রাস্তায় পথ চলতে চলতে একটি স্বনামধন্য হাউজিং কোম্পানির বিজ্ঞাপণের একটি বাক্যে চোখটা আটকে গেল। একটি প্রশ্ন- শেষ কবে খালি পায়ে শিশির ছুঁয়েছেন? আসলেই প্রশ্নটা অবাক করার মতোই! এই ইট পাথরের শহরে ভোরের নরম ঘাসে শিশির আজকাল দূর্লভ হয়ে ঊঠেছে।
এই প্রশ্নের সমান্তরালে আরো একটা প্রশ্ন এলো মাথায়, শেষ কবে কলম দিয়ে একপাতা বাংলা লিখেছি? এই মুঠোফোনের [...]
সামীউর (৯৭-০৩) এর ব্লগ
| পুরো নাম : | samiur rahman |
| ক্যাডেট নাম : | সামীউর |
| ক্যাডেট নম্বর : | 1082 |
| ব্যাচ : | 22 |
| কলেজ : | sylhet cadet college |
| অবস্থান সময়কাল : | ৯৭-০৩ |
| বর্তমানে যা করছেন : | ঢাকা বিশবিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অমনোযোগী ছাত্র, সাব-এডিটর (স্পোর্টস), দৈনিক কালের কন্ঠ। |
একটি জিজ্ঞাসা
আসুন একটা তদন্ত কমিটি গঠন করি
বাংলাদেশে উপদেশ নাকি খুব সুলভ। ডাক্তারি থেকে আইনী, ছেলের বিয়ে থেকে দাদা’র কুলখানী, চায়ে ক’চামচ চিনি থেকে আমড়া গাছের ভূত না শেওড়া গাছের পেত্নী, এই দুর্মুল্যের বাজারে সব ব্যাপারেই উপদেশ খুব সুলভে মিলতো। এখন মনে হচ্ছে “’সুলভ’ এর তালিকায় আরো একটি নাম যুক্ত হলো- তদন্ত কমিটি !
পাড়ার ফুটবল খেলায় মারামারি, ছাদ [...]
একটি জনপ্রিয় গানের বিস্মৃত প্রায় রুপান্তর
কৈশোর নামক একটি রহস্যময় সময়ে ক্যাডেট কলেজে পদার্পন। কলেজে ঢুকে নিয়ম কানুনের প্রাথমিক ধাক্কা সামলে উঠে কৈশোরের শারিরীক পরিবর্তন গুলো যখন অনুভব করতে লাগলাম তখন হঠাত করেই খেয়াল করলাম আমাদের এক বন্ধুর ‘কপোল’ যেন পলিমাটির চরের মতোই উর্বর। আমাদের গাল যখন হালকা ‘তৃণরাজি’ তে আচ্ছাদিত তখন তার গালে যেন বাম্পার ফলন! এছাড়া নানান [...]
ব্লক করে দেয়া হয়েছে Youtube এবং esnips
বাংলাদেশ থেকে এই সাইট দুটিতে লগ ইন করা যাচ্ছে না। এই সাইট দুটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে ব্লক করে দেওয়া হয়েছে। বিস্তারিত বিডিনিউজ২৪ ডট কম এর।
ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ওয়েবসাইট ইউটিউব ব্লক করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এমন কিছু করা হয়নি যা সরকারের আওতার মধ্যে নেই।
জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ‘ইউটিউব’ এবং ব্লগ [...]
আর কতো সূর্যসন্তানদের হারাবো আমরা?
শ্রীলংকায় গৃহযুদ্ধ চলছে, তামিল গেরিলা ও সরকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে হতাহতের খবর দৈনিক কাগজ ও টিভি মিডিয়াতে আসছে। তামিল গেরিলারা যারা স্বাধীন স্বায়ত্ব শাসনের জন্য প্রাণ দিচ্ছে তাদের ও হয়তো মৃত্যকালে একটা পরিতৃপ্তি থাকে, যে তারা একটা আদর্শের জন্য প্রাণ দিচ্ছে। আর যে শ্রীলংকান সেনাটির বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটে তারও আত্মার পরিতৃপ্তি থাকে যে [...]
ভূতের মুখে রাম নাম!
