random header image

জিহাদ (৯৯-০৫) এর ব্লগ

পুরো নাম :  জিহাদ তরফদার
ক্যাডেট নাম :   জিহাদ
ক্যাডেট নম্বর :   ১৯৭৬
ব্যাচ :   ৩৭ তম
কলেজ :  মির্জাপুর ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ১৯৯৯ - ২০০৫
বর্তমানে যা করছেন : চতুর্থ বর্ষ, আই ইউ টি। বি এস সি ইঞ্জিঃ, মেকানিক্যাল।

শোক সংবাদ

সিলেটের এহসান ভাই (৮৯-৯৫) এর বাবা গতকাল সন্ধ্যায় মারা গেছেন। উনার দাফন সম্পন্ন হয়ে গেছে এবং কুলখানী হবে আগামীকাল দেশের বাড়ি ফেনীতে।
পার্থিব কোন সান্ত্বনাই চলে যাওয়া প্রিয় মানুষের জন্য অনুভূত বেদনায় প্রলেপ বোলাতে পারেনা। প্রার্থণা করি এহসান ভাই দ্রুত মানসিকভাবে শক্ত এবং স্বাভাবিক হয়ে উঠুন।
সিসিবির আমরা সবাই এহসান ভাইয়ের সাথে সমব্যাথী এবং উনার [...]

মোটেও যে নয় মশকরা, যায়না মশা বশ করা!

আমাদের পাড়াতে
নালায়েক মশাগুলা
থাকে বিনা ভাড়াতে।
যেথা আছে ডোবা-নালা
যেথা আছে কর্দম
মশাদের ছানাপোনা
খেলে সেথা হরদম।
ধীরে ধীরে সন্ধ্যাতে
নেমে এলে রাত্র
মশাগুলো ঘুম ভেঙে
হাই তোলে মাত্র।

এই ছড়াটা খাপ ছাড়া!

সত্যি বড় খাপ ছাড়া!
চাকরি এসে দিচ্ছে ধরা
আত্নীয় বা বাপ ছাড়া
দর্জি বানায় সকল পোষাক
পূর্ব কোন মাপ ছাড়া!
সত্যি বড় খাপ ছাড়া!
চা বেচে আজ রকিব মিয়া
চায়ের কোন কাপ ছাড়া
ঘূর্ণিঝড়ও হচ্ছে হঠাৎ
নিম্ন কোন চাপ ছাড়া!
সত্যি বড় খাপ ছাড়া!

শীতার্তদের সাহায্যের জন্য টাকা সংগ্রহের আপডেট

কয়েকদিন আগে ইয়াহু মেসেঞ্জারে সামিয়ার প্রস্তাব শুনে যখন আমি ওর কথায় সায় দিলাম তখনো ভাবিনি খুব বেশি কিছু হবে। বড় জোর দশ কিংবা পনেরো হাজার টাকা। তারপরও ভালো লাগছিল। আমরা এগিয়ে এলে একজন অভাবী মানুষও যদি একটু আরামে এই হাড় কাঁপানো শীতের রাতে চোখ বুজতে পারে, খারাপ কি ?
আমি যে বড় একটা বেকুব [...]

টাইমপাস নাম্বার – ৩

এই দুনিয়ায় কেউ কারো নয়
চলতে হবে একার
ক্যামনে সেটা বুঝবা মিয়া
নাই যদি হও বেকার?

পিকনিক পূর্ববর্তী প্যাচাল এবং ক্যাচাল

“আমি হলাম যারে বলে মাল সিংহ”
কালকে ঘুম থেকে উঠেই আমার চিটাগং এর এবং বোধহয় বাংলাদেশেরও একমাত্র খাঁচা ছাড়া সিংহের কথা মনে পড়লো সবার আগে। আহারে! সিংহ হয়াও শান্তি নাই। এই ইট প্রাসাদের জংগলে বেঁচে থাকার জন্য তাদেরও আজকাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হয়। কি আর করা! সিংহ বিনে গাজীপুর জংগলে যেতেই হবে। বাস্তব বড়ই কঠিন। [...]

শুভ জন্মদিন!!!!

