random header image

প্রেরণা (অতিথি) এর ব্লগ

পুরো নাম :  প্রেরণা
পরিচয় :   স্ত্রী, হায়দার (শহীদ মেজর তানভীর হায়দার নুর রুমি)
ক্যাডেট নম্বর :   ৬১০
ব্যাচ :   ১২
কলেজ :  কুমিল্লা ক্যাডেট কলেজ, ১৯৯১-১৯৯৭
অবস্থান সময়কাল :   অতিথি
বর্তমানে যা করছেন : আমার দুইটা বিচ্ছু টাইপ পুচ্চু আছে। ওদেরকে সারাক্ষণ সামলাতে অবস্হা এত কাহিল যে, আমি ছ্যাড়াব্যাড়া টাইপ হয়ে যাচ্ছি। তার মধ্যেও ওর সাথে ঝগড়া করাকে খুব মিস করি। আমি আবার বিশিষ্ট ঝগরিষ্ট কিনা(আমার বিচ্ছুদের বাবার এর কথায়)। অবশ্য প্রতিদিনই ওর ছবির সাথে ঝগড়া করি। কিন্তু তেমন কোন মজাই পাই না। ঝগড়ার সময় তো ওর এক্সপ্রেশন দেখার সুযোগ পাইনা। মহান আল্লাহতালা তো কাউকে ফিরিয়ে দেন না। আমার দোয়া সঠিকভাবে কবুল হয়ে গেলেই তো ও ফিরে আসবে। এগুলো ভেবে আসলে মাথাই নষ্ট হয়ে আছে, যদি ফেরত আসে সারাজীবন ঘরজামাই করে রাখবো। কোথাও যাবার পারমিশন থাকবেনা। নেভার এভার। আমি অফিস করবো আর ও বিচ্ছুগুলো সামলাবে।

চির উন্নত যেন থাকে এই শির…..

” ‘চির উন্নত মম শির’- একথাটা যেন রক্তে মিশে গেছে আমাদের। সকল কর্মকান্ডে যেন কথাটা বজায় রাখতে পারি। তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছ, আমার জন্য দোয়া করো, তুমি আমাকে সবসময় সাহায্য করো আমার আদর্শে টিকে থাকতে”। ২০০২ এ ক্লিনহার্ট চলাকালীন সময় থেকে শুনে আসছিলাম এসব। আমি বলতাম তুমি যে অপারেশনে চলে যাও যদি কোনভাবে [...]

ছোটবেলা,বড়বেলা আর ছেলেবেলা

১৯৮৪ ডিসেম্বরের ২১ ডিসেম্বরের রাত ২৩টা ৪০ মিনিটে আমার মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লন্ডন টাউনের এক হাসপাতালে আমার বোন পুর্ণতা ও আমি ভূমিষ্ট হই। সাত মাস বয়সে যখন আমরা পৃথিবীতে আসি তখন আমাদের চোখটাও ঠিক মত ফুটেনি। আমার ডান পায়ের সাথে আপির বাম হাতের চামড়া জোড়া লাগানো ছিল। ২মাস পরে আমাদের আলাদা করা হল। আমার [...]

একাকিত্ব

আমার পিচ্চি দুইটা বিচ্ছু হচ্ছে দিনে দিনে। একটাফোটাও নিজের জন্য টাইম পাইনা। প্রায় ২০/২২ দিন ব্লগের সাথে কোন কথা বলার সুযোগ পাই নাই। এক দিকে অবশ্য কয়েকজনের পেইন ছিল না কয়েকদিন, আমার দুঃখের পেচাল শুনতে শুনতে যারা অস্হির তাদের জন্য দুঃখজনক হলেও সত্য যে আমি আবারো হাজির। [...]

আমার পরিচয়

প্রথমবার দেখেই আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমার ওকে অনেক সুন্দর মনে হতো। কেমন ঠোট বাঁকা করে কথা বলত। মাই গড সহ্য করাটা অসম্ভব ছিল। আর কেমন যেন পাত্তা দিত কম কম। আমি এত দেশে ঘুরলাম, সিনিয়ার, ক্লাস-মেট কাউকে সেরকম এ্যাফেয়ার করার জন্য পছন্দ হয় নাই। হঠাৎ ওর জন্য অস্থির হয়ে গেলাম। ও যতই বুঝতো আমি [...]

