখানো ভাত, মনের কোনের ছোট্ট ছেলেটা যে কেঁদে মরে, সে যে বড় হতে চায় না, সারাজীবন সেই ছোটটি থাকতে [...]

কল্পনারা এবং আমার প্রেমিকারা

কি নিয়ে লিখব, কি নিয়ে লেখা যায়, এই সেই আজেবাজে চিন্তায় দিন পেরিয়ে যায়। রাত্রি ভোর হয়। আবার দিন আসে। দিন যায়। কিন্তু লেখা আর হয় না। অলস সময় আলস্যেই পার হয়ে যায়। তাই এই ছন্নছাড়া লেখার খাতা। যা মনে আসে, যাচ্ছেতাই, সব লিখে ফেলা। মনের অবিন্যস্ত চিন্তাগুলোকে শব্দের আকারে লেখার খাতায় তুলে আনা। যোগসূত্র-হীন [...]

আমার দ্বিচক্রযান

কিছু কিছু শব্দের প্রতি কেন যেন আমার এক অযৌক্তিক ভালবাসা তথা পক্ষপাত। তন্মধ্যে অন্যতম ‘দ্বিচক্রযান’। প্রথম এই শব্দটা কোন এক ঈদের নাটকের, জাহিদ হাসান এবং বন্যা মির্জা অভিনীত, শিরোনাম থেকে মাথায় ঢুকে যায়। কেন যেন তখন থেকেই এই শব্দটির প্রতি ভালোলাগা সৃষ্টি হল। সবাই যেখানে সাইকেল বলেই সহজভাবে কার্য সমাধানের পথ খোঁজে, আমি সেখানে এরকম [...]

ওদিয়েনেতে বসবাস

ছোটবেলার গল্পের বই বা ভূগোল পড়তে গিয়ে আফ্রিকা সম্পর্কে শুধুই ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’, এই শব্দ-গুচ্ছই মনে পড়ে। পরে আরেকটু বড় হয়ে যখন বিভূতির চাঁদের পাহাড় পড়লাম, তখন যেন শংকরের সাথে আফ্রিকার গহীন বনাঞ্চলে আমিও ছুটে চললাম, রত্নের সন্ধানে। তখন থেকেই আফ্রিকার প্রতি এক অজানা-অচেনা রোমাঞ্চ অনুভব করতাম। না জানি কেমন সে? কত না জানি নাম না [...]

দোজোর মেলায়

আবাস আমাদের কোত দিভোয়ার (Côte D’Ivoire) পশ্চিমের শহর মাঁ (Man) এর অদূরে। সাধের আফ্রিকা জীবন শুরু করার কিছুদিনের মাঝেই সু্যোগ আসল আফ্রিকার আদি এক শিকারী জাতি, দোজো(Dozo)দের সম্মেলনে অংশ নেয়ার। সম্মেলনস্থল এই দেশের উত্তর-পশ্চিমের এক গ্রাম সেগুয়েলো (Séguélo) তে। যাত্রা শুরু করলাম ৫ই ফেব্রুয়ারি সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের দুজন পদস্থ কর্মকর্তা, জনাবিশেক সৈনিক আর স্থানীয় দোভাষী [...]

ঈশ্বরের এক আজব সৃষ্টি: আমার বাবা-মা

প্রাক-কথন: নিজের কাছে দায়বদ্ধতার সূত্র থেকেই এই লেখার সূচনা। অনুভূতিগুলো একান্ত আমার, কথাগুলো নিজের, হয়তবা আরও অনেকের সাথে মিলে যেতে পারে; কিন্তু কথাগুলোর চাপ অনেকদিন জমিয়ে রেখে কেমন যেন এক দমবদ্ধ অবস্থার সম্মুখীন হই প্রতি মুহূর্তে। তাছাড়া আছে শঙ্কা, ভয়, হারিয়ে যাওয়ার ভয়। মানবের অকিঞ্চিৎকর জীবনে যদি অকস্মাৎ হারিয়ে যাই, অথবা যাদের উদ্দেশ্যে বলা তারা [...]

