random header image

বিভাগ আর্কাইভ — ফৌজদারহাট

নামটা খুঁজে পাচ্ছি না

আমার ঠিক জানা নাই ভালো লেখকরা কোন কিছু লিখার আগেই নামটা দিয়ে দেন কিনা।আমি শুধু এটাই জানি যে আমি দেই।কিন্তু এইটার যে কি নাম দিব খুঁজে পাচ্ছি না।
ছোটবেলায় প্রথমে হতে চেয়েছিলাম কনফেকশনারীর দোকানদার।বিনা পয়সায় পেষ্ট্রী খাওয়াটাই যখন আমার কাছে সবচাইতে আকর্ষনীয়।তারপর কখন ও ক্রিকেটার,কখন ও জার্নালিষ্ট (স্পোর্টস),কখন ও ফ্যাশন ডিজাইনার আবার কখন ও স্বপ্ন [...]

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে

ক্যাডেট মনসুর, সিলেট ক্যাডেট কলেজ(৯৩-৯৯),আমাদের বন্ধু।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলজি’তে পাস করে জনতা ব্যাংকে জব করে ব্রাহ্মনবাড়িয়া।টুনাটুনির সংসারে আরেকটু আলো ছাড়াতে নতুন অতিথির আগমন ঘটলো।ছেলের বাবা হয়ে যখন খুশিতে আত্নহারা তার ঠিক ৭ দিন পর ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় আসছিল।কে জানতো তখনি সব হিসেব পাল্টে যাবে!মারাত্নক বাস দুর্ঘটনার শিকার হয়।দুটো দাঁত পড়ে যায়।চোয়ালের [...]

সাংবাদিকতা : পেশার চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জের পেশা

সাংবাদিকতার জগতটি গত এক যুগে অনেক প্রসারিত হয়েছে। সংবাদপত্রের পাশাপাশি নতুন নতুন মিডিয়া বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং সর্বশেষ ইন্টারনেট- বাংলাদেশে এই পেশার অনেক সম্ভাবনা তৈরি করেছে। আজকাল শিশু-কিশোরদের অনেকেই ভবিষ্যতে সাংবাদিক হতে চায় এমন আকাঙ্খার কথা অল্প বয়সেই প্রকাশ করে। এখন দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আছে। এমনকি [...]

ইন্টার ক্যাডেট কলেজ ক্রিকেটে এবারও আরসিসি চ্যাম্পিয়ন

আজ বিকেলে পদ্মাপাড়ের এক অবারিত সবুজ মাঠে শেষ হয়ে গেলো ইন্টার ক্যাডেট কলেজ ক্রিকেট মিট ( ICCCM 2010 ) এর ফাইনাল খেলা। এবারের ক্রিকেট মিটের আয়োজক ছিলো গতবারের মতই রাজশাহী ক্যাডেট কলেজ। আজকের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজ। আমার জানামতে চতুর্থবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে আরসিসি।

এক নজরেআইসিসি [...]

ভালবাসা

ঢাকার টিভিতে দেখছিলাম ভালবাসা দিবসের আয়োজন। আজকাল ছেলে মেয়েরা কতটা খোলামেলা ভাবে একে অপরের সাথে মেলামেশা করে। ভালই লাগলো। কিছুটা হিংসাও হলো। আমাদের সময়ে এসব কিছু অত সহজে সম্ভব ছিলো না। তবে যখন প্রাপ্তি কিছু সহজলভ্য হয়ে যায়, তখন তার মূল্যও হয়তো কিছুটা কমে যায়। একই ভাবে, আমাদের সময়ে সহজলভ্যতা কম হবার কারনে, সামান্য প্রাপ্তিও [...]

ক্যাডেট কলেজ শিক্ষা : আলোচনা বিতর্কের এখনি সময়

এদেশে ক্যাডেট কলেজ শিক্ষাব্যবস্থা অর্ধশতক পূর্ণ করেছে এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের বয়স আজ ৫১ বছর। স্বাধীনতার পর একবার বাংলাদেশে বিতর্ক উঠেছিল ক্যাডেট কলেজ শিক্ষার আর প্রয়োজন আছে কিনা। আজ ৫০ বছর পর আবার একই প্রশ্ন উঠেছে। তবে সেটা সরকার বা জনগণের মধ্যে নয়। সরকার দিন দিন ক্যাডেট কলেজের সংখ্যা বাড়িয়ে চলেছে আর জনগণ তাদের এলাকায় [...]

দেশে কি এমন কেউ ছিলো না

ঢাকা থেকে ফোন এলো।
- দোস্তো, ঘুমাতে পারছি না।
- কেনো, কি হলো আবার?
- ঐ পাঁচ জন অফিসারের ফাঁসি হয়ে গেলো কিছু আগে।
সকালে অফিসে আসার আগে স্যাটেলাইট টিভিতে বাংলাদেশের খবরে শুনেছিলাম যে ফাঁসির আদেশ প্রাপ্ত ঐ পাঁচ জন অফিসারের আত্মীয়-স্বজনকে জেলে তাদের সাথে দেখা করতে দেওয়া হয়েছে। তবে ভাবিনি যে আজই এই ফাঁসির আদেশ কার্যকর হবে।
আমেরিকা থেকে [...]