আহমদ ভাইয়ের লেট করার রোমান্টিক স্টোরি পড়ে অনেকেই নিশ্চয়ই ভেবেছেন আর যাই হোক এইরকম ভুল পুরো দুনিয়া করলেও আপনি করবেন না। কিন্তু কথা হচ্ছে আমরা যা ভাবি হয় তার উল্টা। বিশ্বাস হচ্ছেনা? যদি এখনি প্রমাণ করে দেই যে আপনিও আপনার প্রিয় মানুষটির কথা বেমালুম ভুলে গিয়ে বসে আছেন?
সুপ্রিয় সিসিবিবাসী, বলতেই হচ্ছে, আপনাদের দলে আমিও আছি। [...]

ভালো আছি, ভালো থেকো

আমার রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে চোখ দুটো সোজা করে তাকালে সারি বাঁধা ইউক্যালিপ্টাসগুলো চোখে পড়ে সবার আগে। ওরা এমনিতে খুব চুপচাপ। শুধু হঠাৎ হঠাৎ যখন বাতাস এসে চুরি করে গায়ে এসে আছড়ে পড়ে তখন আনন্দে ওরা মাথা নাড়ে ঝিরঝিরে পাতাগুলো নাড়িয়ে । আমার এমনিতেই সচরাচর কোন কাজ কাম থাকেনা। যখন কিছুই করার [...]

টাইমপাস নাম্বার – টু

আহারে যে হলো একি
যা করিনি চিন্তাই
ব্যাচেলর এ মন খানা
হয়ে গেছে ছিনতাই!

ঈদ মুবারক

রমজানের ঐ ঈদ এলো রে
উচ্ছ্বাসী এক প্রথা
এই খুশিতেও একটু ভেবো‌
সেই ছেলেটার কথা।
যার মুখেতে তোমার মতন‌
ফিরনী, পায়েশ জুটলোনা
শাওয়াল মাসের আধখানা চাঁদ
যার আকাশে উঠলোনা।
আতর মাখা সুগন্ধতে‌
এই খুশি আর আনন্দতে‌
সময় করে সঙ্গে নিও তাকে‌
পাশের বাসার ন্যাংটো ছেলেটাকে…

টাইমপাস নাম্বার ওয়ান

আজকে গিয়া চায়ের দোকান
হইলো হাসি একান ওকান।

কে কারে কি কয়?

[ এই ছড়ার কোন মানে নাই। নেই কাজ তো খই ভাজার বাইপ্রোডাক্ট ]
ফকা বলে সাকারে
ভাল করে তাকারে!
আমি তোর বাবা হই
নই বড় কাকা রে!
সাকা বলে ফকারে
দিয়ে গালে টোকারে!
তোমারইতো এই আমি
বুড়ো ধেড়ে খোকা রে!

রকিব মিয়ার হোম ডেলিভারি সার্ভিস!!

রকিব মিয়ার চায়ের ব্যবসা ইদানিং ভালো যাচ্ছেনা। রোজার মাস বলে , নাকি রকিব মিয়ার নিয়মিত দোকানদারিতে আলসেমি – প্রকৃত কারণ কোনটা সেটা নিয়মিত ক্রেতারাই ভালো বলতে পারবেন।
তবে চায়ের মান ও গুনাগুন বৃদ্ধির ব্যাপারে দোকানদার কর্তৃপক্ষ কিন্তু সবসময়ের মতই সচেতন।
তাই আসছে ইদুল ফিতরকে সামনে রেখে চায়ের দোকানকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এখন আর কষ্ট করে [...]

রোজার দিনে বেজার দিনলিপি

দিনগুলা যায় ভালোই চলে
বেশতো সাধা সিধা
দু:খ খালি যায়না খাওন
লাগলে পেটে খিদা!
এই রোজাতে যায়না বোঝা
ক্লাস টাইমের পড়া
বোর্ড জুড়ে ভাসতে দেখি
বুট, বেগুনী, বড়া!

রকিব মিয়ার চা’য়ের দোকানের শুভ উদ্বোধন

স্লামডগ মিলিওনিয়ার চায়েওয়ালা রকিব মিয়াকে চেনেনা এমন লোক সিসিবিতে খুঁজে পাওয়া দুষ্কর। হাসিখুশি যে ছেলেটা কানাডাতে পড়াশোনা করার পাশাপাশি এখন সিসিবিতে চা বিলিয়ে বেশ ভালোই টু পাইস কামাচ্ছে। যে কোন নতুন সিসিবিয়ান কে চা দিয়ে স্বাগতম জানানো কিংবা নিজেদের কারো জন্মদিনে ধোঁয়া ওঠা চা এর পাশাপাশি গরম গরম পোস্ট দেয়ার বিজনেজ পলিসি করে তার দিনে [...]