ওদের ভাষায় বলে “কুণ্ডলী”। একটা গোল করে মাটিতে আঁকা দাগ। চক্রাকার। সেজন্যে কেউ কেউ চক্রও বলে। অনেক কাল পরে আবার যেই চক্রের কথা শুনেছিলাম, এটা সেই চক্র বা কুণ্ডলী। আমরা শিশু কিশোর সহ গ্রামের অনেক মানুষ জড় হয়েছি। খাঁ বাড়ীর বৌকে ভুতে ধরেছে, ছাড়ানোর প্রক্রিয়া চলছে। ওঝা এসেছে। কাচারি ঘড়ের সামনের বিশাল উঠানের মাটিতে কুণ্ডলী [...]
আজিজুল (১৯৭২-১৯৭৮) এর ব্লগ
| পুরো নাম : | Azizul Hakim |
| ক্যাডেট নাম : | আজিজুল (১৯৭২-১৯৭৮) |
| ক্যাডেট নম্বর : | 858 |
| ব্যাচ : | 19 |
| কলেজ : | ফৌজদারহাট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৭২-১৯৭৮ |
| বর্তমানে যা করছেন : | Studied Betrieb Wirtschaft Wissenshaften at Universitat Paderborn, Germany, From Dhaka, Lives in Chittagong ,Born on May 5. |
X-Files-5
চমনের বাবা ।নিজের আসল নাম বলতে নারাজ। কালো, ছোট খাট মানুষটি।আদি বাড়ী নাকি কামরূপ-কামাক্ষ্যা। বেশ অপরিষ্কার, মলিন একটা ফতুয়া গায়ে, হাঁটু অব্দি চেক লুঙ্গী উঁচু করে পরা। একদম সাদারন একজন মানুষ। বন্ধু খসরূর আগ্রহে ওকে আবার তলব করা হল। বিনীত ভঙ্গিতে জড়সড় হয়ে বসে আছেন। আমাদের ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ শুরু হল। বেচারা সংকোচে ম্রিয়মান।একশত ভাগ বাঙালি [...]
X-Files-4
“নাপিতের ভিটা” নিয়ে গ্রামে অনেক মুখরোচক গল্প প্রচলিত আছে।সবথেকে অথেনটিক গল্প বাবার তৃতীয় ভাই, ‘ চেয়ারম্যান চাচা’, বর্তমানে আমাদের ঢাকা জেলার দোহার পৌরসভার ‘মেয়র রহিম চাচার’ কাছ থেকে শুনা। ঘোর বর্ষার রাত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হিসেব-নিকেশ, মানুষের বিচার-সালিস শেষে বাড়ি ফিরতে রাত দশটা এগারটা প্রতিদিনই হয়। আসামান্য শারীরিক শক্তি, দুর্দম্য সাহস আর ন্যয় [...]
X-Files-৩
ভদ্রলোকের নাম নাথ বাবু।সম্পূর্ণ নাম কি ছিল আজ আর মনে নেই।১৯৮৭~৮৮’র দিকে চট্টগ্রামে কৃষি ব্যাংক এর ডি জি এম ছিলেন। তুখোড় অংকবিশারদ। সেই সুবাদে অনুরোধে আমাদের ভাগিনা ‘রনি’ কে অংকে সাহায্য করার জন্যে শেলি আপা’র বাসায় যাতায়াত ছিল। এই পর্বে এসে সংশ্লিষ্ট সকলের সঠিক নাম-পরিচয় উল্লেখ করবো মনস্থ করেছি, না হয় আবার কেউ আমাকে “কল্প [...]
X-Files-২(অতীন্দ্রিয় না ষষ্ঠইন্দ্রিয়?)
বাড়ীর মসজিদের ঘাটে বসে ছিপ দিয়ে মাছ ধরছি।অদ্ভুত দর্শন একটা লোক দাড়িয়ে মাছ ধরা দেখছিল, ছোট খাট টাকি-পুঁটি পেলে খ্যক খ্যক করে হাসছিল।কেমন যেন অস্বস্থিকর মানুষটা। যেন ঋণাত্মক একটা অনুভূতি ছড়াচ্ছে ওর চারি পার্শে।কোন কারন ছাড়াই বিরক্তি উৎপাদন করে চলছে লোকটা। পড়ন্ত বিকেল। বাবা আসর নামাজ শেষে মসজিদ থেকে বেরুলেন। বড় মিয়াঁ, পেন্নাম হই! বাবাকে [...]
