random header image

অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯) এর ব্লগ

পুরো নাম :  অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)
ক্যাডেট নাম :   মোহাইমেন
ক্যাডেট নম্বর :   ফ-২৫৪৪
ব্যাচ :   ৫০
কলেজ :  ফৌজদারহাট ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ২০০৩-২০০৯
বর্তমানে যা করছেন : বুয়েটে ইইইতে পড়ছি

সকল রবীন্দ্রনাথকে রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা

আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে ঠিক এ কথাগুলোই মনে বাজছিল যখন রেজওয়ানা চৌধুরী বন্যার একটি একক রবীন্দ্রসন্ধ্যা দেখছিলাম। ইচ্ছে করছিল তখনই গিয়ে ঠাকুরের পায়ের ধুলো নিয়ে আসি। কথায় আছে অতি শ্রদ্ধার মানুষের পায়ের ধুলো নাকি সোনালী হয়। রবীন্দ্রনাথের পদধূলি নিশ্চিত স্বর্ণই ছিল। ঠাকুরবন্দনা [...]

একটা গান চাই

একটা গান চাই, গান। সংগ্রামের কথা বলার গান, বন্ধুর পথে চলার গান, ক্ষুদিরামের মত মরার গান, সমাজ জীবন থেকে সরার গান, শক্ত শেকড় থেকে নড়ার গান, মুক্তির আরোহণে চড়ার গান। একটা গান চাই, গান। সকল প্রেমকে মিছে বলার গান, অনুভূতিদের পিষে ফেলার গান, সত্যি ভালোবাসার খরার গান, নষ্ট পিশাচদের মরার গান, গরীব মানুষদের জরার গান, [...]

রাজাকার

স্বপ্নে এক মুক্তিযোদ্ধার সাথে বর্তমানের এক তরুণের দেখা। প্রথমজনই কথা শুরু করলেন। -রাজাকার কারা? -একাত্তরে যারা রাজাকার দলের সদস্য ছিল তারা। -রাজাকাররা কি ঘৃণ্য? -অবশ্যই, কারণ তাদের কোন আদর্শ ছিল না; দশজনের কথা ভাবার আগে তারা নিজেদের কথা ভেবেছে; নিজের স্বার্থ আদায়ের ক্ষেত্রে তারা হিংস্রতার নিম্নতর স্তরে পর্যন্ত গিয়েছে; সম্পদ লুট করেছে; সাধারণ মানুষ হত্যা [...]

ধোঁয়া খাওয়া চাঁদ

লেখাটিকে কবিতা বলার দুঃসাহস করতে পারছিনা। পাঠকেরা তাই একে এক শহুরে পাগলের আবোলতাবোল বকা বলেই ধরে নেবেন। ধোঁয়া খাওয়া চাঁদ তোর লাগি আমি চাঁদ হব, গ্রামের মুক্ত আকাশের অপূর্ব চাঁদ নয়; নগরের ধোঁয়া খাওয়া চাঁদ; কালো ধোঁয়া, বিদ্যুতের আলোর সাথে যুদ্ধ করা এক চাঁদ। সখী, তোর লাগি আমি সেই চাঁদটি হব। তোর কাছে আসব আমি [...]

তোমারে দাও, আশা পুরাও

ঠাকুর এ পৃথিবীর বায়ু গ্রহণ করেছিলেন আশি বছর। দিয়ে গেছেন তার চেয়ে অনেক, অনেক বেশি। জন্মেছিলেন কলকাতার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারে। ঐশ্বর্য কম দেখেননি, ছেলেবেলা থেকেই দেখেছেন চারপাশে জাঁকজমকের আধিক্য। বিলাত ভ্রমণ করে আসা জমিদারপুত্র রবীন্দ্রনাথ হয়ে থাকাই তার জন্য অনেক সহজ ছিল। কিন্তু সে পথ তাকে টানেনি। টেনেছে তাকে নানা রকমের প্রশ্ন; টেনেছে তাকে জীবন। [...]

বাক্স (পর্ব ১ – মানুষটা)

নিথর, নিস্তব্ধ হয়ে পড়ে আছে মানুষটা। নাকে দু’টো আতর লাগানো তুলো গোঁজা। তার দিকেই অবাক নয়নে তাকিয়ে আছে তার ছোটো নাতনী হৃদিতা। – ভাইয়া, দাদার নাক থেকে ওটা খুলে দাও না, দাদা তো নিঃশ্বাস নিতে পারছে না। অর্ক তাকে কিভাবে বলবে যে দাদা আর কখনো শ্বাস নেবেন না। সেও তো এ বিদায় মেনে নিতে পারছে [...]

তুমি চলে এসো

হুমায়ূন আহমেদকে যার যেমনই লাগুক আমার কাছে উনি একজন অসাধারন লেখক। গতকাল তার একটি উপন্যাস পড়ছিলাম, নাম ‘নি’। সেখানে একটি কথা ছিল এরকম “পাখিদের নিয়ম সবসময় জোড়ায় জোড়ায় থাকা, একটা পুরুষ পাখির সাথে একটা মেয়ে পাখি থাকবেই। কিন্তু সব ঝাঁকে সবসময় পাখি থাকে বেজোড় সংখ্যক; অর্থাৎ কমপক্ষে একটি পাখি থাকবেই যার কোনো জোড়া নেই”। কি [...]