random header image

সাকেব (মকক) (৯৩-৯৯) এর ব্লগ

পুরো নাম :  সাকেব আরেফীন খান
ক্যাডেট নাম :   সাকেব (মকক)
ক্যাডেট নম্বর :   ১৬৬০
ব্যাচ :   ৩১তম
কলেজ :  মির্জাপুর ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৯৩-৯৯
বর্তমানে যা করছেন : Analyst, JP Morgan Securities Co Japan

সাহায্যের আবেদন_ডঃ আজিজুর রহমান_আমার বন্ধু রহমানের আব্বা

আমার বন্ধু রহমান…একটু ডানপিটে, একটূ দুষ্টু, পড়ার বইয়ের চাইতে অন্য অনেক কিছুতেই বেশী আগ্রহ। আর রহমানের বাপ…যদিও কৃষি বিশ্ববিদ্যালয়ের জাদরেল প্রফেসর, আমাদের কাছে তার নাম শুনলেই চন্দ্রার বেত হাতে নিয়ে রহমানকে তাড়া করে বেড়ানোর একটা কাল্পনিক ইমেজ।নিন্দুকেরা বলে যে, উনি নাকি প্যারেন্টস ডে’তে পর্যন্ত ব্যকরণ বই নিয়ে রহমানকে বসায়ে দেয়ার চেষ্টা করতেন…আর রহমান ব্যস্ত থাকতো [...]

ব্যক্তিগত রুপকথা : ‘তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে’ – (শেষ পর্ব)

[রূপকথার তো কোন শেষ নাই...তাই এই ব্যক্তিগত রূপকথাটাও শেষ করবোনা ভাবসিলাম...তবু একটা বিশেষ উপলক্ষ্যে তাড়াহুড়া করে লিখে ফেললাম...এবারো ক্ষমাসুন্দর দৃষ্টিতে ]
(প্রথম পর্ব)
- “সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ মনে হয়, পন্ড মনে হয়,
সব চিন্তা- প্রার্থনার সকল সময়
শূণ্য মনে হয়,
শূণ্য মনে হয়”-
অবারিত ঐশ্বর্য্য নিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে সন্ধ্যা নামে…’ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলা চিল’ [...]

“তোমাদের জন্য তোমাদের ভাইরা কাঁদছে…তোমরা শান্তিতে ঘুমাও”

(নামকরণ কৃতজ্ঞতাঃ সাইফ)
ঢাকা শহরের পিলখানা থেকে কয়েক হাজার মাইল দূরে বসে একজন ক্যাডেট তার সেইসব ভাইয়ের জন্য কাঁদছে, যাদের সাথে তার কোনদিন চোখের দেখা হয় নাই, সুযোগ হয় নাই অনলাইনেও কথা বলার; তবুও তারা তার আত্মারই অবিচ্ছেদ্য একটা অংশ…
আসলে আমরা এভাবেই বড় হয়েছি…মাজহার ভাইয়ের নাম গতকালের আগে কখনো শুনি নাই, কিন্তু আমাদের রহমান ভাই তো [...]

ব্যক্তিগত রুপকথা : ‘তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে’ – (প্রথম পর্ব)

[সামহোয়্যারইনব্লগ এ প্রকাশিত...১৯ শে জানুয়ারি, ২০০৭]
আমার ব্যক্তিগত এই রূপকথার শেষ পর্বটা ‘সামহোয়্যার’ এর পাতা থেকে হারায়ে গেছে…দোষটা আমারই, কোন ব্যাকআপ রাখা হয় নাই…যাইহোক, আপাততঃ পুরান চোথা দিয়াই সিসিবিতে ডেব্যু করি! ক্ষমাসুন্দর দৃষ্টিতে …
—‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়’—
ছোট্ট স্টেশন।বালক ট্রেন থেকে নামে; দ্যাখে -প্ল্যাটফর্মের এককোণের বেঞ্চিতে বালিকা বসে আছে..
:পথে কষ্ট হলো?
::তেমন না;তবে [...]