বিরহগাথা

মানুষের জীবনটা এমন কেন? কেন এমন তার চাওয়া-পাওয়া, তার ভালোলাগা-খারাপ লাগা, হাসি-কান্না, বেদনা-সুখগুলো, কেন তারা কোন নিয়মের তোয়াক্কা না করেই ছুটে চলে লাগামহীন ঘোড়ার মত, আপন খেয়ালে, অর্থহীনভাবে। কেন চেনা মানুষগুলো হঠাৎ করে অচেনা হয়ে যায়, কাছের মানুষগুলো পথ হারিয়ে দূরের অচিন পথিকে পরিণত হয়! কিছুকাল আগের সুখস্মৃতিগুলো ব্যথার তীর হয়ে হৃদয় খুঁড়ে অশ্রু জাগায়। [...]

বুলু! আমার বুলু!

তখন কেবল নতুন নতুন পড়া শিখেছি। “অ তে অজগর আসছে তেড়ে”। “আ তে আমটি আমি খাব পেড়ে”। প্লাস্টিক বইয়ের পাতার রঙিন ছবিগুলো, শব্দগুলো, আর এলোমেলো অক্ষরগুলো নিজেদের জায়গা করে নিচ্ছিল আমার মস্তিষ্কের অন্তর্জালগুলোতে। অনুভূত পৃথিবীটাকে, আশেপাশের কাছের-দুরের মানুষগুলোকে, অনুভূতিগুলোকে ধীরে ধীরে প্রকাশ করার যোগ্যতা অর্জন করছি। এমন সময় জানলাম, বাসার চিরচেনা জগতটাকে পাশে রেখে, প্রিয়জনগুলোর [...]

প্রিয়া তুমি কেমন হবে?

প্রিয়া তুমি কেমন হবে? কেমন হবে তুমি, প্রিয়া! আমি কি তোমায় স্বপ্ন দেখি? আমি কি তোমায় কল্পনা করি? নাকি তোমায় অনুভব করি? তুমি কি আমার মতই ভাবুক হবে? তুমি কি কল্পনার রঙ নিয়ে খেলতে ভালবাসবে; নাকি তাকে বাস্তবতায় হারিয়ে ফেলবে? বৃষ্টি আসলে তুমি কি করবে? ব্যাগ থেকে ছাতা বের করবে, নাকি আমায় নিয়ে বৃষ্টিতে ভিজবে? [...]

সহকবর

১. আমার রুগ্ন, শীর্ণকায় দেহাংশ, আমার বা-পাখানা আজ পারিবারিক কবরস্থানে কবরস্থ করে এলেন বাবা। ফিরে এসে কেমন যেন অপরাধীর মত আমার দিকে তাকালেন। যেন দোষটা তারই। দোষ কি আর তার, দোষ তো আমার ভাগ্যের। আমার বা-পায়ের ফুটবল কিক আমাদের এলাকা বিখ্যাত ছিল। সবাই বলত, অর্ণব, তোমার বা-পায়ের শটের জুড়ি নেই। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল [...]

অবাক জিজ্ঞাসা…

(প্রারম্ভিকাঃ ক্যাডেট কলেজ ব্লগ এর নীরব পাঠক প্রায় এর জন্মলগ্ন থেকেই। কিন্তু কখনও মাঠে নামার সাহস অর্জন করতে পারিনি। কলেজে যাদের বাংলা লেখার প্রশংসা শুনতে শুনতে বড় হয়েছি, তাদেরকে এই ব্লগে লিখতে দেখে নিজেকে পাঠক হিসেবেই শ্রেয় ভাবতাম, কিন্তু যখন দেখলাম, দুলাভাই এর প্রশয়ে আমার নন-ক্যাডেট বোনও পুরোদস্তুর লেখক, তখন আর আত্মসংবরণ করতে পারলাম না। [...]