X-Files(অতীন্দ্রিয় না ষষ্ঠইন্দ্রিয়?-১)
‘অবোধ্য জগত’টার প্রতি আমার অদম্য আগ্রহের শুরু সেই শৈশব থেকে। গ্রাম তখন আক্ষরিক অর্থেই গণ্ডগ্রাম ছিল। একটা ছোট্ট ঘটনা আমার সদ্য কৈশোর মনে প্রচণ্ড নাড়া দিয়ে যায় ।শুরু হয় এক অজানা জগত সম্মন্ধে অন্বেষা। মুক্তি যুদ্ধ শেষে হয়েছে মাত্র।সকলেরই মনে স্বাধীন একটা ফুরফুরে হাওয়া। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছি নিছক শৈশবের চপলতায়।খবর এলো মা’র এক [...]
অতীন্দ্রিয় না ষষ্ঠইন্দ্রিয়?
সনাতন ধর্মে ‘টিপ’ ব্যবহার শুরুর দিকে ছিল আধ্যাত্মিক! কপালের “টিপ” তখন “তৃতীয় নয়ন” এর রূপকার্থে মুনি ঋষিদের অলংকৃত করত। হাজার বছর ধরে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও মানুষ খুজে ফিরেছে “আরও” কিছু। আর সেই ‘আরো কিছু’ যে কি? তার সঠিক হদিস আমাদের সাধারন মানুষের কারো কাছে অবশ্যই নেই, হলফ করে বলতে পারি। কেও ধ্যান মগ্ন থেকে, কেও [...]
“প্রভু, তুমি ওদের ক্ষমা করে দিও”!
পচন ধরে মাথা থেকেই। আমাদেরও পচন ধরেছে একেবার শীর্ষ থেকে।সমাজপতি অধিপতি যাদের কে বলে আর কি! তারাও প্রায় পুরো মাথাই খুইতে বসেছে।আমেরিকা-কানাডা-ওস্ট্রেলিয়ায় মাথা বন্ধক রেখে, ধড় ফেলে রখেছে এদেশে। একমাত্র কাজ, যতটুকু হাতিয়ে নেয়া যায়। আঁখেরের শান্তিতো ওই দেশেই, এখানে একটু কষ্ট করে রাস্তাঘাট গরম করা,কালো-ধলা বিড়াল খুঁজে বেড়ানো, বিশ-পঞ্চাশ হাজার টাকার মূলধনে একশ কোটি [...]
“মাঙ্কিজ, ওইদাউট টেইল”!!!
৩০শে মে, ১৯৮১ সাল। স্টুডেন্টস্ হোস্টেল।পিটার হিলি ওয়েগ ১৩। প্যাডারবর্ণ উনিভার্সিটাট।শনিবারের আলসে সকাল। সবাই ঘুমে বিভোর। আমার রুমের দেয়ালে কানের কাছে ধুম ধুম শব্দ পেতেই পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করি।এই এক মহা জ্বালাতন। পাশের রুমে ইরানী একটা মেয়ে থাকে।রুশি! কিছু লাগলে কলিং বেল না দিয়ে, মাথার কাছের দেয়ালে ধুম [...]
সেই দেশ আর এই দেশ!
অনেক পুরানো দিনের একটা ফাইল খুজে পেয়ে নিজে নিজে বহু ক্ষন হাসলাম। পিয়নটা এর মাঝে দুইবার উকি দিয়ে দেখে গেছে। নিশ্চয়ই ভাবছে,স্যার কি পাগল হয়ে গেল? আমাদের সাইকোলজি হেড অব দা ডিপার্টমেন্ট এমন একা একা রুমে ছাদের দিকে মুখ করে হাসতেন। একদিন ওর এসিসট্যান্ট কে কথাটা বলেই ফেলি সাহস করে, সে হেঁসে আমাকে আরো মজার [...]