বিজ্ঞাপণ

বিজ্ঞাপণ! বিজ্ঞাপণ! বিজ্ঞাপণ!
আচ্ছা বড় ভাই ও বোনেরা, ছোট ভাই ও বোনেরা কেউ কি আমার জন্য একটা উপযুক্ত পাত্র খুজে দিবেন? যার হাইট হবে পাচ ফিট এগারো। মাথার চুলগুলা হবে সিল্কি। গায়ের রং শ্যামলা। তাকে অবশ্যই অবশ্যই কুমিল্লা ক্যাডেট কলেজের ১২তম ব্যাচ হতে হবে। তাকে ভাল এ্যাথলেট হতে হবে। বাংলাদেশ আর্মিতে যার চাকরীর বয়স ১০ বছর [...]

শপথ

১৯৭১ এর মুক্তিযুদ্ধ। কত আলোচনা, সভা, বিশেষ দিনগুলো সুন্দরভাবে পালন করা সহ কত কবিতা-গান তৈরী করা, সেগুলো উপস্হাপন করা, নাটক-সিনামা তৈরি করা, তার জন্য কত নিত্য নতুন পোশাকের ধরন, কালার নির্বাচন, শরীরের বিভিন্ন স্হানে পতাকা ও বাংলার বিভিন্ন চিন্হসহকারে বহুরকম ট্যাটো আকা, বইমেলা, বিজয়মেলা, পিঠামেলা এবং সৃত্নিচারণসহ অনেক কিছু করে বাঙ্গালীর ঐতিহ্য ধরে রাখার জন্য [...]

শ্রদ্ধাঞ্জলি

শহীদ মেজর তানভীর হায়দার নূর (ডানে) ও শহীদ মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর (বামে) কে আজ বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়েছে। মেজর তানভীর ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দুই পু্ত্রসন্তান ও স্ত্রী রেখে গেছেন। উল্লেখ্য যে,কবরস্থ করার সময় ক্যাপ্টেন তানভীরকে মেজর পদবীটা দেয়া হয়েছে। সবাই তাঁদের আত্মার শান্তির [...]

স্মৃতি………

আমি শুধু মাত্র আমার মনের কষ্টের কথা গুলাই এখানে শেয়ার করেছি। কিন্তু সত্যি বলছি কাউকে কখনো কষ্ট দেবার কোনরকম ইচ্ছা আমার ছিল না বা হবেও না। তবে হয়তো নিজের অজান্তে আমার ইমোশনটা আমি সেরকম ভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। আশা করি কেউ অন্যভাবে নেবেন না।

ইমরান, মুসা, মহসিন,আখতার,মঈনুল,আহমেদভাইসহ আরো অনেক জন আছেন যারা আমাদের সংসারের শুরু [...]

ধন্যবাদ

আমার ২৫ নভেম্বরের পোস্টটা পড়ার জন্য সবাইকে অ-নে-ক ধন্যবাদ। লিঙ্কটা নেটে দেবার জন্য ধন্যবাদ। আরো থ্যানক্স আমার (ও হায়দারের) উদ্দেশ্যে দেওয়া কমেন্টের জন্য। ২১ ডিসেম্বর আমার জন্মদিন। প্রতি বছরই এই দিনটা আমার অনেক আনন্দের মনে হতো, মনে হতো আমাকে মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে পাঠিয়েছেন তার সৃষ্টির সুন্দর সুন্দর জিনিস দেখতে, এবং আনন্দের সাথে জীবন-যাপন করতে। [...]

মর্চুয়ারি

[এখানকার বক্তব্যগুলো হায়দারের স্ত্রী প্রেরণা'র লেখা]
ডিএনএ টেস্টের মাধ্যমে কেন যে লাশগুলোকে আইডেন্টিফাই করা হলো না, বুঝতে পারলাম না। ভাইদের লাশগুলোর তো খুবই বিশ্রী অবস্থা ছিল। খুবই কম সংখ্যককে চেনা গেছে। পোস্ট মর্টেম করার সময় স্যাম্পল সবারই রাখা হয়েছিল। দাফন করা লাশগুলোকে কেন কবর থেকেই বা তুলতে হবে, আমি বুঝি না। মেডিকেল সায়েন্স না পড়ে থাকলেও [...]

