random header image

হামীম (২০০২-২০০৬) এর ব্লগ

পুরো নাম :  ahmed taosif hamim
ক্যাডেট নাম :   হামীম (২০০২-২০০৬)
ক্যাডেট নম্বর :   1255
ব্যাচ :   25
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   2002-2006
বর্তমানে যা করছেন : বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।

অন্ধত্বের পরজীবী

সচলে তারেক অনুর লেখা “শুভ জন্মদিন ডেভিড অ্যাটেনবোরো” পড়ছিলাম,একটা জায়গায় এসে চোখ আটকে গেল,তুলে দিলাম সরাসরি,যদি না আমাকে কপি পেস্ট মামলায় ফাঁসানো না হয়। সর্বক্ষমতাশালী পরম দয়ালু ঈশ্বরের অস্তিত্ব নিয়ে নিজের জীবনের একটি ঘটনা নিয়ে প্রশ্ন করেছিলেন—আফ্রিকার এক নদী তীরে এক শিশুর চোখে এক ক্রিমি (worm ) বেড়ে উঠতে দেখেছিলাম, এর ফলে শিশুটি নিশ্চিত অন্ধত্বের [...]

৭১ এর জেনোসাইড (নিক্সন-কিসিঞ্জার)

বটমলেস বাকেট অর্থাৎ তলাবিহীন ঝুড়ি খ্যাত হেনরি কিসিঞ্জারের সেই বিখ্যাত উক্তি কম বেশি আমরা সবাই শুনেছি। আমাদের মুক্তিযুদ্ধের বিদেশী বন্ধুদের কথা(তালিকা দেবার প্রয়োজন বোধ করছি না) আমরা সব সময় হৃদয়ে রাখবো। কিন্তু একজন বিদেশী যুদ্ধাপরাধীর কথা না বলে আর পারছি না, মানবতা পায়ে ঠেলার মতো উপমা শুনেছি,হেনরি কিসিঞ্জারের কথা জেনে উদাহরণ জানার বিলাসিতাও হয়েছে। ব্যবচ্ছেদ [...]

আর্থ আওয়ার( ধরিত্রী উদ্ধার)

শনিবার ছিল। হাফ ডে। তাই কিছু একটা করবার লোভ সামলাইতে পারছিলাম না। আর যদি সেটা হয় ধরিত্রী উদ্ধার তাহলে তো কথাই নাই। সন্ধ্যা সাড়ে আট থেকে সাড়ে নয় পর্যন্ত ধরিত্রী উদ্ধার করে ফিরে আসলাম। এক ঘণ্টা রুমে সব বিদ্যুৎ বন্ধ রেখেছি কম কি? উৎসব ছিল হেরমিটেজ প্রাঙ্গনে। বিশাল এক চত্তর। ক্যামেরা ভালো না আমার,তবু সবার [...]

অধরা ফাইনাল

আমার মা বলেন ছেলেদের সৌন্দর্য আচরনে আর কাজে। আমি অবশ্যই এই কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেই সব সময়। দুপুরে খেলা দেখতে যাবো,এই উত্তেজনায় সকাল সকাল ঘুম ভেঙে গেল। মিষ্টি আর পরোটা দিয়ে জম্পেশ একটা খাওয়া দিলাম। পলাশি মোড়ের দোকানগুলো একটু ময়লা হলেও খাবার বানায় বেশ। পেট ডলতে ডলতে সবাইকে [...]

বিজয় দেখছি,আবারো দেখতে চাই

অনেক স্মরণীয় হয়ে থাকবে দিনটি। অনেকগুলো মাইল ফলক,অনেক গুলো ইতিহাস আর সব শেষে একটি দুর্দান্ত বিজয়। এশিয়া কাপে ছিটকে পড়তে না চাইলে আজকের ম্যাচে বিজয় ছিল অনিবার্য। আজ ম্যাচ হারলেই সব শেষ সহজ সমীকরণ। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন মুশফিকুর রহিম। ধারা ভাষ্যকারদের মধ্যে কেউ কেউ এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেন। বাংলাদেশের [...]

সমুদ্র বিজয় ও উপাখ্যান

বাংলাদেশের সঙ্গে সুনির্দিষ্টভাবে ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা নিয়ে বিরোধ শুরু হয় ১৯৭৪ সালে। ওই সময় আমাদের সংসদে ‘টেরিটোরিয়াল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন অ্যাক্ট’ পাস হয়। সেই আইন অনুযায়ী সরকার বাংলাদেশের সমুদ্রসীমা ঘোষণা করে। এই সীমারেখা ভারত ও মিয়ানমারকে জানিয়ে দিলে তারা সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানায়। একই সঙ্গে তারা এই সীমানা মানতে অস্বীকার করে। তারা [...]

আজও রক্তে রক্তে মার্চের দাপাদাপি

ভাষণ প্রতিলিপি আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি- আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়-তারা বাঁচতে চায়। তারা অধিকার পেতে চায়। নির্বাচনে আপনারা সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন [...]

আরেকটি পুতিন অধ্যায়

আজ সন্ধায় মস্কোতে অনুষ্ঠিত হল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। কোন রকম নাটকের জন্ম হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ পুতিন আগামি ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। সাধারন নির্বাচনের পরবর্তী কারচুপির প্রচণ্ড গুজব উঠেছিল। যেখানে আমেরিকার বক্তব্যও ছিল উস্কানিমূলক। রাজধানি মস্কো এবং পুতিনের জন্ম শহর সেন্ট পিটার্সবার্গ থেকে পুলিশ বাহিনী বিপুল পরিমান বিদ্রোহীকে আটক করে। [...]