বঙ্গবন্ধুর পাঁচ খুনি শেষ পর্যন্ত চরম সাজা পেল

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। এরা হলেন আর্টিলারি কোরের অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত হওয়া কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার ইউনিটের অবসরপ্রাপ্ত লে.কর্নেল একেএম মহিউদ্দিন।
রাত বারোটা এক মিনিটে কারা কর্তৃপক্ষ প্রথমে কর্নেল মহিউদ্দিন ও বজলুল হুদার মৃত্যুদণ্ড কার্যকর [...]

যে ভুল আর শোধরাতে পারিনি

১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমার নিরাপরাধ দুই চাচা নিহত হলেন। বাবা তার প্রিন্টিং প্রেস ব্যবসা হারালেন এবং যুদ্ধে তার দুই ভাইকে হারিয়ে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়লেন। বিশেষ করে যখন জানলেন যে তার এক ভাইকে মিলিটারীরা অন্যদের সাথে নদীর ধারে দাঁড় করিয়ে গুলি করে মেরেছে এবং অন্য ভাইকে স্থানীয় বিহারীরা তাকে ঘরের মধ্যে রেখে বাইরে [...]

আমার খুব শীত লাগছে

বাংলাদেশে এখন শৈত্য প্রবাহ বইছে বলে আমার এক বন্ধু আমাকে জানিয়েছে। আমেরিকাতেও বর্তমানে চলছে শৈত্য প্রবাহ। এই মুহুর্তে ঘরের বাইরের তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টের নীচে। আমাদের বাড়ীর নিকটের পর্বতচূড়াগুলি সাদা তুষারাবৃত হয়ে আছে। এমনিতেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ ফিট উচ্চতায় থাকি আমরা। শীতকালে ঠাণ্ডা পড়াটাই স্বাভাবিক। সেন্ট্রাল হিটিংয়ের বদৌলতে ঘরের মধ্যে শুধু একটা জামা পড়ে আছি এবং [...]

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের বীর যোদ্ধারা

[লেখাটির একটি ভূমিকা প্রয়োজন। মুক্তিযুদ্ধ নিয়ে ইদানিংকালের পড়াশুনায় আমি ঢাকার ক্র্যাক প্লাটুনের সদস্য বদিউল আলমের চরিত্রে আকৃষ্ট হই। একাধিক বই ও সাক্ষাৎকারে তার অবদানের কথা জেনে ফকক'র প্রাক্তন শিক্ষার্থী হিসাবে গর্ব বোধ করি। বদি ভাইকে নিয়ে একটা লেখার তাড়নাও অনুভব করছিলাম গত এক বছর ধরে। এবার ডিসেম্বরে ফৌজদারহাটের সুবর্ণজয়ন্তী উৎসবে একটা "মেমোয়ার" সম্পাদনার দায়িত্ব আকষ্মিকভাবেই [...]

‘ফজা ফ্যাক্টরি’র সেই সোনালী দিনগুলি

সাইফুদ্দাহার শহীদ – ব্যাচ ৬
চার দিন পার হবার আগেই আমি মনস্থির করে ফেললাম যে এখানে আর আমি থাকতে পারবোনা। প্রতি রবিবার সন্ধ্যায় আমাদেরকে এক ঘন্টা সময় দেওয়া হতো চিঠি লেখার জন্যে। আমি আমার আব্বার কাছে সংক্ষিপ্ত একটা চিঠি লিখলাম – “আমাকে এসে নিয়ে যান, আমি আর এই জেলখানায় থাকতে পারবো না।”
আমার দৃঢ় বিশ্বাস ছিলো যে [...]

ফিরে পাওয়া শৈশব পাহাড় আর সিসিবির ভালোবাসা

এই দিনগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম অনেকদিন ধরেই। ২০০৮ সালে হতে হতেও হলো না। ফলে বিদেশ থেকে আসা বেশ কয়েকজন বন্ধু ফেরত গেল। কিন্তু দেশে যারা আছি বা থাকি, বেঁচে থাকলে ঠেকায় কে? ফৌজদারহাটের পূণর্মিলনী, তাও আবার সুবর্ণজয়ন্তীতে। ৫১ বছর বয়সী একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরাও বেরিয়েছি ২৯ বছর হয়ে গেল। কি একটা অদ্ভূত টান! বারবার ফিরে [...]

বাড়াবাড়ি…!!!

(সিসিবির সবার প্রতি এই কঠিন লেখা দেবার জন্য ক্ষমাপ্রার্থী। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম… এই ব্লগের সবাই একজনের জন্মদিন নিয়ে বিশেষ বাড়াবাড়ি শুরু করেছে…। ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি বলেই আমার এই স্পেশাল লেখা।)
বাড়াবাড়ি আমি কখনও পছন্দ করি না…।
সে কারণেই আমি কাউকে বেশী ভাল বাসি নি পর্যন্ত…!!
অন্যের [...]

ভাল্লাগে না

“ভাল্লাগে না”
একদা একটা পোলা ছিল ভাল্লাগত না তার কিছু
জাইগা জাইগা স্বপ্ন দেখা ছাড়ত না তার পিছু
ক্লাসের এক কোণায় বসে সে আর তাহার কল্পনা
সারাদিন খালি-ই ঝাড়ি-ই খাইত, পাত্তা-ও খুব একটা পাইত না।
পড়াশুনা তো একদম-ই নাই; [...]