কেএফসি

[এখানকার বক্তব্যগুলো হায়দারের স্ত্রী প্রেরণা'র লেখা]
আমার ঠিক তারিখটা মনে নাই, জুন মাসের দিকেই হবে। মন খারাপ লাগলে প্রায় পিলখানার গেটের সামনে দিয়ে যাই এবং দাঁড়াই। মনে হয় এখানের মাটিতে তো তানভীর পাড়িয়েছে। ও আমার কাছ থেকে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু যত দিন যাচ্ছে, আমার অপেক্ষার প্রহর বেড়ে যাচ্ছে। প্রতিদিনই ভাবি ও সামনে আসলে কি করবো। [...]

২৫ নভেম্বর ২০০৯: নয় মাস পর আবারো . . . আমার কিছু কথা . . .

ক্যাডেট কলেজ ব্লগের কথাগুলো গত একমাস ধরে পড়ছি। অনেক কিছুই জানলাম। সবার অনেক আনন্দ, কষ্ট, ক্ষোভের কথা শুনলাম। আজকে আমি কিছু বলতে চাই। আমি মিসেস ক্যাপ্টেন তানভীর। আমার সাথে তানভীরের বিয়ে হয় ২০০২-এর ২১ নভেম্বর। আমাদের নিজেদের পছন্দে দুই পরিবারের অমতে এ বিয়েটা হয়। আমার পরিবারের সাথে ওদের পরিবারের বনিবনা হয় নাই কোনভাবে। তানভীর আমাকে [...]

২১ নভেম্বর ২০০২: ‘লাকি স্যাভেন’ বিবাহ বার্ষিকী!

‘এর পরের বার আমাদের জন্য হবে লাকি স্যাভেন।’ পরবর্তী বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে মনের আনন্দে হায়দার তার স্ত্রীকে এ কথাটি বলেছিল। খুব দ্রুত তাদের ৬ টি বছর কেটে যায়। ২০০৩ সালে এক গেট-টুগ্যাদারে প্রথম বারের মতো আমরা অধিকাংশই তাদের দেখতে পাই। তখনো তাদের দাম্পত্য জীবনের এক বছরও হয় নি। আমাদের মাঝে যেহেতু প্রথম তারই বিয়ে হয়, [...]

৮ নভেম্বর ২০০১: ঠিক ৮ বছর আগে যেভাবে শুরু হয়েছিলো . . .

৮ নভেম্বর ২০০১ জীবনে ভীষণ আনন্দময় একটা দিন প্রেরণা’র জীবনে। রুমি নামের একটা ছেলে সেল ফোনের নম্বরটা দিয়ে বললো, ‘কোন অপরিচিত মেয়েকে আমি নম্বরটা দেই না। তবে আপনার কাছ থেকে একটা কল আশা করবো।’

কোন কথাটা বেশি প্রযোজ্য- ‘মোস্ট ওয়ান্টেড’ নাকি ‘হিডেন’?
এরপর প্রতিদিনের কথা বলা, মাঝে মাঝে দেখা করা থেকে আজ দীর্ঘ ৮ বছর [...]

আজ ৭ নভেম্বর: তাদের জন্য . . .

২৫শে ফেব্রুয়ারি ২০০৮: ক্যাপ্টেন তানভীর, কর্নেল আফতাব, এবং মেজর আজিজ

২৬শে ফেব্রুয়ারি ২০০৮: মেজর আজিজ, ক্যাপ্টেন তানভীর, এবং কর্নেল আফতাব

২৬শে ফেব্রুয়ারি ২০০৮: কর্নেল আফতাব, মেজর আজিজ, এবং ক্যাপ্টেন তানভীর

এদেরই কেউ কেউ . . . ? নাকি সবাই . . . ?

ক্যাপ্টেন তানভীরের বড় ছেলে ইফাজের সাথে সিপাহী আবু সালেখ। তার নিজেরই রানার তাকে দেখিয়ে দিয়েছিলো! [...]