“মা”
দিনটা ছিল শুক্রবার । সারা দিন টানা ক্লাশ ছিল। দুপুরে খাবার ও সময় মিলেনি। পেটে ইঁদুরের দৌড়োনি।হোস্টেলে এসে ভাত রেধে খাবো ভেবেই ভাল লাগছে।পিটার হিলি ওয়েগ-১৩, স্টুডেন্টস হোস্টেল, ১০০৮ নম্বর রুম। ‘এক’ নিচের তলা নির্দেশক।ইন্টারনেশনাল উইং। পার্টিকোতে থরে থরে সাজানো লেটার বক্স থেকে নিজের টাতে হাত দিয়ে একটা কার্ড পেলাম। একটা ‘প্যেকেট’ ডেলিভারি নোটিস।বাংলাদেশ থেকে [...]
শুভ নববর্ষ।
শুরুতেই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই।শুভ নববর্ষ ! এই শুভেচ্ছা সম্বোধনটা যদিও আমাদের জন্যে অপেক্ষাকৃত নতুন। গত দশ পনের বছর ধরে এর চল। এর একটা অত্যন্ত সুন্দর দিক আছে, আবার ওপিঠে কিছু দিক আছে, যা ভাবনার অবকাশ রাখে। একদম ছোট্ট বেলায়, মনে পরে গ্রীষ্মের ছুটিতে যখন গ্রামে বেরাতে যেতাম, তখন একটা নতুন, মজার জিনিস উপভোগ করতাম। [...]
হোয়ের হেভ অল দা ফ্লাওয়ারস্ গন ?
মেয়েটির নাম ধরা যাক লিজা। আমার দেখা রমণীদের মধ্যে একজন অনন্য অসাধারন ব্যত্তিত্ব।বয়স ত্রিশের কোঠায়, ছিপছিপে একহারা গঠন।জিন্স- টি শার্টে আরো অল্প বয়সি মনে হয়। জন্ম, বেড়ে উঠা দুটোই প্রাশ্চাত্যে হলেও বাঙালি বাবা মার কল্যানে পুরোপুরি বাঙালি। আমাকে ওর বাবার দিকের একমাত্র জীবিত আত্মীয়, -কাজিন হিসাবে ওর সমাজে, সকলের কাছে পরিচয় করিয়ে দিতে গর্ব বোধ [...]
শুধু দেশাত্মবোধ নিয়ে আমরা আর কতদূর এগোবো?
“সময়”। আমদের বাংলাদেশীদের জন্যে ব্যাপারটা এমন বড় কোন ফ্যাক্টর নয়। এটা সকলেরই জানা। আর্মি, উর্দি ওয়ালারা অবশ্য এটা নিয়ে বেশ বাড়াবাড়ি করে , কিন্তু আমরা যারা civilian অথবা claiming to be civilian, তারা মোটেও এটা নিয়ে এতটা বাড়াবাড়ি পছন্দ করিনা। সময়টাকে আমরা আইনেস্টাইনের মত ধ্রুব না ধরে মোটামুটি একটা দিকনির্দেশনা হিসাবে দেখি।উধাহরন দিলে ব্যাপারটা পরিষ্কার [...]
তেলেপোকারা ফিরে আসে!
একটা গুরুত্ব পূর্ণ সরকারী অফিসে বসে আছি। সাড়ে বারটায় এপয়েনমেনট ছিল, এখন দুপুর ২.৩০ । হয়ত দুপুরের খাবারের পর ডাক পরবে। শীততাপ নিয়ন্ত্রিত অভ্যর্থনা কক্ষে বসে আফিস-অধিপতিদের নাম এবং সময়কালের ক্রম তালিকা পড়তে পড়তে এক জায়গায় এসে বার বার হোঁচট খাচ্ছিলাম ,”মতিউর রহমান নিজামি”, মাননীয় শিল্প মন্ত্রী। সত্যি সেল্যুকাস কি বিচিত্র এদেশ ! তরুন নবাব [...]

