মেয়েটির একটা মন খারাপের গাছ ছিল পিঠে মায়ের দুমদুম কিল খেয়ে কাঁদত মাঠের ওই কিনারে গাছের কাছে জানাত নালিশ, প্রজাপতি আর ঘাসফড়িঙের পিছে ছুটে ক্লান্ত মেয়েটি হাঁপাত পুকুর পাড়ে । মা বলেছে বাড়ি ঢুকলেও জুটবেনা রাতের খাবার ক্লাসে পড়া না পারার শাস্তি ! সন্ধ্যা নামতেই ঘুমে ঢুলঢুল মেয়েটি ভাবে, ফের স্কুল পালাবে কাল! স্কুল পালিয়ে [...]
সুষমা (১৯৯৯-২০০৫) এর ব্লগ
| পুরো নাম : | সুষমা (১৯৯৯-২০০৫) |
| ক্যাডেট নাম : | সুষমা |
| ক্যাডেট নম্বর : | ১১৩০ |
| ব্যাচ : | 21 |
| কলেজ : | ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : |
ধারাপাত
গল্পের পুরনো বাড়ির মত ভেবেছিলাম দরজা খুললেই দেখব জমাট বাঁধা অন্ধকার, তেলাপোকা আর মাকড়সার বসতি মেঝেতে বিছানো ধুলোর চাদর। কেন এমন ভেবেছিলাম কে জানে! সুখের পসরা সাজাতে এই শহরের বুকে অনেক খুঁজে পেয়েছি একটি ভাড়ার বাসা, হাঁড়িকুঁড়ি বাক্সপ্যাটরা নিয়ে সিড়ি ভেঙ্গে ক্লান্ত ভীষণ উঠেই দেখি হাট করে খোলা দরজা, আর পুবের জানালা দিয়ে রোদের উঁকিঝুঁকি [...]
আমাদের বাবা
ছিঁচকাঁদুনে বলতে যা বোঝায় আমি হুবহু ওইরকম। মাঝে মাঝে আমি নিজের উপর ই মহা বিরক্ত। ছোটবেলায় নাকি কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে একবার মরতে বসেছিলাম দম আটকে। সেই থেকে আমার বাপ মা হাজার অপরাধ করলেও আমাকে একটু প্রয়োজনের বেশি ই ছাড় দিত। ফলাফল হচ্ছে এখনকার একগুঁয়ে আমি । বাড়িতে লাটসাহেবের মত আরামের জীবন ছেড়ে ক্যাডেট কলেজে [...]
প্রতিবিম্ব
এই তো সেদিন রাতে, চারপাশের কোলাহল যখন আরেকটি ভোরের প্রতীক্ষায় রাতজাগা তারা রা আলো জ্বেলে ক্লান্ত ঠিক তখন মুখোমুখি হয়েছিলাম একটি ছায়ার। প্রথমে ভেবেছি স্বপ্ন বুঝি, আশৈশব কল্পনার কোন এক অস্পৃশ্য চরিত্র বুঝি নেমে এসেছে স্বর্গ থেকে মর্ত্যে । ভেবেছিলাম হাত বাড়ালেই হয়ত বা অধরা, ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখি- ছায়া টা দাঁড়িয়ে আছে [...]
ভাল থাকিস পলেন
২০০৫ থেকে ২০১২ ,মাঝে সাতটা বছর কেটে গেছে, আমাদের সবার জীবন টাই এখন অন্যরকম, জীবনের পালাবদলে আমরা আলাদা একেকজন অন্যরকম মানুষ হয়ে গেছি। অনেক অনেক দিন ভাবি, পলেন কে নিয়ে কিছু লিখব।কিন্তু আমরা তো সেই টিপিক্যাল বাঙ্গালি, যা ভাবি তা করে উঠতে বছর পার হয়ে যায় । বড়সড় উপলক্ষ না পেলে আমরা কোন কাজ ই [...]