আধা ঈশ্বরী

১ বিশাল লাইব্রেরিতে আমি যখন ঢুকি,একটা বিশাল মানসিক প্রশান্তি পাই। অনেকটা বটতলা বটতলা একটা আমেজ। মাঝে মাঝে বিনা পয়সায় ইন্টারনেট গুঁতাগুঁতি,সব মিলিয়ে খারাপ যায় না সময়। কোন এক বিকালে বসে আছি সেখানে,এক টেবিলে একা একা। হিবিজিবি চিন্তা ভাবনা করছি। সামনে অবশ্য বই খুলে রেখেছি। আর একটা এটলাস। খট খট শব্দ ঠিক টেবিলের সামনে এসে থামল। [...]

অর(Or)

প্রথমেই বলে নিচ্ছি মুভি নিয়ে তেমন একটা লেখিনি, মাঝে মাঝে দুই চাইর লাইন,বলার মত কিছু না। কিন্তু এই ছবিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না একটা রিভিউ লেখার। ছবিটির নাম অর। মূল চরিত্রে অভিনয় করেছে একটি মেয়ে। মেয়েটির নামেই সিনেমার শিরোনাম। ছবিটি একটি ইজরাইলি ছবি। সিনেমা একটা পরিবারকে ঘিরে জন্ম নিয়েছে,খুব স্বাভাবিক,সহজ ও বাস্তব কাহিনী। [...]

দেশ পুড়বে শুকনো তামাক পাতার মতো

সমস্ত বাংলাদেশ যখন বিপিএল জ্বরে আক্রান্ত,বলা ভালো গেইল ঝড়ে। দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াল জামাত-শিবির। শুরু হয়েছিল গতকাল থেকেই। চট্রগ্রামের হাটহাজারীতে সাম্প্রদায়িক দাঙ্গার শুরু । আজ আরও কয়েকটি মন্দিরে হামলা চালিয়েছে জামাত শিবির। নন্দিরহাটে লোকনাথ বাবার মন্দির ভাংচুর হোল আজ। বাবা লোকনাথের আশ্রম জ্বালিয়ে দিয়েছে। হামলা চালাচ্ছে হিন্দু বাড়িতে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘর। নারীদের [...]

হিস্টোলজির অ আ ক খ ( ত্বক)

বিজ্ঞান নিয়ে এটি আমার প্রথম লেখা। এনাটমি কিম্বা প্রাণরসায়ন নিয়ে হয়ত অনেকেই লিখছেন। তাই সেই দিকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি হিস্টোলজি নিয়ে লিখব,এবং সিরিজ আকারে। এক একটি পর্বে এক একটি তন্ত্র অথবা অঙ্গ তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই ত্বক/চামড়া/স্কিন নিয়ে লিখব। ল্যাটিন পরিভাষায় চামড়াকে বলা হয় ডের্মিস। আর ইংরেজি পরিভাষায় স্কিন। স্কিন মানবদেহের একটি [...]

“চলে আসিস ভালবাসার শঙ্খচিল হয়ে”

দেয়াল টপকে আমরা দুই বন্ধু সুন্দর পালিয়ে যেতাম।নদী পাড় হয়ে নীলগঞ্জ চলে যেতাম। ক্ষেত থেকে তুলে খেতাম তরমুজ আর বাঙ্গি।রাডার এর ছাদে গিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখতাম। ভর্তি হয়ে গেলাম ক্যাডেট কলেজে।বন্ধুত্ব ছিঁড়ল না একফোঁটাও।আমার সব ছুটিতে আমার বাসাত নিয়মিত আসতো ও।ও ছিল আমার জন্য জীবন্ত একফোঁটা কৌতুক। মুহূর্তে মুহূর্তে হাসতে থাকা প্রানবন্ত একটা ছেলে। [...]

“মৌলানা সলায়মান রাজাকারের মুখে স্পঞ্জের স্যান্ডেলের বাড়ি”

রাশিয়া আসার পর থেকেই শুনছি রব ভাইয়ের কথা। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজ একজন প্রবাসী মুক্তিযোদ্ধার কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। সরদার মোঃ আব্দুর রব মুক্তিযুদ্ধের সময় ৯ ও ১০ নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন,মূলত ৯ নাম্বার সেক্টরে মেজর জলিলের অধীনে। যুদ্ধে যাবার গল্প শুনতে চাইলে গল্প বললেন ভাই। ফেব্রুয়ারী মাসে পাকিস্তান থেকে ছুটিতে বাড়িতে [...]

“পরকীয়া”-জিভের লালা ধরে রাখা দায়

মচমচে নতুন একটা বিষয় উঠে এসেছে,তা বেশ অনেক দিন পর। শেষ টা ছিল সেই কানিজ আলমাস। আসলে এখনকার বিষয় টা আর বেশি মচমচে। কারন পুরানো একটি বিষয় আবার উঠে এসেছে নতুন রঙ লাগিয়ে।আর কিছুই না রুমানা মঞ্জুরের কথাই বলছি। হাসান সাইদ মারা যাবার পর পরেই জল ঘোলা হয়ে গেল।আর ঠিক তখনই প্রেক্ষাগৃহে মুক্তি পেল “ইরানি [...]