ক্রসফায়ার ও রাজনৈতিক সহিংসতার আশংকায় দীর্ঘদিন অজ্ঞতাবাসে কাটিয়ে দেশে ফিরেছেন ফেনীর ত্রাস জয়নাল হাজারী। এবং দেশে ফিরে সাংবাদিকদের কাছে সুস্থ সুন্দর জীবনে ফিরে আশার আশাবাদ ব্যক্ত করে ক্রিকেট বোর্ডের দ্বায়িত্ব পাবার আশাবাদ প্রকাশ করেছেন তিনি। এবং দ্বায়িত্ব পেলে তিনি আসন্ন টুয়েন্টি ২০ বিশ্বকাপে দলের ভালো ফল লাভের প্রতিশ্রুতি দিয়েছেন।
(সূত্র- চ্যানেল আই- রাতের সংবাদ, ২৩/২/০৯)
হাজারী কি [...]
একজন শিক্ষক, একজন পিতা ও একজন মিথ্যাবাদী
ভাষার মাস ফেব্রুয়ারি, চলছে একুশে বইমেলা। বইমেলার অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী একটি বই সেনাপ্রধান মইন ইউ আহমেদের ‘শান্তির স্বপ্নে’। বিশেষ করে ১/১১ এর পটভূমি এবং এর নেপথ্যের কাহিনী জানতে অনেকেই বইটির দ্বারস্থ হতে চাইবেন। এই বইটিকে নিয়ে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতেও বেশ সাড়া পাওয়া গেছে। আত্মস্মৃতিকথামূলক এই বইতে তিনি জীবনের অনেক অধ্যায় তুলে ধরেছেন। তা তিনি [...]
পুরোনো পাটিগণিত, একটি স্টেডিয়ামের অপমৃত্যু ও ‘দিনবদল’ এর বিজ্ঞাপণেই সীমাবদ্ধতা
পাটিগণিতের সেই বিখ্যাত অংকটির কথা সবার মনে আছে নিশ্চিত, সেই যে একটি তৈলাক্ত বাঁশ আর দুরন্ত বাঁদরের অংক। বাঁশ বেয়ে ওঠে আর নামে… । আমার কেন জানি সেই দুরন্ত বাঁদরের কথা মনে পড়ে যাচ্ছে, বেয়ে যাচ্ছে অনন্ত বাঁশ।
বাংলাদেশ ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের সহ-আয়োজক এটা পুরোনো খবর, খবর হলো হবেটা কোথায়? মিরপুরের হোম অফ [...]
থার্সডে নাইট
থার্সডে নাইট… বৃহস্পতিবার রাত মানেই অন্যরকম এক উত্তেজনা। কালকে সকালে পিটি প্যারেড নেই এই খুশিতেই কেমন করে যে থার্ড প্রেপটা শেষ হয়ে যেত। তারপত ইউক্যালিপ্টাসের ছায়া মাড়িয়ে হেঁটে হেটে হাউজে আসা। একটু দূর থেকে হাউজটাকে মনে হতো বন্দরে নোঙ্গর করা এক বিশাল জাহাজ! ডেকে নাবিকদের ছোটাছুটি… হাঁকডাক।
রোববার থেকে ফোর্থ ইয়ার ফাইনাল, ব্রাউজার ট্যাবে [...]
অথঃ নিদ্রা কথন
প্রথম ব্লগেই এত্তো ভালো ভালো কমেন্টস তাই মনে হয় বদহজম হয়ে গেসে! ঘুম আসছিলোনা, আর সেই চিন্তাতেই কলেজে ক্যাডেটদের ঘুমের বিভিন্ন কায়দা কানুন মনে পড়তে লাগলো। আইডিয়াটা না আবার বেমালুম গায়েব হয়ে যায় তাই চটজলদি লিখে ফেলা-
আমাদের অনেক সকালে বিছানা ছাড়তে হতো বলেই যেন ঘুমটা আমাদের ঠিক বিছানার মধ্যে সীমাবদ্ধ থাকতো না। প্রায়ই বিছানার [...]
এক্সট্রা ড্রিলের দুষ্ট চক্র
ক্যাডেট কলেজ ভেদে এক্সট্রা ড্রিলের চলনের রকমফের থাকলেও ( আমার জানা মতে) সিলেট ক্যাডেট কলেজের স্টাফ (এন,সি,ও/ওস্তাদ) দের ই,ডির ব্যাপারে উদারতা মোটামুটি ঐতিহাসিক পর্যায়ের। যে কারণে ক্লাস ইলেভেন এক সময় আমরা কজন বন্ধু দেখলাম আসলে এক টার্মে আমারা কদিন গেমস ড্রেসে গেমস টাইমে মাঠে গিয়েছি তা আঙ্গুলে গুনে বলা যায়।
এই ধারাবাহিকতায় [...]