যাচ্ছেতাই
আজ আমার অনেক অবসর দুরন্ত সকালটা থমকে গেছে আমার চিলেকোঠায়, কার্ণিশে বসে থাকা চড়ুই দুটি ব্যস্ত বুঝি রোদের সাথে সখ্যতায়। বারবার যায় উড়ে আকাশের ছায়ায় ঘুরেফিরে আবার এসে বসে জানালার ধারে, হঠাত্ আসে একটা ঘাসফড়িঙ চড়ুই দুটিকে বখাটে ছেলের মত নাচিয়ে কোথায় যেন ঘাপটি মারে। সকালের এই স্নিগ্ধ ছবিটা ছিঁড়ে খুঁড়ে হয়ে উঠতে ইচ্ছে করে [...]
ঘুম -ময়মনসিংহ পর্ব
ক্লাস নাইনে থাকতে একদিন সকাল বেলায় ঘুম থেইকা উঠার মিনিট পাঁচেকের মাঝে সেইরকম একখান থাবড়া খাইসিলাম।আমার জানের জান রুমমেট লুনা মারসিল।কারণ কিন্তু কিছুই না, তারে ঘুম থেকে উঠার জন্য অনেক্ষন ঘ্যানঘ্যান করতেসিলাম। আমার ক্লাসমেট দের একজন আবার ক্লাস সেভেন এ ৭ দিনের টার্ম এ গাইড আপা ঘুম থেকে ডাকছিল দেখে হেব্বি ঝাড়ি মেরে হাত [...]
অবশেষে বাড়ি ফেরা
কয়েকমাস ধরে আমি এমপ্লয়েড বেকার।মাঝে মাঝে অফিসের কাজের চাপে বাসায় ফিরি রাত দশটায় আর মাঝে মাঝে কাজের অভাবে অফিসে বসে বসে জেগে দিবা স্বপ্ন দেখি …সরকারি অফিস হলে নিশ্চয় মাছি মারতাম, নেহায়েত সিসিটিভি নামক আপদ টা আছে দেখে টেবিলে মাথা রেখে ঘুমাইতে পারিনা,বড়ই দুঃখের ব্যাপার। যাই হোক এরকম অকামের দিনগুলাতে যে পরিমান চিন্তা আমি করি,তা [...]
বন্দী রূপকথা
শ্বেত শুভ্র দেয়ালটার ঠিক মাঝে একটা ফটোফ্রেম ডানদিকে কি ঝুলে গেছে কিছুটা? মনে আছে তোমার ফ্রেম বন্দী ছবিটার নেপথ্য? ওই যে কত্ত ঝগড়া, কত অভিমান শেষে এক কনে দেখা আলোয়, হেসেছিলে ঝঙ্কার তুলে… মুহূর্ত টিকে বুকে রেখে ,লেন্সের ফ্রেমে আটকেছি শুধু দুঃখ দুঃখ হাসিটা সব ভুলে গেছ বুঝি???? তাই তো এখন সঙ্গী আমার [...]
শেষ প্রান্তে
বছর তিনেক আগে কোনো একটা কোরিয়ান মুভি থেকে alzheimer’s symptom সম্পর্কে জেনেছিলাম। যথারীতি অন্যান্য সিনেমার মত সিনেমাটিক রোগ ই মনে হইছিল।পরে অবশ্য অল্প বিস্তর পত্রিকা আর অন্য সিনেমা দেখে জানলাম আসলেই এই রোগের অস্তিত্ব আছে আর এরকম রোগির সংখ্যা ও নেহাত কম নয়। অফিস এ প্রথম দিন এক কলিগ এর সাথে পরিচয় হল যার বয়স [...]
বাগানবিলাস
*বনি তখন জুনিয়র প্রিফেক্ট। ওর পার্টনার হসপিটালে এডমিট, বেচারাকে একাই সব দিক সামলাইতে হচ্ছিল। সামনে গার্ডেনিং কম্পিটিশন। দুপুর বেলা ঘুম বাদ দিয়ে খাঁ খাঁ রোদের মধ্যে কাজ করার জন্য জুনিয়রদের সাথে বেচারাকে একাই নামতে হত। ডেকে গলা ফাটায় ফেললেও অন্য কোন ক্লাসমেট নামে না, ঘুমের নামে মটকা মেরে পরে থাকে। এর মধ্যে একদিন এক বেডে [...]

